খুলনা জেলা – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Wed, 09 Aug 2023 16:02:34 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 খুলনা জেলা – Somoyerpata https://somoyerpata.com 32 32 কয়রায় নদের চর নিলামে বিক্রি,ডিসি ও ইউএনও কাছে এলাকাবাসীর অভিযোগ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%95%e0%a7%9f%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%95%e0%a7%9f%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d/#respond Wed, 09 Aug 2023 16:02:34 +0000 https://somoyerpata.com/?p=96555
কয়রা উপজেলা প্রতিনিধি, খুলনা:  খুলনার কয়রা উপজেলার সদরে কপোতাক্ষ নদের সরকারি চর অবৈধভাবে স্থানীয় জেলেদের কাছে লিজ দেওয়ার বিরুদ্ধে অনিবন্ধিত শিবির পরিচালিত সংগঠন বন্ধন তরুণ সংঘ নামে গোবরা গ্রামের বাসিন্দারা অভিযোগ দায়ের করেছে।

বুধবার দুপুরে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মমিনুর রহমানের অফিসে গোবরা এলাকাবাসী উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন এবং খুলনা জেলা প্রশাসন বরাবর ডাক যোগে অভিযোগ প্রেরণ করেন। গোবরা এলাকাবাসীর পক্ষে ইউএনও অফিসে অভিযোগ জানাতে আসা সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডি.এম আব্দুল গফফার বলেন,কপোতাক্ষ নদের সরকারি চর নিলামে বিক্রি করে জেলেদের কাছ থেকে টাকা আদায় করার বিষয়টি হতাশার বিষয়,আমরা চাই এলাকার চর কোন ব্যক্তি ও কোন সংগঠন যেন নিজেদের স্বার্থে বিক্রি না করে দেয়।গ্রামের জেলেদের নদের চরে ছোট মাছের পোনা ধরতে কোন সংগঠন যেন বাঁধা না দেয় সে বিষয়ে ব্যবস্থা নিতে আমরা এলাকাবাসী অভিযোগ করেছি।

কয়রা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিএম তারিক-উজ-জামান বলেন,বিষয়টি পত্রিকায় দেখার পর আমি নিজে সরেজমিনে ঘটনাস্থলে গিয়েছি।রাস্তার সোলপে বন্ধন তরুণ সংঘের একটা সাইনবোর্ড দেখতে পেয়েছি।বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মমিনুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি।এ বিষয়ে গনশুনানি করা হবে। উল্লেখ্য,কপোতাক্ষ নদের চরে ও বনে মাছ ধরার জন্য মাছের পোনা শিকারীদের কাছ থেকে আট থেকে বারো হাজার মাসিক চুক্তিতে চরের অংশ বিক্রি করে দিচ্ছে শিবির পরিচালিত বন্ধন তরুণ সংঘ।নিলামের মাধ্যমে চরের অংশ স্থানীয় মৎস্য পোনা শিকারী রাজু সানা,জাহাঙ্গীর ঢালী,সাঈদ গাজীর কাছে মাসিক চুক্তিতে বিক্রি করে দেওয়া হয়।

নিলামে অংশ নেওয়া জাহাঙ্গীর হোসেন ঢালী বলেন,আমি সহ গোবরা গ্রামের ১৮ থেকে ২০ জন নিলামে অংশ নিয়ে বন্ধন তরুণ সংঘের কাছ থেকে মাসিক চুক্তিতে সরকারি চরের অংশ লিজ নিয়েছি।সরকারি চর একটি সংগঠন কিভাবে লিজ দিচ্ছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন চরটি তাদের অংশ।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%95%e0%a7%9f%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d/feed/ 0
নিরাপদ আশ্রয়ে যেতে খুলনা উপকূলে চলছে মাইকিং https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%86%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%86%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8/#respond Mon, 24 Oct 2022 07:10:50 +0000 https://somoyerpata.com/?p=95305

খুলনার দাকোপ উপকূলবাসীকে আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং করছেন স্বেচ্ছাসেবকরা- সমকাল

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে খুলনা উপকূলে সকাল থেকে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়েছে। নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছেন দাকোপ-কয়রাসহ অন্যান্য উপজেলার মানুষ। উপকূলের মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সকাল থেকে শুরু হয়েছে মাইকিং। জেলার ৪০৯টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।

জেলা ত্রাণ কর্মকর্তা রনজিৎ কুমার সরকার সমকালকে জানান, দুপুর আড়াইটায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের নম্বর ০২৪-৭৭৭২৬৫৯২।

উপকূলীয় উপজেলায় চলছে মাইকিং। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে উপকূলের সকল মসজিদে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে।

