বহিস্কার – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Sat, 06 Feb 2021 01:31:28 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 বহিস্কার – Somoyerpata https://somoyerpata.com 32 32 ডামুড্যায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac/#respond Sat, 06 Feb 2021 01:31:28 +0000 http://somoyerpata.com/?p=79288 শফিকুল ইসলাম সোহেল, স্টাফ রিপোর্টার:

শরীয়তপুরের ডামুড্যা পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়রপ্রার্থীর বিরুদ্ধে অংশগ্রহণ ও গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় ডামুড্যা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা ছৈয়ালকে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪ টার সময় আওয়ামী যুবলীগের দলীয় কার্যলয়ের সামনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ আওয়ামীলীগ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে দলীয় প্যাডে স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানান।

আওয়ামী লীগ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, রেজাউল করিম রাজা ছৈয়াল গঠনতন্ত্রের বিরোধী কাজ করায় কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক তাকে ডামুড্যা উপজেলা শাখার যুগ্ম সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়েছে।

উল্লেখ্য,আগামী ১৪ ফেব্রুয়ারী ডামুড্যা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে রেজাউল করিম রাজা ছৈয়াল স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac/feed/ 0