ঝিনাইদহ জেলা – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Wed, 13 Apr 2022 14:07:45 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 ঝিনাইদহ জেলা – Somoyerpata https://somoyerpata.com 32 32 তালতলীতে সাংবাদিক মাহমুদুল হাসানকে হত্যার হুমকি : বিএমএসএস- তীব্র নিন্দা ও প্রতিবাদ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6/#respond Wed, 13 Apr 2022 14:07:45 +0000 https://somoyerpata.com/?p=93733

মাহামুদুল কবির নয়ন, ঝিনাইদহ প্রতিনিধি:

তালতলীতে সাংবাদিক মাহমুদুল হাসানকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)।

বরগুনার তালতলীতে সাংবাদিক মাহমুদুল হাসানকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে তালতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা ১২ টার দিকে ভুক্তভোগী সাংবাদিক তালতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মাহমুদুল হাসান তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক খোলা কাগজে কাজ করেন।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তাতিপাড়া এলাকার হাফেজ মল্লিক ও দুলাল খানের সাথে সাংবাদিক মাহমুদুল হাসানের দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। তারই ভাড়াটে লোক একাধিক মামলার আসামী ভূমিদস্যু শহিদুল ইসলাম (৪৫) বিভিন্ন সময় সরাসরি ও মোবাইল ফোনে ভয়-ভীতি দেখিয়ে আসছেন ভুক্তভোগী সাংবাদিক কে। পরে গত কাল রাত ৯ টা ৪৮ মিনিটের দিকে শহিদুল ইসলাম ০১৭১৩৯৩২৪৫৮ নাম্বার থেকে হুমকি দেয় ।সেখানে বলা হয়, “তুই কোথায় আছো,তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোকে যেখানে পাইবো সেখানেই মারধর করবো ও হাতপা ভেঙ্গে পঙ্গু করে ফেলবো”।
আরও বলেন, তুই তোর দখলী জমি থেকে চলে যাবি। ঔ জমি আমার দরকার, ওখানে থাকার চেষ্টা করলে তোকে খুন করা হবে এই বলে ফোনের লাইনটি কেটে দেওয়া হয়।

বিষয়টি ভবিষ্যতের জন্য ও বিচার চেয়ে তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী সাংবাদিক মাহমুদুল হাসান। যার জিডি নং ৪৫৮।

সাংবাদিক মাহমুদুল হাসান বলেন, ভূমিদস্যু শহিদুল ইসলাম বিভিন্ন সময় আমাকে হুমকি ধামকি দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় গতকাল মুঠোফোনে আমাকে হুমকি দেয় এজন্য তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

এবিষয়ে হাফেজ মল্লিক বলেন, শহিদুল ইসলামের বিষয়ে কিছু জানি না। সে যদিও আমার লোক কিন্তু কাউকে হুমকি দিতে আমি বলিনি। যদি কাউকে হুমকি দিয়ে থাকে তার দায়ভার আমি নিবো কেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

এবিষয়ে মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন জমিজমা নিয়ে ঝামেলায় থাকতে পারে। সেটা আইনের আইনের মাধ্যমে সমাধান হবে। তাই বলে ভারাটে লোক দিয়ে সাংবাদিককে মৃত্যুর হুমকি দেওয়া টা মোটেই উচিত হয়নি। আমরা এই ভূমিদস্যু শহিদুল ইসলামের বিচার চাই।

তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন সাংবাদিক মাহমুদুল হাসান একটি জিডি করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংবাদিক মাহমুদুল হাসানকে হত্যার হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো: সুমন সরদার সহ সংগঠনের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6/feed/ 0
যশোরের এক যুবকের কাছে প্রতারণার স্বীকার হন বিভিন্ন কোম্পানি https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%af%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%af%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/#respond Tue, 12 Apr 2022 06:30:53 +0000 https://somoyerpata.com/?p=93702

মাহামুদুল কবির (নয়ন), ঝিনাইদহ প্রতিনিধি:

যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটী গ্রামের- পিতাঃ রবিউল ইসলাম,মাতাঃ নাছিমা বেগমের পুত্র এনামুল হক নামে এক যুবকের কাছে প্রতারণার স্বীকার হয়েছেন বলে অভিযোগ ব্যক্ত করেন বিভিন্ন কোম্পানি।
তিনি পেশাই একজন ব্যাবসায়ী। তিনি দীর্ঘ কয়েকবছর ধরে ব্যবসা করেন বলে জানা যায়। ব্যাবসাকালীন সময়ে বিভিন্ন কোম্পানির সিনিয়র অফিসার দের সাথে একটা ভালো সুসম্পর্ক গড়ে তোলেন তিনি।
সুসম্পর্ক হওয়ার পর তিনি বিভিন্ন কায়দায়, কৌশলে অল্প টাকা নগদে প্রদান করে বেশি টাকার পণ্য বাকি ক্রয় করে থাকেন। পরে বাকি টাকা পরিশোধ এর সময় তার আর খোঁজ মিলে না।
এই ভাবে শুরু হয় তার প্রতারণার কারিশমা। ইতিমধ্যে স্পান ফুড এন্ড বেভারেজ লিঃ এর সিনিয়র অফিসার মাহামুদুল কবির (নয়ন) এর শরনাপন্ন হন প্রতারক এনামুল হক।
প্রতারক এনামুল এর শশুর বাড়ি ঝিনাইদহ জেলার, মহেশপুর উপজেলার, ভৈরবা বাজার এলাকা হওয়াই সে সুবাদে তিনি সেখানে ব্যাবসা করেন। সেখানে স্পান ফুড এন্ড বেভারেজ লিঃ এর সিনিয়র অফিসার মাহামুদুল কবির (নয়ন)
এর সাথে তার একটা সুসম্পর্ক গড়ে উঠে।
এর পর দুই-একবার অল্প কিছু টাকার পণ্য নগদ ও বাকিতে ক্র‍য় করেন ঐ অফিসার এর মাধ্যমে। পরে বাকি দেনা পরিশোধ করে তৃতীয় বার আবার ৩লক্ষ ৫হাজার ৭৪৫টাকার পণ্য অর্ডার দেন অফিসার এর মাধ্যমে ডিপোকে। বেশি টাকার পণ্য বলে ডিপো মাল দিতে অনিচ্ছা প্রকাশ করলে কোম্পানির অফিসার অনুরোধ করে মাল দেওয়ার ব্যবস্থা করেন। মাল পাঠানোর সময় প্রতারক এনামুল কে মোবাইল ফোনের মাধ্যমে ডিপো ও অফিসার কিছু টাকা এডভান্স এর জন্য বললে এনামুল মাল পৌছানোর পর সব টাকা একবারে ব্যাংক থেকে চেকের মাধ্যমে উত্তলন করে প্রেমেন্ট করবেন বলেন। পূর্বের লেনদেন সঠিক থাকায় ও বিশ্বাস অর্জন করায় কোম্পানির অফিসার আর বেশ কিছু না ভেবে বিশ্বাসের উপর কোন প্রকার অগ্রীম টাকা ছাড়াই ডিপো,ডিপোর ঝিনাইদহ শাখা অফিস থেকে মাল পাঠিয়ে দেন এনামুল এর ঠিকানায়। মাল পাঠানোর শেষে অফিসার তার সাথে ব্যাবসা পয়েন্টে দেখা করলে ব্যস্ততার অজুহাত দেখিয়ে বুঝিয়ে-সুঝিয়ে অফিসারকে একটি ৩ লক্ষ ৫হাজার ৭৪৫ টাকার ব্যাংক চেক হাতে ধরিয়ে দেন। এরপর কাংখিত চেকটি নিয়ে তাৎক্ষণিকভাবে ঝিনাইদহ শাখার ইসলামি ব্যাংকে টাকা উত্তলন করতে গেলে প্রতারক এর একাউন্টে ইনসাফিসিয়েন্ট ফান্ড দেখায়।
এর পর অফিসার প্রতারক এনামুলকে মোবাইল ফোনের মাধ্যমে টাকা পরিশোধ করার অনুরোধ করলে ঘুরিয়ে ফিরিয়ে এড়িয়ে চলেন। ভুক্তভোগী অফিসার এইভাবে হয়রানির স্বীকার হন প্রায় ২মাস ধরে। পরবর্তীতে প্রতারক এনামুল এর মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাৎক্ষণিক ভাবে ২৩/০২/২০২২ ইং তারিখে ইসলামি ব্যাংক জীবন নগর শাখা থেকে চেকটি ডিজওনার করা হয়। এরপর কোর্টে মামলার প্রেক্ষিতে ০১/০৩/২০২২ ইং তারিখে প্রতারক বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়৷ নোটিশের জবাব না পাওয়ায় কোম্পানির অফিসার ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে হস্তান্তর যোগ্য দলিল আইনের ১৩৮ ধারায় একটি মামলা দায়ের করেন প্রতারক এর বিরুদ্ধে।
বর্তমানে প্রতারক এর বিরুদ্ধে কোর্ট কতৃক একটি সমন জারি করা হয়।
মামলাটি পরিচালনা করছেন এডভোকেট, মোঃ বাবুল আক্তার
এল,এল,বি (অর্নাস)
এল,এল,এম জোজকোর্ট, ঝিনাইদহ।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%af%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/feed/ 0
ফেইসবুক বন্ধুদের ও নিজ অর্থায়নে মোট ১৮০ পিছ কুরআন শরীফ বিতরণ করেন সিরাজগঞ্জের এক যুবক https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%85%e0%a6%b0/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%85%e0%a6%b0/#respond Sun, 10 Apr 2022 15:53:51 +0000 https://somoyerpata.com/?p=93671 মাহামুদুল কবির (নয়ন)
জেলা প্রতিনিধি ঝিনাইদহ