খুলনা জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার ২ লাখ ৭৩ হাজার ৮৫০ জনের জন্য ৪০৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয় কেন্দ্রের মধ্যে দাকোপে ১১৮টি, বটিয়াঘাটায় ২৭টি, কয়রায় ১১৭টি, ডুমুরিয়ায় ২৫টি, পাইকগাছায় ৩২টি, তেরখাদায় ২২টি, রূপসায় ৩৯টি, ফুলতলায় ১৩টি ও দিঘলিয়ায় ১৬টি।

খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার সমকালকে জানান, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জরুরি শুকনা খাবার প্রস্তুত রাখা, সাইক্লোন শেল্টারে যারা আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা, আগতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য কাজ চলছে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%86%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8/feed/ 0
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b8/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b8/#respond Sun, 23 Oct 2022 13:25:53 +0000 https://somoyerpata.com/?p=95295

শুভ মন্ডল-কয়রা, খুলনা প্রতিনিধি:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের উদ্যোগে খুলনার সবচেয়ে পিছিয়ে পড়া জনপদ কয়রাতে অনুষ্ঠিত হয় তিনদিন ব্যাপী ফাস্ট এইড ও জরুরী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। কয়রা মানব কল্যাণ ইউনিট কার্যালয়ে প্রথম দিন উদ্বোধন করেন কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। এটি একটা অরাজনৈতিক মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান ।আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটকে ।আমাদের অবহেলিত জনপদ কয়রাতে রেড ক্রিসেন্ট সোসাইটির এমন উদ্যোগ গ্রহণ করাতে।
এবং সকলকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় সেগুলোর মধ্যে অন‍্যতম হলো রেড ত্রুস-রেড ক্রিসেন্ট মুভমেন্ট সম্পর্কে আলোচনা নীতিমালা ও প্রতীক , প্রাথমিক চিকিৎসার ধারণা, সিপিআর,চোকিং, শক ও শকের প্রতিকার, ফিট,মুচ্ছা,অজ্ঞান হওয়া, পোড়া ও বৈদ্যুতিক আঘাত,মনস্তাত্ত্বিক আঘাত,রক্ত পাত ও তার ব‍্যবস্থাপনা,ক্ষত ও ক্ষতের পরিচর্যা, রোগী পরিবহন করার কৌশল, পানিতে ডোবা এবং হাড় ভাঙা ও অনড় করনের মত অনেক বিষয়ের উপরে প্রাথমিক চিকিৎসা নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিটের যুব প্রধান মুস্তাকিম বিল্লাহ মুহিত।
প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় দিনে উপস্থিত ছিলেন কয়রা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান এবং অনুষ্ঠান চলাকালীন সময়ে উপস্থিত হন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহ।
তিনি সকল স্বেচ্ছাসেবকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি বলেন বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি হল একটি অলাভ জনক অরাজনৈতিক মানবসেবী মানবাধিকার সংগঠন ।আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি আমাদের সকলের উচিত সবসময় মানুষের উপকারে মানবিক কাজ করা ।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হল একটি মানব সেবি সংগঠন এই সংগঠন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই সংগঠনের সঙ্গে কাজ করে যাও দেখবে তোমরা সকলে জীবনের একটা মানব সেবার মূল লক্ষে পৌঁছে যেতে পারবে। তিনি আরো অনেক বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এবং সর্বশেষ সমাপনী বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিটের যুব প্রধান মুস্তাকিম বিল্লাহ মুহিত বলেন আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি এটা আল্লাহর সবথেকে বড় নেয়ামত। আমি বিশ্বাস করি যদি আমরা অসহায় মানুষকে সেবা দেই তাহলে আমরা অনেকগুলো ছোয়াবের কাজ করতে পারব। তিনি বলেন আমাদের হয়তো সামর্থ্য নেই দশজনের সেবা করার মত কিন্তু আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে সকল অসহায়দের উপকার করতে পারব ।তিনি বলেন কয়রা মানব কল্যাণ ইউনিটের সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কয়রা যুব দলনেতা আল আমিন ফারহাদ যেভাবে মানব সেবা করে যাচ্ছে তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই এবং তিনি আমাদের এই তিন দিন অনেক শ্রম ও মেধা দিয়ে সহযোগিতা করেছেন সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b8/feed/ 0
বঙ্গবন্ধুর অসামান্য ত্যাগের বিনিয়মে আমরা পেয়েছি লাল সবুজ পতাকার স্বাধীন দেশ-বাংলাদেশ -এমপি বাবু। https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/#respond Tue, 23 Aug 2022 18:25:08 +0000 https://somoyerpata.com/?p=95006

