বাংলাদেশ ক্রিকেট বোর্ড – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Fri, 10 Feb 2017 08:49:33 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 বাংলাদেশ ক্রিকেট বোর্ড – Somoyerpata https://somoyerpata.com 32 32 বাংলাদেশকে বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে ভারত https://somoyerpata.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9e/ https://somoyerpata.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9e/#respond Fri, 10 Feb 2017 08:49:33 +0000 http://somoyerpata.com/?p=3093 সময়ের পাতা : আগের দিন মুরালি বিজয় ও বিরাট কোহলির সেঞ্চুরিতে রানের পাহাড়ে বাংলাদেশের চাপা পড়ার আশঙ্কা ছিল। দ্বিতীয় দিন সেটা সত্যিই হলো। আগের দিনের সেঞ্চুরিকে ডাবল বানানো কোহলির অধিনায়কোচিত ইনিংস বাংলাদেশকে বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। ১৪৮ ওভারে ৬ ‍উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৬০৬ রান।koholi

৩ উইকেটে ৩৫৬ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। ১১১ রানে কোহলি ও ৪৫ রানে আজিঙ্কা রাহানে দিন শুরু করেন। অপ্রতিরোধ্য ব্যাটিংয়ের ইঙ্গিত দিয়ে দলকে বড় সংগ্রহের পথে নিচ্ছিলেন তারা। দুইশতাধিক রানের এ জুটির দুই মালিককে সাজঘরে পাঠান বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম।

দ্বিতীয় দিন আরও ২৩.৩ ওভার টিকে ছিল কোহলি-রাহানে জুটি। সেটা হতো না যদি ৬৩ রানে কামরুল ইসলাম রাব্বির বলে সাব্বির রহমানের হাতে জীবন না পেতেন রাহানে। এর পর ১০ম হাফসেঞ্চুরির ইনিংসটাকে আরও লম্বা করেছেন তিনি। অন্য প্রান্তে কোনও ধরনের অসুবিধা ছাড়াই কোহলি তার ক্যারিয়ারের ষষ্ঠ দেড়শতাধিক রানের ইনিংস খেলেন।

শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারের এ ২২২ রানের জুটিটি ভাঙেন তাইজুল। শর্ট কভারে দাঁড়ানো মেহেদি হাসান মিরাজ বাঁদিকে লাফিয়ে তালুবন্দি করেন রাহানেকে। ১৩৩ বলে ১১ চারে সাজানো ছিল তার ৮২ রানের ইনিংস। মিরাজের বলে কোহলির বিরুদ্ধে বাংলাদেশ এলডবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার উইলসন আঙুল তুলে দেন। কিন্তু স্বাগতিক অধিনায়ক রিভিউ নিলে আম্পায়ারের আউটের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়।

দ্বিতীয় সেশনে ফিরেই কোহলি ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি পান। এর পর আর বেশিদূর যেতে পারেননি। ২০৪ রানে তাইজুলের কাছে এলবিডব্লিউ হন তিনি। ২৪৬ বলে ২৪টি চারে সাজানো তার দুরন্ত এ ইনিংস।

ব্যাটিং ক্রিজে এর পর জুটি গড়েন রবিচন্দ্রন অশ্বিন ও ঋদ্ধিমান সাহা। ৭৪ রান যোগ করেন দুইজন মিলে। মেহেদি তার ৩৫তম ওভারে অশ্বিনকে (৩৪) ক্যাচ বানান সৌম্য সরকারের।  ৮৬ বলে হাফসেঞ্চুরি করে ঋদ্ধিমান দলকে এগিয়ে নিচ্ছেন। অপর প্রান্তে আছে রবিন্দ্র জাদেজা।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও সুযোগ পেয়ে উইকেট নিতে পারেনি বাংলাদেশ। এদিন রাহানের ক্যাচটি ফেলা ছাড়াও দুটি স্ট্যাম্পিংয়ে ব্যর্থ হন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। দুইটি সুযোগই নষ্ট হয় তাইজুলের ওভারে। ১৬৫ রানে কোহলি ও ৪ রানে ঋদ্ধিমানকে আউট করতে ব্যর্থ হন বাংলাদেশের অধিনায়ক।