সিরাজগঞ্জ জেলা কাজীপুর উপজেলা,কাচিহারা গ্রামের এম,এ মুসা নামক এক যুবক ফেইসবুক বন্ধুদের সাহায্যে ও নিজ অর্থায়নে ১৮০ পিছ কুরআন শরীফ বিতরণ করেন বিভিন্ন মাদ্রাসায়। তিনি বলেন কয়েকবছর ধরে তিনি একাই এই মানবসেবার কাজ করে আসছেন। অসহায়,দরিদ্র,গরিব ও অনাথ শিশুদের কথা চিন্তা করে তাদেরকে কুরআনের আলোকে ছড়িয়ে দিতে তিনি এইসব মানব সহায়তার কাজে এগিয়ে যান।
বিভিন্ন সোস্যাল মিডিয়ায় বিভিন্ন হাফেজি ও নূরানি মাদ্রাসায় অর্থনৈতিক অভাবের কারণে পরিপূর্ণ মাদ্রাসা গড়ে তুলতে না পারায় শিশুদের গরমের মধ্যে অনেক কষ্ট করে পড়তে হয় এবং মাঝে- মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠানের কাজের জন্য জন সমাজের মাঝে সহযোগিতার হাত বাড়াতে হয়,এসব দেখে তিনি সারা দেশে এই মানব সেবার কাজ করার জন্য কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে তিনি গণমাধ্যমের সাহায্য এ মানবসেবার তথ্যটা দেশের প্রতিটি যায়গায় পৌঁছে দিতে চাই। কারণ, এতদিন তিনি একায় বিভিন্ন যায়গায় বিভিন্ন মাধ্যমে কুরআন শরীফ বিতরণ করে আসছেন। এছাড়াও তিনি নিজে গিয়ে বা পরিচিত লোক দিয়ে বা নির্দিষ্ট যায়গায় নিকটীয় লাইব্রেরিম্যান এর সাথে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলে কুরআন শরীফ বিতরণ করেন দেশের বিভিন্ন অঞ্চলে। ইতি মধ্যে সিরাজগঞ্জ,পাবনা,ও মাদারিপুর জেলায় ১৮০পিছ কুরআন শরীফ বিতরণ করেছেন বলে জানান তিনি। তিনি আরও বলেন দুর-দুরান্তের জায়গায় মোবাইল ফোনে নিকটীয় মাদ্রাসার পরিচিত হুজুরের মাধ্যমে ছাত্র-ছাত্রীর সাথে কথা বলে নিশ্চিত করে কুরআন শরীফ প্রদান করে থাকেন। এতে মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা খুব খুশি হয় বলে জানান তিনি। তাই তিনি গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে বলেন অসহায় শিশুদের কুরআনি শিক্ষায় আলোকিত করে শিশুদের সন্তুষ্টির জন্য দেশের প্রতিটি ইসলামিক প্রতিষ্ঠানের এই মানব সেবাই এগিয়ে আসার জন্য বা অসহায় শিশুদের প্রতি অর্থনৈতিক বা কুরআন শরীফ ক্রয় করে মানবতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

কুরআন শরীফ ও অর্থ সহায়তার জন্য নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