শুভ মন্ডল, কয়রা-খুলনা প্রতিনিধিঃ

খুলনা-৬ এর সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাধীনতার গ্লানি থেকে বাঙালি জাতিকে মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি বাঙালির জাতির জীবনে এসেছিলেন আলোকবর্তিকা হয়ে। তাঁর অসামান্য ত্যাগতীতিক্ষার ফলস্বরূপ আমরা পেয়েছি লাল সুবজ পতাকার স্বাধীন দেশ বাংলাদেশ। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকারীরা বাঙ্গালী জাতীয়তাবাদের চেতনাকে বাংলাদেশের আপামার জনতার মন থেকে যেমন মুছে ফেলতে পারেনি তেমনি আর্থ-সামাজিক অবস্থার উন্নতিকেও স্থায়ীভাবে বাধাগ্রস্ত করতে পারেনি। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আজ একটি সম্মানজনক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা নেতৃত্বের কারণে বাংলাদেশ উন্নয়নশীল বিশ্বের দেশগুলোর জন্য রোল মডেলে পরিণত হয়েছে।২৩ আগস্ট মঙ্গলবার বিকালে কয়রার আমাদী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগ এর আয়োজনে ইউনিয়ন আওয়ামীলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ মোড়লের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নির্মল কুমারের সঞ্চলনায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ও ২১ আগস্ট গ্রেনেট হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি জি এম মোহসিন রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী,সহ-সভাপতি খগেদ্রনাথ মন্ডল,যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়,আওয়ামীলীগ নেতা সুজিত মাস্টার,মাস্টার খয়রুল আলম, ইয়াকুব আলী, অধ্যাক্ষ চয়ন কুমার রায়, আদ্রিশ আদিত্য মন্ডল, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী, সরদার নূরুল ইসলাম কোম্পানী,জিয়াউর রহমান জুয়েল,শাহ নেওয়াজ শিকারী, মহিলা আ’লীগের সভাপতি নিলিমা চক্রবর্তী, যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি সুমাইয়া আমিন লতা, ছাত্রলীগের সাধারন সম্পাদক আমিনুল হক বাদল, সহ- সভাপতি তরিকুল ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন, ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামিলীগ সহ সকল অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/feed/ 0
কয়রাতে নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে উঠেছে অবৈধ করাত কল https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%95%e0%a7%9f%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%95%e0%a7%9f%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95/#respond Thu, 14 Jul 2022 15:31:12 +0000 https://somoyerpata.com/?p=94557  

শুভ মন্ডল- কয়রা উপজেলা প্রতিনিধি:

খুলনার কয়রায় নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ করাত কল। রাস্তার আশেপাশেসহ বিভিন্ন জনসমাগম এলাকায় গড়ে উঠছে করাতকল। এগুলোতে নির্বিচারে কাটা হচ্ছে অনেক গাছ। রাতে কিংবা দিনে নিয়ন্ত্রহীনভাবে চলছে কাঠ চেরাই। এতে দূষিত হচ্ছে পরিবেশ। এসব মিলের নেই কোন সরকারি অনুমতিপত্র কিংবা লাইসেন্স । উপজেলার বিভিন্ন ব্যস্ততম সড়ক ঘেঁষে জনবসতি স্থানে অবৈধভাবে ১৭টি করাতকল গড়ে উঠেছে।আইন অমান্য করে গড়ে ওঠা এসব করাতকল গত কয়েক বছরে উচ্ছেদ করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা যায় ,বনবিভাগের নীতিমালায় (সংরক্ষিত আইন) সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন সম্পর্ণ নিষিদ্ধ। তারপরেও নীতিমালা ভেঙ্গে এসব অবৈধ করাতকলে গভির রাতে সুন্দরবন থেকে পাচার হয়ে আসা বিভিন্ন প্রকারের সরকার নিষিদ্ধ গাছ ভোর রাতে চেরাই করে চালাচ্ছে জমজমাট ব্যবসা। এতে হুমকির মুখে পড়েছে সুন্দরবনের বনজসম্পদ। আর এসব থেকে সরকার হারাচ্ছে বিপুল পরিমানের রাজস্ব।

