ইজতেমা – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Fri, 20 Jan 2017 03:50:50 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 ইজতেমা – Somoyerpata https://somoyerpata.com 32 32 বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু ,রয়েছে কড়া নিরাপত্তা https://somoyerpata.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%93-%e0%a6%a8%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%b0/ https://somoyerpata.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%93-%e0%a6%a8%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%b0/#respond Fri, 20 Jan 2017 03:50:50 +0000 http://www.somoyerpata.com/?p=2120 এস এম মুনজিলঃ টঙ্গীর তুরাগ তীরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে ৫২তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। শুক্রবার ফজরের নামাজের পর দিল্লির মাওলানা মোহাম্মদ শামীমের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বয়ানের বাংলা তরজমা করেন বাংলাদেশের মাওলানা নূরুর রহমান। অর্ধশতাধিক দেশের কয়েক হাজার বিদেশি মেহমান ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬টি জেলার মুসল্লিরা এই পর্বে অংশ নিচ্ছেন। দুপুরে অনুষ্ঠিত হবে বৃহত্তম জুম্মার নামাজ। জুম্মার নামাজে ইমামতি করবেন কাকরাইল মসজিদের ইমাম রবিউল হক।

ইজতেমার মূল বয়ান মঞ্চ থেকে জ্যেষ্ঠ মুরুব্বিরা আগত মুসুল্লিদের উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশিত ইসলামি বিধানের উপর দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ান করছেন। দ্বিতীয় পর্বে দেশের ১৬টি জেলা থেকে আগত মুসুল্লিরা ২৯টি খিত্তায় অবস্থান করে ভোর থেকেই বয়ান শুনছেন। দ্বীন ও আখেরাতের পাথেয় সংগ্রহ করতেই ইজতেমায় আসছেন বলে জানিয়েছেন আগত মুসুল্লিরা।

ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ছয় হাজার সদস্য মোতায়েন ও পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

দুপুর দেড়টার দিকে অনুষ্ঠিত হবে জুম্মার নামাজ। এ উপলক্ষে ইজতেমা ময়দানের আশেপাশের এলাকা থেকে মুসুল্লিরা আসছেন দলে দলে। বাস, ট্রাক, হালকা যানবাহন ছাড়াও অনেকে পাঁয়ে হেটে ইজতেমা ময়দানে আসছেন। সবার গন্তব্য এখন তুরাগমুখী।

আগামী ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার এবারের আসর। ১৯৬৭ সাল থেকে ১৬০ একর জমি বিস্তৃত ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের উদ্যোগে এ ধর্মীয় সমাবেশ হয়ে আসছে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%93-%e0%a6%a8%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%b0/feed/ 0
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে জনস্রোত https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be/ https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be/#respond Sun, 15 Jan 2017 04:34:57 +0000 http://www.somoyerpata.com/?p=1834 সময়ের পাতাঃ বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগমুখী হয়েছেন ধর্মপ্রাণ কয়েক লাখ মুসল্লিরা। আজ রবিবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। ইজতেমা
তীব্র শীত উপেক্ষা করে বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে করে মুসল্লিরা এসেছেন তুরাগ তীরে।
ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দান ছাড়া ও আশপাশের এলাকাজুড়ে মানুষের বাঁধভাঙা স্রোত নেমে আসে। সবার উদ্দেশ্য আখেরি মোনাজাতে অংশ নেয়া আর আল্লাহর নৈকট্য লাভ করা।
এবারও আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের তাবলিগ জামাতের অন্যতম শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ। আখেরি মোনাজাতের আগে মুসল্লিদের উদ্দেশ্যে ইমান আমল মজবুত করতে হেদায়েতি বয়ান করেন শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ।
আজ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। আগামী ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। ২৩ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমার আসর।

]]>
https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be/feed/ 0