
মো:এইচ.এম. বায়েজীদ হুসাইন, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নে তারাবি নামাজ আদায়ের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে “মনিরুজ্জামান নামের” (৩৪) এক যুবককে পিটিয়ে জখম করে দূ্র্বিত্তরা।

স্থানিয়রা জানান রাত ৮:১৫ মিনিটের দিকে স্থানিয় বাইতুন্নুর জামে মসজিদের পাশে হঠাৎ মনিরুজ্জামানের চিৎকার শুনে মুসল্লিরা ঘটনাস্থলে ছুটে গেলে তাদের ভিতরেও ৫ জন কে পিটিয়ে রক্তাক্ত করে দূ্র্বিত্তরা পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে উদ্ধার করে বাউফল হাসপাতালে পাঠায়।
আহতরা অভিযোগ করেন, গভির রাতে বাড়ির উপর দিয়ে চলাচলে নিষেধ করায় স্থানিয় টিপু, লাচ্চি, ফিরোজ ও ইয়াবা ব্যাবসাই ডালিম এ হামলা চালায়।






