সময়ের পাতা ডেস্ক:

অমর একুশে বইমেলা ২০২৩-এ পাওয়া যাচ্ছে জনপ্রিয় কবি ও কথাসাহিত্যিক শফিক রিয়ানের নতুন বই ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’। এটি তার চতুর্থ বই ও দ্বিতীয় কাব্যগ্রন্থ। বইটির প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন। বইটি প্রকাশ করছে পথিকৃৎ প্রকাশন। বইমেলা পরিবেশক চর্যা প্রকাশ।
প্রেম, ভালোবাসা, দ্রোহ, প্রকৃতি-পরিবেশসহ বেশ কিছু বিষয় নিয়ে লেখা কবিতা দিয়ে ৬৪ পৃষ্ঠার বইটি সাজানো হয়েছে।
এর আগে এই লেখকের ‘আজ রাতে চাঁদ উঠবে না’, ‘বিধ্বস্ত নক্ষত্র’, ‘মেঘ বিষাদের দিন’ নামে তিনটি বই প্রকাশ হয়েছে। নতুন বই প্রকাশের বিষয়ে তিনি বলেন, “মনের ক্ষুধা মেটাতেই মূলত লেখালেখি করি। তারই ধারাবাহিকতায় পথিকৃৎ প্রকাশন থেকে আসছে ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’। আশা করি বরাবরের মতো সবাইকে পাশে পাব।”
পথিকৃৎ প্রকাশনের কর্ণধার সোহাগ হোসেন জানান, তাঁর কবিতায় তিনি তুলে ধরেছেন প্রেম-বিরহ, সুখ-দুঃখ, প্রেয়সীর প্রতি এক অকৃত্রিম নিবেদন। তাঁর সাথে আমার যাত্রা দীর্ঘ হোক। ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’ ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করবে বলেই তাঁর বিশ্বাস।
মেলার ৫৯১ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
সম্পাদক : আব্দুল্লাহ আল মুজাহিদ, বার্তা সম্পাদক: খালিদ আহমেদ রাজা, ঢাকা অফিস: ৩৩/৩ সিদ্ধেশ্বরী লেন, খন্দকার গলি, রমনা, ঢাকা-১২১৭। শাখা অফিস: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, নতুন বাজার, সদর, কুড়িগ্রাম। ফোন: 02587726061, 01719307844, 01517837935, ইমেইল: info@somoyerpata.com
Copyright © 2026 Somoyerpata. All rights reserved.