আবুল হাসান – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Sat, 28 Aug 2021 07:49:33 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 আবুল হাসান – Somoyerpata https://somoyerpata.com 32 32 পিরোজপুরে মাদক বিক্রির সময় কারারক্ষী আটক https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8/#respond Sat, 28 Aug 2021 07:49:33 +0000 https://somoyerpata.com/?p=89385 আবুল হাসান, বাগেরহাট জেলা প্রতিনিধি:পিরোজপুরে মাদক বিক্রির সময় মো. জাহিদুল ইসলাম (৪৩) নামে এক কারারক্ষীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

পিরোজপুরে মাদক বিক্রির সময় কারারক্ষী আটক
পিরোজপুরে মাদক বিক্রির সময় কারারক্ষী আটক

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে কাউখালী উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জসিম।আটক জাহিদুল ইসলাম কাউখালী উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

এসআই দেলোয়ার হোসেন জসিম জানান, বিকেলে গোপন সূত্রে মাদক বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করি। অভিযানে ২০০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। জাহিদুলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর তিনি বরগুনা জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন। তার বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

বরগুনা জেলা কারাগার সূত্রে জানা গেছে, কারারক্ষী মো. জাহিদুল ইসলামের নামে বরিশালে দুটি এবং ঝালকাঠিতে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ মামলার কারণে গত পাঁচ বছর ধরে তিনি সাময়িক বরখাস্ত রয়েছেন। বরখাস্ত থাকাকালে তিনি বরগুনা জেলা কারাগারের সঙ্গে সংযুক্ত রয়েছেন। গত শনিবার (২২ আগস্ট) ঝালকাঠির আদালতে বিচারাধীন মামলায় হাজির হওয়ার জন্য তিনি বরগুনা থেকে ছুটি নিয়ে ঝালকাঠি যান।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বণি আমিন জানান, জাহিদুলকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8/feed/ 0
ডাক্তার দেখাতে গিয়ে স্বামী-স্ত্রী নিখোঁজ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be/#respond Mon, 23 Aug 2021 08:25:23 +0000 https://somoyerpata.com/?p=89128 আবুল হাসান,বাগেরহাট জেলা প্রতিনিধি:মোংলা উপজেলার বুড়িরডাঙ্গার বাড়ি থেকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ রয়েছেন স্বামী-স্ত্রী। নিখোঁজ দীপ মণ্ডল এবং মিতালী মন্ডল তাদের ১৭ দিনের একমাত্র বাচ্চা রেখে বাড়ি থেকে ডাক্তারের চেম্বারের উদ্দেশ্যে বের হলেও এখনো পর্যন্ত ফিরে আসেনি।

ডাক্তার দেখাতে গিয়ে স্বামী-স্ত্রী নিখোঁজ
ডাক্তার দেখাতে গিয়ে স্বামী-স্ত্রী নিখোঁজ

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট দ্বীপ এবং মিতালী রামপাল উপজেলার ফয়লা নামক স্থানে সুন্দরবন ক্লিনিকে ডাক্তার দেখানোর জন্য বাসা থেকে বের হন কিন্তু সময়মতো তারা বাসায় না ফেরার কারণে তাদের ব্যক্তিগত মোবাইল নাম্বারে ফোন দেওয়া হলে নম্বর বন্ধ পাওয়া যায়। এরপরে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় যোগাযোগ করা হলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

মেয়ের চাচা অরুন মল্লিক জানান, রাতের বেলা আমার বেয়াইন ফোন দিয়ে জানতে চায় তাদের জামাই এবং মেয়ে আমাদের বাড়ি আসছে কিনা তখন আমারা ব্যাপারটা জানতে পারি এবং আমাদের আত্মীয় স্বজনসহ তাদের মোবাইল নম্বর ও বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করা হলেও কোথাও কোন সন্ধান পায়নি।

অরুন মল্লিক জানান, আমাদের জামাই এবং তাদের ফ্যামিলি খুবই সহজ সরল আমাদের জানা মতে তাদের সাথে কারো কোন শত্রুতা নেই। তবে জামাই এবং মেয়ে নিখোঁজ হওয়ার ব্যাপারে মংলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

মংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, স্বামী-স্ত্রী নিখোঁজের একটি অভিযোগ আমরা পেয়েছি। আমরা তদন্ত করছি। খুব শিগ্রই হয়তো নিখোজ হওয়ার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be/feed/ 0
ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড অর্জন করেছে মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%85%e0%a7%8d-2/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%85%e0%a7%8d-2/#respond Sun, 22 Aug 2021 12:19:45 +0000 https://somoyerpata.com/?p=89081 আবুল হাসান, বাগেরহাট জেলা প্রতিনিধি: ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হয়েছে বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়।

ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড অর্জন করেছে মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়
ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড অর্জন করেছে মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়

ব্রিটিশ কাউন্সিল স্কুল এ্যাকটিভিটিসের আওতায় ২০১৮ সাল থেকে বিদ্যালয়টি এই বিশাল কর্মযজ্ঞের সাথে যুক্ত হয়। ভারত, নেপাল, আফগানিস্তান ও পাকিস্তানের বিখ্যাত সাতটি বিদ্যালয়ের সাথে মোট আটটি প্রজেক্ট দীর্ঘ দুই বছর যাবত বিভিন্ন তথ্য বিনিময় করা হয়। শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম ও শিক্ষকদের যথাযথ দিকনির্দেশনাই ছিল এই সফলতার মূলভিত্তি।

সকল কর্মকান্ডের মুল লিডারশীপে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ চন্দ্র হালদার। যার ব্যক্তিগত দর্শণ প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে এই অর্জনে। কো-অর্ডিনেটর হিসেবে কর্মকান্ড পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজয় বাইন।

ব্রিটিশ কাউন্সিলের আন্তর্জাতিক রাষ্ট্রদূত ও আইসিটি ফোর ই খুলনা সৈয়দ মামুন স্যারের তত্ত্বাবধানে দীর্ঘ দুই বছর এই ব্রিটিশ কাউন্সিলের যাবতীয় নিয়ম অনুসরণ করা হয়।

এই কর্মকান্ডে আন্তর্জাতিক পার্টনার হিসেবে ভারত, নেপাল, পাকিস্তান ও আফগানিস্তানের সাথে মোট সাতটি আন্তর্জাতিক , জাতীয় ও অভ্যন্তরীন পর্যায়ে পাঁচটি সর্বমোট বারোটি প্রজেক্ট সম্পন্ন করা হয়। প্রোজেক্টগুলো হল- আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন, সবুজ স্বপ্ন নিরাপদ পৃষ্ঠতল, আমাদের দেশের জাতীয়তা, সরল যন্ত্র, যৌতুক প্রথা, ভাষা, স্কুল ম্যাগাজিন, উন্নত জীবনের জন্য স্কাউটিং,) অন্য দিনের জন্য পুনর্ব্যবহার করবেন না, হারবাল গাছ ও শিশুশ্রম।

প্রসঙ্গত. এ বছর সারা বাংলাদেশে মাত্র ১১ টি বিদ্যালয় এ অ্যাওয়ার্ড অর্জন করেছে। মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় তাদের একটি। সার্বিক কার্যক্রমটি দেখভাল করেন মোংলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল -কুদ্দুস। এছাড়া মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস প্রজেক্টের সাথে সম্পৃক্ত থেকে কর্মকান্ডকে বেগবান করেন।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সম্মানীত সকল সদস্যবৃন্দ নিয়মিত অংশগ্রহন করে শিক্ষক-শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। বিদ্যালয়ের সম্মানিত সভাপতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার,এমপি মহোদয়কে বিদ্যালয়ের এই দূর্লভ অর্জন উৎসর্গ করা হয়েছে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%85%e0%a7%8d-2/feed/ 0
মোংলা বন্দরে বিদেশী জাহাজে চুরি : আংশিক মালামাল উদ্ধার https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%80-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%80-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be/#respond Sun, 08 Aug 2021 06:06:30 +0000 https://somoyerpata.com/?p=88252 আবুল হাসান, বাগেরহাট জেলা প্রতিনিধি: মোংলা বন্দরে অবস্থানরত সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী এমভি ফাজা-১ জাহাজে গত এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে দস্যুতা সংগঠিত হয়েছে। এতে চুরি হওয়া আংশিক মালামাল পুলিশ উদ্ধারও করেছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। জব্দকৃত মালামাল পুলিশ হেফাজতে রয়েছে।

মোংলা বন্দরে বিদেশী জাহাজে চুরি : আংশিক মালামাল উদ্ধার
মোংলা বন্দরে বিদেশী জাহাজে চুরি : আংশিক মালামাল উদ্ধার

উল্লেখ্য, গত ১৮ জুলাই এমভি ফাজা-১ মেশিনারী মালামাল নিয়ে বন্দরের ৮নং হাড়বাড়ীয়ায় লঙ্গর করে অবস্থান নেয়। এ সময় জাহাজে থাকা ফিলিপাইন ও ভারতীয় ৮ জন নাবিকের করোনা পজেটিভ শনাক্ত হয়। এরপর তাৎক্ষণিকভাবে জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট শুন শাইন শিপিং বাংলাদেশ ও পোর্ট হেলথ বিভাগ জাহাজে থাকা সকল এদেশের শ্রমিক-কর্মচারীদের জাহাজ থেকে নামিয়ে আনে এবং জাহাজের ডেক সাইটের ৮ জন বিদেশী নাবিককে চিকিৎসার জন্য খুলনায় পাঠায়।

জাহাজটিতে রাশিয়ান, ইউক্রেন, ফিলিপাইন ও ভারতীয় নাবিকদের আংশিক করোনা পরিলক্ষিত হওয়ায় ১৫ দিনের জন্য জাহাজ ও নাবিকদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়। অন্য আটজন নাবিক উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জাহাজের ডেকে নাবিক স্বল্পতা ও ওয়াচম্যান না থাকায় মোংলার চাঁদপাই ইউনিয়নের বাইদ্যাপাড়া কেন্দ্রিক ১টি দস্যুদল জাহাজে লুটপাট শুরু করে। কয়েক দফায় করা লুটপাটে দস্যুরা জাহাজের ডেক সাইডের স্টোরের তালা ভেঙ্গে মুল্যবান যন্ত্রাংশ, লৌহজাত দ্রব্য, রং ও মবিল ভর্তি ড্রাম নামিয়ে নিয়ে আসে। সে সকল মালামাল দস্যুরা মোংলা বন্দরের পশুর নদীর পাড়ে বিভিন্ন বাড়ীতে লুকিয়ে রাখে। পরে সেই সকল এলাকার বাসিন্দাদের দেয়া খবরে পুলিশ শুক্রবার সন্ধ্যায় মোংলার চিলা ইউনিয়নের তেলীখালী গ্রামের চায়না হারবারের জেটি সংলগ্ন একটি বাড়ী হতে কিছু রংয়ের ড্রাম উদ্ধার করে।

এর কিছুদিন আগেও একটি চায়না টাকবোট থেকে মালামাল খোয়া যাওয়ার ঘটনা ঘটে। সে সময়ও পুলিশ চুরি হওয়া সেই মালামাল উদ্ধার করে চায়না নাবিকদের কাছে ফিরিয়ে দিয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, মোংলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামের বাইদ্যাপাড়া এলাকার সজীব (২৮), কবির (৩৫), সবুর (৩৩), নাজমুল (৩০), আজিজুল (২৮), আসিক (৩৪), রানা (৩৫) বিদেশী ওই জাহজাটিতে চুরি সংগঠিত করেছে।

বাইদ্যাপাড়া কেন্দ্রিক কয়েকটি চোরাকারবারী ও দস্যুদলের এমন কর্মকান্ডে মোংলা বন্দরের সুনাম মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে।এ ঘটনায় মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকতা মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, উদ্ধারকৃত মালামাল পুলিশের জব্দ তালিকায় নেয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্তে যাদের নাম পাওয়া যাবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, মোংলা বন্দরের সুনাম রক্ষায় পুলিশ সর্বদা তৎপর ও সজাগ রয়েছে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%80-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be/feed/ 0
বাগেরহাটে টিকা নিলেন সাড়ে ৪৪ হাজার মানুষ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9c/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9c/#respond Sun, 08 Aug 2021 05:42:22 +0000 https://somoyerpata.com/?p=88249 আবুল হাসান, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটে একদিনে ইউনিয়ন পর্যায়ে ৪৪ হাজার ৪৬৮ জন টিকা নিয়েছেন। নির্ধারিত সময় শনিবার (০৭ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত জেলার ৮১টি টিকাদান কেন্দ্রে নানা বয়সী মানুষ এই টিকা নেন।

বাগেরহাটে টিকা নিলেন সাড়ে ৪৪ হাজার মানুষ
বাগেরহাটে টিকা নিলেন সাড়ে ৪৪ হাজার মানুষ

তবে সকাল থেকে বৃষ্টি থাকলেও টিকা গ্রহিতাদের ভীড় ছিল চোখে পড়ার মত। দোড় গোড়ায় টিকা কার্যক্রমে খুশি সাধারণ মানুষ। তবে কোন কোন কেন্দ্রে টিকাদানকর্মী ও সাধারণ মানুষের ছিল নানা অভিযোগ। স্বাস্থ্য বিভাগ বলছে গণটিকা দেওয়ার প্রথম দিনে যেসব অভিযোগ উঠেছে সেগুলো ক্ষতিয়ে দেখা হবে।

স্বাস্থ্য বিভাগের পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৯টার মধ্যে বাগেরহাট শহরের সরকারি পিসি কলেজ কেন্দ্রে নানা বয়সী মানুষ টিকা নিতে ভীড় করেন। লাইনে দাড়িয়ে টিকা নিতে দেখা যায় সাধারণ মানুষকে। কোন প্রকার বিড়ম্বনা ছাড়া টিকা নিতে পেরে খুশি স্থানীয়রা।

টিকা নিয়ে বাড়ি ফেরার পথে আফসারা বেগম বলেন, সরকার বাড়ির দোরগোড়ায় করোনা টিকা কার্যক্রম শুরু করায় আমাদের উপকার হয়েছে। সকালে ঘুমের থেকে উঠে এসে নিরিবিলি পরিবেশে টিকা নিয়েছি। আগে হাসপাতালে যেয়ে লম্বা লাইনে দাড়িয়ে টিকা দিতে হচ্ছিল। সরকার ওয়ার্ড পর্যায়ে টিকা দেয়ায় সাধারণ মানুষের দারুণ সুবিধা হয়েছে। সুষ্ঠু পরিবেশে টিকা নিতে পেরে খুশি হয়েছি।

এদিকে বেলা সকাল ৯টায় কচুয়া উপজেলার বারুইখালী টিকাদান কেন্দ্রেও স্থানীয়দের ভীড় থাকলেও নির্দিষ্ট সময়ে টিকাদান কার্যক্রম শুরু করতে পারেনি তারা। বেলা সাড়ে ১১টায় এই কেন্দ্রে টিকাদান দেওয়া শুরু হয়। এ কারণে অনেক সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ অসন্তোষ সৃষ্টি হয়।

স্থানীয় টিকা গ্রহিতা ফারুক খান ও শোভন কবুলাসি বলেন, সকাল ৯টার দিকে আমরা টিকাদান কেন্দ্রে এসেছিলাম।কিন্তু সাড়ে ১১টায় টিকা দেওয়া শুরু হয়েছে। এই কারণে আমাদের অনেকক্ষন দাড়িয়ে থাকতে হয়েছে।

এই কেন্দ্রের তিন নম্বর বুথের টিকাদানকর্মী রাজিয়া সুলতানা বলেন, এই টিকা দেওয়ার জন্য তাদের কোন আলাদা প্রশিক্ষন দেয়া হয়নি। স্বাস্থ্য বিভাগ থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও তুলা সরবরাহের কথা থাকলেও তারা তা পান নি। কেউ কেউ ব্যাক্তিগত ভাবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও তুলা সংগ্রহ করেছেন। কিভাবে কতটুকু টিকা দিতে হবে এটা না জানার কারণে আমাদের টিকা দিতে দেরি হয়েছে। এত বড় জাতীয় কার্যক্রমে আমাদের আগে প্রশিক্ষন দিলে, এ ধরণের বিড়ম্বনায় পড়তে হত না। পাশাপাশি টিকা গ্রহিতাদেরও সময় বাঁচত।

রাজিয়া আরও বলেন, সব উপজেলায় স্বাস্থ্য সহকারীদের টিকা প্রদানের প্রশিক্ষন দেওয়া হলেও, কচুয়ায় দেওয়া হয়নি। এই কারণে আমাদের মত স্বাস্থ্য কর্মীরা বিপাকে পড়েছেন। শুধু এই কেন্দ্রে নয়, আরও কয়েকটি কেন্দ্রে একই ধরণের অভেযাগ ছিল বিভিন্ন উপজেলায়।

এ বিষয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুরুল করিমকে ফোন করা হলে “নিয়ম অনুযায়ী সবকিছু সরবরাহ করা হয়েছে”।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, সকাল থেকে বৃষ্টির কারণে আমরা হতাশায় ছিলাম। যে আমাদের টিকাদান লক্ষমাত্রা অর্জিত হবে কি না। তারপরও আমরা লক্ষ মাত্রার ৯৫ শতাংশ মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছি। কোন কেন্দ্রে টিকার সংকট তৈরি হয়নি।

অভিযোগের বিষয়ে সিভিল সার্জন বলেন, দু’একটি কেন্দ্রে যেসব অভিযোগ উঠেছে সেগুলো ক্ষতিয়ে দেখা হবে। দায়িত্বে অবহেলা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া এই টিকাদান কার্যক্রম আমরা খুব সতর্কভাবে পর্যবেক্ষন করেছি। এখানের ছোট খাট ভুল ত্রুটি পরবর্তী কার্যক্রমে সামলে নেওয়া হবে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9c/feed/ 0
মোংলা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক যুবতীর মৃত্যু https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95-%e0%a6%a6/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95-%e0%a6%a6/#respond Sat, 07 Aug 2021 09:05:20 +0000 https://somoyerpata.com/?p=88207 আবুল হাসান, বাগেরহাট জেলা,প্রতিনিধি: শুক্রবার সন্ধ্যায় মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এতে মটরসাইকেল চালকও আহত হয়েছেন।

মোংলা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক যুবতীর মৃত্যু
মোংলা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক যুবতীর মৃত্যু

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সুচন্দ্রা (২১) নামের এক যুবতী মোংলা বন্দর এলাকা থেকে তার দূরসম্পর্কের এক মামার মোটরসাইকেল মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ বাজারে যাচ্ছিলেন।

মোটরসাইকেলটি দিগরাজ বাজারে পৌঁছাতেই পিছন দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে মটরসাইকেলের পিছন থেকে ওই যুবতী ছিটকে চলন্ত ট্রাকটির চাকার নিচে পড়েন। এ সময় যুবতীর মাজার নিচের অংশের উপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়।

সেখান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বন্দর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত ৮ টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেলে নেয়ার পর রাত সোয়া ১০টার দিকে সেখানে তার মৃত্যু হয়। নিহত সুচন্দ্রা মোংলার বুড়িরডাঙ্গা এলাকার জগবন্ধুর মেয়ে।

সুচন্দ্রার মা বর্ণালী বলেন, তাদের মেয়ে সুচন্দ্রার ঢাকায় বিয়ে হয়েছিলো। তার ৪ বছরের একটি সন্তানও রয়েছে। সেই সংসার ছেড়ে এসে সুচন্দ্রা নাম পাল্টিয়ে হাসি নামে মোংলা ইপিজেডে চাকরি নিয়ে বন্দর এলাকায় আলাদা বসবাস করতো। তাদের সাথে মেয়ের যোগাযোগ ছিলনা দীর্ঘদিন। আর যার মটরসাইকেলে চড়ে সুন্দ্রার মৃত্যু হয়েছে তিনি মোংলা বন্দরের আনসার সদস্য আকাশ মাহামুদ। আকাশ মাহামুদকেও চিনেন না নিহত সুচন্দ্রার মা। তার মেয়ের সাথে আকাশ মাহামুদের কি সম্পর্ক তা তিনি জানেননা বলে জানান তিনি।

মোংলা থানার এসআই অমিত বলেন, মেয়েটির পরিবারের সাথে সম্পর্ক না থাকা ও দূরসম্পর্কের মামার সাথে মটরসাইকেলে যাওয়ার বিষয়টির মধ্যে রহস্য রয়েছে। আমরা সেই রহস্য উদঘাটনের চেষ্টা করছি। তিনি আরো বলেন, যে ট্রাকটি এ দুর্ঘটনা ঘটিয়েছে চালক ইলিয়াছসহ ট্রাকটি আটক করা হয়েছে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95-%e0%a6%a6/feed/ 0
লগডাউনে নির্দেশনা না মানায় জরিমানা! https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b2%e0%a6%97%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b2%e0%a6%97%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/#respond Sat, 31 Jul 2021 10:36:58 +0000 https://somoyerpata.com/?p=87864 আবুল হাসান, বাগেরহাট জেলা প্রতিনিধি; মোংলায় করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাড়াশি অভিযান পরিচালনা করেছে মোংলা উপজেলা প্রশাসন।

লগডাউনে নির্দেশনা না মানায় জরিমানা!
লগডাউনে নির্দেশনা না মানায় জরিমানা!

পৌরশহর ও আশপাশ এলাকায় অবস্থান নিয়ে স্থানীয় প্রশাসনকে লকডাউন বাস্তবায়নে সহায়তা করছে নৌবাহিনীর কন্টিনজেন্ট।

লকডাউন বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন,মোংলা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও সহকারী সিনিয়র সচিব নয়ন কুমার রাজবংশী।

শনিবার সকাল থেকে বিধি নিষেধ না মানা,মাস্ক না পরা, অকারনে বাহিরে ঘোরাফেরা ও যে সকল যানবাহন নিষিদ্ধ আছে সেগুলি যারা চালাচ্ছে তাদেরকে অর্থ দন্ড করা হচ্ছে।এ পর্যন্ত পাঁচটি মামলায় ১হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

শনিবার (৩০ জুলাই) দুপুরে মোংলার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী বলেন,সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছি। যারা আইন অমান্য করে সড়কে আসছে, বা দোকান খুলছে তাদের অনেককেই সর্তক করার পাশাপাশি জরিমানা করা হচ্ছে।লকডাউন কার্যকরে এ অভিযান অব্যাহত থাকবে

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b2%e0%a6%97%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/feed/ 0
মোংলায় ৭৩টি কচ্ছপ জব্দ করা হয় ছাড়া হবে খানজাহান আলী দিঘিতে https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ad%e0%a7%a9%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%aa-%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%95%e0%a6%b0/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ad%e0%a7%a9%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%aa-%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%95%e0%a6%b0/#respond Tue, 27 Jul 2021 09:31:44 +0000 https://somoyerpata.com/?p=87496 আবুল হাসান বাগেরহাট জেলা প্রতিনিধি, মোংলায় ৭৩টি সুন্ধি কচ্ছপ জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় কচ্ছপসহ আটক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ ২ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। বিলুপ্ত প্রায় মিঠা পানির প্রজাতির এ সুন্ধি কচ্ছপ আজ বাগেরহাটের হযরত খান জাহান আলীর (র:) দিঘিতে ছাড়া হবে বলে জানিয়েছেন খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মো: মফিজুর রহমান চৌধুরী।

মোংলায় ৭৩টি কচ্ছপ জব্দ করা হয় ছাড়া হবে খানজাহান আলী দিঘিতে
মোংলায় ৭৩টি কচ্ছপ জব্দ করা হয় ছাড়া হবে খানজাহান আলী দিঘিতে

কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) স্টাফ অফিসার (অপারেশন) লে: এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে মোংলার দিগরাজ শিল্প এলাকা সংলগ্ন আপাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি ছালার বস্তায় থাকা ৭৩টি সুন্ধি কচ্ছপসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার নারকেলবাড়ী গ্রামের মঙ্গল চন্দ্র রায়ের ছেলে মনোজ রায় (৩০)। জব্দকৃত ৭৩টি কচ্ছপের ওজন প্রায় ৭৮ কেজি। কচ্ছপগুলো ২৫ হাজার টাকায় কিনে এনে মোংলার দিগরাজে বিক্রির জন্য এসেছিলেন মনোজ রায় বলে জানান কোস্ট গার্ড।

পরবর্তীতে জব্দ করা কচ্ছপ খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মো: মফিজুর রহমান চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে সোমবার রাতেই কচ্ছপসহ আটক মনোজ রায়কে মোবাইল কোর্টের মাধ্যমে মাত্র ২ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার।

 

খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মো: মফিজুর রহমান চৌধুরী বলেন, কচ্ছপগুলো মঙ্গলবার বাগেরহাট জেলা প্রশাসকের সাথে আলোচনা করে তার অনুমতি নিয়ে খানজাহান আলী দিঘিতে ছাড়া হবে। কারণ এগুলো মিষ্টি পানির কচ্ছপ। মিষ্টি পানির এলাকায় না ছাড়লে এগুলো বাঁচবে না। লবণ পানির হলে আমরা করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র কিংবা সুন্দরবনে অবমুক্ত করতে পারতাম।

 

পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার মো: আজাদ কবির বলেন, মিঠা পানির প্রজাতির সুন্ধি কচ্ছপও এখন প্রায় বিলুপ্তের পথে। বিশেষ করে মিষ্টি পানি এলাকায় এগুলো হয়ে থাকে। এগুলো

এখন বরিশাল ও ফরিদপুর এলাকার মিষ্টি পানির বিলগুলোতে পাওয়া যায়। বাগেরহাটের রামপালেও মাঝে মধ্যে দেখা যায়। এগুলো মুলত হিন্দু সম্প্রদায়ের লোকজন খেয়ে থাকে। এলাকা বিশেষ ৪০০ ও ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে। যদিও এটি ক্রয়-বিক্রয় দন্ডনীয় অপরাধ।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ad%e0%a7%a9%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%aa-%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%95%e0%a6%b0/feed/ 0
মোংলায় গাঁজাসহ দম্পতি গ্রেফতার https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%a6%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%97%e0%a7%8d/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%a6%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%97%e0%a7%8d/#respond Sun, 18 Jul 2021 10:26:03 +0000 https://somoyerpata.com/?p=87094 আবুল হাসান বাগেরহাট জেলা প্রতিনিধি, বাগেরহাটের মোংলায় প্রায় ২ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।মোংলা ফেরিঘাট সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মোংলায় গাঁজাসহ দম্পতি গ্রেফতার
মোংলায় গাঁজাসহ দম্পতি গ্রেফতার

আটককৃতরা হলেন, মোংলার সিগন্যাল টাওয়ার এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের পুত্র আরিফুল ইসলাম(২৪) ও তার স্ত্রী ফারজানা আক্তার(১৯)।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, “মাদক বিরোধী অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে ১কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয় ।

ইতিপূর্বে মোংলা থানায় তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক তাদেরকে বাগেরহাট আদালতে পাঠানো হবে”।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%a6%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%97%e0%a7%8d/feed/ 0
মোংলা বন্দর ও ইপিজেড সচল, বিধিনিষেধ মানাতে কঠোর প্রশাসন https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%87%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%b2-%e0%a6%ac/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%87%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%b2-%e0%a6%ac/#respond Fri, 02 Jul 2021 12:34:22 +0000 https://somoyerpata.com/?p=86485 আবুল হাসান বাগেরহাট জেলা প্রতিনিধি: মোংলায় করোনার বিস্তার ও সংক্রমণ ঠেকাতে কঠোরভাবে বিধিনিষেধ মেনে চলতে মাঠে নেমেছে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ। সেইসঙ্গে তৎপর রয়েছে দুটি ভ্রাম্যমাণ আদালতও।

মোংলা বন্দর ও ইপিজেড সচল, বিধিনিষেধ মানাতে কঠোর প্রশাসন
মোংলা বন্দর ও ইপিজেড সচল, বিধিনিষেধ মানাতে কঠোর প্রশাসন

আজ শুক্রবার ভোর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক এ তৎপরতা দেখা গেছে। তবে প্রশাসনিক তৎপরতায় পৌর শহরের দোকানপাট বন্ধ থাকলেও নানা অজুহাতে রাস্তায় কিছু লোকজন ও যান চলাচল করতে দেখা গেছে।

অপ্রয়োজনে কেউ ঘরের বাইরে বের হলে তাকে জেল-জরিমানা ও যানবাহনের চাবি জব্দ করে মামলা দেওয়া হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী।

লকডাউন বাস্তবায়নে সবাইকে বিধিনিষেধ মানতে ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমানের পক্ষ থেকে প্রতিনিয়ত প্রচারণা চালানো হচ্ছে।

এদিকে, কঠোর লকডাউনের মধ্যেও শতভাগ স্বাস্থ্যবিধি মেনে মোংলা বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন। তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবারও বন্দরে অবস্থানরত আটটি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহণের কাজ চলছে। আরও তিনটি জাহাজ আজ বন্দরে ভিড়বে।’

হারবার মাস্টার আরও বলেন, ‘করোনা সংক্রমণ রোধে সরকারঘোষিত বিধিনিষেধ অনুযায়ী কম সংখ্যক অর্থাৎ ২৫ ভাগ জনবল দিয়ে শিফটিংয়ের মাধ্যমে অফিশিয়াল কাজ করা হচ্ছে।’

খোলা রয়েছে ইপিজেডের সব কলকারখানা ও শিল্প এলাকার মিল-ফ্যাক্টরিও।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%87%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%b2-%e0%a6%ac/feed/ 0