ফাঁদ চক্রর – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Thu, 27 May 2021 10:30:42 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 ফাঁদ চক্রর – Somoyerpata https://somoyerpata.com 32 32 আত্রাইয়ে ফাঁদ চক্রের হোতাসহ আটক তিন https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6-%e0%a6%9a%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%a4/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6-%e0%a6%9a%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%a4/#respond Thu, 27 May 2021 10:30:42 +0000 https://somoyerpata.com/?p=84979 তপন কুমার সরকার,আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায়কারী চক্রের হোতাসহ তিন জনকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। চক্রটি দীর্ঘ দিন ধরে মানুষকে বেকায়দায় ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন বলে জানা গেছে।

আত্রাইয়ে ফাঁদ চক্রের হোতাসহ আটক তিন
আত্রাইয়ে ফাঁদ চক্রের হোতাসহ আটক তিন

বুধবার সন্ধায় তদন্ত ওসি মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে সাঁড়াসি অভিযান চালান। অভিযানে সাহেবগঞ্জ গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মোঃ মান্নান(৫০), সাইফুল ইসলামের ছেলে আতিকুর রহমান স্বাধীন(২২) এবং কোবাদ সরকারের ছেলে শামীম সরকার মামুন(২৩) কে আটক করে।

এসময় সাহেবগঞ্জ গ্রামের মৃত মেহের আলীর ছেলে কামাল হোসেন(৪০), আব্দুস সোবাহানের ছেলে রাসেল(২৫), কাসেম আলীর ছেলে মুন্না(১৯), আমজাদ চৌকিদারের ছেলে জনি(১৯), মৃত মজনুর ছেলে সাকিব(২০), মৃত সাদিয়ার রহমানের ছেলে নজরুল বিডিয়ার(৬৫) পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান ওসি আবুল কালাম আজাদ।

আত্রাই থানা সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলাধীন তারাশ উপজেলার তারাশ গ্রামের সাহাবর খান(৩৭) গতকাল ২৬ মে বুধবার দুপুরে তার ভ্যাগিনা খোকন এর শশুর বাড়ী আত্রাই উপজেলাধীন সাহেবগঞ্জ গ্রামে বেড়াতে আসে। ভ্যাগিনা রাজমিস্ত্রীর কাজে বাহিরে থাকায় ভাগ্নে বউ হাফিজা আক্তার হ্যাপি তার মামা জয়নাল আবেদিন ফকার বাড়ীতে বেড়াতে নিয়ে যায়।

তারা সেখানে চা পান করছিলেন এমন সময় চক্রটি সেখানে উপস্থিত হয়ে ভয় ভিতি দেখায়। একপর্যায়ে প্রতিবেশিরা এগিয়ে এলে সাহাবর খান কে মটরসাইকেলে করে অজানা স্থানে নিয়ে যায়। সেখানে মারধর করে তার(সাহাবর) এর নিকট হতে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। প্রাণের ভয়ে সাহাবর তার ভাতিজা আবু তালেবের মাধ্যমে চক্রটির দুটি নাম্বারে ৫০ হাজার টাকা বিকাশ করে। টাকা পেয়ে চক্রটি সাহাবরকে ছেড়ে দেয়।

ওসি আবুল কালাম আজাদ বলেন, গতকাল দুপুরে চক্রটি সাহাবর ও তার ভাগ্নে বউকে চা পানের সময় আক্রমন করে মামা সাহাবরকে মটরসাইকেলে করে গোপন স্থানে আটকে রাখে। এসময় তার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে তাকে মারধর করে।

প্রাণের ভয়ে সাহাবর তার ভাতিজা মারফত ৫০ হাজার টাকা চক্রটির দুটি নাম্বারে বিকাশ করে। খবর পেয়ে তদন্ত ওসি মোজাম্মেল কাজী অভিযান চালিয়ে টাকাসহ চক্রটির তিন সদস্যকে আটক করে। তাদের বিরুদ্ধে মামলা রজু করে বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। বাঁকীদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6-%e0%a6%9a%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%a4/feed/ 0