পালিয়েছে – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Tue, 02 Feb 2021 17:15:31 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 পালিয়েছে – Somoyerpata https://somoyerpata.com 32 32 শাশুড়িকে কে নিয়ে পালিয়ে গেছে জামাই: স্ত্রীকে পেতে শশুরের মামলা https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%97/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%97/#respond Tue, 02 Feb 2021 17:15:31 +0000 http://somoyerpata.com/?p=79191 লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছেন জামাই। স্ত্রীকে ফিরে পেতে জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন শ্বশুর।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে হাতীবান্ধা থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেন শ্বশুর নাছির উদ্দিন (৫০)। তিনি নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে। অভিযুক্ত জামাই এমদাদুল ইসলাম ওরফে এনদা (৩৫) উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে তরিফ উদ্দিনের ছেলে। তিনি বড়খাতা বাজারের হাজি জামে মসজিদ এলাকার অটোরিকশার পার্স ব্যবসায়ী। গত ২১ জানুয়ারি শাশুড়িকে নিয়ে তিনি পালিয়েছেন।

এদিকে এমদাদুল ইসলাম এনদার স্ত্রী নাজনী বেগম (২২) তার নির্যাতনে আহত হয়ে বর্তমানে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীর।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দেড় বছর আগে নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি গ্রামের নাছির উদ্দিনের মেয়ে নাজনী বেগমকে বিয়ে করেন এমদাদুল ইসলাম এনদা। নাজনী বেগমকে বিয়ের পর থেকে জামাই-শাশুড়ির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। প্রায়ই মেয়ের বাড়ি বেড়াতে আসতেন শাশুড়ি। এ সময় স্ত্রীকে ছেড়ে শাশুড়ির প্রতি আসক্ত হয়ে পড়েন জামাই এমদাদুল। মায়ের সঙ্গে এমন সম্পর্ক দেখে প্রায়ই স্বামীর সঙ্গে ঝগড়া হতো নাজনী বেগমের।

কয়েক দিন আগে নিজ বাড়িতে স্বামীর সঙ্গে মায়ের মেলামেশা দেখে ফেলেন নাজনী। এজন্য সাতদিন ঘরে আটকে রেখে তাকে মারধর করেন স্বামী এমদাদুল। পরে নাজনী বেগম রাতে দরজা ভেঙে খালার বাড়ি উপজেলা হাতীবান্ধার ধুবনী এলাকায় পালিয়ে এসে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ সুযোগে শাশুড়িকে নিয়ে সটকে পড়েন ইমদাদুল।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%97/feed/ 0