নাটোর জেলা – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Sat, 25 Dec 2021 06:27:22 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 নাটোর জেলা – Somoyerpata https://somoyerpata.com 32 32 আত্রাইয়ে ৪৭ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%ad-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%9d/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%ad-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%9d/#respond Sat, 25 Dec 2021 06:27:21 +0000 https://somoyerpata.com/?p=92321

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে আট ইউনিয়নে ৭৫টির মধ্যে ৪৭ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন দিক ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ টি অধিক এবং ২৩ টি কম ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়। ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে সার্বক্ষনিক পুলিশ,র‌্যাব,বিজিবি এবং আনছার বাহিনীর টহল থাকবে বলে আত্রাই থানা ওসি আবুল কালাম আজাদ জানান। থানা সূত্রে, সাহাগোলা ইউনিয়নে ৬ কেন্দ্রের মধ্যে ৩টি অধিক ছুঁকিপূর্ণ, ভোঁপাড়া ইউনিয়নে ৫ কেন্দ্রের মধ্যে ২টি অধিক ছুঁকিপূর্ণ, আহসানগঞ্জ ইউনিয়নে ৬ কেন্দ্রের মধ্যে ৩টি অধিক ছুঁকিপূর্ণ, পাঁচুপুর ইউনিয়নে ৬ কেন্দ্রের মধ্যে ৪টি অধিক ছুঁকিপূর্ণ, বিশা ইউনিয়নে ৭ কেন্দ্রের মধ্যে ৩টি অধিক ছুঁকিপূর্ণ, মনিয়ারী ইউনিয়নে ৬ কেন্দ্রের মধ্যে ৩টি অধিক ছুঁকিপূর্ণ, কালিকাপুর ইউনিয়নে ৫ কেন্দ্রের মধ্যে ৩টি অধিক ছুঁকিপূর্ণ, হাটকালুপাড়া ইউনিয়নে ৬ কেন্দ্রের মধ্যে ৩টি অধিক ছুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার শাহ মো. আবুল কালাম আজাদ জানান, আট ইউনিয়নে ৭৫ ভোট কেন্দ্র করা হয়েছে। আগামীকাল ২৬ ডিসেম্বর রোববার সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার শুধু পাঁচুপুর ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আত্রাই থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আট ইউনিয়নের ৭৫টির মধ্যে ৪৭ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে ২৪ টি অধিক এবং ২৩ টি কম ঝুঁকিপূর্ণ হিসাবে রয়েছে। ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে নিরাপদে বাড়ী ফিরতে পারেন সেলক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সেইসাথে ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে সার্বক্ষনিক পুলিশ, র‌্যাব, বিজিবি এবং আনছার বাহিনীর টহল অব্যাহত থাকবে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%ad-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%9d/feed/ 0