এর আগে হায়দরাবাদ টেস্টের প্রথম দিনে শুরুর সঙ্গে শেষটা মিলেনি। প্রথম ওভারেই উইকেট পাওয়ার আনন্দ মিলিয়ে গেছে মুরালি বিজয়ের সেঞ্চুরি ও চেতেশ্বর পূজারার সঙ্গে তার দেড়শতাধিক রানের জুটিতে। এর পর স্বাগতিক অধিনায়ক বিরাট কোহলির দ্রুতগতির সেঞ্চুরিতে সেই আনন্দ মাটির সঙ্গে মিশে গেছে। ভারতের স্কোরবোর্ড অনেক শক্তিশালীই হতে যাচ্ছে। কিন্তু সেটা থামাতে হলে শুক্রবারের খেলায় বাংলাদেশি বোলারদের ঘুরে দাঁড়াতে হবে। ফিল্ডিংও করতে হবে বেশ দাপটের সঙ্গে। আর এ লক্ষ্য নিয়েই হায়দরাবাদ টেস্টে ভারতকে দ্বিতীয় দিন মোকাবিলা করতে নেমেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার মাত্র ২ রানে ভারতের প্রথম উইকেট পায় বাংলাদেশ। পরে পূজারা ও বিজয়ের ১৭৮ রানের জুটিতে ম্যাচে ফেরে স্বাগতিকরা। পূজারা ৮৩ রানে আউট হন দ্বিতীয় সেশনে। তৃতীয় সেশনের শুরুতে বিজয় (১০৮) সেঞ্চুরি করে উইকেট দেন। তিন সেশনে এ তিনটি উইকেটই ছিল প্রথম দিন বাংলাদেশের প্রাপ্তি। আর ফিল্ডিংয়ে সুযোগ নষ্ট হয়েছে চোখে পড়ার মতো।

]]>
https://somoyerpata.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9e/feed/ 0
বার বার যেন ভারত ডাকে: মুশফিক https://somoyerpata.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6/ https://somoyerpata.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6/#respond Wed, 01 Feb 2017 13:58:51 +0000 http://somoyerpata.com/?p=2775 সময়েরপাতাঃ বার বার যেন ভারত ডাকে আমাদের কে বললেন মুশফিক। কাল সকালেই হায়দরাবাদের উদ্দেশে দেশ ছাড়বে দল। বিশ্বের সেরা টেস্ট দলের বিপক্ষে হারাবার কিছু নেই বাংলাদেশের। মুশফিক সেটি মানেন।

ভারতের মাটিতে খেলা বলেই প্রত্যাশাটা ‘লড়াই করব’-র মধ্যেই সীমিত রাখতে চান বাংলাদেশের টেস্ট অধিনায়ক, ‘ভারতের মাটিতে ভারত খুব ভালো শক্তিশালী দল। আমরা স্কোয়াড দেখেছি। শক্তিশালী স্কোয়াড। তাদের বিপক্ষে আমরা দুই তিন দিন নয়, বরং পুরো পাঁচ দিন ভালো খেলতে চাই।’মুশফিকুর রহমান

নিউজিল্যান্ড সফরে দুটি টেস্টই বিরাট শিক্ষা বাংলাদেশের জন্য। ব্যক্তিগত পারফরম্যান্সগুলোকে দলগত পারফরম্যান্সে পরিণত করতে না পারার ব্যর্থতাই যে সবকিছু শেষ করে দিতে পারে বাংলাদেশ সেটি বুঝেছে বেশ ভালোভাবেই।

ভারত সফরে তাই ব্যক্তিগত পারফরম্যান্সকে দলগত পারফরম্যান্সে পরিণত করাই লক্ষ্য মুশফিকের, ‘ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে নয়, দরকার হলো দলগত খেলা। যারা এত দিন ভালো খেলেছে, আশা করি তারা সেটা ধরে রাখবে। আর যারা ভালো খেলতে পারেনি, তারা এখন নিজেদের মেলে ধরবে। দলীয় প্রচেষ্টাটা দরকার। তাহলে ভালো ফল হবে।’

চোট প্রায় সেরে উঠেছে বলেই জানিয়েছেন মুশফিক। ৯ ফেব্রুয়ারি টেস্টের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন বলে আশা তাঁর, ‘আল্লাহর রহমতে আমার ইনজুরি অনেকটা কমে এসেছে। এখনো টেস্টে নয় দিন বাকি আছে।

ওখানে গিয়ে একটা অনুশীলন ম্যাচ আছে। আশা করছি, তার আগেই আমি পুরো ফিট হয়ে যাবে। এ ছাড়া একজন কিপারের আঙুলের ব্যথা থাকে। এটা ম্যানেজ করে খেলতে হয়। অনুশীলন ম্যাচটা খেলে ম্যাচ ফিটনেস ফিরে পেতে চাই।’

দীর্ঘ সময়ের জন্যই মোস্তাফিজকে পেতে চান মুশফিক। সে কারণেই ভারত সফরে তাঁকে না পাওয়ায় আফসোস নেই বাংলাদেশের টেস্ট অধিনায়কের।

