হাবিপ্রবি – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Tue, 04 Apr 2017 11:12:37 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 হাবিপ্রবি – Somoyerpata https://somoyerpata.com 32 32 আজ থেকে হাবিপ্রবিতে ভর্তি শুরু https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4/#respond Tue, 04 Apr 2017 11:12:37 +0000 http://somoyerpata.com/?p=3950 মুহিউদ্দিন নুর, দিনাজপুর প্রতিনিধিঃ আজ থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ শিক্ষা বর্ষের জন্য ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে  । habpb

মেধা তালিকা থেকে আজ এ, বি, এবং সি ইউনিটের ছাত্রছাত্রিদের ভর্তি নেয়া হয়। আগামীকাল ডি, ই, এফ এবং জি ইউনিটের মেধা তালিকা থেকে ছাত্রছাত্রী ভর্তি নেয়া হবে।

ডঃ এম এ  ওয়াজেদ  ভবনের নিচতলায় ভর্তি কার্যক্রম চলবে। আজ দুপুর ১২ টায় অন্যান্যদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মুঃ  আবুল কাশেম ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন।

আগামি ৯ ও ১০ এপ্রিল অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নেয়া হবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য হাবিপ্রবির ওয়েব সাইটে পাওয়া যাবে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4/feed/ 0
হাবিপ্রবিতে প্রথমবারের মতো জব ফেয়ার অনুষ্ঠিত https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0/#respond Thu, 09 Feb 2017 09:00:33 +0000 http://somoyerpata.com/?p=3075 মুহিউদ্দিন নুর, দিনাজপুর প্রতিনিধিঃ আজ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সিপি বাংলাদেশ কোম্পানী লিঃ এর উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও ফিসারিজ অনুষদের আয়োজনে  দিনব্যাপী ক্যাম্পাস  রিক্রুটমেন্ট ও ক্যারিয়ার ফেয়ার ।হাবিপ্রবিতে প্রথমবারের মতো জব ফেয়ার অনুষ্ঠিত

বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ তে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ  আবুল কাসেম। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সিপি বাংলাদেশ-এর রংপুর অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট ওয়াথানা খানলেক।

অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন ভেটেরিনারি অনুষদের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ডা. মো. ফজলুল হক, ফিশারিজ অনুষদের ডিন ড. ফেরদৌস মেহবুব  সহ   প্রফেসর ডা. মো. আব্দুল হামিদ, সিপি বাংলাদেশ এর হেড অব এইচআর মো. কামরুজ্জামান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অন্যান্য শিক্ষকবৃন্দ সহ মাৎস্যবিজ্ঞান ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা ।

উল্লেখ্য এই জব ফেয়ার থেকে  সিপি বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে অফিসার পদে বেশ কিছু ভেটেরিনারি ও ফিশারিজ গ্র্যাজুয়েটদের সরাসরি নিয়োগ দেয়া হবে ।উক্ত অনুষ্ঠানে   প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ আবুল কাসেম বলেন, ক্যারিয়ার ফেয়ার আয়োজনের জন্য সিপি বাংলাদেশকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তারা একটি ভাল উদ্যোগ নিয়েছে।

এ ধরনের উদ্যোগ হাবিপ্রবি’র নবীন গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। এ বিশ্ববিদ্যালয় থেকে পাস করা গ্র্যাজুয়েটরা মেধা, দক্ষতা এবং অত্যন্ত সুনামের সাথে সরকারী-বেসরকারী সংস্থায় কাজ করছে। কৃষি ক্ষেত্রে তিনি ফিশারিজ ও ভেটেরিনারি অনুষদের গ্র্যাজুয়েটদের গুরুপ্ত তুলে ধরেন ।

তিনি বলেন আমাদের দেশ অনেক দেশের চেয়ে ছোট হলেও বিশ্বে মৎস্য উৎপাদনে চতুর্থ যা আমাদের জন্য বিশাল গর্বের । তিনি যোগ করেন এটা মাত্র শুরু , এবার সিপির মতো বড় কোম্পানি এসেছে , সামনে আরো বড় বড় কোম্পানি আসবে আমাদের বিশ্ববিদ্যালয়ে ।

তিনি আরো  বলেন, আমি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিনত করতে চাই। এখান থেকে পাস করা প্রত্যেক গ্র্যাজুয়েট আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট এজন্য তিনি বিশ্ববিদ্যালয়ের সকলকে নিজ নিজ দায়িত্ব সুচারুরুপে পালন করার জন্য আহবান জানান ও সকলের সহযোগিতা কামনা করেন ।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে মাননীয় উপাচার্যের প্রানবন্ত  বক্তব্যের ভূয়সী প্রশংসা করেন । এরপর তিনি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ভেটেরিনারি খামার পরিদর্শন করেন। উল্লেখ্য সিপি(Chareon Pokphand) থাইল্যান্ড ভিত্তিক একটি মাল্টিন্যাশনাল কোম্পানি , বিশ্বের ৪০ টি দেশে এর শাখা রয়েছে ।

 

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
প্রথম কাজ হবে ভর্তি পরীক্ষা নেয়া https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d/ https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d/#respond Thu, 02 Feb 2017 12:29:41 +0000 http://somoyerpata.com/?p=2856 মুহিউদ্দিন নুর : সবেমাত্র হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন উত্তরবঙ্গের কৃতি সন্তান , সৎ , মেধাবী ও সহজ সরল ব্যক্তিত্ব প্রফেসর ড. মোঃ আবুল কাশেম । বেশ কিছুদিন আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্যারের সাথে কথা হচ্ছে ,আজ স্যারকে অভিনন্দন জানিয়ে কথার শুরু ।
আমি ঃ সালাম দিয়ে , স্যার ক্যামন আছেন ?
স্যারঃ জী ভালো , তুমি ক্যামন আছো ?
আমিঃ জী স্যার ভালো ,স্যার আপনার সাথে কিছু কথা ছিল ।
স্যার ঃ অবশ্যই , বলো ।
আমি ঃ স্যার ক্যাম্পাসে আসতেছেন কবে ?
স্যারঃ কালকেও যেতে পারি বা পরশু , রবিবার কাজে যোগদান করবো ইনশাল্লাহ ।
আমিঃস্যার আপনার প্রথম কাজ কি হবে ? সাথে যোগ করি , অনেকদিন থেকে ভর্তি পরীক্ষা তথা ৯৬ হাজার শিক্ষার্থীর ভিবিষ্যৎ ঝুলে আছে এটার ব্যাপারে আপনার পদক্ষেপ কি হবে ?
স্যারঃ অবশ্যই আমার প্রথম এবং প্রধান কাজ হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসে যতো তারাতারি সম্ভব ভর্তি পরীক্ষা নেয়া যায় সেটার ব্যবস্থা করা । সব জায়গার ভর্তি পরীক্ষা শেষ , ছেলে মেয়েরা দিশেহারা হয়ে পড়েছে তাই এটাই হবে আমার প্রথম কাজ , পাশাপাশি অন্যান্য সমস্যা গুলোও সমাধানের চেষ্টা থাকবে । রবিবার কাজ শুরু করার পর এ নিয়ে তোমার সাথে বিস্তারিত কথা হবে ।
আমি ঃ অসংখ্য ধন্যবাদ স্যার , ভালো ভাবে আসেন ।
স্যার ঃ তোমাকেও ধন্যবাদ ।

]]>
https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d/feed/ 0
হাবিপ্রবির ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সক্রিয় জালিয়াতি চক্র https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/ https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/#respond Wed, 01 Feb 2017 13:39:25 +0000 http://somoyerpata.com/?p=2767 মহিউদ্দিন নুর দিনাজপুর প্রতিনিধি: পাবলিক ভার্সিটির ভর্তি পরীক্ষা প্রায় শেষ । উপাচার্য জটিলতায় আটকে আছে শুধুমাত্র হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ।এখানে এবার ২ হাজার সিটের বিপরীতে আবেদন পড়েছে প্রায় ৯৬ হাজার, যা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে সর্বোচ্চ । অনেকেই শেষ ভরশা হিসেবে তাকিয়ে আছে হাবিপ্রবির দিকে । এমতাবস্থায় শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে কিছু জালিয়াতি চক্র । এরা বিভিন্ন নামে ফেসবুকে ফোন নম্বর দিয়ে এসব প্রচারণা শুরু করেছে । এরকম কিছু প্রমান আমাদেরও হাতে এসেছে , এসব নম্বরে পরীক্ষার্থী সেজে ফোন দিয়ে কথা বললে সহজেই অনুমান করতে পারবেন । চাওয়া হচ্ছে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পযন্ত । এসব আইডির মধ্যে বাপ্পি চৌধুরী নামে একটি আইডি সবচেয়ে বেশি সক্রিয় ।তার সাথে কথা বললে সে একেক জনকে একেক রকম পরিচয় দিচ্ছে , কাউকে বলে সে ঢাবিতে পড়ে , কাউকে বলে হাবিপ্রবির মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ে । কিন্তু খোজ নিয়ে দেখা যায় , কোনটাই সঠিক না ।তাকে ফোন দিলে সবাকেই বলে তার অধীনে ১৫ জন পরীক্ষা দেবে , আর ২/১ জন বাকি আছে , যা করার তারাতারি করার জন্য । সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল , সাকিব (ছদ্মনাম) নামে একজন পরীক্ষার্থী আমাদের কাছে অভিযোগ করেন তার কয়েকজন বন্ধু ইতোমধ্যে এই প্রতারকের কাছে বিকাশের মাধ্যমে টাকাও দিয়ে দিয়েছে । অনেককে বলা হচ্ছে প্রশ্ন দেয়া হবে , কাউকে বলা হচ্ছে তোমার জায়গায় অন্য কেউ পরীক্ষা দেবে , কাউকে বলা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস দেয়া হবে ।বাপ্পি চৌধুরীর মতো আরো এরকম বেশ কিছু আইডি আছে । এ ব্যাপারে হাবিপ্রবির প্রক্টরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ ধরনের প্রতারক চক্র সব জায়গায় সক্রিয় থাকে । এদের কাজ ফাদে ফেলে টাকা হাতিয়ে নেয়া , তিনি পরীক্ষার্থীদেরকে এসব থেকে দূরে থাকতে বলেন , বলেন যারা এদের ফাদে পা দেবে তারা নিজের ভবিষ্যৎ নিজ হাতে ধ্বংস করবে । আমরা এ ব্যাপারে সজাগ আছি এবং ভর্তি পরীক্ষার সময় কঠোর নজরদারি থাকবে , এ ধরনের কাউকে পেলে সাথে সাথে তাকে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দেয়া হবে । আর কোন পরীক্ষার্থী বা ক্যাম্পাসের যে কেউ চাইলে এদের বিরুদ্ধে মামলা করতে পারে ।তবে সময়েরপাতা মনে করে এদেরকে ধরা গোয়েন্দাদের জন্য খুব কঠিন কাজ হবেনা , যেহেতু ফোন নম্বর খোলা আছে তাই ট্র্যাকিংয়ের মাধ্যমে সহজেই এদেরকে খুজে বের করা যাবে । একজনকে ধরে রিমান্ডে নিলে এর পেছনে কারা কারা আছে , কে কে টাকা দিয়েছে সবই বের হয়ে আসবে । আমরা চাই বিশ্ববিদ্যালয় হোক সত্যিকারের মেধাবিদের জায়গা , কেউ দুর্নীতি করে যেন এখানে আসতে না পারে । অনেক পরীক্ষার্থীই এ ব্যাপারে দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তা কামনা করেন ।

]]>
https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/feed/ 0
অবশেষে হাবিপ্রবিতে উপাচার্য নিয়োগ https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be/ https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be/#respond Wed, 01 Feb 2017 13:11:10 +0000 http://somoyerpata.com/?p=2764 মুহিউদ্দিন নুর, দিনাজপুর প্রতিনিধি: প্রতীক্ষার অবশেষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন উত্তরবঙ্গের কৃতি সন্তান , সৎ , মেধাবী ও সহজ সরল ব্যক্তিত্ব প্রফেসর ড. মোঃ আবুল কাশেম । তিনি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন । বিভাগের অন্যান্য শিক্ষক ও কর্মচারীদের সাথে কথা বলে জানা যায় তিনি অত্যন্ত সৎ এবং নিজের দায়িত্বর সাথে কখনো আপোষ করেন না । তার বাসা রংপুর বিভাগের লালমনিরহাট জেলার হাতীবান্ধায় ।

তিনি একজন কন্যা সন্তানের জনক , তার কন্যা বর্তমানে স্বামীসহ অস্ট্রেলিয়াতে বসবাস করেন । প্রফেসর ড. আবুল কাশেম একাধারে এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ , ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ মিডিয়া এন্ড কমুউনিকেশন রিসার্স এর সদস্য এবং কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ , ইন্ডিয়ান সোসাইটি অফ এক্সটেনশন , বাংলাদেশ এগ্রিকালচারাল এক্সটেনশন সোসাইটি এর আজীবন সদস্য। ১৯৮৩ সালে তিনি কমনওয়েলথ স্কলারশিপ অফ ইউনাইটেড কিংডম(যুক্তরাজ্য ) এবং ১৯৯৭ সালে জাপানের জাপান সোসাইটি ফর প্রমোশন অফ সাইন্স ডিগ্রি লাভ করেন। তার লিখা অনেক বইয়ের মধ্যে উল্লেখযোগ্য কিছু বই ( Fundamentals of Extension Education, Effectiveness of Mobile Phones as Communication Media to Poultry farm Owners in Bangladesh, Farmers’ use of Mobile Phones in Receiving Agricultural Information towards Agricultural   Development, “Global Advancement in Knowledge and Information Management for Meeting Farmers’ Needs with special emphasis to Technology Transfer Process in Bangladesh”, “Use of Television as a Community Media by Farmers in Bangladesh”, “Secondary Information and Analysis on Food Security and Hunger in Bangladesh” )

এছাড়াও ইতোমধ্যে বিভিন্ন আন্তজার্তিক জার্নালে তার অসংখ্য রিসার্স পেপার প্রকাশিত হয়েছে । স্যারের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান আমার উপর বিশ্বাস রেখে মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি যে গুরু দায়িত্ব দিয়েছেন তা আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করবো এবং হাবিপ্রবির সকল সমস্যা সমাধানে দ্রুত কাজ শুরু করবো ।

**  যদি ভাল লাগে লাইক দিয়ে সাথে থাকুন***

]]>
https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be/feed/ 0
সরস্বতী পূজা উপলক্ষ্যে হাবিপ্রবিতে ব্যাপক প্রস্তুতি https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b9/ https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b9/#respond Sun, 29 Jan 2017 16:48:55 +0000 http://somoyerpata.com/?p=2634 মহিউদ্দিন নুর, দিনাজপুর প্রতিনিধি:  ১ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান সরস্বতী পূজা । এ উপলক্ষ্যে ৪/৫ দিন আগে থেকেই প্রশাসনের সার্বিক সহযোগিতায় সাজাতে শুরু করা হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস । প্রথম ও দ্বিতীয় গেটে নির্মাণ করা হয়েছে তোরণ । এছাড়াও ক্যাম্পাস জুড়ে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে ।এ উপলক্ষ্যে ওইদিন সকালে পূজার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে , এরপর প্রসাদ বিতরন এবং সবশেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় উপাচার্য ।

]]>
https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b9/feed/ 0
এতিম শিশুদের পাশে হাবিপ্রবির শিক্ষার্থীরা https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%8f%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d/ https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%8f%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d/#respond Sat, 21 Jan 2017 13:57:41 +0000 http://www.somoyerpata.com/?p=2191 মহিউদ্দিন নুর, দিনাজপুর প্রতিনিধিঃ  ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন গুলো অনেক ধরনের সামাজিক সেবামূলক কাজ করে থাকে।কিন্তু এর মধ্যে এবার কিছুটা ব্যতিক্রম ধর্মী কাজ করে দেখাল বন্ধু প্রতিদিন , হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা। এতিম শিশুদের পাশে হাবিপ্রবির শিক্ষার্থীরা

দিনাজপুরের তথা বাংলাদেশের রাজনীতিক গৌরব, পাক-ভারত উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা, ঐতিহাসিক তেভাগা আন্দোলনের জনক , ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হাজী মোহাম্মদ দানেশ  যার নামে এই বিশ্ববিদ্যালয় তার জন্মস্থান দিনাজপুরের সুলতানপুরে অবস্থিত হাজী দানেশ এতিমখানা ও হাজী দানেশের পথিকৃতি। নিজেদের দায়িত্ববোধ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেয়  এবার তারা হাজী মোঃ দানেশের জন্মস্থান ও   এতিম শিশুদের সাথে কিছুটা  সময় ব্যয় করবেন।

