৫ম শ্রেণী সাধারণ বিজ্ঞান ২য় অধ্যায় (পরিবেশ দূষণ)

0
567

বিপুল জামান লিখন(পদার্থ বিজ্ঞান)

১.যানবাহনের ফলে কোনটি দূষিত হয়?

  • ক.বায়ু ও পানি খ.মাটি ও বায়ু
  • গ.শব্দ ও বায়ু ঘ.শব্দ ও মাটি

২.মাটি দূষনের প্রধান কারন কোনটি?

  • ক.রাসায়নিক সার প্রয়োগ করা খ.যানবাহন ব্যবহার করা
  • গ.জনসংখ্যার বাড়তির চাহিদা মেটানো ঘ.ইট পোড়ানো

৩.কোনটি ব্যবহারে মাটি,পানি ও বায়ু দূষিত হয়?

  • ক.কীটনাশক খ.পলিথিন
  • গ.জৈব সার ঘ.চট

৪.কোনটি পচনশীল?

  • ক.কাচ খ.প্লাস্টিক
  • গ.পলিথিন ঘ.চামড়া

৫.পরিবেশ দূষণের প্রাকৃতিক কারণ?

  • ক.গাছ কাটা খ.বন্যা
  • গ.বর্জ্য পোড়ানো ঘ.নদীতে বর্জ্য ফেলা

উত্তরঃ-১.গ ২.ক ৩.খ ৪.ঘ ৫.গ

সাধারণ প্রশ্ন লিখঃ-

ক.পরিবেশ সংরক্ষণের ৫টি উপায় লিখ।

  • উত্তর: পরিবেশ সংরক্ষণের উপায়ঃ পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় নিম্নে উল্লেখ করা হলোঃ
  • ১.বাড়িঘর, স্কুল, কলেজ ও রাস্তার পাশে গাছ লাগানো।
  • ২.কলকারখানার বর্জ্য পরিশোধনের ব্যবস্থা নেওয়া।
  • ৩.প্লাস্টিক ও পলিথিন যেখানে সেখানে না ফেলা।
  • ৪.মৃত জীবজন্তু ও জৈব আবর্জনা মাটি চাপা দিয়ে রাখা।
  • ৫.পরিকল্পিতভাবে বাড়িঘর ও কলকারখানা নির্মাণ করা। খ.মাটি দূষণে ৫টি কারণ লিখ। উত্তর: কারণঃ মাটি দূষণের বিভিন্ন কারণ রয়েছে। এগুলো হচ্ছে-
  • ১.কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার। ২.প্লাস্টিক, পলিথিন প্রভৃতি অপচনশীল দ্রব্য মাটিতে ফেলা।
  • ৩.বন্যা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদি প্রাকৃতিক কারণে মাটি দূষিত হয়।
  • ৪. গৃহস্থালি ও হাসপাতালের বর্জ্য যেখানে সেখানে ফেলা।

৫.কলকারখানার আবর্জনা মাটিতে ফেলা। গ.আর্সেনিক দূষণের মূল কারণ কী? উত্তর: আর্সেনিক এক ধরনের বিষাক্ত খনিজ পদার্থ যা ভূ-অভ্যন্তরে যৌগ হিসেবে থাকে। যখন ভূ-অভ্যন্ত হতে অধিক হারে পানি উত্তোলন করা হয় তখন এই আর্সেনিক নামক বিষাক্ত পদার্থ পানির সাথে মিশে উপরে চলে আসে যা পানিকে দূষিত করে। এটিই আর্সেনিক দূষণের মূল কারণ।