সময়ের পাতা ডেস্ক:
একজন ভিক্ষুকের মাসিক আয় কত হতে পারে সেই ধারণা বেশির ভাগেরই নেই। তবে অনুমানের ভিত্তিতে বলা যেতে পারে সর্বোচ্চ ৫ হাজার কী ১০ হাজার!
কিন্তু ভারতে এমন ভিক্ষুক আছেন, যারা একেকজন ভালো সরকারি বা বেসরকারি চাকরিজীবীর থেকেও অনেক বেশি আয় করেন। করেন বিলাসবহুল জীবনযাপনও।
দেশটির তেমনই একজন ভিক্ষুকের নাম ভরত জৈন। কলকাতার আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভরতই দেশটির সবচেয়ে ‘ধনী’ ভিক্ষুক। তিনি মূলত মুম্বাইয়ের প্যারেল এলাকাতে ভিক্ষা করেন।
বছর ঊনপঞ্চাশের ভরতের মাসিক আয় ৭৫ হাজার টাকার বেশি। শুধু তাই নয়, ভরতের দু’টি অ্যাপার্টমেন্ট আছে। যার এক একটির দাম ৭০ লাখ টাকা। বাবা, দুই ভাই, স্ত্রী এবং দুই ছেলে নিয়ে ভরতের সংসার। ভরতের একটি দোকান আছে। ওই দোকান ভাড়া দিয়ে মাসে ১০ হাজার টাকা পান তিনি।
একটি রিপোর্টে দাবি করা হয়েছে, লক্ষ্মীর মাসিক আয় ৩০ হাজার টাকা। ব্যাংকে বিপুল টাকা গচ্ছিত রয়েছে তার।




মন্তব্য করুন