যোগাযোগ এর ঠিকানা

এম এ মুসা
গ্রামঃ কাচিহারা পোস্টঃ কাচিহারা
উপজেলাঃ কাজীপুর। জেলাঃ সিরাজগঞ্জ।

মোবাইল নম্বর

০১৭২৯৪৯৫৬৮৪ বিকাশ/নগদ
০১৬১০৭৫৯৭৭৫
০১৪০২৯১০৮৫৫ রকেট

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%85%e0%a6%b0/feed/ 0
ঝিনাইদহে পবিত্র রমজানে তারাবি,ইফতার ও সেহেরি সময়ে লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসি। https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a4/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a4/#respond Thu, 07 Apr 2022 15:42:46 +0000 https://somoyerpata.com/?p=93636

মাহামুদুল কবির (নয়ন) জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:

ঝিনাইদহের পুরো জেলায় পল্লী বিদ্যুৎ ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোঃলিঃ এর ঘনঘন লোডশেডিং এর কারণে চরম ভোগান্তিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছেন ঝিনাইদহ জেলাবাসী। রমজান মাসে বিদ্যুৎ এর লোডশেডিং হওয়ায় ভোগান্তির যেন শেষ নেই। বিশেষ করে ইফতারের কিছুক্ষণ আগে চলে যায় এবং নামাজ শেষে আসে৷ এছাড়াও ইফতারের ও যুহরের নামাজের পূর্বে বিদ্যুৎ চলে যায়। বরাবরই সব বছরেই বিদুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের রমজান মাসে ইফতার, তারাবির নামাজ, ও সেহেরির সময় লোডশেডিং না দেওয়ার নির্দেশ থাকে।
কিন্তু এরপর ও ঝিনাইদহ এর জেলায় রমজানের প্রথম দিন থেকে পল্লী বিদ্যুৎ ও ওয়াবদাহ ‘র’ বারবার লোডশেডিং এর কারণে অতিষ্ঠ হয়ে উঠেছেন জনসাধারণ।
ইফতারের আগে ও বিভিন্ন সময়ে বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ হয়ে ওঠেন রোজাদার ও মুসল্লিরা। এদিকে অনেক বিদুৎ গ্রাহক ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। ফেইসবুকের ‘ঝিনাইদহ জেলা’ নামে গ্রুপের একজন সদস্য রুবেল হোসাইন প্রতিবাদ করেন৷ তিনি বলেন আমাদের সবার, আমার আপনার এলাকার মানুষ সবাই মিলে একটা সিদ্ধান্তে উপনিত হতে হবে।
এ ছাড়াও সাংবাদিক ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষন করে তিনি অনুরোধ করেন বিষয়টি খতিয়ে দেখার জন্য।
রমজান মাসে ঘনঘন লোডশেডিং এর কারনে ঝিনাইদহ জেলা সাংবাদিক ইউনিয়ন এর সম্মানিত সভাপতি ও ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক জনাব শামীমুল ইসলাম শামীম বলেন, দেশে এখন বিদ্যুৎ সংকট হওয়ার কথা নয়,যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ-হাসিনা দেশের বিদ্যুৎ সংকট নিয়ে অনেকটাই উন্নয়ন করেছেন।
এতএব, লোডশেডিং কথাটা থাকতেই পারে না। তিনি আরও বলেন মেশিনারিজ কারনে যদি কোন বিদ্যুৎ বিভ্রাট ঘটে তাহলে আমার কোন কথা নাই। তবে পল্লীবিদ্যুৎ ও ওয়াবদাহ বিদ্যুৎ এর প্রয়োজনে এবং নিয়মে যদি লোডশেডিং করা হয় সেটা রোজাদারদের রমজান মাসে ইফতার, তারাবি ও সেহেরির সময় গ্রহণ যোগ্য নয়।
এই ব্যাপারে ঝিনাইদহ জেলা বিদ্যুৎ এক্সচেঞ্জ এর এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম এর কাছে মোবাইল ফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি জানান,এই ব্যাপারে আমার কিছুই জানা নেই বা বলার নেই।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a4/feed/ 0
মাধবপুরে সাংবাদিক নাহিদকে পিটিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%95/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%95/#respond Thu, 07 Apr 2022 15:34:09 +0000 https://somoyerpata.com/?p=93630

মাহামুদুল কবির (নয়ন) জেলা প্রতিনিধি ঝিনাইদহ:

হবিগঞ্জের মাধবপুরে এক সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)। জানা যায়, সাংবাদিক নাহিদ মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরের দিকে মাধবপুর পৌরসভার আলকপুর গ্রামের বাড়িতে যাওয়ার সময় অটোরিকশায় উটলে একই গ্রামের প্রতি পক্ষের এক যুবক রিক্সায় উঠে লাফালাফি করতে থাকে। এ সময় সাংবাদিক নাহিদ লাফালাফি করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে ঐ যুবক অন্য একটি রিক্সায় করে দ্রুত আলাকপুর জামে মসজিদের পাশে চলে যায় । সাংবাদিক নাহিদ সেখানে পৌছাঁ মাত্র একই গ্রামের মিছির আলীর ছেলে আলকাছ ও তার ভাই পলাশ দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকের উপর হামলা করে এবং রক্তাক্ত জখম করে । পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। আহত সাংবাদিক নাহিদ আলকপুর গ্রামের রঙ্গু মিয়ার ছেলে। সে জাতীয় দৈনিক জনতার ইসতেহার ও দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি। সাংবাদিক নাহিদ জানান এ সময় তার পকেটে থাকা ১৭ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নিয়ে যায় আলকাছ মিয়া। পলাশ হুমকি দিয়ে বলে এ ব্যাপারে মামলা করা হলে তাকে হত্যা করা হবে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক জানান সাংবাদিক নাহিদের উপরে হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্তা গ্রহন করা হবে। এদিকে মাধবপুরে সাংবাদিক নাহিদকে পিটিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) -এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, কেন্দ্রীয় মহাসচিব মোঃ সুমন সরদার সহ সংগঠনের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%95/feed/ 0
ঝিনাইদহের আওয়ামীলীগ নেতা আবু সাঈদ এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be/#respond Fri, 01 Apr 2022 16:52:12 +0000 https://somoyerpata.com/?p=93564

মাহামুদুল কবির নয়ন, ঝিনাইদহ প্রতিনিধি:

গত, ২৯শে মার্চ বেলা ১টার দিকে ঝিনাইদহ বাস-মিনিবাস ও মাইক্রো কার শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি মোঃ ওলিউর রহমান খাঁন এবং আওয়ামীলীগ নেতা আবু সাঈদ বিশ্বাস এর মধ্যে ঘটে যাওয়া অনাকাংখিত বিষয়ের একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহ পায়রা চত্ত্বর মোড় থেকে একটি বিশাল মানববন্ধন হয় মানববন্ধনের মিছিলটি নিয়ে ঝিনাইদহ প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেন।

ঝিনাইদহ প্রেস ক্লাবে সাংবাদিকদের উদ্দেশ্যে ৭নং পাগলাকানাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
বলেন, সমাজের দর্পন হিসাবে আপনারা সবাই ঝিনাইদহের সামগ্রিক উন্নয়নে যার পরনাই ভুমিকা রেখে চলেছেন। আপনাদের তৃতীয় নয়নের মাধ্যমে সমাজের ভালো মন্দ বিচার করে লেখনীর মধ্য দিয়ে তা পাঠকের কাছে পৌঁছে দেয়ার যে মহান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তার মূল্য বিবেচনা করা কঠিন। আমাদের এখানে উপস্থিত থেকে ঘটনার অন্তরালে যে ঘটনা,তা উদ্ধার করার কঠিন ব্রত নিয়ে আপনারা কাজ করে থাকেন। আপনারা এই ডিজিটাল যুগে সোস্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছুই লাউভে হয়ত দেখে থাকবেন বা দেখেছেন যে, আবু সাঈদ বিশ্বাস এর রাজনৈতিক প্রতিপক্ষ শ্রমিক আনদোলনকে কেন্দ্র করে ফায়দা হাসিল করতে চেয়েছে।সেখানে শ্রমিক দরদী নেতা সেজে একজন অতি উৎসাহি আওয়ামীলীগ নেতা যিনি বারবার বিতর্কিত সাংবাদিক নিপিড়নের দায়ে সরাসরি আক্রমণাত্মক ভাষায় আবু সাঈদ বিশ্বাস কে গ্রেপ্তারের দাবী করেন, যিনি শ্রমিক সেক্টরের কেউ নন বলে আমরা সবাই অবগত আছি। এখানে তিনি স্বার্থ হাসিলের জন্য শ্রমিকদের কাঁধে তুলে নিয়েছেন। বন্ধুরা, আপনারা জানেন এতবড় একটা শ্রমিক সংগঠনের ভারবহন করবার মতো কাঁধ উনার নয় বা পদেও কভার করে না। সেটা বিচারের দায় আপনাদের উপরই রইল। তিনি এই বলেই সংবাদ সম্মেলন শেষ করেন।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be/feed/ 0
স্ত্রীর অধিকার হতে বঞ্চিত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতিকর ছবি পোস্ট নিয়ে অভিযোগ তুলেছেন এক নির্যাতিত নারী। https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf/#respond Tue, 08 Mar 2022 09:02:28 +0000 https://somoyerpata.com/?p=93278 মাহামুদুল কবির (নয়ন)

