হত্যা মামলার ৬ নাম্বার আসামি গ্রেফতার – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Sat, 04 Sep 2021 10:03:48 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 হত্যা মামলার ৬ নাম্বার আসামি গ্রেফতার – Somoyerpata https://somoyerpata.com 32 32 শ্রীপুরে আঃ আজিজ হত্যা মামলার ৬ নাম্বার আসামি গ্রেফতার  https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%83-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%83-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be/#respond Sat, 04 Sep 2021 10:03:48 +0000 https://somoyerpata.com/?p=89858 রাজীব প্রধান,-গাজীপুর ঃ- গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন গোসিংগা ইউনিয়ন কাদিম গাজিয়ারন গ্রামের নিহত আঃ আজিজ হত্যামামলার ৬ নাম্বার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শ্রীপুরে আঃ আজিজ হত্যা মামলার ৬ নাম্বার আসামি গ্রেফতার 
শ্রীপুরে আঃ আজিজ হত্যা মামলার ৬ নাম্বার আসামি গ্রেফতার

শুক্রবার মধ্যরাতে পুলিশ পরিদর্শক গোলাম সারোয়ার (অপারেশন) এর নেতৃত্বে মামলার আয়ু এস আই সজিব ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় বিশেষ অভিযানের মাধ্যমে আসামি কাজলকে ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের সিমান্তবর্তী এলাকা থেকে আটক করে শ্রীপুর মডেল থানায় নিয়ে আসা হয় এবং শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঘটনা সুএে জানাযায় গত

 

২৩ জুলাই জমি সংক্রান্ত বিষয়ে প্রতিবেশীর সাথে ঝগড়ার ভিডিও মোবাইলে ধারন করার ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৭ জনকে পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা।হামলাকারীরা হলেন (১) মনির হোসেন (২) রাকিব (৩) কামরুজ্জামান বুলবুল (৪) সজিব খা (৫)শ্যামল (৬)কাজল সহ অজ্ঞাত নামা আট থেকে দশজন উভয় সাং কাদিম গাজিয়ারন। পরে আঃ আজিজ ও তার স্ত্রী সন্তানদের সহ নিজেও গুরুত্ব আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় ।

পরবর্তীতে নিহত আঃ আজিজের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যার যার প্রেক্ষিতে গত ২৬ জুলাই শ্রীপুর মডেল থানায় ৬ জনকে মূল আসামি করে ৮/১০ জনকে অজ্ঞাত নামা করে একটি হত্যা মামলা রজু হয়। যার মামলা নং ৩৭,(৭)/২১ ইং। অজ্ঞাত আসামীদের দুইজনকে ঘটনার দিন আটক করলেও মূল আসামিরা পলাতক থাকায় তাৎক্ষণিকভাবে তাদের ধরা সম্ভব হয়নি। হত্যা মামলা হওয়ার একমাস পর ৬ নং আসামি কাজলকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ

 

আসামিদের তিনজন গ্রেফতার হওয়ায় নিহত আঃ আজিজের স্ত্রী হাজেরা খাতুন ও তার সন্তানদের মাঝে স্বস্তি ফিরে পেলো বলে জানালেন নিহতের স্ত্রী হাজেরা। নিহতের পরিবারটি পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমরা আপনাদের কাজে এই নির্মমহত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানাই। বাকি আসামিদেরও যেনো খুব দূতসময়ের মধ্যে গ্রেফতার করা হয়।

এবিষয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার দি বাংলাদেশ টুডে কে জানান,আঃ আজিজ হত্যা মামলার ৬নাম্বার আসামি কাজলকে শুক্রবার মধ্য রাতে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার সিমান্তবর্তী এলাকা থেকে এস আই সজিব ও সঙ্গীয় ফোর্সদের সহায়তায় আটক করে থানায় নিয়ে আসি এবং শনিবার ১২ টার দিকে তাকে আদালতের মাধ্যমে হাজতে পাঠিয়ে দেয়া হয়। হত্যা মামলার এজাহার ভুক্ত বাকি আসামিদের দূত গ্রেফতারের কাজ চলমান রয়েছে। দূত সময়ের মধ্যেই বাকি আসামিদের আটক করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%83-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be/feed/ 0