যে মহান মানুষটির নামে এই বিশ্ববিদ্যালয় তার নাম উজ্জ্বল করতে ও তার জন্মস্থানের মানুষদের জন্য কিছু করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি হাতে নেন তারা ।  সিদ্ধান্ত মোতাবেক আজ দুপুরে শিশুদের  জন্য  কম্বল ,বিরিয়ানী,ভার্সিটির নাম সম্বলিত খাতা ও কলম নিয়ে রওনা হন তারা ।সেখানে পৌঁছেই  শিশুদের সাথে নিয়ে দুপুরের খাবার খাওয়া,     এরপর তাদের  সাথে অসাধারন কিছু সময় , এসব জিনিস পেয়ে মহাখুশি তারা । এর ফাকে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই আবার তাদের সাথে খেলায় মেতে উঠেন।অনেকেই আবার শিশুদেরকে হাজী মোঃ দানেশের জীবনি ও হাজী মোহাম্মদ দানেশ  বিশ্ববিদ্যালয়ে সম্পর্কে গল্প শুনান ।কেউ কেউ আবার নিজ হাতে অযত্নে পড়ে থাকা হাজী মোঃ দনেশের পথিকৃতি টা পরিষ্কার করেন। এরপর সবাই মিলে হাজী মোঃ দানেশের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় ।

এ সময় উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যরা ,  এলাকার মেম্বার , চেয়ারম্যানসহ   গণ্য মান্য ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ধরনের কাজের ভূয়সী  প্রশংসা করেন। তারা বলেন এই প্রথম আমরা হাজী মোহাম্মদ দানেশ  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমাদের মাঝে এভাবে পেলাম, এর আগে কেউ খোজ নেয়নি , কোন সংগঠন আসেনি আমাদের কাছে  ।

তবে এলাকার চেয়ারম্যান কিছুটা আক্ষেপ নিয়ে বলেন হাজী মোহাম্মদ দানেশের নামে এতোবড় প্রতিষ্ঠান কিন্তু তারা তার এলাকা ও আত্মীয় স্বজনের খোজ খবর রাখেনা বিশ্ববিদ্যালয়।তিনি বলেন দানেশ পরিবারের অনেকের অবস্থা এখন খারাপ, বিশ্ববিদ্যালয় চাইলেই তাদের জন্য চাকরির বেবস্থা করতে পারে, এ সময় অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েন। তারা বলেন আপনারা শুরু করলেন, এরপর থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠন ও শিক্ষার্থীদেরও পাশে পাবো আশা করি।

এসব কাজে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের চেয়ারম্যান ও বন্ধু প্রতিদিনের উপদেষ্টা  ড. ইমরান পারভেজ , মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম , সংগঠনের সভাপতি মুহিউদ্দিন নুর ও সাধারন সম্পাদক তারিকুল ইসলাম।

এসব কাজের পুর্নতা প্রদান করেন বন্ধু প্রতিদিন , হাবিপ্রবি শাখার সহ সভাপতি মোঃ প্রিন্স , যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রোহান , মারিয়া তুল জান্নাত মৌ , রেজওয়ানা করিম রূম্পা , সাংগঠনিক সম্পাদক মান্নান , বান্না এছারাও বন্ধু প্রতিদিন পরিবারের সোহেল,   শুভ , মারুফ ,সাইফুল, বাপ্পা , হানি , সুস্মিতা, সোহানা , সুহি , কানিজ ,সাথী,  মুন,মুয়াজ,আনোয়ার,সাইদ , নিউটন , বাদল, আল আমিন  সহ অনেকেই উপস্থিত ছিলেন। সব কিছু সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় উপদেষ্টারা ও সভাপতি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

]]>
https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%8f%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d/feed/ 0
হাবিপ্রবিতে নতুন শ্রেণী কক্ষের উদ্বোধন https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a3%e0%a7%80/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a3%e0%a7%80/#respond Tue, 17 Jan 2017 14:00:49 +0000 http://www.somoyerpata.com/?p=2016 hstu krishiমুহিউদ্দিন নুর- দিনাজপুর প্রতিনিধিঃ “আজ উৎসবে মুখরিত ছিল  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ”  অনুষদের নতুন শ্রেণী কক্ষের শুভ-উদ্বোধন এবং সিলেবাস বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির সাবেক মাননীয় উপাচার্য প্রফেসর মোঃ রুহুল আমিন  ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান ।

এছাড়াও উক্ত  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডীন মহোদয় বৃন্দ,কৃষি অনুষদের অন্তর্ভূক্ত এবং সংশ্লিষ্ট অন্যান্য সকল বিভাগের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ,শিক্ষক মন্ডলী,বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন লেভেলের শিক্ষার্থী বৃন্দ। ।অনুষ্ঠানে সম্মানিত  শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবু হাসান ।

