প্রদীপ কুমার রায় – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Tue, 19 Oct 2021 10:05:01 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 প্রদীপ কুমার রায় – Somoyerpata https://somoyerpata.com 32 32 এক ঘন্টার জন্য লালমনিরহাট পৌরসভার মেয়র হলেন সুম্মা https://somoyerpata.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%98%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be/ https://somoyerpata.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%98%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be/#respond Tue, 19 Oct 2021 10:05:01 +0000 https://somoyerpata.com/?p=90958 প্রদীপ কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি: এক ঘণ্টার জন্য লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে প্রতীকী মেয়রের দায়িত্ব পালন করেছেন সাইয়েদা ইসলাম সুম্মা (১৫) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থী।

এক ঘন্টার জন্য লালমনিরহাট পৌরসভার মেয়র হলেন সুম্মা
এক ঘন্টার জন্য লালমনিরহাট পৌরসভার মেয়র হলেন সুম্মা

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১০টা ৩০মিনিটে মেয়রের রুমে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের গার্লস টেকওভার কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) লালমনিরহাট জেলা শাখা

বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু জাহেদ ভুট্টু, লালমনিরহাট জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনটিসিএফ) লালমনিরহাট জেলার উপদেষ্টা তৌহিদুল ইসলাম লিটন, জেলা ভলান্টিয়ার রায়হান হোসেন রনি, সভাপতি আল মামুন মেহেদীসহ লালমনিরহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, শিশু সাংবাদিক, গবেষক, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক ফাহিম শবনম সায়ন্তী।

ফুলেল শুভেচ্ছার মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন লালমনিরহাট পৌরসভার বর্তমান মেয়র রেজাউল করিম স্বপন ও দায়িত্ব গ্রহণ করেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) লালমনিরহাট জেলা শাখার চাইল্ড পার্লামেন্ট ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সাইয়েদা ইসলাম সুম্মা।

এ সময় শিশু মেয়র সাইয়েদা ইসলাম সুম্মা বলেন, বর্তমানে লালমনিরহাট পৌরসভার যোগাযোগ, ড্রেন, পরিবেশ এবং সৌন্দর্য বর্ধনে ব্যাপক কাজ চলমান। লালমনিরহাট পৌরসভাকে নারী ও শিশুর জন্য নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে তিনি কয়েকটি প্রস্তাব উপস্থাপন করেন।সাইয়েদা ইসলাম সুম্মা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি এখন প্রতীকী মেয়র হয়েছি। এতে ভালো লাগছে।

মেয়র রেজাউল করিম স্বপন বলেন, কন্যা শিশুদের সুযোগ দিলে তারা অনেক কিছু করতে পারে। তাদের সুযোগ দেওয়া প্রয়োজন। আজ আমার খুবই ভালো লাগছে এ রকম একজন কন্যা মেয়রের চেয়ারে বসে তার অবস্থান থেকে বক্তব্য দিচ্ছে।

পরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১ এর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম লামইয়া ইবনাত মৌমিতা, দ্বিতীয় দিপ্ত বর্মন, তৃতীয় সুবহানা ইসমাত তোয়াকে কৃতিত্ব স্মারক ও তাসমিম খুসবু মিম, রাজিয়া সুলতানা শিমুকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

]]>
https://somoyerpata.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%98%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be/feed/ 0
লালমনিরহাট সদর উপজেলা পরিষদ কর্তৃক প্রদত্ত টিফিনবক্স শিক্ষার্থীদের মাঝে বিতরণ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0/#respond Sat, 25 Sep 2021 15:00:06 +0000 https://somoyerpata.com/?p=90410 প্রদীপ কুমার রায়: শনিবার ২৫ সেপ্টেম্বর সকাল ১১টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ কর্তৃক প্রদত্ত টিফিনবক্স শিক্ষার্থীদের মাঝে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট সদর উপজেলা পরিষদ কর্তৃক প্রদত্ত টিফিনবক্স শিক্ষার্থীদের মাঝে বিতরণ
লালমনিরহাট সদর উপজেলা পরিষদ কর্তৃক প্রদত্ত টিফিনবক্স শিক্ষার্থীদের মাঝে বিতরণ

সভাপতিত্ব করেন লালমনিরহাট সদর সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবেদা খাতুন। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত-২০১৩ শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী ফেরদৌসী বেগম বিউটি।

