আত্মপ্রকাশ করলো বাংলাদেশ প্রকাশনী ও প্রগতি সাহিত্য পরিষদের নব কমিটি

0
8

সোহেল আহমেদ ভূঁইয়া, জেলা প্রতিনিধি : বাংলাদেশ প্রকাশনী ও প্রগতি সাহিত্য পরিষদ আয়োজিত নব নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। যার মেয়াদকাল করা হয়েছে সেপ্টেম্বর ২০২৭ইং পর্যন্ত। সংগঠনটির সভাপতি মোঃ তারিকুল ইসলাম, সভাপতি ও প্রতিষ্ঠাতা – প্রগতি সাহিত্য পরিষদ ও বাংলাদেশ প্রকাশনী।
মোঃ আব্দুর রাজ্জাক রাজ,
সাধারণ সম্পাদক – প্রগতি সাহিত্য পরিষদ ও বাংলাদেশ প্রকাশনী। সংগঠনটির সভাপতি ও প্রতিষ্ঠাতা মোঃ তারিকুল ইসলাম বলেন, আমরা আমাদের সংগঠন থেকে সাহিত্যকে অনেক উচ্চ শিখরে নিয়ে যাবার জন্য কাজ করে যাবো। সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করছেন। তিনি আরো বলেন, আগামীর বই মেলায় কার্যকরী কমিটির সকলকে নিয়ে একটা বই বের করারও সম্ভাবনা রয়েছে।

সংগঠনটির সিনিয়র উপদেষ্টা হিসাবে আছেন- রেজাউদ্দিন স্টালিন, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সিনিয়র উপদেষ্টা, এ,বি,এম সোহেল রশিদ- কবি, সাহিত্যিক ও অভিনেতা।
উপদেষ্টা হিসাবে আছেন- মোঃ নজরুল ইসলাম, মোঃ আবু সাইদ খান, আব্দুস সালাম সরদার, শেখ তৈমুর আলম, এ্যাড মোঃ মনিরুজ্জামান মোল্লা সহ-সভাপতি হিসাবে আছেন – এস, এম সাজেদুর রহমান ও নিশাত সারমিন জেসমিন, যুগ্ন সাধারণ সম্পাদক- মোঃ সাজ্জাদ হোসেন জামাল,
সাংগঠনিক পদে- ইয়াসিন হাওলাদার, পরিচালক পদে আছেন- সোহেল আহমেদ ভূঁইয়া, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, মায়া পারভীন, মোঃ আকবর হোসেন, রওশন আরা আক্তার রোজী, দিবা চৌধুরী, মোহাম্মদ মহিউদ্দিন, মামুন পাটোয়ারী, আমেনা রহমান, সোহাইল আল হাবিব, শাহীন আল মামুন, সায়েম জামিল, মোঃ জয়নাল আবেদীন মীর, রেজাউল করিম, সিবগাতুর রহমান। প্রচার সম্পাদক পদে আছেন- সাবরিনা ইয়াসমিন, মারিয়াম রামলা, রাশেদ হোসেন, কাজী শিবলী সাদিক, প্রদুল কান্তি দে, সোহাগ বিশ্বাস, মাহমুদা দুলি, মাহমুদুল হাছান, উলন পাল রকি, মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী, শাম্মী আক্তার স্নেহা, জয়ন্ত কুমার চঞ্চল, সঞ্জয় নন্দী, নাছিম বিল্লাহ, ক্ষ্যাপা পারভেজ সরকার, জাহিদুল ইসলাম মুন্সি, নুসরাত জাহান জুলিয়া, বদরুজ্জামান বৃক্ষ, মোঃ নাজমুল হোসাইন শাওন।
মহিলা বিষয়ক সম্পাদিকা- খাদিজা আক্তার জনি, আয়িশা ওয়াহিদ। ধর্ম বিষয়ক সম্পাদক- হাফেজ মোঃ শরীফুল ইসলাম তাওহীদ, হাফেজ মাহমুদুল হাসান ফাহিম, মাহমুদুল হাসান প্রমুখ।