তাঁর প্রার্থনা, দলের আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র যেন দীর্ঘমেয়াদি চোটে না পড়েন, ‘মোস্তাফিজকে সব সময় দলে চাই। সে যাতে তিন ধরনের ক্রিকেটেই খেলতে পারে, সেটাই আমরা চাই। সামনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ আছে।

এরপর চ্যাম্পিয়নস ট্রফি আছে, সেখানে তাকে আমাদের দরকার। এ ছাড়া ইনজুরি থেকে ফিরেই একজন বোলার সরাসরি টানা পাঁচ দিন খেলতে পারে না। এটা কঠিন। টেস্ট খেলতে গিয়ে সে যদি দীর্ঘ মেয়াদি ইনজুরিতে পড়ে, সেটা খারাপ হবে।’

১৬ বছর টেস্ট খেলতে ভারত তাদের দেশে ডাকেনি। এসব নিয়ে মাথা ঘামাতে চান না মুশফিক। তাঁর মতে, বরং পাঁচ বছর আগে ভারতে না গিয়ে এখন যাওয়াটা দলের জন্যই ভালো হয়েছে। ভারতের মাটিতে ভালো খেলার সম্ভাবনাটা উজ্জ্বল হয়েছে, ‘আমার কাছে এটা ঐতিহাসিক ধরনের কিছু মনে হয় না।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেললে বেশি চাপ থাকে। কারণ তাদের কাছে হারলে অনেক ব্যাপার থাকে। ওখানে আমাদের অনেক কিছু করার আছে। পাঁচ বছর আগের চেয়ে এখন যাওয়া মানে আমাদের ভালো কিছু করার আছে।

ভারতের মাটিতে আমরা কেমন খেলি, সেটা প্রমাণ করার আছে। এটা আর দশটা ম্যাচের মতোই একটা টেস্ট। এমন পারফর্ম করতে চাই, যাতে ভারত যেন আমাদের বারবার আমন্ত্রণ জানায়।’

]]>
https://somoyerpata.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6/feed/ 0
এগিয়ে থেকেই দিন শেষ করলো বাংলাদেশ https://somoyerpata.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%8f%e0%a6%97%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ac/ https://somoyerpata.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%8f%e0%a6%97%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ac/#respond Sat, 21 Jan 2017 11:04:22 +0000 http://www.somoyerpata.com/?p=2182 প্রথমদিন ব্যাটসম্যানদের নাজেহাল স্মৃতি পার করে দ্বিতীয় দিন স্বস্তি দিয়েছেন বোলাররা। বৃষ্টির বাগড়ায় দিনের খেলা শেষ হওয়ার আগে ৭ উইকেট তুলে নিয়েছেন সাকিব-রাব্বিরা। প্রতিপক্ষের রান উঠেছে ২৬০।খেলা

তামিম এদিন সাকিবকে দিয়ে প্রথমদিকে বেশি বল করাননি। শেষ বিকেলে আক্রমণে এসে তিনিই মূলত লিডের স্বপ্ন চওড়া করেছেন। নিজেদের দুই ওভারে তিন উইকেট নিয়ে স্বাগতিকরা বিপাকে ফেলেন।

নিজের পঞ্চম ওভারে প্রথম উইকেট পান বিশ্বসেরা অলরাউন্ডার। লো ডেলিভারিতে স্ট্যান্টনারকে বোকা বানান। বল গুডলেন্থ অঞ্চল থেকে ভেতরে বাঁক নেয়। স্যান্টনার ব্যাকফুটে যেয়েও বলের লাইন ধরতে ব্যর্থ হন। রিভিউ চেয়েছিলেন। কিন্তু পার পাননি।

এরপর রাব্বিকে দিয়ে এক ওভার করানোর পর আবার সাকিবকে ডাকেন তামিম। তৃতীয় বলে ওয়াটলিং কাট করতে যেয়ে কানায় লাগান। বল স্ট্যাম্প খেয়ে নেয়। একই ওভারের শেষ বলে দেখার মতো লো আর্ম ডেলিভারি দেন। গ্রান্ডহোম কাভারে ড্রাইভ করতে যান। কিন্তু ব্যাট আর বলের মাঝে এতটাই ফাঁক থাকে যে স্ট্যাম্প চোখের পলকে ছত্রখান হয়ে যায়।

