
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় রাসেল (১৫) নামের এক অটোচালক নিহত হয়েছে। নিহত অটোচালক উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মুকুল মিয়ার পূত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ব্যাটারী চালিত অটো নিয়ে উপজেলার জয়মনিরহাট বাজার থেকে দেওয়ানের খামার কবরস্থানের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রæতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-২০২২০৮) অটোকে ধাক্কা দিলে অটোটি উল্টে রাস্তায় পরে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় চালক রাসেল।
ভূূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





