
সময়ের পাতা,গাজীপুরঃ-লেখক ইয়াসিন আরাফাত হীরার লিখিত প্রথম কাব্যগ্রন্থ -(পরশমনি) এর একটি
কবিতা হলো -একাকীত্ব।
##>জন্মে ছিলাম যেখানে প্রথম যেদিন।
>প্রথম শব্দ হিসাবে করেছিলাম চিৎকার মলিন ।
>আজও প্রশ্ন জাগে আমার মনে
কেন এই চিৎকার! এই প্রশ্নের উত্তর কি কেউ জানে?
>হয়তোবা মায়ের দেহ থেকে ছিন্ন হয়ে একাকিত্বের জ্বালা
>নয়তোবা ব্যথিত পেয়ে সামাজিক গোলযোগের মালা ।
>শিশু থেকে যৌবন আসে, বন্ধু হয়ে থাকে না পাশে ।
>সবাই শুধু শিক্ষক বেশে, এরই সংখ্যা পাচে দশে
>দেখিতে দেখিতে বয়স হয়ে গেল বেশ,
>ভেবেছিলাম হয়তো আমার একাকিত্বের শেষ ।
>এনেছিলাম সঙ্গী বধু, এসেছিলো সঙ্গী হয়ে।
>ভেবেছিলাম, অলস সময়, পাড়ি দেবো তাকে লয়ে !
>এই বুঝি আমার একাকিত্বের শেষ!
>না এখনি নামবে একাকিত্বের মহাসমাবেশ।
>দেখিতে দেখিতে পার হলো মাস ছয়।
>একি!! বধূ মৃত্যু শয্যায় !! না আমার মনের ভয়??
>হবেনা ভাই করিয়া হায় হায় ।
>একাকী রাখিয়া চলিয়া গেলো বধু- ধুত ছাই ।
>আমিও আমার সঙ্গিনীর জীবনের এই চিত্র
>>শুরু থেকে শেষের পরেও একাকীত্ব।
— সমাপ্তি —
বাল্যকাল থেকেই কবিতায় নিমগ্ন কবি ইয়াছিন আরাফাত (হীরা) যার কবিতা জীবনের একটি অংশ।
ইয়াসিন আরাফাত হীরা ১৯৯০ সালের ৫ ই মে গাজীপুর জেলা শ্রীপুর থানাধীন বেড়াইদেরচালা গ্রামে জন্মগ্রহণ করেন।
পড়াশোনার পাশাপাশি ছোটগল্প, উপন্যাস,ও কবিতা লেখায় ব্যস্ত থাকেন।
একাকীত্ব কবিতাটির বিষয়ে, কবি ইয়াসিন আরাফাত (হীরার) কাছে জানতে চাইলে, সময়ের পাতাকে জানান,যে,
যাদের অনুপ্রেরণায় আমার এই পুস্তকটি রচিত, যাদের মাধ্যমে আমার এই দুনিয়াতে আসা,তারা আমার বাবা- মা। ছোট ভাই সাদ্দাম, অধ্যক্ষ মাতৃছায়া মডেল স্কুল।
এই কয়েকটি মানুষের করকমলে উপহার দিলাম একেবারেই সামান্য, অথচ সাধনা ও জ্ঞানের ক্ষনি। আমার এই,“ পরশমণি“।
পরশমণি লেখকের প্রথম কাব্যগ্রন্থ। সদা ধ্যানে- জ্ঞানে নিমগ্ন কবি তার কবিতায় প্রকৃতি প্রেম ও সামাজিক সংস্কৃতির সমসাময়িক রূপরেখা। নিপুন তুলিতে একেছেন।কাব্য গ্রন্থের রচিয়তা ইয়াসিন আরাফাত হীরা নিজেকে কবি হিসেবেই প্রতিষ্ঠিত করেছেন পাঠকদের হৃদয়।
আশাকরি কবিতা প্রেমিদের হৃদয় নিংড়ানো ভালোবাসা কুড়াতে সক্ষম হবে





