পিকনিক পার্টির সংঘর্ষে আহত ৭ আটক ১৪ – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Fri, 03 Sep 2021 12:33:27 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 পিকনিক পার্টির সংঘর্ষে আহত ৭ আটক ১৪ – Somoyerpata https://somoyerpata.com 32 32 ৯৯৯ -এ ফোন পেয়ে উদ্ধার করতে এসে পুলিশের সাথে পিকনিক পার্টির সংঘর্ষে আহত ৭ আটক ১৪ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a7%af%e0%a7%af%e0%a7%af-%e0%a6%8f-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a7%af%e0%a7%af%e0%a7%af-%e0%a6%8f-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87/#respond Fri, 03 Sep 2021 12:33:27 +0000 https://somoyerpata.com/?p=89770 রাজীব প্রধান, গাজীপুর প্রতিনিধিঃ-চলন্ত নৌযান থেকে ৯৯৯ এ ফোন আসে তরুণীর। ফোন পেয়ে উদ্ধার করতে এসে গাজীপুরের কাপাসিয়ায় পিকনিক পার্টির ট্রলারের সাথে পুলিশের নৌকার সংঘর্ষে ৭ জন আহত হয়।

৯৯৯ -এ ফোন পেয়ে উদ্ধার করতে এসে পুলিশের সাথে পিকনিক পার্টির সংঘর্ষে আহত ৭ আটক ১৪
৯৯৯ -এ ফোন পেয়ে উদ্ধার করতে এসে পুলিশের সাথে পিকনিক পার্টির সংঘর্ষে আহত ৭ আটক ১৪

এসময় গুরুতর অবস্থায় এস আই সাজ্জাদ সহ তিনজন কনষ্টেবল ও নৌকার মাঝি সহ দুইজনকে নদী থেকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নৌকার মাঝি রফিকুল ইসলামের পা ভেঙে যাওয়ায় তাকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এসময় উদ্ধার অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে ৩৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন এবং ১৪ জনকে আটক করে আদালতে পাঠানো হয়। বাকি আসামিদের দূত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলম চাঁদ। ঘটনা সুএে জানাযায় গত বুধবার গাজীপুরের কাপাসিয়ার শীতলক্ষ্যা নদীতে একটি পিকনিকের ট্রলারে দুইতরুনীর যৌন হয়রানির অভিযোগের ঘটনা ঘটে।

পরে একজন তরুণী ৯৯৯ এ কল করেন। এবিষয়ে রানা সরকার ও এস আই সাজ্জাদ জানিয়েছেন, বুধবার রাত ৮টায় শীতলক্ষ্যা নদীতে চলন্ত নৌযান থেকে এক তরুণী ফোন করে জানান, তিনি এবং আরেকজন তরুণী গাজীপুরের কাপাসিয়া থেকে ৫০/৬০ জনের দলের সঙ্গে একটি পিকনিকের নৌকায় যোগ দেন। তারা পেশাদার নৃত্যশিল্পী, পিকনিকে নৃত্য পরিবেশন করার জন্য অর্থের বিনিময়ে তাদের নিয়ে যাওয়া হয়। পিকনিকে নৃত্য পরিবেশন করার পর রাত হয়ে গেলেও তাদের নামিয়ে দেওয়া হচ্ছিল না এবং পিকনিক দলের বেশ কিছু ছেলে তাদের কুপ্রস্তাব দিচ্ছিল ও ধর্ষণের পরিকল্পনা করছিল।

বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করতে গেলে পুলিশকে লক্ষ করে পিকনিকের ট্রলার থেকে প্লাস্টিকের বোতল,ট্রালারে থাকা লোহা ও বাশ কাঠ নিক্ষেপ করতে থাকে। পুলিশ তাদেরকে থামানোর চেষ্টা করলে পুলিশের নৌকার উপর সেই পিকনিক ট্রলারটি উঠিয়ে দেয়। এতে পুলিশ সহ নৌকাটি পানিতে ডুবে যায়। পরে এলাকা বাসির সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এবং আসামিদের ১৪ জনকে আটক করে নিয়মিত মামলা রজু করে আদালতে পাঠানো হয়

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a7%af%e0%a7%af%e0%a7%af-%e0%a6%8f-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87/feed/ 0