Somoyerpata Most Popular Newspaper in Bangladesh

জুন 10, 2025

রাণীনগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

Filed under: সারাদেশ — MD Khaled Bin Firoz @ 6:46 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে যুবদলের এক নেতার চাষকৃত পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে দুর্বৃত্তের দেওয়া বিষে পুকুরের প্রায় ১৫ লাখ টাকার মাছ মরে গেছে। সোববার রাতে উপজেলার আমগ্রাম এলাকায় কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের পুকুরে এ ঘটনাটি ঘটে।

যুবদল নেতা আনোয়ার হোসেন জানান, তিন মাস আগে নিজ এলাকার রাণীনগর-আবাদপুকুর সড়কের পাশে আমগ্রাম এলাকায় প্রায় তিন বিঘার একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলাম। পুকুরে ট্যাংরা, সিং, রুই, মিরকাসহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ ছিল। মাছগুলো বর্তমানে বড় হয়েছে। সোমবার সন্ধ্যায় পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি চলে আসি। মঙ্গলবার সকালে পুকুরে গিয়ে দেখি পুকুরের মাছ মরে ভেসে উঠেছে।

তার অভিযোগ- সোমবার একজনের সঙ্গে তার মারপিটের ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরেই ওই ব্যক্তি তার চাষকৃত পুকুরে গ্যাস ট্যাবলেট (বিষ) দিয়ে প্রায় ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। এ ঘটনায় মঙ্গলবার তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এ ব্যাপারে রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Powered by WordPress