বক্তব্য রাখেন ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রাণী সরকার, খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী ভূঞাঁ প্রমুখ। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখার ৭নং ওয়ার্ডের সভাপতি সেলিম হোসেন খান বকুল, ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সমিতির সভাপতি ঠাকুর দাস, সহকারি শিক্ষিকা হালিমা পারভীন, হোসনে আরা বিউটি, আর্জিনা খাতুন, মাহবুবা রায়হানা, আরিফা জান্নাত, শায়লা শারমীনসহ কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হোসনে আরা স্মৃতি।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0/feed/ 0
বেগম কারুননেছা ডিগ্রী কলেজের শিক্ষার্থী ও শিক্ষক- কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%97%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9b%e0%a6%be-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%95%e0%a6%b2/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%97%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9b%e0%a6%be-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%95%e0%a6%b2/#respond Tue, 14 Sep 2021 13:15:08 +0000 https://somoyerpata.com/?p=90134 প্রদীপ কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি: মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট জেলার সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুটিস্থ বেগম কামরুননেছা ডিগ্রী কলেজের আয়োজনে সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান প্রধান এর সৌজন্যে বেগম কামরুননেছা ডিগ্রী কলেজের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বেগম কারুননেছা ডিগ্রী কলেজের শিক্ষার্থী ও শিক্ষক- কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ
বেগম কারুননেছা ডিগ্রী কলেজের শিক্ষার্থী ও শিক্ষক- কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ

সভাপতিত্ব করেন বেগম কামরুননেছা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হারিছুজ্জামান। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও বেগম কামরুননেছা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখার ম্যানেজার আব্দুল লতিফ সরকার, বেগম কামরুননেছা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুল। এ সময় বেগম কামরুননেছা ডিগ্রী কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%97%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9b%e0%a6%be-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%95%e0%a6%b2/feed/ 0
তিস্তা নদীর পনি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be/#respond Sat, 21 Aug 2021 11:16:25 +0000 https://somoyerpata.com/?p=88997 প্রদীপ কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি: ২১ আগস্ট (শনিবার) উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে তিস্তার দু’পাশের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে।

তিস্তা নদীর পনি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে
তিস্তা নদীর পনি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

তিস্তা নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যারাজ দোয়ানী পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২.৭৮ সেন্টিমিটার। যা বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর। পানির চাপ নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজ রক্ষায় ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত বুধবার, ১৮ আগস্ট থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে। পানি বৃদ্ধি পাওয়ায় এবার ভয়াবহ বন্যা দেখা দিতে পারে, এমনটি ধারনা করা হচ্ছে। যে কারণে, তিস্তাপাড়ের লোকজনদের সর্তক থাকতে বলা হয়েছে।

জানা যায়, তিস্তা ব্যরাজ এলাকায় পানি বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলো ডুবে গেছে। পানি বৃদ্ধির ফলে পাটগ্রাম উপজেলার- দহগ্রাম, হাতীবান্ধা উপজেলার- গড্ডিমারী, সিঙ্গীমারী, সিন্দুনা, পাটিকাপাড়া ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার- ভোটমারী, শৈলমারী, নোহালী, চরবৈরাতী, আদিতমারী উপজেলার- মহিষখোচা ইউনিয়নের চৌরাহা, দক্ষিণ বালাপাড়া, কুটিরপাড়, চর গোবরধন, এবং সদর উপজেলার- খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দোয়ানী ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল মামুন বলেন, তিস্তা নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারত থেকে প্রচন্ড গতিতে পানি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। যার কারণে পানির চাপ নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। তবে, আরও কী পরিমান পানি আসবে তা ধারণা করা যাচ্ছে না বলেও জানান ওই কর্মকর্তা।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be/feed/ 0
জাতীয় শোক দিবসে আঙ্গরপোতা-দহগ্রামে বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%a4/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%a4/#respond Sun, 15 Aug 2021 10:00:07 +0000 https://somoyerpata.com/?p=88742 প্রদীপ কুমার রায়, জেলা প্রতিনিধি, লালমনিরহাট: ১৫ আগষ্ট জেলার পাটগ্রাম উপজেলার মুল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন এলাকা আঙ্গরপোতা-দহগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১২০টি গরীব ও অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জাতীয় শোক দিবসে আঙ্গরপোতা-দহগ্রামে বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ
জাতীয় শোক দিবসে আঙ্গরপোতা-দহগ্রামে বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ

দহগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে খাদ্যসামগ্রী বিতরণ করেন রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল ইসাহাক আলী। এসময় দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেনসহ স্থানীয় বিজিবি কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে জেলা শহরে লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ বাহিনী, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন গুলোর ব্যানারে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%a4/feed/ 0
লালমনারহাটে সংখ্যালঘু সম্প্রদায়ের মানববন্ধন https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%98%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%ae/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%98%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%ae/#respond Wed, 11 Aug 2021 11:42:36 +0000 https://somoyerpata.com/?p=88446 প্রদীপ কুমার রায়, জেলা প্রতিনিধি, লালমনিরহাট: ১১ আগস্ট বিকাল ৪টায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সারা দেশের ন্যায় জেলা শহরের গোশালা রোড়স্থ জনতা মোড়ে লালমনিরহাট জেলা শাখার আয়োজনে খুলনার রূপসায় শিয়ালী গ্রামের হিন্দুপাড়ায়, পটুয়াখালী কলাপাড়ার রাখাইন এলাকায়,

