
চিলমারি প্রতিনিধি: ৬ মাসের জেলের ভয়ে ৩২ বছর পালাতক ছিলেন খোরশেদ আলী মন্ডল (৬৫) পিতামৃত-আব্দুল মান্নান মন্ডল গ্রাম-পুটিমারী কাজল ডাঙ্গা (মন্ডলপাড়া) থানা-চিলমারী জেলা-কুড়িগ্রামকে টাঙ্গাইল জেলার মধুপুর হতে ০৭ কিমি দুরে অরনখোলা পুলিশ ফাড়ি এলাকায় অবস্থান করা আসামীকে অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) জনাব,আল মাহমুদ হাসান এর নির্দেশনায় এএসআই জিল্লুর রহমান ও এএসআই সহিদুল ইসলাম গত ২৯/০৫/২০২১ ইং তারিখ চিলমারী থানা হইতে টাঙ্গাইল এর উদেশ্যে রওনা করে টাঙ্গাইল মধুমুর থানায় পৌছায় অতঃপর মধুপুর থানা হইতে ০৭ কিমি দূরে অরন খোলা পুলিশ ফাড়ি এলাকা হইতে তাকে গ্রেফতার করা হয়।
অদ্য সকালে উক্ত আসামী সহ থানায় হাজির হয়। উক্ত আসামীর বিরুদ্ধে সিআর-৫৮/৮৭ (চিলমারী) ধারাঃ ৪০৬ পেনাল কোড এর বিচার বিচার শেষে গত ২০/১০/১৯৮৯ সালে জনাব, মোঃ নুরুল ইসলাম,বিজ্ঞ বিচারক (১ম শ্রেনী) তাহাকে ০৬ মাসে সশ্রম কারাদন্ড প্রদান করেন। উক্ত আসামী দীর্ঘদিন হইতে পলাতক ছিল।
প্রথমে তিনি চিলমারী থানা হইতে গাজীপুর জেলার ভোটমারী এলাকায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন। অতঃপর তিনি গাজীপুর বাইমাইল এলাকায় একটা রিক্সা গ্যারেজ দিয়া সেখানে বসবাস করিতেছিলেন। এভাবে দীর্ঘদিন সেখানেই তিনি স্ত্রী সন্তান সহ গা ঢাকা দিয়ে ছিলেন।
অতঃপর তিনি পেশা বদল করে টাঙ্গাইল জেলার মধুপুর থানার বেইড়বাধ ইউপি এলাকায় জলছত্র বাজারে চায়ের দোকান করিতেছিলেন। এমতাবস্থায় চিলমারী থানা পুলিশের ০২ অফিসার তাহাকে গত ৩০/০৫/২০২১ ইং তারিখ গ্রেফতার করেন। বিধি মোতাবেক তাকে টাঙ্গাইল,মধুপুর থানা হতে ৩১/০৫/২০২১ ইং তারিখ সকালে চিলমারী থানায় নিয়ে আসা হয়।
বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।





