
মোন্তাজুর রহমান(স্টাফ রিপোর্টার): ফুসফুস জনিত সমস্যার কারণে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ৩১ মার্চ মধ্যরাতে তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে ভর্তি করা হয় ।
শনিবার (০৩ এপ্রিল) রাত ৯টার সময় খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটাই ভালো আছেন । হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী এসব তথ্য আমাদের দিয়েছেন ।তিনি বলেন, ফুসফুসের সমস্যা জনিত কারণে তিনি হাসপাতালে এসেছিলেন। তখন তাকে স্পেশাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।
একদিন পর তাকে কেবিনে হস্তান্তর করা হয় । বর্তমানে এই গুণী সংগীতশিল্পী আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। তার শরীরে করোনার লক্ষণ দেখা দিলে পরীক্ষা করা হয়, কিন্তু ফলাফল নেগেটিভ আসে। ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হাবিব ওয়াহিদের বাবা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ।