লালমনারহাটে সংখ্যালঘু সম্প্রদায়ের মানববন্ধন
লালমনারহাটে সংখ্যালঘু সম্প্রদায়ের মানববন্ধন

মৌলভীবাজার কুলাউড়ার অধিবাসীসহ দেশের নানান স্থানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবর দখলের প্রতিবাদে- মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়।

বক্তব্য রাখেন ছাত্র-যুব ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত সেন, লালমনিরহাট জেলা শাখার সভাপতি অবিনাশ রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আদিতমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুপকান্ত রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন রায়, সভাপতি বিভূতি ভূষণ রায় বসুনিয়া বিভূ, পেশাজীবি ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার আহবায়ক সুশান্ত রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার গণসংযোগ সম্পাদক সুবল রায়, সাধারণ সম্পাদক অবিনাশ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়, সভাপতি হীরালাল রায় প্রমুখ।

এ সময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখা, সদর উপজেলা শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা, সদর উপজেলা শাখা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%98%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%ae/feed/ 0
লালমনিরহাটে ময়না তদন্তের জন্য কবর থেকে মৃত দেহ উঠানো হলো https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0/#respond Sun, 01 Aug 2021 11:42:15 +0000 https://somoyerpata.com/?p=87919 প্রদীপ কুমার রায়, লালমনিরহাট প্রতিনিধি: আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহানের নেতৃত্বে ১১ দিন পর আজ বেলা ১১ টায় লালমনিরহাট পৌরসভার সাপটানা কবর স্থান থেকে আব্দুল জলিলের মৃত দেহ উঠানো হয়।

লালমনিরহাটে ময়না তদন্তের জন্য কবর থেকে মৃত দেহ উঠানো হলো
লালমনিরহাটে ময়না তদন্তের জন্য কবর থেকে মৃত দেহ উঠানো হলো

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামান, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম, লালমনিরহাট সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুন নবী ও লালমনিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম আউয়ালসহ উৎসুক জনতা।

 

উল্লেখ, গত ২২ জুলাই লালমনিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের মাঝাপাড়া এলাকার কাঁচামাল ব্যবসায়ী আব্দুল জলিলের মৃত্য হয়। পরের দিন সকালে লোকজনকে আব্দুল জলিলের স্ত্রী মমিনা বেগম বলেন তার স্বামী স্ট্রোক করে মারা গেছেন।

পরে নামাজের জানাজা শেষে তাকে কবরে দাফন করা হয়। গত ২৪ জুলাই বিকালে মরহুমের আত্মার শান্তি কামনা করে বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় সেখানে মরহুমের স্ত্রী এবং মরহুমের বড় ভাই আব্দুর রশিদের সাথে কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে আব্দুর রশিদের সন্দেহ হলে গত ২৫ জুলাই লালমনিরহাট পুলিশ সুপার ও লালমনিরহাট সদর থানা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

তারপর আব্দুল জলিলের স্ত্রী মমিনা বেগম ও স্থানীয় ঔষধ দোকানদার গোলাম রব্বানীকে গত ২৭ জুলাই দুপুরে পুলিশ নিয়ে যায়। সেখানে মমিনা ও রব্বানী দু’জনেই জলিলকে হত্যার বিষয়টি স্বীকার করে। তাদের পরকীয়ার কারনে এই হত্যা করেছে বলে জানা যায়।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
লালমনিরহাটে বিদ্যুৎ স্পষ্ট হয়ে কিশোরের মৃত্যু https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a7%8e-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b7/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a7%8e-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b7/#respond Mon, 26 Jul 2021 04:35:54 +0000 https://somoyerpata.com/?p=87446 প্রদীপ কুমার রায়, লালমনিরহাট প্রতিনিধি: গতকাল ২৫ জুলাই রাত ৮:৩০ সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার বাবুল মিয়ার জোষ্ঠ পুত্র আরিফুল ইসলাম (১৫) মিয়া বাজার সংলগ্ন মুদি দোকানে বৈদ্যূতিক দূর্ঘটনায় পতিত হয়।

লালমনিরহাটে বিদ্যুৎ স্পষ্ট হয়ে কিশোরের মৃত্যু
লালমনিরহাটে বিদ্যুৎ স্পষ্ট হয়ে কিশোরের মৃত্যু

তাৎক্ষনিক স্থানীয় লোকজন আরিফুল কে সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘটনাস্হলে সদর থানার পুলিশ পৌছালে খবর পেয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন দ্রুত হাসপাতালে পৌছান।

এসময় মৃত আরিফুলের পরিবার কে কামরুজ্জামান সুজন সান্তনা দেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সাথে কথা বলে সকল প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে সদর আহবান জানান।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a7%8e-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b7/feed/ 0