মৃত পাঁচ সন্তানের জন্ম দিলেন – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Tue, 22 Jun 2021 05:58:20 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 মৃত পাঁচ সন্তানের জন্ম দিলেন – Somoyerpata https://somoyerpata.com 32 32 গাজীপুরের শ্রীপুরে মৃত পাঁচ সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ।  https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%aa/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%aa/#respond Tue, 22 Jun 2021 05:58:20 +0000 https://somoyerpata.com/?p=86016 রাজীব প্রধান, শ্রীপুর (গাজীপুর) ঃ
নির্দিষ্ট সময়ের আগে প্রসব হওয়ায়, পাঁচ নবজাতকের কাউকে বাঁচানো সম্ভব হয়নি।

গাজীপুরের শ্রীপুরে মৃত পাঁচ সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। 
গাজীপুরের শ্রীপুরে মৃত পাঁচ সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ।

গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন মাওনা চৌরাস্তায় মাদার্স কেয়ার নামক একটি প্রাইভেট হাসপাতালে সোমবার সন্ধ্যা অনুমান ৭ টার দিকে  ৫ টি  সন্তান প্রসব করেছেন বৃষ্টি আক্তার (২১)নামে একগৃহবধূ। সন্তানদের মধ্যে তিনজন ছিলো ছেলে, দুইজন মেয়ে সন্তান।

প্রথমে তিনটি মৃত সন্তান জন্মের পরে দুটি কন্যা সন্তান প্রসব হয়, ভূমিষ্ট হওয়ার ৩০ মিনিটের মাথায় কন্যা সন্তান দুটিও মারা যায়।  বৃষ্টি আক্তার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী নয়া নগর গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী। মোশারফ হোসেন পেশায় একজন ব্যবসায়ি।

প্রসূতি বৃষ্টি আক্তার জানান, পাঁচ মাস  গর্ভকালীন সময়ে রোববার রাত থেকে তার ব্যথা অনুভব  হয়। সোমবার সকালে তার রক্তক্ষরণ শুরু হলে তাকে শ্রীপুরের মাওনা চৌরাস্তার মাদার্স কেয়ার এন্ড জেনারেল হসপিটালে ভর্তি করা হয়।

বিভিন্ন সময় তার আল্ট্রাসনোগ্রাম  করানো হলে চিকিৎসকরা তাকে “গর্ভে তিনটি বাচ্চা থাকার কথা জানিয়েছেন এবং গর্ভে থাকা তিনটি বাচ্চাই  সুস্থ  আছে বলে জানিয়েছিলেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালাম তারেক জানান, বেলা ১২টার দিকে ৫ মাস গর্ভকালীন সময়ে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন বৃষ্টি আক্তার। আসার সাথে সাথে আল্ট্রাসনোগ্রাম  করে গর্ভে পাঁচটি বাচ্চা থাকার কথা জানানো হয়। প্রসূতিকে হাসপাতালে নিরাপদে রাখতে সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধায়নে  রাখা হয়।

মাদার্স কেয়ার হাসপাতালে চিকিৎসক ডা. জহিরুন নেছা রেণু বলেন, নির্দিষ্ট সময়ের আগে প্রসব হওয়ায় পাঁচ নবজাতকের কাউকে বাঁচানো সম্ভব হয়নি। দুটি নবজাতকের জীবিত জন্ম হলেও ত্রিশ মিনিটের মধ্যে তারা মারা যায়।

প্রসূতি নারী এখনও ঝুঁকিমুক্ত নয়। তার চিকিৎসা চলছে। মাদার্স কেয়ার হাসপাতালের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন বলেন, দুপুর ১২টার দিকে বৃষ্টি আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি পাঁচ সন্তানের জন্ম দেন।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%aa/feed/ 0