
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম লোকাল বাস স্ট্যান্ডের ভিতরে ওয়াশিং ব্রেরিয়ার এর টেন্ডারকে কেন্দ্র করে প্রতিপক্ষ কর্তৃক টায়ারের গোডাউনে আগুন দেয়ায় প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি। গোডাউন মালিক কর্তৃক সদর থানায় অভিযোগ দায়ের। অভিযোগে বলা হয়, চলতি বছরে বাস স্ট্যান্ডের ভিতরে ওয়াশিং ব্রেরিয়ার’র টেন্ডার সদরের পলাশবাড়ী এলাকার মৃত মসমত আলীর পুত্র মফিজুল হক প্রাপ্ত হওয়ায় ক্ষিপ্ত হয়ে পূর্বের ঠিকাদার হিঙ্গনরায় এলাকার মৃত বকিয়ত ব্যাপারীর পুত্র রাজু মিয়া ৩অক্টোবর’২১ সকালে কুড়িগ্রাম পৌরসভা হতে ইজারা নেয়া বাস টার্মিনালের ভিতরে মফিজুলের বাস, ট্রাক, মাইক্রোবাস সহ বিভিন্ন ধরনের গাড়ির টায়ারের গোডাউনে আগুন লাগিয়ে দেয়। এসময় ড্রাইভার রুবেল, নাইটগার্ড রহমত সহ অনেকে আগুন নেভানোর চেস্টা করে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এব্যাপারে কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম বলেন, আমরা ঘর ইজারা দিয়েছি। সে ঘরে যে আগুন লাগিয়েছে তার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনা ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।





