কাউনিয়ায় কোরআন শরীফ অবমাননার অপরাধে আটক – এক

0
18

জাকির ইসলাম মিন কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :রংপুরের কাউনিয়ায় পবিত্র কোরআন শরীফ অবমাননা করার অপরাধে আজিজুল ইসলাম (৫৫) নামের একজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

কাউনিয়ায় কোরআন শরীফ অবমাননাার অপরাধে আটক - এক
কাউনিয়ায় কোরআন শরীফ অবমাননাার অপরাধে আটক – এক,

জানাগেছে, উপজেলার বালাপাড়া মাঠের এলাকার মৃত ছাত্তার উদ্দিনের ছোট ছেলে আমিনুর রহমান এবং তার বড় ভাই আজিজুল ইসলাম একই বাড়িতে বসবাস করে। আমিনুর রহমান তাদের বাড়ির উঠানে সুপারি পুতে রাখে।

গত মঙ্গলবার বিকেলে বিকেলে আমিনুর তার সুপারি উঠাতে গিয়ে দেখেন তার পুতে রাখা সুপারি কে বা কারা তুরে নিয়েছে। সে তখন তার বড় ভাই আজিজুল ইসলামকে সন্দেহ করে। পরে দুই ভাইয়ের মধ্যে কথা কটাকাটি শুরু হলে আজিজুল ইসলাম পবিত্র কোরআন শরীফ এনে কিরা কাটার এক পর্যায়ে কোরআন শরীফ মাটিতে তার পায়ের কাছে পড়ে যায়।

পরে আমিনুর রহমান তাকে আটকে রেখে থানায় খবর দিলে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজিজুল ইসলামকে আটক করে।

কাউনিয়া থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বলেন, পবিত্র কোরআন শরীফ অবমাননা করার অপরাধে তার ছোট ভাই আমিনুর রহমান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃত আজিজুল ইসলামকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।