এদিন চা বিরতির পর দুইশ রান পার করে নিউজিল্যান্ড। সেঞ্চুরির পথে থাকা টেইলরকে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। লেগস্ট্যাম্পের বলে ফ্লিক করতে যেয়ে শর্ট মিডউইকেটে ধরা পড়েন তিনি। যাওয়ার আগে করে যান ৭৭।

এরআগে ল্যাথামকে ফেরান তাসকিন আহমেদ। টেইলর-ল্যাথামের গড়া ১০৬ রানের জুটি উপড়ে ফেলেন এই টাইগার পেসার। দলীয় ১৫৩ রানের মাথায় বিপজ্জনক ল্যাথামকে বিদায় করেন তাসকিন। আউট হওয়ার আগে নিউজিল্যান্ডকে ৬৮ রানের ইনিংস উপহার দেন ল্যাথাম।

প্রথম সেশনটা খারাপ হয়নি বাংলাদেশের। বলতে গেলে দু’দলই সমানে সমান। লাঞ্চ বিরতির আগে ২৫ ওভার শেষে ২ উইকেটে ৭০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

রাব্বির হাত ঘুরে উইকেটের দেখা পায় বাংলাদেশ। একটি নয়, পরপর দুইটি উইকেট তুলে নেন। দলীয় ৪৫ রানের মাথায় সাব্বিরের হাতে ‘জীবন’ পাওয়া রাভালকে (১৬) ফেরান। এরপর ২ রান করা দলনেতা কেন উইলিয়ামসনকে বিদায় করেন।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রথমদিন আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেন সৌম্য সরকার। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে। এছাড়া নুরুল হাসান সোহানের ৪৭, নাজমুল হোসেন শান্তর ১৮ আর শেষ দিকে রুবেল হোসেনের অপরাজিত ১৬ রান দলের সংগ্রহে অবদান রাখে।

কিউইদের হয়ে বল হাতে চমক দেখান টিম সাউদি। তিনি একাই নেন ৫ উইকেট। ৪টি উইকেট শিকার করেন বোল্ট।

ইনজুরির কারণে এই ম্যাচে নেই মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হক। মুশফিকের পরিবর্তে টেস্টে অভিষেক হয় নুরুল হাসান সোহানের। ইমরুলের জায়গায় একাদশে ডাক পান সৌম্য সরকার। মুমিনুলের বদলে নাজমুল হোসেন শান্ত। সাদা পোশাকে এটিই তাঁর প্রথম ম্যাচ। পাশাপাশি শুভাশিস রায়ের পরিবর্তে একাদশে ডাক পান পেসার রুবেল হোসেন।

বাংলাদেশ প্রথম ইনিংস ২৮৯ (৮৪.৩ ওভার) তামিম ৫, সৌম্য ৮৬, রিয়াদ ১৯, সাকিব ৫৯, সাব্বির ৭, শান্ত ১৮, সোহান ৪৭, মিরাজ ১০; বোল্ট ৪/৮৭, সাউদি ৫/৯৪, ওয়াগনার ১/৪৪

নিউজিল্যান্ড প্রথম ইনিংস ২৬০/৭ (৭১.০ ওভার) : ল্যাথাম ৬৮, টেইলর ৭৭, নিকোলাস ৫৬*, স্যান্টনার ২৯, সাউদি ৪*; তাসকিন ১/৬৪, মিরাজ ১/৫১, রাব্বি ২/৪৮, রুবেল ০/৫৪, সাকিব ৩/৩২

]]>
https://somoyerpata.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%8f%e0%a6%97%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ac/feed/ 0
ইমরুল কায়েসের বিশ্ব রেকর্ড https://somoyerpata.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%87%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0/ https://somoyerpata.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%87%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0/#respond Sun, 15 Jan 2017 05:31:21 +0000 http://www.somoyerpata.com/?p=1831 সময়ের পাতাঃ রেকর্ড গড়লেন ইমরুল কায়েস। মুশফিকুর রহিমের বদলি হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেটকিপিং করেছিলেন তিনি। এক ইনিংসে পাঁচটি ক্যাচ নিয়ে নতুন রেকর্ড গড়লেন তিনি।ইমরুলের বিশ্ব রেকর্ড

বদলি উইকেটরক্ষক হয়ে এর আগে আর কেউ এতগুলো উইকেট তালুবন্দি করেননি।

সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পান মুশফিক। পরদিন উইকেটকিপিংয়ের জন্য নামতে পারেননি তিনি। তার বদলি হিসেবে কাজটি করেন ইমরুল কায়েস।

কামরুল ইসলামের বলে উদ্বোধনী ব্যাটসম্যান জিৎ রেভেলকে তালুবন্দি করেন তিনি। পরে তাসকিন আহমেদের বলে কেন উইলিয়ামসনকেও গ্লাভসে বন্দি করেন তিনি।