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ।

মোছাঃ মুক্তা আক্তার (২৭) পিতা: মোঃ হানিফ হাওলাদার, মাতাঃ: ঝর্না বেগম,সাং-বড় কুতুবপুর, ডাক: কুতুবপুর,থানা: সারিয়াকান্দি, বগুড়া জেলার বাসিন্দা। তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী। তিনি বিগত ২৫/১০/২০২০ ইং তারিখে স্বামী মোঃ সোহাগ মন্ডল (৩২), পিতা: মোঃ মোফাজ্জল হোসেন, মাতা: ফাতেমা বেগম, সাং-কোরাপাড়া, পোস্ট: বানিয়াকান্দর, থানা: ঝিনাইদহ সদর, জেলা: ঝিনাইদহ, এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। চট্রগ্রাম ইপিজেডে বিয়ের পর ১ম দিকে ১/২ মাস স্বাভাবিকভাবে সংসার করেন তারা। হটাৎ স্বামীর হাব-ভাব চলাফেরা ও আচার-আচরণে সন্দেহপৃর্বক মুক্তা আক্তার জানতে পারে তার স্বামীর পূর্বের বিবাহিত এক স্ত্রী ও এক সন্তান আছে।এ নিয়ে মুক্তা আক্তার কে প্রচুর মারধর করে ফলে স্ত্রীর শরীরে আঘাত হয় এবং মানসিক টর্চার করে। এরপর মুক্তা আক্তারকে,চট্রগ্রাম রেখে স্বামী সোহাগ মন্ডল ৮আনা সোনার আংটি, দেড় ভরি চেইন,১ভরি হাতের বালা নিয়ে তার বাড়ি ঝিনাইদহ চলে যায়। এ অলংকার গুলো তার কষ্টের পারিশ্রমিক টাকা দিয়ে জুড়িয়েছিল বলে কেঁদে কেঁদে বললে ফোনে,স্বামী সোহাগ মন্ডল উল্টো খারাপ ভাষায় গালাগালি ও হুমকি প্রদর্শন করেন স্ত্রীকে। স্ত্রী চট্রগ্রামে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করলে স্বামী কিছু বিবৃতিকর ছবির পোস্ট দেখিয়ে ব্লাক মেইল করে টাকা দাবি করে স্ত্রীর কাছে। স্ত্রী মানসম্মান ও সংসার এর কথা ভেবে বিকাশের মাধ্যমে ৩০হাজার টাকা প্রদান করেন স্বামী সোহাগ মন্ডলকে।
পরপর ঠিক এভাবে আবার টাকা দাবি করলে স্ত্রী আর টাকা দিতে পারবে না বলে অনিচ্ছা প্রকাশ করেন। এরপর রেগেবেগে স্বামী সোহাগ মন্ডল ১০/০১/২০২১ ইং তারিখ ঝিনাইদহ থেকে চট্রগ্রাম যায় স্ত্রীর কাছে। চট্রগ্রাম যাওয়ার পর ২দিন ভালো স্বাভাবিক ছিলো। হটাৎ আবার তার আচরণ পরিবর্তন দেখা যায়। চট্রগ্রাম থাকা অবস্থায় ব্যবসার কথা বলে স্ত্রীর কাছ থেকে নগদ ৫৫হাজার টাকা ও ১২আনা অলংকার নিয়ে রাতে তৎক্ষনাৎ ঝিনাইদহ পালিয়ে যায়। এরপর স্বামী সোহাগ মন্ডল সোসাল মিডিয়ায় একটি ফেসবুক একাউন্ট খুলে কিছু বিবৃতিকর ছবি পোস্ট করে আবার টাকার জন্য ব্লাকমেইল করে স্ত্রীকে। এমতাবস্থায় স্ত্রী মুক্তা আক্তার টাকা দিতে আবার অনিচ্ছা প্রকাশ করলে স্বামী সোহাগ, স্ত্রীকে কর্মক্ষেত্রে কাজ করতে দিবে না এবং খারাপ লোকজন নিয়ে গায়েব করে দিবে বলে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন। এ নিয়ে দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতাই ভুগছেন স্ত্রী। এ ছাড়া স্ত্রী জানিয়েছেন তার স্বামী সোহাগ মন্ডলের বিভিন্ন সন্ত্রাসী অপকর্মের মামলা রয়েছে। এ নিয়ে স্বামী সোহাগ মন্ডল সম্পর্কে ঝিনাইদহে অনুসন্ধান করলে একুশে ETV সহ বিভিন্ন গণমাধ্যমে জানা যায় ২৫শে জুন ২০১৯ ইং তারিখে ঝিনাইদহ সদরে অস্ত্র সহ সোহাগ মন্ডলকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান,
তার নামে বিভিন্ন থানায় চুরি ডাকাতি সহ ৬টি মামলা রয়েছে। স্ত্রী মুক্তা আক্তার ও জানিয়েছেন ঝিনাইদহ সদর কোর্টে একটি মামলার প্রস্তুতি চলছে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf/feed/ 0
সুপ্রতিষ্ঠিত কোম্পানির নামে প্রতিদিনই তৈরি হচ্ছে অনিবন্ধিত ভুঁয়া কোম্পানি https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8/#respond Sat, 05 Mar 2022 12:09:53 +0000 https://somoyerpata.com/?p=93256

