বঙ্গবীর – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Wed, 18 Jan 2017 06:13:26 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 বঙ্গবীর – Somoyerpata https://somoyerpata.com 32 32 কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণার রায় বহাল https://somoyerpata.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%9f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%a4/ https://somoyerpata.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%9f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%a4/#respond Wed, 18 Jan 2017 06:09:38 +0000 http://www.somoyerpata.com/?p=2054 সময়ের পাতাঃ  টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা  করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।কাদের সিদ্দিকী

কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে আট  সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। এ রায়ের ফলে কালিহাতীতে নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

গত বছরের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। এ আদেশের বিরুদ্ধে চেম্বার কোর্ট ওই বছরের ৭ ফেব্রুয়ারি  হাইকোর্টের আদেশ স্থগিত না করে আপিল বিভাগে পাঠিয়ে দেন। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ড. ইয়াসিন খান। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

২০১৫ সালের ১৩ অক্টোবর ঋণখেলাপি হওয়ার অভিযোগে নির্বাচন কমিশন টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকী ও তাঁর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করে। কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিলের কারণ হিসেবে নির্বাচন কমিশন জানিয়েছে, সোনার বাংলা প্রকৌশলী সংস্থার নামে অগ্রণী ব্যাংকে ১০ কোটি ৮৮ লাখ টাকা ঋণ রয়েছে। কাদের সিদ্দিকী এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও নাসরিন কাদের সিদ্দিকী পরিচালক। ঋণখেলাপি হওয়ায় তাঁদের মনোনয়ন বাতিল করা হয়।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%9f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%a4/feed/ 0