এরপর একে একে গ্রান্ডহোম, ওয়েটলিং ও ওয়াগনারকেও তালুবন্দি করেন তিনি। আর বদলি উইকেটরক্ষক হিসেবে গড়ে ফেলেন বিশ্ব রেকর্ড।

তবে শুধু এবারই নয়, এর আগেও উইকেটরক্ষকের কাজটি করেছেন ইমরুল।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে তামিম ইকবালকে সঙ্গী করে উদ্বোধনী জুটিতে দ্বিতীয় ইনিংসের বিশ্ব রেকর্ড গড়েছিলেন ইমরুল। সেদিন এই ওপেনারের দেড় শ’ রানের ইনিংসটা মনে থাকবে অনেক দিন। তবে সেই ইনিংসটাই আড়াল করে দিচ্ছে ইমরুলের আরেকটা কীর্তির কথা।

প্রায় দুই দিন ধরে পাকিস্তান ইনিংসে ১২০ ওভারেরও বেশি সময় উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন এই ওপেনার। সেবারও মুশফিকের চোটে বাধ্য হয়েই ফিল্ডিংয়ের সময়ও গ্লাভস হাতে নিতে হয়েছিল ইমরুল।

]]>
https://somoyerpata.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%87%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0/feed/ 0
সাকিবের ডাবল সেঞ্চুরি https://somoyerpata.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf/ https://somoyerpata.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf/#respond Fri, 13 Jan 2017 08:40:02 +0000 http://www.somoyerpata.com/?p=1696 সময়ের পাতাঃ অনেকদিন ধরেই তার ব্যাটে বড় ইনিংসের দেখা মিলছিল না। বেশিরভাগ সময় বড় ইনিংসের আশা জাগিয়েও হাফ সেঞ্চুরি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।শাকিব আল হাসান

তাই সেঞ্চুরি করে মন ভরল না সাকিবের।আজ নিজের ইনিংসটি তিনি টেনে নিয়ে গেলেন ডাবল সেঞ্চুরিতে! ওয়েলিংটনের বেসিন রিজার্ভে কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ২৫৩ বলে ৩০টি বাউন্ডারির সাহায্য তিনি এই দারুণ মাইলফলকে পৌঁছান।

সাকিবের প্রিয়বন্ধু হিসেবে খ্যাত তামিম ইকবালের সাথে তার প্রতিযোগিতাটা বেশ ভালোই চলে। তামিম আগেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এবার তার কাতারে দাঁড়ালেন সাকিব। সাকিব-তামিম ছাড়াও মুশফিকের ডাবল সেঞ্চুরি আছে। এছাড়া আজ বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বিশ্বসেরা এই অল-রাউন্ডার। তার বন্ধু তামিম অবশ্য এর আগেই এই মাইলফলকে পৌঁছেছিলেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে হাবিবুল বাশার সবার আগে এই মাইলফলকে পৌঁছান।

২৯২৯ রান নিয়ে ওয়েলিংটন টেস্ট শুরু করেছিলেন সাকিব। মিচেল স্যান্টনারের বলে এক রান তাকে পৌঁছে দেয় ৩ হাজারের মাইলফলকে। ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়ার পথে টিম সাউদিকে চার হাঁকিয়ে ৮৬ বলে ক্যারিয়ারের ২০তম হাফ সেঞ্চুরি করেন সাকিব। তারপর ১৫০ বলে ১৩ বাউন্ডারিতে ক্যারিয়ারে চতুর্থবারের মত ১০০ রানের ম্যাজিক ফিগারে পৌঁছান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। এরপর সেই সেঞ্চুরিকে পরিণত করেন ডাবল সেঞ্চুরিতে।

এদিন সাকিব সবচেয়ে বেশি ভুগিয়েছেন টিম সাউদিকে। এখন পর্যন্ত ইনিংসের ১০টি চার মেরেছেন তিনি সাউদির বলে। নেইল ওয়াগনারের বল সীমানার বাইরে পাঠিয়েছেন ৬ বার। মুশফিকের কাছেও এই দুজন ৬টি করে বাউন্ডারি খেয়েছে। অধিনায়ক কেন উইলিয়ামসনকে একটি ছক্কাও হাঁকিয়েছেন মুশি।

৫ দিনের ক্রিকেটে সাকিব সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৪ সালের ১৯ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টে। সাকিবের প্রথম সেঞ্চুরিটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষেই। সেটা ২০১০ সালে হ্যামিল্টন টেস্টে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf/feed/ 0