দঙ্গল – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Mon, 09 Jan 2017 05:53:11 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 দঙ্গল – Somoyerpata https://somoyerpata.com 32 32 হিন্দি সিনেমায় নতুন ইতিহাস গড়ল দঙ্গল https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9/ https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9/#respond Mon, 09 Jan 2017 05:24:08 +0000 http://www.somoyerpata.com/?p=1320 সময়েরপাতা: মুক্তির আগেই সবাই মোটামুটি নিশ্চিত ছিল বক্স অফিসে ‘দঙ্গল’ দুর্দান্ত ব্যবসা করবে। কিন্তু সিনেমাটি যে শেষ পর্যন্ত সব রেকর্ড ভেঙেচুরে নতুন রেকর্ড করবে, তা হয়তো আমির নিজেও ভাবেননি! তারই অভিনীত  আরেক সিনেমা ‘পিকে’কে পেছনে ফেলে ‘দঙ্গল’ এখন হিন্দি ছবির ইতিহাসের সর্বোচ্চ আয়ের সিনেমা। দুই সপ্তাহে ৩৪২ কোটি রুপি আয় করেছে এই সিনেমা।

বীর সিং ফোগাতের জীবনী নিয়ে তৈরি করা ‘দঙ্গল’ মুক্তির প্রথম দিন থেকেই দারুণ ব্যবসা করছে। অনেকেই ভেবেছিলেন, প্রথম সপ্তাহ পার হলে কিছুটা নেমে আসবে আয়। সেটা তো হয়ই নি, বরং অনেক ক্ষেত্রে আয়ের পরিমাণটা বেড়েই চলেছে! গীতা ও ববিতার চরিত্রে ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রার অভিনয়ও দারুণভাবে প্রশংসিত হয়েছে সবখানেই।

মহাবীর-এর মেয়ে গীতা ও ববিতার কুস্তিগির হয়ে ওঠার বাস্তব কাহিনি নিয়ে নিতেশ তিওয়ারির সিনেমাটি এই বছর মুক্তি পাওয়া সালমান খানের ‘সুলতান’কেও বেশ ভালো ব্যবধানে পেছনে ফেলেছে। ভারতে সুলতানের মোট আয় ছিল ৩০৬ কোটি রুপি।

 

]]>
https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9/feed/ 0