
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসজনিত রোগ এর বিস্তার রোধে ১ জুলাই সকাল ৬্টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের কারণে সাত কলেজের ভর্তি আবেদন পেছালো।
বিষয়টি নিশ্চিত করে সাত কলেরে প্রধান সমন্বয়কারী ও ঢাবি’র উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া সাত কলেজের ভর্তি আবেদন লকডাউনের কারণ পেছানো হয়েছে। আগামী ১০ জুলাই থেকে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত।





