মোন্তাজুর রহমান – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Sat, 03 Jul 2021 11:00:30 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 মোন্তাজুর রহমান – Somoyerpata https://somoyerpata.com 32 32 সাপাহারে স্ত্রী হত্যার মূল আসামী সেলিম রেজা গ্রেফতার https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae/#respond Sat, 03 Jul 2021 11:00:30 +0000 https://somoyerpata.com/?p=86530 মোন্তাজুর রহমান(স্টাফ রিপোর্টার): নওগাঁর সাপাহার মাতৃছায়া ছাত্রাবাসে কিশোরী গৃহবধূর হত্যার মূল আসামী স্বামী সেলিম রেজা (২৫) কে গ্রেফতার করেছে সাপাহার থানা পুলিশ।

সাপাহারে স্ত্রী হত্যার মূল আসামী সেলিম রেজা গ্রেফতার
সাপাহারে স্ত্রী হত্যার মূল আসামী সেলিম রেজা গ্রেফতার

শনিবার ভোররাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সাহাপাড়া এলাকার তার এক আত্মীয়ের বাড়ী হতে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার বর্ণনা দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল মাহমুদ জানান, গত ২৩ জুন উপজেলার সাপাহার ক্যাডেট স্কুল পাড়া এলাকার একটি ছাত্রাবাস হতে সুমি (১৭) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন সুমীর স্বামী উত্তর পাতাড়ী গ্রামের মফিজুল ইসলামের ছেলে সেলিম রেজা (২৫) পালিয়ে যায়। পরবর্তী সময়ে ওই দিন রাতে নিহত গৃহবধু সুমীর বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার জের ধরে শনিবার ভোররাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা সাহাপাড়া এলাকায় সেলিম তার এক আত্মীয়ের বাড়ীতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় এজাহার নামীয় ১নং আসামী সেলিম রেজাকে তার আত্মীয়ের বাড়ী থেকে গ্রেফতার করে সাপাহার থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মাহমুদ আরো জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। সেলিম রেজাকে ৭দিনের রিমান্ড আবেদন করে আমরা তাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছি।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae/feed/ 0
সোহরাওয়ার্দী উদ্যানে শতাধিক গাছ কেটে বানানো হচ্ছে রেস্টুরেন্ট  https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be/#respond Wed, 05 May 2021 11:24:43 +0000 https://somoyerpata.com/?p=84089 মোন্তাজুর রহমান(স্টাফ রিপোর্টার): সোহরাওয়ার্দী উদ্যানের প্রকৃতির অপরূপ সৌন্দর্য ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সরকারি প্রতিষ্ঠান । রেস্টুরেন্ট বানানোর নামে সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক পুরনো গাছ কেটে উজাড় করছে ফেলছে গণপূর্ত অধিদফতর।

সোহরাওয়ার্দী উদ্যানে শতাধিক গাছ কেটে বানানো হচ্ছে রেস্টুরেন্ট 
সোহরাওয়ার্দী উদ্যানে শতাধিক গাছ কেটে বানানো হচ্ছে রেস্টুরেন্ট

গত কয়েকদিন থেকেই রাজধানীর বুকে বৃক্ষ হত্যার এই আয়োজন দেখে হতাশা হয়ে ক্ষোপ প্রকাশ করেছেন নগরবাসী। গাছ কাটারে প্রতিবাদে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধম্যে চলছে আলোচনা সমালোচনার ঝড়।

এর আগেও কয়েকবার উদ্যানের গাছ কাটার উদ্যোগ নিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমনকি গাছের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য স্বাধীনতা জাদুঘরও নির্মাণ করা হয়েছে উদ্যানের মাটির নিচে। তাই এ সামান্য রেস্টুরেন্ট বানাতে নির্দয়ভাবে গাছ কাটা মেনে নিতে পারেননি নগরবাসী।

 

জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের সবগুলো প্রবেশপথসহ বিভিন্ন স্থানে অন্তত ৭ টি রেস্টুরেন্ট স্থাপন করার কাজ শুরু করেছে গণপূর্ত বিভাগ। তাদের দাবি, এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনও রয়েছে। এ বিষয়ে গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী শামিম আখতার আমাদের জানিয়েছেন, নিয়ম মেনেই গাছ কাটছেন তারা।

 

নিয়মানুযায়ী নগরে ২৫ ভাগ বনভূমি থাকতে হবে। রাজধানীতে ২৫ ভাগ বনভূমি নেই উল্লেখ করে নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব বলেন, সবুজ ধ্বংস করে রেস্টুরেন্ট বানানো ভয়াবহ অপরাধ। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

 

সোহরাওয়ার্দী উদ্যানে নিয়মিত আড্ডা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গাছ কাটার প্রতিবাদে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আয়োজন করে শিল্প প্রদর্শনীর। এসময় ক্ষোভ প্রকাশ করে এক শিক্ষার্থী জানান, ইতিহাসের সাক্ষী সবুজের সমারোহ গাছ-গাছালির ছায়াঢাকা পাখিডাকা সোহরাওয়ার্দী উদ্যানকে বাঁচিয়ে রাখতে হবে।

দেশের নতুন প্রজন্ম, পরবর্তী প্রজন্ম বংশপরম্পরায় শত শত বছর সোহরাওয়ার্দী উদ্যান দেখবে এবং ঐতিহাসিক গুরুত্বকে স্মরণ করবে। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো চিহ্নিত করেই ঢাকার এই খোলা ময়দানকে উন্মুক্ত রাখা সম্ভব।

 

সোহরাওয়ার্দী উদ্যানে রাত কাটান ছিন্নমূল মানুষ। এভাবে গাছ কাটার কারণে এসব ছিন্নমূল মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। সেলিম নামে এক পথ শিশু বলেন, গাছগুলো থাকলে আমাদের মাথার উপর ছাদ হয়ে থাকে।

 

এদিকে মঙ্গলবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে রেস্টুরেন্ট নির্মাণ ও নির্বিচারে গাছ কাটা বন্ধে ৬ দফা সুপারিশ জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন ।

 

সুপারিশে বলা হয় হয়, সোহরাওয়ার্দী উদ্যানের পরিবেশ, তত্ত্বাবধান, সংরক্ষণ, ব্যবস্থাপনা, দৈনন্দিন পরিচালনা বিশ্বমানের করতে হবে। রমনা গ্রিন ধরে রাখতে হবে। উদ্যানের স্থান ও পরিবেশ সংরক্ষণ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে এর দেখভালের দায়িত্ব দিতে হবে; উদ্যানে রেস্তোরাঁ, ওয়াকওয়ে কিংবা এ জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডের পরিকল্পনা বিস্তৃতভাবে অবিলম্বে জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং উদ্যানসহ সব ঐতিহাসিক স্থাপনা বা এলাকার উন্নয়নের জন্য নগর পরিকল্পক, স্থপতি, শিল্পী, ইতিহাসবিদ, উদ্যানবিদ, প্রকৌশলী, শিক্ষক, পরিবেশবিদ ও কবি-সাহিত্যিক সব স্টোকহোল্ডারদের সমন্বয়ে একটি কমিটি করতে হবে। যারা পরিকল্পনা থেকে শুরু করে উন্নয়ন কাজগুলো পর্যবেক্ষণ করবেন ও প্রয়োজনীয় মতামত দেবেন।

 

এতকিছুর পরও গাছ কাটা বন্ধ করেনি গণপূর্ত অধিদফতর। সরেজমিনে দেখা যায়, নতুন করে আরও অনেক গাছের গায়ে ‘লাল চিহ্ন’ দেওয়া হয়েছে; যেগুলোও কাটা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে রাতের আঁধারেও গাছ কেটে নেওয়া হয়।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be/feed/ 0