
তাসনুভা তাহীরা রিদি:
আজ ২২শে শ্রাবণ। ২২ শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস। বিশ্বনন্দিত নোবেল বিজয়ী সাহিত্যিক সাহিত্যের সর্বক্ষেত্রে অপরিসীম অবদান রেখে গেছেন যা চির অম্লান।কবিগুরু কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।এশীয়দের মাঝে তিনি প্রথম সাহিত্যে নোবেল বিজয়ী।১৯১৩ সালে এই সাহিত্যিক গীতাঞ্জলি কাব্য রচনা করেন সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।তার সাহিত্য রচনা তাকে বিশ্বের দরবারে উজ্জ্বল নক্ষত্র রূপে পরিচিত করেছে।তিনি জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকার কর্তৃক প্রদত্ত নাইট উপাধি বর্জন করে।জীবনের শেষ দিন পর্যন্ত দীর্ঘ ৬৪ বছর বয়সে ৯৫টি ছোট গল্প রচনা করেছেন।কবিগুরু ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ই আগস্ট (১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ)জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।সাহিত্যের পাতায় তিনি অম্লান চিরসবুজ অক্ষত।





