সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগন্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ প্রেসক্লাব এর আজীবন সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ভাই এর সুস্থতা কামনায় আজ ১৬ জুন বুধবার বাদ আসর নারায়ণগঞ্জ প্রেসক্লাব এর আয়োজনে ক্লাবের হল রুমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহআলম, সাধারণ সম্পাদক মোঃ সবুজ ছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, বিশ্ব জাকের মঞ্জিল পবিত্র দরবার শরীফ এর খাদেম মুফতি আলাউদ্দীন জেহাদি সাহেব।