চাকুরী স্থায়ী করার দাবিতে মাঠে নামলো সারাদেশের পল্লিবিদ্যুৎ এর সকল লাইনকরগণ

0
21

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : ১৩ আগষ্ট রোজ রবিবার সকাল ৯:০০ টা থেকে বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড এর হেড অফিসের সামনে পল্লি বিদ্যুৎ সমিতির লাইনক্রুদের চুক্তি ভিত্তিক চাকুরী কে নিয়মিত চাকুরী করার লক্ষ্যে আন্দোলনে নেমেছে বিদ্যুৎ শ্রমিকরা।

নিয়মিত জীবন বাজি রেখে পল্লি এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া শ্রমিকরা আজ তাদের অধিকার এর এর জন্য রাজপথে নেমেছে। তাদের দাবি একটাই “চাকুরির চুক্তি থেকে মুক্তি দিয়ে তাদের নিয়মিত চাকুরি করা” বাংলাদেশের প্রায় সকল পল্লি বিদ্যুতায়ন বোর্ড এর প্রায় দেশের প্রায় ৮০ টি পল্লি বিদ্যুৎ সমিতিতে ( ৬০০০ ছয় হাজার) বিদ্যুৎ কর্মীরা এ আন্দোলনে যোগ দেয়।

তারা জানান যে এই চাকুরী তে তাদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি রয়েছে কিন্তু তার পরেও তাদের চাকুরীর কোনো ভবিষ্যৎ নেই। গত এক বছরে প্রান হারিয়েছে অনেক বিদ্যুৎ কর্মি। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেও কেনো তাদের চাকুরী স্থায়ী হবে না এই নিয়ে প্রশ্ন তোলে আন্দোলনরত পল্লি বিদ্যুৎ সমিতির লাইনক্রুরা।

এ সময় তারা তাদের দাবি আদায়ের লক্ষে কর্মবিরতি শুরু করছে। তাদের আন্দোলনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এক দফা দাবি জানিয়ে মিছিল ও স্লোগান দিয়ে আন্দোলনকে আরো জোরদার করেছে।