সময়ের পাতাঃ নাগেশ্বরী উপজেলায় দুর্নীতিবিষয়ক গণশুনানী শুরু হয়েছে। আজ দুপুর ১২টা থেকে গনশুনানীতে উপজেলার ১০টি দপ্তরের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি এবং সেবা না পাওয়ার অভিযোগ তুলে ধরছেন উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। দুর্নীতি দমন কমিশন ও বিশ্ব ব্যাংক যৌথভাবে এ শুনানীর আয়োজন করেন। নাগেশ্বরী উপজেলা চত্তরে গণশুনানীর আগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, দুদক কমিশনার নাসীর উদ্দিন আহমেদ। দুদক কমিশনার নাসির উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের সংবিধানে সরকারী চাকুরী জীবিদের জনগণের সেবক হিসাবে উল্লেখ করা হয়েছে। তারই আলোকে স্থানীয় জনসাধারন সেবা পাচ্ছে কি না তা জানতেই দুদকের এই উদ্যোগ। তিনি জনগনের উদ্দেশ্যে আরো বলেন, আপনারাই দেশের মালিক। তাই আপনাদের অধিকার সচেতন হতে হবে। আপনাদের উপজেলার বিভিন্ন অফিসগুলো জনগনের মাঝে কি ধরনের সেবা দিচ্ছে তা জানতে হবে। আর এই জানাটা আপনাদের অধিকার কারন তথ্য অধিকার আইন এদেশে বিদ্যমান আছে। পরে জেলা প্রশাসক খাঁন মোঃ নুরুল আমিনের সঞ্চালনে গনশুনানী শুরু হয়। এতে উপজেলা ভুমি অফিস, উপজেলা সেটেলমেন্ট অফিস, উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস, উপজেলা পল্লী বিদুৎ সমিতি, উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা হিসাব রক্ষন অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, সমবায় অফিস, উপজেলা সমাজ সেবা অফিস, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস নিয়ে সেবা গ্রহিতা জনসাধারনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দুর্নীতি, অনিয়ম ও নিম্নমানের সেবা নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন। জনসাধারনের উত্থাপিত অভিযোগ সমুহ দ্রুত সমাধানের জন্য সংশিষ্টদের নির্দ্দেশ দেয়া হয়।
সময়ের পাতা
www.somoyerpata.com
প্রিন্ট সংস্করণ
▣ তারিখ: 14 সেপ্টেম্বর 2026
▣ বার: সোমবার
◷ সময়: 11:31 পূর্বাহ্ন
গুরুত্বপূর্ণ সংবাদ
নাগেশ্বরীতে দুদকের গণশুনানী
Shariful Islamপ্রকাশিত: 1 মার্চ 2017, 7:26 অপরাহ্ন
সম্পর্কিত সংবাদ
আরও খবর পড়ুন somoyerpata.com
১৩ বছরের শিশুকে ধর্ষণ করে ভিডিও ও হত্যার হুমকি, অবশেষে গ্রেপ্তার

খেলতে গিয়ে কক্ষের ছিটকিনি দিয়ে আটকা দুই বছরের শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিস

ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির ছাত্রী, অতঃপর…

বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
ট্যাগ: কুড়িগ্রাম
সম্পর্কিত সংবাদ
১৩ বছরের শিশুকে ধর্ষণ করে ভিডিও ও হত্যার হুমকি, অবশেষে গ্রেপ্তার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের পর সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে…
খেলতে গিয়ে কক্ষের ছিটকিনি দিয়ে আটকা দুই বছরের শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিস
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাসার একটি কক্ষে খেলতে গিয়ে ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দেয় দুই বছরের শিশু আবদুল্লাহ। আটকা পড়ে…
ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির ছাত্রী, অতঃপর…
পঞ্চগড় সদর উপজেলা চাকলা ইউনিয়নে বিয়ের প্রলোভন ও প্রেমের ফাঁদে ফেলে এক নাবালিকা মাদরাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে…

মন্তব্য করুন