এছাড়াও  অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদীয় ছাত্র-সমিতির সহ-সভাপতি মোঃ মোমিনুল ইসলাম মুনেম, সে তার বক্তব্যে নতুন প্রনয়নকৃত দিকনির্দেশনা মূলক বিস্তারিত সিলেবাসটির গুরুপ্ত তুলে ধরে।অনুষ্ঠানে উপস্থাপনা করেন প্রফেসর ড.সফিকুল বারী ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অনুষদের সম্মানিত ডীন মহোদয় ড. মোঃ আনিস খান স্যার।প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর রুহুল আমিন এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রসংসা করেন ।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a3%e0%a7%80/feed/ 0
হাবিপ্রবিতে বিজ্ঞান ও রসায়ন অলিম্পিয়াডের রংপুর বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%b0%e0%a6%b8/ https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%b0%e0%a6%b8/#respond Sat, 14 Jan 2017 16:13:19 +0000 http://www.somoyerpata.com/?p=1817 মহিউদ্দিন নুর, দিনাজপুর প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বিজ্ঞান অলিম্পিয়াড এবং রসায়ন অলিম্পিয়াডের রংপুর বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এবং বাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল
সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। এরপর সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান অলিম্পিয়াড ও রসায়ন অলিম্পিয়াডের আহবায়ক ও বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. বলরাম রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমি, দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, পদার্থ বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাজিমউদ্দিন, গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মামুনুর রশীদ ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রতিনিধি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রোগতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক নোমান ফারুক। স্বাগত বক্তব্য রাখেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. আতিকুল ইসলাম। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিজ্ঞান অলিম্পিয়াড ও রসায়ন অলিম্পিয়াডের আহবায়ক ও বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. বলরাম রায়।

প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৩০ টি প্রতিষ্ঠান থেকে রসায়ন অলিম্পিয়াডে ৯৫০ এবং বিজ্ঞান অলিম্পিয়াডের প্রতিযোগিতায় ২৫০ জন অংশ গ্রহন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন রসায়ন বিভাগের প্রভাষক ফাতিহা ফারহানা।
বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

]]>
https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%b0%e0%a6%b8/feed/ 0
উপাচার্য না থাকায় দেয়ালে পিঠ ঠেকে গেছে হাবিপ্রবির শিক্ষার্থীদের https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87/ https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87/#respond Tue, 10 Jan 2017 14:28:55 +0000 http://www.somoyerpata.com/?p=1453  মুহিউদ্দিন নুর, দিনাজপুর প্রতিনিধিঃ   দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।হাবিপ্রবি

এতে সেশন জটের মুখে পড়তে পারে  ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আর বেতন বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন মাস্টার রোলে থাকা প্রায় ২শ’ কর্মচারী। এ অবস্থায়, দ্রুত উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। উপাচার্য বিহীন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত ২৭ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ এ পদটি শূন্য থাকায় স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক কার্যক্রম। ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৮ থেকে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনিদৃষ্টকালের জন্য  স্থগিত করা হয়েছে।

এছাড়া, মাস্টার রোলে থাকা কর্মচারীদের বেতন ও শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। আটকে আছে ফাইনাল ইয়ারের অনেক শিক্ষার্থীদের স্বপ্নের  কান্ট্রি ট্যুর ,অথচ এই ট্যুরের প্রস্তুতি তারা অনেক আগেই নিয়ে রেখেছিলেন , এমতাবস্থায় অনেকেই ট্যুর নিয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েছে ।এ ব্যাপারে   প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে শিক্ষার্থীরা জানায়, ‘যতদ্রুত সম্ভব আমাদের বিশ্ববিদ্যালয়ে বলিষ্ঠ একজন  ব্যক্তিকে যেন ভিসি স্যার হিসেবে নিয়োগ দেয়া হয়।’ এদিকে দ্রুত উপাচার্য নিয়োগ দেয়া না হলে আরো অচলাবস্থা সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন শিক্ষকরা।

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রেজিস্টার প্রফেসর ড. মো. সাইফুর রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে ভালভাবে জানেন। আমরা আশা করি তিনি এ বিষয়ে দ্রুত সমাধান দিবেন।’ ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ৮টি অনুষদে ১ হাজার ৯৫৫টি আসনের বিপরীতে আবেদন করা, ৯৬ হাজার ৪১ জন শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা ও ভবিষ্যৎ  অনিশ্চিত হয়ে পড়েছে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87/feed/ 0