
আলোয় রাখা হাত, সরে গেছে হঠাৎ/বন্ধু তোমার দু’চোখে আমি আবার হতে চাই সুপ্রভাত’— এমন আহ্বান কণ্ঠে নিয়ে বন্ধুত্বের গান গেয়েছেন জনপ্রিয় গায়িকা ন্যানসি। আসছে এর ভিডিও।
ভালোবাসা দিবস উপলক্ষে সাধারণত প্রেম-ভালোবাসার গান প্রকাশ হয়। ন্যানসি কেন বন্ধুত্বের গান ছাড়ছেন? জবাবে ন্যানসি বলেন, ‘বিশেষ কোনো উদ্দেশ্য নেই। বন্ধুত্বের গান সব সময়ের জন্যই প্রাসঙ্গিক। অডিও আগে প্রকাশ পেলেও সম্প্রতি এর ভিডিও হয়েছে। তাই ভালোবাসা দিবস উপলক্ষে এটি উন্মুক্ত করা হবে।’
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭





