স্বাস্থ্য – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Sat, 01 Nov 2025 12:19:05 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=6.4.8 https://i0.wp.com/somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132.png?fit=32%2C32&ssl=1?v=1614354549 স্বাস্থ্য – Somoyerpata https://somoyerpata.com 32 32 99866440 কুড়িগ্রামের ফুলবাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/%e0%a6%95%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/%e0%a6%95%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/#respond Sat, 01 Nov 2025 12:19:05 +0000 https://somoyerpata.com/?p=98464 কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করার ২৬ দফা বাস্তবায়নের অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়িতে আয়োজন করা হয়েছে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। সকালে শুরু হওয়া এই ক্যাম্পে শত শত স্থানীয় মানুষ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ গ্রহণ করেন। এই […]

The post কুড়িগ্রামের ফুলবাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প appeared first on Somoyerpata.

]]>
কুড়িগ্রাম প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করার ২৬ দফা বাস্তবায়নের অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়িতে আয়োজন করা হয়েছে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।

সকালে শুরু হওয়া এই ক্যাম্পে শত শত স্থানীয় মানুষ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ গ্রহণ করেন। এই মেডিকেল ক্যাম্পটির উদ্যোগ নিয়ে ছিলেন আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য সচিব, জেলা বিএনপি কুড়িগ্রাম।

চিকিৎসা নিতে আসা অনেকেই জানান, এমন উদ্যোগ গ্রামীণ জনগণের জন্য অত্যন্ত সহায়ক।
তারা বলেন, “গ্রামে অনেক সময় চিকিৎসক পাওয়া যায় না। আজকে বিনামূল্যে চিকিৎসা আর ওষুধ পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি।”

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে শিশু, নারী ও প্রবীণদের জন্য ছিল বিশেষ চিকিৎসা সেবা।
বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বেচ্ছাসেবক দল চিকিৎসা প্রদান করেন।

আয়োজকরা জানিয়েছেন, সার্বজনীন চিকিৎসা সেবা নিশ্চিত করতে ভবিষ্যতে জেলার অন্যান্য উপজেলাতেও এমন ক্যাম্প আয়োজন করা হবে।

The post কুড়িগ্রামের ফুলবাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/%e0%a6%95%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/feed/ 0 98464
অতিরিক্ত ঘুমের বড়ি খেলে করণীয় https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/%e0%a6%85%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/%e0%a6%85%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95/#respond Tue, 05 Jul 2022 20:24:21 +0000 https://somoyerpata.com/?p=94477 কুমার দাস: দেশে এখন তরুণ-তরুণীদের মধ্যে অনেকেই ঘুমের জন্য ওষুধের ওপর নির্ভরশীল হন। এছাড়া সাধারণত রোগীদের ঘুমের সমস্যা দূর করতে ডাক্তাররা ঘুমের ওষুধ নেয়ার পরামশ দেন। মানসিক চাপ, অবসাদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে ভালো ঘুমের আশায় অনেকেই ঘুমের ওষুধ নিয়ে থাকেন। তবে ঘুমের উদ্দেশ্যে নিয়মিত নেয়া হলে একটা সময় শরীর ওই ওষুধটির ওপর নির্ভরশীল […]

The post অতিরিক্ত ঘুমের বড়ি খেলে করণীয় appeared first on Somoyerpata.

]]>

কুমার দাস:

দেশে এখন তরুণ-তরুণীদের মধ্যে অনেকেই ঘুমের জন্য ওষুধের ওপর নির্ভরশীল হন। এছাড়া সাধারণত রোগীদের ঘুমের সমস্যা দূর করতে ডাক্তাররা ঘুমের ওষুধ নেয়ার পরামশ দেন। মানসিক চাপ, অবসাদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে ভালো ঘুমের আশায় অনেকেই ঘুমের ওষুধ নিয়ে থাকেন। তবে ঘুমের উদ্দেশ্যে নিয়মিত নেয়া হলে একটা সময় শরীর ওই ওষুধটির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ঘুম ভালো হওয়ার উদ্দেশ্যে ঘুমের ওষুধ নেয়া হলেও এ অভ্যাসের দীর্ঘকালীন প্রভাব পড়ে শরীরে ওপর।

এত গেলো অভ্যাসের কথা, কখনও কখনও কোনো কিছুর ওপর রাগ করে বা মারা যাওয়ার উদেশ্যে ঘুমের ওষুধ সেবন করেন। এমন পরিস্থিতিতে করনীয় সম্পর্কে আজকের লেখাটি। যদি কেউ অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নেন ঠিক কি করা উচিত। দেখে নিন তাহলে।

অতিরিক্ত ঘুমের বড়ি খেলে যা করতে হবে :

১. রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে।
২. কুসুম গরম পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিশিয়ে তা দিয়ে রোগীর পাকস্থলী ধুতে হবে।
৩. প্রয়োজনে রোগীকে অক্সিজেন ও কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিতে হবে।
৪. শিরাপথে রোগীকে স্যালাইন দিতে হবে।
৫. রোগী অনেকক্ষণ আগে ঘুমের ওষুধ খেয়ে থাকে, তাহলে মূত্রবর্ধক ওষুধ দিয়ে রোগীকে প্রস্রাব করাতে হবে।
৬. রোগী যদি অনেকক্ষণ ধরে অচেতন থাকে, তাহলে নাকে নল দিয়ে তাকে দুধ ও গ্লুকোজ খাওয়াতে হবে।

The post অতিরিক্ত ঘুমের বড়ি খেলে করণীয় appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/%e0%a6%85%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95/feed/ 0 94477
আদিতমারীতে নির্বাচনী সহিংসতায় আহতদের চাপ : স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ওয়ার্ড https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%bf/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%bf/#respond Sun, 14 Nov 2021 18:19:35 +0000 https://somoyerpata.com/?p=91628 চালু প্রদীপ কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৭২জন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অব্যাহতভাবে রোগীর চাপ বেড়ে যাওয়ায় নতুন করে আরেকটি ওয়ার্ড চালু করেছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক আহমেদ সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচনের […]

The post আদিতমারীতে নির্বাচনী সহিংসতায় আহতদের চাপ : স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ওয়ার্ড appeared first on Somoyerpata.

]]>

চালু প্রদীপ কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৭২জন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অব্যাহতভাবে রোগীর চাপ বেড়ে যাওয়ায় নতুন করে আরেকটি ওয়ার্ড চালু করেছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক আহমেদ সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচনের দিন সন্ধ্যা থেকে গতকাল শনিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত সহিংসতায় আহত ৭২জন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাদের মধ্যে গতকাল শনিবার (১৩ নভেম্বর) ১২টার দিকে ২৪জনকে ছাড়পত্র দেওয়া হয়। নির্বাচনী সহিংসতায় গুরুত্বর আহত আরও কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতাল এবং ৭জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডাঃ তৌফিক আহমেদ সাংবাদিকদের আরও জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০শয্যা বিশিষ্ট হওয়ায় নির্বাচনী সহিংসতায় আহত রোগীর চাপ সামলাতে গত শুক্রবার (১২ নভেম্বর) থেকে নতুন করে একটি ওয়ার্ড চালু করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে করোনা সন্দেহভাজন কোনো রোগী না থাকায় নির্বাচনী সহিংসতায় আহত রোগীদের ওই ওয়ার্ডে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে। নির্বাচনী সহিংসতায় আহত রোগীর চাপ সামাল দিতে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে দেখা গেছে, চিকিৎসারত রোগীদের অধিকাংশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া ইউপি সদস্যদের সমর্থক। এ সময় কথা হয় ভেলাবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সদস্য পদে জয়ী প্রার্থীর সমর্থক মনিরুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, নির্বাচনে হেরে যাওয়ায় প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর সমর্থকরা জয়ী প্রার্থীর সমর্থকদের পিটিয়ে আহত করেছে। মহিষখোচা ইউনিয়নের ৪নং ওয়ার্ডেও গত শুক্রবার সকালে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের আহত ৮জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারাও গত বৃহম্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ইউপি সদস্যদের সমর্থক। আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম সাংবাদিকদের বলেন, নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত ৬টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। প্রতিটি ঘটনার অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সহিংসতা রোধে অতিরিক্ত ৫টি মোবাইল টিম মাঠে কাজ করছে।

The post আদিতমারীতে নির্বাচনী সহিংসতায় আহতদের চাপ : স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ওয়ার্ড appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%bf/feed/ 0 91628
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পাইকগাছা প্রেশক্লাবে আলোচনা সভা ও শোভাযাত অনুষ্ঠিত https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%a1%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2-2/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%a1%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2-2/#respond Sun, 14 Nov 2021 18:11:46 +0000 https://somoyerpata.com/?p=91620 শুভ মন্ডল-নিজস্ব সংবাদ দাতা: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস জনিত জটিলতা প্রতিরোধে পাইকগাছায় আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় পাইকগাছা প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএম এ দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহ সভাপতিত্বে সেমিনারে অংশগ্রহন কারী সকল ডায়াবেটিস রুগিদের প্রধান অতিথি হিসাবে ঘোষণা করা হয়। সম্মানিত অতিথি […]

The post বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পাইকগাছা প্রেশক্লাবে আলোচনা সভা ও শোভাযাত অনুষ্ঠিত appeared first on Somoyerpata.

]]>

শুভ মন্ডল-নিজস্ব সংবাদ দাতা:

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস জনিত জটিলতা প্রতিরোধে পাইকগাছায় আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় পাইকগাছা প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএম এ দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহ সভাপতিত্বে সেমিনারে অংশগ্রহন কারী সকল ডায়াবেটিস রুগিদের প্রধান অতিথি হিসাবে ঘোষণা করা হয়। সম্মানিত অতিথি ছিলেন শরীরচর্চা প্রশিক্ষক ও গবেষক ফিরোজ জামান। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতীষ চন্দ্র গোলদার, ডাক্তার বন্ধনা, ডাক্তার আমিনূর রহমান, ডাক্তার সাইফুল্লাহ, ডাঃ তাজুল ইসলাম, ডাঃ শাকিলা, আধ্যক্ষ মিহির বরণ মন্ডল, জি এম আজারুল ইসলাম, এ্যাড,শফিকুল ইসলাম কচি। এন ইসলাম সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন আক্তারুজ্জামান সুজা মোল্যা, প্রেস ক্লাবের সহসভাপতি- তৃপ্তি রঞ্জন সেন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, এস এম আলাউদ্দিন সোহাগ, বাবুল আক্তার সহ অন্যান্য পত্রিকার সাংবাদিক বৃন্দ। পাইকগাছা ডায়াবেটিস সমিতির সম্পাদক মিলন রায় চৌধরী, নূরআলী মোড়ল প্রমুখ। এ সময় ডাঃ শেখ শহিদ উল্লাহ বলেন,যদি সুস্থ থাকতে চান তাহলে ধূমপান ও তামাক বর্জন করুন, নিয়মিত ব্যায়াম করুন তেল চর্বি জাতীয় খাবার পরিহার করুন, শাকসবজি ও সুষম খাদ্য খাবেন, অতিরিক্ত মানসিক চাপ নিবেন না , নিয়মিত বিশ্রাম নিন তবেই সুস্থ শরীর ও সুন্দর মন হবে।

The post বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পাইকগাছা প্রেশক্লাবে আলোচনা সভা ও শোভাযাত অনুষ্ঠিত appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%a1%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2-2/feed/ 0 91620
বিশ্ব ডিম দিবস-২০২১ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d/#respond Sat, 09 Oct 2021 06:02:50 +0000 https://somoyerpata.com/?p=90690 প্রদীপ কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি: শুক্রবার (৮ অক্টোবর) সকাল ৯টায় লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে লালমনিরহাট প্রাণিসম্পদ বিভাগ ও পোল্ট্রি এসোসিয়েশনের আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সাধারণ […]

The post বিশ্ব ডিম দিবস-২০২১ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা appeared first on Somoyerpata.

]]>
প্রদীপ কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

শুক্রবার (৮ অক্টোবর) সকাল ৯টায় লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে লালমনিরহাট প্রাণিসম্পদ বিভাগ ও পোল্ট্রি এসোসিয়েশনের আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায় প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি শেখ মোঃ মঞ্জুরুল আলম, লালমনিরহাট ডেইরি খামার মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আঃ রহিম, অরুন কুমার রায়সহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সদস্য, ঔষধ কোম্পানীর প্রতিনিধিবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালক লালমনিরহাট সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ চন্দন কুমার সরকার।

The post বিশ্ব ডিম দিবস-২০২১ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d/feed/ 0 90690
১১ বছরেই বিয়ের পীরিতে, শরীরে দানা বেঁধেছে অনেক রোগ https://somoyerpata.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/%e0%a7%a7%e0%a7%a7-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%80%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80/ https://somoyerpata.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/%e0%a7%a7%e0%a7%a7-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%80%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80/#respond Tue, 05 Oct 2021 05:09:47 +0000 https://somoyerpata.com/?p=90610 আরাফাত রহমান, জেলা প্রতিনিধি রাজবাড়ী:  বয়স তখন ১১। শরীর স্বাস্থ্য একটু ভালো ছোটবেলা থেকেই। চেহারার গঠন ও ভালো। তখন থেকেই ছেলেপক্ষ আমাকে দেখতে আসে। কয়েকজন দেখতে আসার পরই ১১ বছর বয়সেই বাবা মা আমার বিয়ে দিয়ে দেয় ৩২ বছর বয়সী একটা লোকের সাথে। তখন থেকেই শিখেছি বাস্তবতা। ছোটবেলায় অনেক আদরের ছিলাম, বয়স বাড়ার সাথে সাথে […]

The post ১১ বছরেই বিয়ের পীরিতে, শরীরে দানা বেঁধেছে অনেক রোগ appeared first on Somoyerpata.

]]>
আরাফাত রহমান, জেলা প্রতিনিধি রাজবাড়ী:
 বয়স তখন ১১। শরীর স্বাস্থ্য একটু ভালো ছোটবেলা থেকেই। চেহারার গঠন ও ভালো। তখন থেকেই ছেলেপক্ষ আমাকে দেখতে আসে। কয়েকজন দেখতে আসার পরই ১১ বছর বয়সেই বাবা মা আমার বিয়ে দিয়ে দেয় ৩২ বছর বয়সী একটা লোকের সাথে। তখন থেকেই শিখেছি বাস্তবতা। ছোটবেলায় অনেক আদরের ছিলাম, বয়স বাড়ার সাথে সাথে হয়তো বোঝা হয়ে গেছি পরিবারের কাছে। তাই হয়তো এত অল্প বয়সেই শশুড়বাড়ী পাঠিয়ে দেয়। অনেক ইচ্ছা ছিলো পড়াশোনা করবো, নিজের একটা পরিচয় বানাবো, বাবা মায়ের পাশে দাঁড়াবো৷ পড়াশোনায় ও ভালোই ছিলাম। কিন্তু পরিবারের চাপে পড়ে সব স্বপ্ন শেষ৷ বিয়ের আজ ৫ বছর হলো, বয়স এখন ১৬৷ আমার সমবয়সীরা সবাই স্কুলে যায়, এবার এস এস সি পরীক্ষা দিবে। সবাই নিজের ক্যারিয়ার গড়তে ব্যাস্ত, আর আমি নিজের বাবার বয়সী একজনের সংসার গোছাতে৷ শরীরে দানা বেধেছে ছোটবড় অনেক রোগ৷ কিন্তু কখনো কাওকে বুঝতে দেই না, হয়তো অভিমানে। অনেক কস্ট হয় কথাগুলো ভাবতে, কিন্তু সময়ের সাথে নিজেকে বুঝিয়েছি, এটাই হয়তো ভাগ্য৷ এখন আমার একটাই চাওয়া, পরকালে যেন একটু শান্তি পাই৷ হয়তো সৃষ্টিকর্তা আমার এই আশাটা পুরন করবে। এই আশাতেই দিন কাটাই, আর এভাবেই হয়তো একদিন নিভে যাবে জীবনের প্রদীপ। তখন হয়তো আপসোস করার ও কেউ থাকবে না।
কি ভাবছেন? এটা কোনো গল্প বা উপন্যাসের অংশ?? না!!! এটা আমাদের রাজবাড়ী জেলার ই একটা অসহায় মেয়ের সংক্ষেপে বলা জীবনের কিছু কথা।

The post ১১ বছরেই বিয়ের পীরিতে, শরীরে দানা বেঁধেছে অনেক রোগ appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/%e0%a7%a7%e0%a7%a7-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%80%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80/feed/ 0 90610
পুষ্টিহীনতার ঝুঁকিতে দেশের অর্ধেকেরও বেশি প্রবীণ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9d%e0%a7%81%e0%a6%81%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9d%e0%a7%81%e0%a6%81%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/#respond Sun, 03 Oct 2021 13:54:07 +0000 https://somoyerpata.com/?p=90570 সময়ের পাতা ডেস্ক: বাংলাদেশের এক চতুর্থাংশ প্রবীণ অপুষ্টিতে ভুগছেন এবং দেশের অর্ধেকেরও বেশি প্রবীণ পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছেন। পুরুষের (২২ শতাংশ) তুলনায় নারীদের (২৮ দশমিক ৮ শতাংশ) মধ্যে অপুষ্টির হার বেশি। ১ অক্টোবর (শুক্রবার) বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ কর্তৃক পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। […]

The post পুষ্টিহীনতার ঝুঁকিতে দেশের অর্ধেকেরও বেশি প্রবীণ appeared first on Somoyerpata.

]]>
সময়ের পাতা ডেস্ক:

বাংলাদেশের এক চতুর্থাংশ প্রবীণ অপুষ্টিতে ভুগছেন এবং দেশের অর্ধেকেরও বেশি প্রবীণ পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছেন। পুরুষের (২২ শতাংশ) তুলনায় নারীদের (২৮ দশমিক ৮ শতাংশ) মধ্যে অপুষ্টির হার বেশি।

১ অক্টোবর (শুক্রবার) বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ কর্তৃক পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণা বলছে, জীবনসঙ্গী-বিহীন (বিধবা, বিপত্নীক, অবিবাহিত) প্রবীণদের মাঝে অপুষ্টির হার ২৮ দশমিক ৬ শতাংশ ও পুষ্টিহীনতার ঝুঁকির হার ৬৫ দশমিক ৩ শতাংশ।

প্রবীণদের অপুষ্টির জন্য চিহ্নিত প্রধান কারণ হিসেবে গবেষণায় বলা হয়েছে, বিষণ্ণতা, মুখ ও দাঁতের খারাপ স্বাস্থ্য, বিশেষ খাদ্য পরিহারের অভ্যাস এবং অসংক্রামক রোগের উপস্থিতি। বিষণ্ণতায় ভোগা প্রায় ৪০ শতাংশ প্রবীণ অপুষ্টিতে ভুগছেন।

এতে আরও বলা হয়, সারা বিশ্বেই অন্যান্যদের তুলনায় প্রবীণদের মধ্যে অপুষ্টি বা পুষ্টিহীনতার ঝুঁকি বেশি। বর্তমানে বাংলাদেশে প্রবীণের সংখ্যা আনুমানিক ১.৫ কোটি। ধারণা করা হচ্ছে, ২০৫০ সালে সংখ্যাটি ৩.৫ কোটি ছাড়িয়ে যাবে। ১২৫ জন প্রবীণকে নিয়ে এই গবেষণাটি সম্পন্ন করা হয়েছে।

গবেষণা কাজে প্রধান গবেষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ডা. কে এম তৌহিদুর রহমান এবং তত্ত্বাবধায়ক গবেষক হিসেবে ছিলেন ডা. মো. খালেকুজ্জামান।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ে ডা. মিল্টন হলে আয়োজিত গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

গবেষণায় বলা হয়, স্বাভাবিকের তুলনায় বিষণ্ণতায় ভোগা প্রবীণদের অপুষ্টিতে ভোগার সম্ভাবনা ১৫ দশমিক ৬ গুণ বেশি। যেসব প্রবীণদের মুখ ও দাঁতের স্বাস্থ্য খারাপ, তাদের প্রায় এক তৃতীয়াংশ অপুষ্টিতে ভুগছেন। মুখ ও দাঁতের সুস্বাস্থ্য থাকা প্রবীণদের তুলনায় মুখ ও দাঁতের খারাপ স্বাস্থ্যযুক্ত প্রবীণদের অপুষ্টিতে ভোগার সম্ভাবনা ৭ দশমিক ৩ গুণ বেশি। মাংস, দুধ ও দুগ্ধজাত খাবার, এবং ডিম জাতীয় খাবার পরিহার করায় প্রবীণদের মধ্যে অপুষ্টি এবং পুষ্টিহীনতার ঝুঁকি বাড়ছে। স্ট্রোক বা পক্ষাঘাতগ্রস্ত প্রবীণদের মধ্যে অপুষ্টির হার বেশি।

এ গবেষণায় সুপারিশসমূহ হলো : প্রবীণদের অপুষ্টি দূর করতে পুষ্টি বিষয়ক সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা, যেখানে নারীদের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। প্রবীণদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে তাদের মানসিক ও মুখের স্বাস্থ্যের উন্নতিতে জোর দিতে হবে। প্রবীণদের পুষ্টি নিশ্চিত করতে তাদের সঠিক খাদ্যভাস নিশ্চিত করতে হবে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন গবেষণা কার্যক্রমকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও জোরদার করা হবে এবং আন্তর্জাতিক-মানের গবেষণা কর্মকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, প্রিভেনটিভ এন্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ শরীফুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

The post পুষ্টিহীনতার ঝুঁকিতে দেশের অর্ধেকেরও বেশি প্রবীণ appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9d%e0%a7%81%e0%a6%81%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/feed/ 0 90570
কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপের পহ্ম থেকে সেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a1-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0-2/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a1-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0-2/#respond Sun, 03 Oct 2021 12:32:38 +0000 https://somoyerpata.com/?p=90554 সোহেল আহমেদ ভূঁইয়া,নারায়ণগঞ্জ প্রতিনিধি:-নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার অন্যতম রক্তের সংগঠন কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপের পহ্ম থেকে সেচ্ছাসেবকদেরকে সম্মাননা করেন। সকালে এই সংগঠন ২৭৫ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং ২০০ জনের ডায়াবেটিস পরীহ্মা করেন। সন্ধ্যায় কেক কেটে বর্ষপূর্তির আলোচনা ও সম্মাননা সার্টিফিকেট বিতরণ করা হয় সকল সেচ্চাসেবীদের। অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসাবে ছিলেন বাংলাবাজার বায়তুল […]

The post কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপের পহ্ম থেকে সেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান appeared first on Somoyerpata.

]]>
সোহেল আহমেদ ভূঁইয়া,নারায়ণগঞ্জ প্রতিনিধি:-নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার অন্যতম রক্তের সংগঠন কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপের পহ্ম থেকে সেচ্ছাসেবকদেরকে সম্মাননা করেন। সকালে এই সংগঠন ২৭৫ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং ২০০ জনের ডায়াবেটিস পরীহ্মা করেন।

সন্ধ্যায় কেক কেটে বর্ষপূর্তির আলোচনা ও সম্মাননা সার্টিফিকেট বিতরণ করা হয় সকল সেচ্চাসেবীদের।

অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসাবে ছিলেন বাংলাবাজার বায়তুল আমীন জামে
মসজিদের সন্মানীত সভাপতি জনাব মোঃ আমিনুল হক, হোসাইনী নগর ফ্রেন্ডস
ক্লাবের চীফ এডমিন মোঃ সোহেল রানা, আরো ছিলেন জালকুরিয়ান ব্লাড গ্রুপের
এডমিন অপু রায়হান, কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপের এডমিন – মডারেটর সহ এলাকার
গণ্যমান্য ব্যক্তিরা। সম্মানীত অতিথি জনাব আমিনুল হক বলেন , আজকে আমি এই
অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আগামীতে আমি এই সংগঠনের সকল
কার্যক্রমে পাশে থাকবো। পরবর্তীতে সকল সেচ্ছাসেবীকে সম্মাননা প্রদান করেন সকলের প্রিয় মানুষ রক্তযোদ্ধা মোঃ সোহেল রানা।

The post কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপের পহ্ম থেকে সেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a1-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0-2/feed/ 0 90554
ঘরোয়া উপায়ে দূর করুন হাত–পায়ের কালো দাগ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/%e0%a6%98%e0%a6%b0%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/%e0%a6%98%e0%a6%b0%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4/#respond Sun, 26 Sep 2021 14:08:46 +0000 https://somoyerpata.com/?p=90420 সময়ের পাতা ডেস্ক: সাধারণত আমরা চেহারার যত্ন নিয়ে যতটা সচেতন, শরীরের অন্যান্য অংশ নিয়ে ততটা ভাবি না। অযত্ন–অবহেলায় মলিন হয়ে পড়ে শরীরের অন্যান্য অংশ। আস্তে আস্তে ছোপ ছোপ কালো দাগ পড়ে যায় এসব অংশে। এসব দাগ কিন্তু সহজে দূর হয় না। হাত ও পা এমনই একটি অংশ। চেহারার মতো হাত-পায়ের যত্ন নিয়ে আমাদের খুব একটা […]

The post ঘরোয়া উপায়ে দূর করুন হাত–পায়ের কালো দাগ appeared first on Somoyerpata.

]]>
বিজ্ঞাপন

অ্যালোভেরা

বহু গুণসম্পন্ন অ্যালোভেরা রূপচর্চার অনেক গুরুত্বপূর্ণ একটা উপাদান। স্বাস্থ্য, ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরার রস, জেল খুব উপকারী। অ্যালোভেরার রস ত্বকের ভেতরের কোষগুলোকে পরিষ্কার করে ও দাগ দূর করে। শসার রস কালো দাগ দূর করতে বেশ কার্যকর। প্রথমে ১ টেবিল চামচ অ্যালোভেরার রস নিন এবং ৩ টেবিল চামচ শসার রস মিশিয়ে নিন। মিশ্রণটি হাতে ও পায়ে লাগান। লাগানোর ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। চাইলে ম্যাসাজও করতে পারেন। হাত–পায়ের কালো দাগ ও রোদের পোড়া দাগ দূর করতে এটি বেশ উপকারী। তাই সপ্তাহে দুবার মিশ্রণটি হাত–পায়ে লাগিয়ে পেয়ে যান দাগবিহীন হাত ও পা। অথবা হাত ও পায়ে অ্যালোভেরা জেল লাগিয়ে যতক্ষণ খুশি রাখুন। ইচ্ছামতো পানি দিয়ে ধুয়ে ফেলুন। রোজ করতে পারেন এটা।

ঘরোয়া উপায়ে দূর করুন হাত–পায়ের কালো দাগ

বেসন

ত্বককে পরিষ্কার করে লাবণ্য ফিরিয়ে আনতে বেসনের জুড়ি নেই। বেসনের মাস্ক ব্যবহার করে আপনি পেতে পারেন সুন্দর হাত ও পা। এটি তৈরি করতে প্রথমে ২ টেবিল চামচ বেসন, ১ চা–চামচ হলুদের গুঁড়া, ২ টেবিল চামচ কাঁচা দুধ বা গোলাপজল এবং তার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এরপর হাত ও পায়ে লাগিয়ে নিন এবং ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহার করলে হাত–পায়ের কালো দাগ দূর হবে।

টক দই

প্রতিদিন গোসল করার আগে হাত ও পা টক দই দিয়ে ম্যাসাজ করুন। পাঁচ থেকে সাত মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। টানা এক মাস করলে ধীরে ধীরে কালো ছোপ ছোপ দাগ দূর হবে। ভালো ফল পেতে দইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন।

পাকা পেঁপে

হাত–পায়ের কালচে ভাব দূর করতে পাকা পেঁপে খুবই কার্যকর। পাকা পেঁপে রোদে পোড়া ভাব ও কালচে দাগ দূর করে। তাই হাত–পা পরিষ্কার রাখতে পাকা পেঁপেকে ভালোভাবে চটকে নিন। এবার মিশ্রণটি হাত ও পায়ে ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে দিন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন পাকা পেঁপে লাগাতে পারেন, যত দিন না আপনি ভালো ফল পাচ্ছেন।

ঘরোয়া উপায়ে দূর করুন হাত–পায়ের কালো দাগ

কমলার খোসা

কমলার খোসা ত্বকের জন্য খুবই উপকারী। কমলার খোসা ত্বকের কালচে ভাব দূর করে এবং ত্বকের ময়লা পরিষ্কার করে। প্রথমে কড়া রোদে কমলার খোসা ভালোভাবে শুকিয়ে নিন। খোসা শুকিয়ে গেলে ভালোভাবে পাউডার করে সংরক্ষণ করতে পারেন। ৪ টেবিল চামচ কমলার খোসার গুঁড়োর সঙ্গে দুধ মিশিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিন। এবার পেস্টটি হাতে ও পায়ে লাগিয়ে নিন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এই মাস্কটি হাত ও পা থেকে ময়লা দূর করে আপনাকে দেবে ফরসা ও উজ্জ্বল হাত–পা। সপ্তাহে ৩ দিন এই প্যাকটি ব্যবহার করুন।

হলুদ

ত্বকের যত্নে হলুদের কোনো জুড়ি নেই। ত্বক থেকে বয়সের দাগ, রোদের পোড়া দাগ ও ব্রণের দাগ দূর করে হলুদ। হলুদগুঁড়া অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। হাত ও পায়ে পাতলা করে এই পেস্ট লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন।

টমেটো

টমেটোর রসে আছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান। টমেটোর রস ২ চামচ ও দুধের সর ১ চামচ একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণ তুলার সাহায্যে হাত–পায়ে লাগান। ৪০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন ব্যবহার করুন।

ঘরোয়া উপায়ে দূর করুন হাত–পায়ের কালো দাগ

আলু

আলু ত্বকের রোদে পোড়া দাগ ও কালো দাগ দূর করতে কার্যকর ভূমিকা রাখে। প্রথমে ১ টেবিল চামচ আলু ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। ১৫ মিনিটের জন্য মিশ্রণটি হাত ও পায়ে লাগিয়ে রাখুন। এরপর ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৪ দিন ব্যবহার করে দেখুন হাত–পায়ের কালো দাগ গায়েব।

ছবি: পেকজেলসডটকম

The post ঘরোয়া উপায়ে দূর করুন হাত–পায়ের কালো দাগ appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/%e0%a6%98%e0%a6%b0%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4/feed/ 0 90420
হাসিখুশি ত্বক ও চুল https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%96%e0%a7%81%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95-%e0%a6%93-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b2/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%96%e0%a7%81%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95-%e0%a6%93-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b2/#respond Fri, 24 Sep 2021 19:48:48 +0000 https://somoyerpata.com/?p=90368 সময়ের পাতা ডেস্ক: কথায় বলে, মন ভালো থাকলে তার ঝলক দেখা যায় চেহারাতেও। কিন্তু এই শহুরে ব্যস্ত জীবনে হাসিখুশি বা সতেজ মন নিয়ে চলা বেশ কঠিনই বটে। যার প্রভাব দেখা যায় ত্বক ও চুলে। সুতরাং বলা যায়, শুধু সৌন্দর্যচর্চা করলেই নিজের রূপ পুরোপুরি তুলে ধরা যায় না, সঙ্গে চাই মনের প্রশান্তিও। মূলত, বিষয় দুটি পরস্পরের […]

The post হাসিখুশি ত্বক ও চুল appeared first on Somoyerpata.

]]>
বিজ্ঞাপন

অ্যারোমাথেরাপি অয়েল

হাসিখুশি ত্বক ও চুল

মন ভালো রাখতে ও অবসাদ তাড়াতে অ্যারোমাথেরাপি বেশ জনপ্রিয়। সাধারণভাবে বলা যায়, সব তেলই ত্বক ও চুলের জন্য উপকারী। আবার ল্যাভেন্ডার, রোজমেরি, লেমন, ভ্যানিলা তেল আলাদাভাবে ত্বক ও চুলের জন্য ভালো। এ জন্য নিজের পছন্দ অনুযায়ী এক বা একাধিক তেল বিভিন্ন মাস্ক, লোশন বা বডি ক্রিমের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। তবে খেয়াল রাখতে হবে, এ ধরনের তেল সরাসরি ত্বকের সংস্পর্শে এলে ত্বক অধিক মাত্রায় রুক্ষ হয়ে উঠতে পারে।

যাঁদের ঘুমে সমস্যা, তাঁরা ঘুমানোর আগে ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করতে পারেন। এটি ত্বক ঠান্ডা রাখতে সাহায্য করে।

চুল দ্রুত লম্বা করতে রোজমেরি অয়েল বেশ কার্যকর। এ ছাড়া চুলের অন্যান্য সমস্যা সমাধানেও এর বিশেষ ভূমিকা রয়েছে। তবে এই তেল সরাসরি ব্যবহার না করাই ভালো। অন্য কোনো ঠান্ডা তেল, যেমন নারকেল, অলিভ, ক্যাস্টর ইত্যাদির সঙ্গে মিশিয়ে মাথার স্ক্যাল্পে মালিশ করাই ভালো। কারণ, অধিকাংশ এসেনশিয়াল অয়েল তাপে কার্যকারিতা হারায়।

চন্দন ও সিনামন তেল ব্রণ, তেলতেলে ত্বক, পোরসের জন্য বিশেষভাবে উপযোগী। টি-ট্রি অয়েলও ব্রণ তাড়াতে দারুণ কার্যকর। রোদে পোড়া ত্বক থেকে মুক্তি বা রোদে পোড়া কালচে ভাব দূর করতে ক্যামোমাইল অয়েল ভালো কাজ করে। পাশাপাশি চুল অতিরিক্ত তৈলাক্ত না করেই স্ক্যাল্পের রুক্ষতা দূর করতেও সাহায্য করে।

লেমন অয়েলে রয়েছে ব্লিচিং গুণাবলি। তাই এই তেল ত্বকের ক্লান্তি কাটাতে, ত্বককে উজ্জ্বল করতে ও ট্যানিং কমাতে ব্যবহার করা যায়।

চকলেট

হাসিখুশি ত্বক ও চুল

চকলেট কমবেশি সবারই বেশ প্রিয়। চকলেটে রয়েছে মনমাতানো সুগন্ধ ও ভরপুর পুষ্টিগুণ। এটি ত্বক কোমল ও উজ্জ্বল রাখে। কারণ, এতে রয়েছে নানা ধরনের ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টি-অক্সিডেন্ট। চুলের আর্দ্রতা জোগাতে ও ত্বকের কোলাজেন বাড়াতেও এটি কার্যকর। আবার সব সময় সব চকলেট সমান উপকারী নয়। অন্যান্য চকলেটের চেয়ে ডার্ক চকলেট বেশি উপকারী। মাস্ক, শাওয়ার জেল, লিপবাম—বিভিন্ন উপায়েই ব্যবহার করা যায় এটি।

গুঁড়া বা গলানো ডার্ক চকলেটের সঙ্গে অর্ধেক অলিভ অয়েল ও একটি ডিমের কুসুম মিশিয়ে সহজেই মাস্ক তৈরি করে নেওয়া যায়। যা মুখের ত্বক ও চুলের জন্য সমান উপযোগী। মাস্কটি মুখে ও চুলে মেখে ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

চকলেট ত্বকের আর্দ্রতা ধরে রাখে। তাই গোসলের সময় শাওয়ার জেল বা বডি ওয়াশের সঙ্গে খানিকটা কোকো পাউডার মিশিয়ে ব্যবহার করলে ত্বক সজীব ও আর্দ্র থাকবে।
অনেকের বছরজুড়ে ঠোঁট এবং হাত-পায়ের তালু শুষ্ক থাকে। তাঁরা চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন লিপবাম বা ময়েশ্চারাইজার। এ জন্য খানিকটা পেট্রোলিয়াম জেলি ও অল্প কোকো পাউডার কিছু সময় তাপে রেখে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা করে ব্যবহার করা যাবে।

আমন্ড

হাসিখুশি ত্বক ও চুল

অবসর সময় কাটাতে অথবা সিনেমা টাইমের ভালো সঙ্গী নানা ধরনের বাদাম। এর মধ্যে রূপচর্চায় আমন্ড অতুলনীয়। ঘরোয়া স্ক্রাব হিসেবে এটি বেশি ব্যবহৃত হয়। এ ছাড়া ঠোঁট ও ত্বকের কালচে ভাব দূর করতে, ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও এটি কার্যকর। আমন্ড তেলেরও রয়েছে নানা গুণ। চুল পড়া কমাতে, খুশকি প্রতিরোধে সাহায্য করে।

ঠোঁটের যত্নে আমন্ড অদ্বিতীয়। এ জন্য ঘরেই তৈরি করে নিতে পারেন প্যাক। যেমন কয়েকটি আমন্ড, ১ চা-চামচ দুধের সর এবং গোলাপের কয়েকটি পাপড়ি একসঙ্গে বেটে প্যাক তৈরি করে নিতে হবে। প্রতিদিন ঘুমানোর আগে ঠোঁটে ব্যবহার করলে ঠোঁট নরম ও গোলাপি হবে।

আমন্ড স্ক্রাব হিসেবে ব্যবহার করতে চাইলে, কয়েকটি আমন্ড দুই থেকে তিন ঘণ্টা ভিজিয়ে ব্লেন্ড করে বা বেটে নিতে হবে। আবার ত্বককে আর্দ্রতা দিতেও কয়েকটি আমন্ড ভিজিয়ে বেটে, তা দিয়ে মুখ স্ক্রাব করতে পারেন। মৃত কোষ তো দূর হবেই, পাশাপাশি ত্বকে জেল্লাও আসবে।

আমন্ড পুড়িয়ে নারকেল তেলে ভিজিয়ে রাখুন কয়েক দিন। এই তেল চুল কালো করবে। পাকা চুল কমানোর জন্য এই তেল দারুণ উপকারী।

The post হাসিখুশি ত্বক ও চুল appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%96%e0%a7%81%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95-%e0%a6%93-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b2/feed/ 0 90368