বিমান বিধ্বস্ত – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Mon, 16 Jan 2017 10:24:16 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 বিমান বিধ্বস্ত – Somoyerpata https://somoyerpata.com 32 32 কিরগিজস্তানের কার্গো বিমান বিধ্বস্ত : ৩৭ জন নিহত https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%97%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae/ https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%97%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae/#respond Mon, 16 Jan 2017 09:55:01 +0000 http://www.somoyerpata.com/?p=1936 সময়ের পাতাঃ কিরগিজস্তানের মানাস বিমানবন্দরের কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। কুয়াশার কারণে জরুরি অবতরণের সময় তুর্কি বিমানটি কিরগিজস্তানের একটি জনবহুল গ্রামে বিধ্বস্ত হয়। উদ্ধারকর্মীরা বিধ্বস্ত এলাকা থেকে ৩৭ জনের লাশ উদ্ধার করেছেন।কিরগিজস্তানের কার্গো বিমান বিধ্বস্ত : ৩৭ জন নিহত

স্থানীয় আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে দেশটির রাজধানী বিশকেকের কাছে দাচা-সু গ্রামে এ ঘটনা ঘটে। কিরগিজস্তানের জরুরি বিভাগের মুখপাত্র মুহাম্মেদ শেভারভ এএফপিকে এসব কথা বলেন।

মুহাম্মদ শেভারভ বলেন, ‘মৃতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধারকর্মীরা বিধ্বস্ত এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে।’

কিরগিজস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, বিমানটিতে চারজন পাইলট ছিলেন। হংকং থেকে তুরস্কের ইস্তাম্বুলে যাওয়ার পথে বিশকেকের কাছে ওই দুর্ঘটনা ঘটে। চারজন পাইলটের মধ্যে এখন পর্যন্ত একজন পাইলটের লাশ উদ্ধার করা হয়েছে।

মানাস বিমানবন্দরের কাছে ওই গ্রামে বিমান দুর্ঘটনায় ৪৩টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। নিহত ব্যক্তিদের বেশির ভাগই দাচা-সু গ্রামের বাসিন্দা।

পরিচয় প্রকাশ না করে একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, ‘একটি বাড়িতে বিমানটি বিধ্বস্ত হয়। ওই পরিবারের শিশুসহ সবাই মারা গেছেন। ওই বাড়ির কোনো কিছুই আর বাকি নেই। অনেকে ওই সময় ঘুমিয়ে ছিলেন।’

তুর্কি বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় মানাস বিমানবন্দর বন্ধ করে সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

দেশটির উপপ্রধানমন্ত্রী মৌখামেতখালী আবোউলগাজিভ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কিরগিজস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভ তাঁর চীন সফর বাতিল করে দেশে ফিরেছেন বলে গণমাধ্যমের খবরে জানানো হয়।

]]>
https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%97%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae/feed/ 0