ব্রাহ্মণবাড়িয়া জেলা – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Tue, 16 Apr 2024 12:57:30 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 ব্রাহ্মণবাড়িয়া জেলা – Somoyerpata https://somoyerpata.com 32 32 দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘এক্স স্কাউট রি-ইউনিয়ন’ আয়োজিত https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/#respond Tue, 16 Apr 2024 12:57:30 +0000 https://somoyerpata.com/?p=97663 ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘এক্স-স্কাউট কমিউনিটি’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) বিদ্যালয়স্থ হলরুমে ‘আজ গল্প বলার দিন’ শিরোনামে ভিন্ন ধাঁচের এই অনুষ্ঠান আয়োজিত হয়।

আয়োজনে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্রনেতা ইফতেখার আহমেদ চৌধুরী সজীব। মধ্যমণি ছিলেন স্কুলের প্রাক্তন ক্রীড়া শিক্ষক বাবু কৃষ্ণ দুলাল চৌধুরী। এ সময় শতাধিক প্রাক্তন স্কাউট সদস্যদের উপস্থিতিতে কৃষ্ণ দুলাল চৌধুরীকে সংবর্ধিত করা হয়।

হাবিবুল হক রাজ্জির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী টুলস’র সিইও আরমান খাঁন জুনেল, দ্য এশিয়ান এইজ’র প্রতিবেদক মোহন লাল, রাইজিংবিডি ডটকম’র জ্যেষ্ঠ সহ-সম্পাদক নাজমুল হোসেন ও মনিরুজাম্মান মনির।

শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখ বরকত উল্লাহ স্বাধীন ,রাহিম চৌধুরী, আরাফাত, তৌহিদ, সৌরভ প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ এবং দাঁড়িয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও প্রার্থনা সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় স্কুলের প্রাক্তন শিক্ষক প্রয়াত নুরুল করীম মিলন ও প্রাক্তন স্কাউট সদস্য প্রয়াত মাহবুবের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের স্মৃতিচারণ, স্কুলের দুরন্ত সময়, শিক্ষকদের আদর-স্নেহ, জীবন গড়ার পেছনে স্কুলের অবদান আলোচনা উঠে আসে। আনন্দ-আড্ডা-খোশগল্পে ভিন্ন আবেশে মেতে উঠেন সবাই।

এতে সার্বিক তত্বাবধানে ছিলেন আশিষ দাস, মমীতুজ্জামান শশী, আতাহার উদ্দিন আমরিন, রাহুল দাস, শুভ চৌধুরী, হৃদয় হক, মোরসালিন রহমান, হাসিন চৌধুরী, রিমন হোসেন প্রমুখ।

আয়োজনের শেষ দিকে বাবু কৃষ্ণ দুলাল চৌধুরীকে সমবেতভাবে সম্মাননা স্মারক, উত্তরীয়, স্মারক ব্যাচ ও মানপত্র তুলে দেওয়া হয়। শিক্ষক জীবনের ইতি টানার প্রায় এক বছর পর প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে এই সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। বৃক্ষরোপণ ও ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/feed/ 0
ব্রাহ্মণবাড়িয়া কথা কাটাকাটির পর টেঁটা-বল্লম নিয়ে সংঘর্ষে দুই পক্ষ, আহত ২০ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95/#respond Tue, 15 Nov 2022 06:23:37 +0000 https://somoyerpata.com/?p=95466

সময়েরপাতা ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় নদীর তীর থেকে ট্রলি দিয়ে মাটি কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৬ জনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবং পাঁচ জনকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকেই টেঁটা, বল্লমে জখম হয়েছেন।

সোমবার (১৪ নভেম্বর) জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়ালনগর গ্রামে মেঘনা-ভলভদ্র নদীর তীর থেকে ট্রলি দিয়ে মাটিকাটা নিয়ে মাসুক মিয়ার সঙ্গে একই এলাকার রফিক মিয়া লোকজনের কথা কাটাকাটি হয়। পরে এ নিয়ে এলাকায় দুই পক্ষের লোকজন লাঠি, বল্লম, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ সরকার বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95/feed/ 0
আখাউড়ায় মার্কেটের পিলার ভেঙ্গে শ্রমিকের মৃত্যু https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%86%e0%a6%96%e0%a6%be%e0%a6%89%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%86%e0%a6%96%e0%a6%be%e0%a6%89%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0/#respond Sun, 17 Apr 2022 07:26:10 +0000 https://somoyerpata.com/?p=93814

অনলাইন ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মার্কেটের পিলার ভেঙ্গে পড়ে আকাশ নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলার উত্তর ইউয়িনের আমোদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকাশ ওই গ্রামের হরিলাল দাসের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো: আব্দুস সাত্তার ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, আমোদাবাদ গ্রামে নূও মার্কেটে অন্যান্য শ্রমিকদের সাথে আকাশ কাজ করছিলেন। তারা একটি পুরোনো পিলার ভাঙ্গার সময় সেটি হঠাৎ করে ওই শ্রমিকের উপরে পড়ে যায়। এতে তার মাথা থেঁতলে গিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়ে ঘটনাস্থলেই যে মারা যায়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জর‌্য জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সেইসাথে মালিক পক্ষসহ সংশ্লিষ্টদের থানায় আসতে বলা হয়েছে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%86%e0%a6%96%e0%a6%be%e0%a6%89%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
ব্রাহ্মণবাড়িয়ায় ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকের আনা বিষে প্রেমিকার আত্মহত্যা https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/#respond Thu, 18 Nov 2021 15:23:18 +0000 https://somoyerpata.com/?p=91697 ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে প্রেমিকের আনা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন রুনা আক্তার (১৮) নামের এক তরুণী। এই ঘটনায় অভিযুক্ত প্রেমিক সৈয়দ মনির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত রুনা চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

বুধবার (১৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত রুনা আক্তার উপজেলার ধরখার ইউনিয়ন রানীখার গ্রামের আবু কাউসারের মেয়ে। গ্রেফতার মনির একই এলাকার সৈয়দ রোকন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুনা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক ছিল মনির উদ্দিনের। বিয়ে হলেও কয়েক মাস আগেই বিচ্ছেদ হয় তাদের। বিচ্ছেদের পর ফের প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রুনা ও মনির।

তবে কিছুদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল বলে জানা গেছে। বুধবার সকালে রুনা প্রাইভেট পড়তে যাওয়ার সময় মনিরের সাথে দেখা হলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মনির রুনার ভালোবাসার প্রমাণ দেখতে চাইলে মনিরকে বিষ আনতে বলেন রুনা।

রুনার কথা শুনে মনিরও ছোটেন বিষের দোকানে। পার্শ্ববর্তী এক দোকান থেকে চালের পোকা তাড়ানোর বিষ আনলে রুনা সাথে সাথেই তা খেয়ে ফেলেন। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় মনির। খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হয় রুনার স্বজনরাও। মনিরকে আটকে রেখে খবর দেয়া হয় পুলিশে।

এ দিকে, বিকেলে শারীরিক অবস্থা অবনতি হলে সন্ধ্যার দিকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে মারা যান রুনা।

বিষয়টি নিয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহত রুনার বাবা বাদি হয়ে বৃহস্পতিবার সকালে একটি মামলা করেছেন। ওই মামলায় মনিরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/feed/ 0