
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারিতে চাঁদাবাজি মামলার ০৩ জন আসামীকে গ্রেফতার।
চিলমারী মডেল থানার মামলা নং-০৫ তারিখঃ ১১/০৪/২০২১ এর এজাহার নামীয় ১। মোঃ শাহিন মিয়া (২৪) পিতা-মোঃ সুরুজ্জামাল ২। মোঃ মোস্তফা কামাল (১৯) পিতা-মোঃ মনজু মিয়া ৩। মোঃ নজরুল ইসলাম (৪০) পিতা-মোঃ কাচুয়া শেখ সর্ব সাং-নয়বস থানা-চিলমারী জেলা-কুড়িগ্রামগনকে চিলমারী থানা পুলিশ আজ রাত অভিযান চালিয়ে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করে।
উল্লেখ্য যে, উক্ত আসামী রানী গঞ্জ ইউনিয়নের নয়াবশ এলাকায় নদী শাসনের কাজে নিয়োজিত এস.এস ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন এর নিকট চাদা দাবী কবে। চাদা না দেয়ায় উক্ত কন্সট্রাকশনের সুপার ভাইজার সুশান্ত বিশ্বাস ও বাবুচী মিন্টু মিয়াকে বেধরক মারপিট করে।
বাবুর্চী মিন্টু মিয়া বর্তমানে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন আছে। উক্ত কন্সট্রাকশনের প্রজেক্ট ম্যানজার আনোয়ার হোসেন এর অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু হয় ও আসামী গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়।




