বিজিবি – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Sun, 08 Jan 2017 15:16:18 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 বিজিবি – Somoyerpata https://somoyerpata.com 32 32 রৌমারীতে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ: আহত ৪ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b0%e0%a7%8c%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b0%e0%a7%8c%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98/#respond Sun, 08 Jan 2017 15:15:06 +0000 http://www.somoyerpata.com/?p=1279 সৌরভ কুমার ঘোষ: কুড়িগ্রামের রৌমারীতে বিজিবি ও চোরাকারবারিদের মাঝে দু’দফায় সংঘর্ষে দুই বিজিবি জোয়ানসহ চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চরনতুনবন্দর সীমান্তে এ ঘটনা ঘটে।রৌমারীর বিজিবি

সীমান্তে মাদক নামানোর সময় বিজিবি’র উপস্থিতি দেখে চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের ওপর হামলা করলে সংঘর্ষ বাধে। এ খবর পেয়ে চরনতুন বন্দর গ্রামবাসি চোরাকারবারিদের পক্ষে যোগ দিলে বিজিবি’র সঙ্গে দ্বিতীয় দফায় সংঘর্ষে ওই চারজন আহত হয় বলে জানা গেছে।

সংঘর্ষে আহত বিজিবি জোয়ান কার্জন ও মিরাজ উদ্দিন ইজলামারী ক্যাম্পের সদস্য। তাদেরকে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। অপরদিকে আহত গ্রামবাসি মতিয়ার রহমান (৪৩) ও শফিকুল ইসলাম ওরফে সরকার (৪০) বিজিবির মারপিটে গুরুতর আহত হয়েছে বলে তাদের পরিবারকে নিশ্চিত করা হয়েছে। তবে তাদের কোথায় চিকিৎসা দেয়া হচ্ছে তা জানা যায়নি এবং তাদের পরিবারের পক্ষ থেকেও জানানো হয়নি।

সীমান্তের প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ১০৬৫-এর নিকটে ভারত থেকে মাদক নামানোর সময় ইজলামারী বিজিবি ক্যাম্পের টহল দল উপস্থিত হলে চোরাকারবারিদের সঙ্গে বিজিবির সংঘর্ষ বাঁধে। বিজিবি জোয়ানরা দুই মাদক ব্যবসায়ীকে ধরে বেদম মারপিট করে। এখবর পেয়ে গ্রামবাসি চোরাচালানিদের পক্ষ নিয়ে বিজিবি’র ওপর হামলা করে। প্রায় ৩০ মিনিট ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

গ্রামবাসিদের অভিযোগ, চরনতুন বন্দর সীমান্তের সীমান্তের নো-ম্যান্স র‌্যান্ডে গরু চরানোকে কেন্দ্রকরে বিজিবি’র টহল দলের সদস্যরা আহত ওই দু’জনকে বেদম মারপিট করেছে। এখানে মাদক নামানোর কোনো ঘটনা ঘটেনি। বিজিবি জোয়ানরা মিথ্যা অভিযোগ করছে। রৌমারী সদর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুর রফিক ওই সময়ে কাঠাতারের বেড়ার ওপর দিয়ে মাদক নামাচ্ছিল চোরাকারবারিরা।

এ প্রসঙ্গে জামালপুর ৩৫ বিজিবি’র ব্যাটালিয়ান কমান্ডর লে. কর্নেল আতিকুর রহমান জানান, মতিয়ার রহমান ও শফিকুল ইসলাম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ঘটনার সময়ে তারা মাদক নামাতে গিয়েছিল। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b0%e0%a7%8c%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98/feed/ 0