মাহামুদুল কবির (নয়ন)  ঝিনাইদ প্রতিনিধিঃ

অনিবন্ধিত ও স্টাফদের বেতন দেয় না এমন অহরহ হায়হায় কোম্পানি প্রতিদিনই তৈরি হচ্ছে দেশে।এসব হায়হায় কোম্পানির কারণে গ্রাহকেরা ও হারিয়ে ফেলছে আস্থা। এ কোম্পানি গুলোর ডিলার ও ডিপো নিয়ে নিঃস্ব হয়েছে অনেক ব্যবসায়ীক। এ কোম্পানি গুলোর নেই কোন নিবন্ধন, নেই বি এস টি আই সনদ। এই প্রতারক কোম্পানি প্রথমে এসে একটি জমজমাট ও আকর্ষণীয় অফিস এবং গোডাউন ভাড়া করে। এরপর নামমাত্র নিয়োগ দেয় বিভিন্ন শ্রেনীর কর্মকর্তা ও কর্মচারী। এছাড়াও নিয়োগ দেয় মার্কেটিং পরিচালনার জন্য দক্ষ মার্কেটিং অফিসার। সেই মার্কেটিং অফিসার দ্বারা ডিলার ও ডিপো নিয়োগ দেওয়ার নাম করে হাতিয়ে নেই লক্ষ লক্ষ টাকা। তারপরে কোম্পানি গুলোকে আর খুঁজে পাওয়া যায় না। থাকে না কোন অফিস বা অফিস স্টাফ। বেশ কিছুদিন আগে ঢাকার শ্যামলীতে সেল হক স্কাই পার্ক এর লিফটের ১২ তলায় নাবিলা ফুড প্রোডাক্ট নামে একটি কোম্পানি খুলেন প্রতারক চক্রের মূল হোতা আশরাফুল ও মহিউদ্দিন নামের দুই জন ব্যক্তি। নিয়োগ দেন ছোট থেকে বড় মার্কেটিং কর্মকর্তা ও কর্মচারী। সেই কর্মকর্তা/ কর্মচারীর মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় ডিলার ও ডিপো নিয়োগ দিয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। টাকা আত্মসাৎ এর পরে ব্যবসায়ীকরা যখন এই কোম্পানির নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের চাপ সৃষ্টি করেন, তখন অফিসে খোঁজ নিলে দেখা যায় অফিস তালাবদ্ধ, নেই কোন অফিসিয়াল উর্ধতন কর্মকর্তা, নেই কোন অফিসিয়াল গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এরপর ভোগান্তিরা ঢাকার শ্যামলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সূত্রে জানা যায় প্রতারক চক্রের নেটওয়ার্ক অনেক বড়।
এর ভিতরেই ঢাকা নারায়ণগঞ্জের সোনারগন মেগা কমপ্লেক্স, কাঁচপুর সেবা ফ্রেশ এগ্রো ফুড লিঃ নামে নিজেদের পরিচয় দেয়, একটি প্রতিষ্ঠিত কোম্পানি বলে। কিন্তু এই কোম্পানিতে চাকরি করে ২মাস বেতন পাননি এই কোম্পানির নিয়োজিত কর্মকর্তা ঝিনাইদহ, মাগুরা ও ফরিদপুরের রিজিওনাল সেলস ম্যানেজার (RSM) মো; কবির এক ভুক্তভোগী। উনি কোম্পানির জেনারেল ম্যানেজার (GM) মোঃ সেলিম রেজা কে মাসিক বেতনের কথা বললে, তিনি কোম্পানির বিভিন্ন ধরনের সমস্যা বেতন প্রদান করেননি মার্কেটিং স্টাফদের।সূত্রে জানা যাচ্ছে যে, এই কোম্পানির নেই কোন নিজস্ব ফ্যাক্টরী। বিভিন্ন কোম্পানি থেকে পণ্য তৈরি করে নিয়ে এসে বাজারজাত করা হচ্ছে সেবা ফ্রেশ এগ্রো ফুড লিঃ এর নামে। উদাহরণস্বরপঃ
সেবা মাই মশার কয়েল পাওয়ার জাম্বুর পেকেটের অপর দিকে কোন ধরনের অনুমোদিত রেজিষ্ট্রেশন নাম্বার নাই। এদিকে ঢাকার রেঞ্জের বাংলাদেশ স্ট্যন্ডার্ডস্ এন্ড টেস্টিং ইনস্টিটিউশন( BSTI) এর সহকারী পরিচালক জনাব মনতুষ কুমারের কাছে জানতে চাইলে তিনি জানান, সেবা ফ্রেশ এগ্রো ফুড লিঃ নামের কোন কোম্পানির পণ্যের BSTI সনদ দেয়া হয়নি। এমন প্রতারনায় নামী দামী কোম্পানি গুলোকে ও প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে ব্যবসায়ীদের কাছে। ভুক্তভোগীরা এসব প্রতারক কোম্পানির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8/feed/ 0
শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশত https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b6%e0%a7%88%e0%a6%b2%e0%a6%95%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b6%e0%a7%88%e0%a6%b2%e0%a6%95%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81/#respond Sat, 16 Oct 2021 18:21:47 +0000 https://somoyerpata.com/?p=90897

সময়ের পাতা ডেস্ক:

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হয়েছেন ও ৩০টি বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ও শনিবার ভোরে উপজেলার বগুড়া ইউনিয়নের বারুইহুদা ও কামন্না গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে প্রায় ৩ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে বগুড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থক কামন্না গ্রামের নাহিদ মোল্যা ও ঝিনাইদহ জেলা যুবলীগের যুগ্ম আহবাহক শফিকুল ইসলাম শিমুলের সমর্থক আ: রশিদ মেম্বরের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে এ সংঘর্ষ হয়।

সংযর্ষে জাহান, আদর আলী, আমেনা, লিটন, রবিউল, দবির, কবির, শরিফুল, সওকত, খলিল, লাল্টুসহ উভয় পক্ষের ৫০ জন গুরুতর আহত হন। আহতদের চিকিৎসার জন্য শৈলকুপা ও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, শিমুল সমর্থিত রশিদ মেম্বর ও নাসিরের নেতৃত্বে শতাধিক লোকজন দেশিয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে শুক্রবার সন্ধ্যায় অতর্কিতভাবে বারুইহুদা গ্রামে আমার সমর্থিত লোকদের বাড়িতে যেয়ে ৩০টি ঘর-বাড়ি ভাঙচুর করে। এ সময় ঘরের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র, টিভি, ফ্রিজ ভাঙচুর করে ও বাক্সে থাকা কাপড়, নগদ টাকা, স্বর্ণালঙ্কার এমনকি গরু-ছাগল লুট করে নিয়ে যায়। তাদের হামলায় আমার সমর্থিত কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

অপরদিকে শফিকুল ইসলাম শিমুল বলেন, চেয়ারম্যান নজরুল ইসলামের গ্রুপের বারিকের লোকজন প্রথমে আমার গ্রুপের লোকজনের উপর বারুইহুদা স্কুলে বসে থাকার সময় অতর্কিতভাবে হামলা করে। এতে ওই সময় কয়েকজন আহত হন। তারই জের ধরে এলাকাবাসী জোট বদ্ধ হয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়।

শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে আমি নিজে ওই এলাকা পরিদর্শন করে এসেছি। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ও ৭ ব্যক্তিকে আটক করেছি। মামলা হলে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%b6%e0%a7%88%e0%a6%b2%e0%a6%95%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81/feed/ 0