অভিযোগ রয়েছে, বন বিভাগের এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারী ও এক কথিত সাংবাদিক নিয়মিত মাসোয়ারা আদায় করছেন ওইসব মিল মালিকদের কাছ থেকে। এতে করে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, রাস্তার পাশে করাতকল থাকায় স্কুলগামী শিক্ষার্থীদের স্কুলে আসতে সমস্যা হয়। যখন করাতকল চলে, তখন শব্দ দূষণসহ কাঠেরগুড়া বাতাসে ছড়িয়ে নিঃশ্বাসের সঙ্গে নাকের ভিতর দিয়ে মানব শরীরে প্রবেশ করে। এতে মানুষের শরীরের ব্যাপক ক্ষতি হয়। যানবাহনের চালক ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনবসতিপূর্ণ এলাকায় করাতকল থাকায় পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে।

উপজেলার একাধিক করাতকল মালিকের সাথে কথা বললে তারা জানান, এ উপজেলাতে করাতকলের জন্য কোনো লাইসেন্স দেয়না কর্তৃপক্ষ। বৈধ অনুমতি না থাকলেও সরকার নিষিদ্ধ কোন প্রকার গাছ কাটায় না বলে দাবী করে তারা । তারা আরও বলেন, অনুমতিপত্র পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করে তার করাতকলের কার্যক্রম চলমান রয়েছে।মাসিক মোটা অংকের মাসোয়ারার কথা অস্বিকার করেন তারা ।

বন কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, মিল মালিকদের থেকে মাসোয়ারা নেওয়া ও সুন্দরবনের কাঠ চেরাইয়ের কথা ভিত্তিহীন বলে দাবি করে বলেন, অবৈধ স’মিল গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। দ্রুত উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালতে অভিযান চালানো হবে।

 

কয়রা খুলনা সংবাদদাতা
তারিখ ১৪-০৭-২০২

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%95%e0%a7%9f%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95/feed/ 0
“খেলা ধুলায় বাড়ে বল – মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগান কে সামনে রেখে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হলো ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট https://somoyerpata.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%9b%e0%a7%87/ https://somoyerpata.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%9b%e0%a7%87/#respond Wed, 13 Jul 2022 18:45:48 +0000 https://somoyerpata.com/?p=94546

শুভ মন্ডল- খুলনা উপজেলা প্রতিনিধি:

দেলুটির দারুণ মল্লিক একতা যুব সংঘের উদ্যোগে সপ্তাহব‍্যাপী প্রীতি ফুটবল টুনামেন্টের আয়োজন করেন‌।
গত ৭ই জুলাই থেকে খেলা শুরু হয়ে গতকাল ১১ই জুলাই ফাইনাল খেলার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই ফুটবলের আসর শেষ হলো।

দেলুটির দারুন মল্লিক একতা যুব সংঘের মাঠে খুলনা জেলার স্বনামধন্য ৮টি ফুটবল দল এই খেলায় অংশ নেয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আয়ামীলীগ খুলনা জেলা শাখার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ‍্যাপক ডাঃমোহাঃ শেখ শহীদুল্লাহ ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যুব সমাজকে খেলার প্রতি আকর্ষণ ফিরিয়ে আনার জন্য আমি এমন একটি পদক্ষেপ নিয়েছি।
তিনি আরো বলেন তরুন এবং যুবকরা ইদানিং খুব বেশি ফেসবুক ও অনলাইনে বিভিন্ন গেমের প্রতি আসক্ত হওয়ায় ফুটবলসহ পুরানো দিনের অনেক খেলা ভুলতে বসেছে।তাই ভিন্নধর্মী এই উদ্যোগ এর মধ্য দিয়ে যুব ও তরুণ সমাজকে সাংস্কৃতি ও খেলাধুলায় ফিরিয়ে এনে সকলকে সুস্থ সবল জীবনে ফিরিয়ে আনতে এমন পদক্ষেপ গ্রহণ করেছি।

এসময়ে আরো উপস্থিত ছিলেন
উপদেষ্টা – ভবেশ রায়, তাপস রায়, জপেশ রায়, রনজিৎ সরকার, চপল রায়, রমেন হালদার, মোঃ নূর আলী মোড়ল সহকারী সাস্থ্য পরিদর্শক পাইকগাছা সাস্থ্য কমপ্লেক্স,মোঃ নাজমুল সাদাত ইন্জিনিয়ার পাইক গাছা,বাবু নলিনাক্ষ নাথ বৈদ্য মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ দেলুটী ইউনিয়ন, সুকান্ত সরকার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ দেলুটী ইউনিয়ন, তরুন কান্তি সরকার সভাপতি ৫ নং ওয়ার্ড বাংলাদেশ আয়ামীলীগ দেলুটি ইউনিয়ন, সুপদ রায় সভাপতি ৮ নং ওয়ার্ড বাংলাদেশ আয়ামীলীগ দেলুটি ইউনিয়ন,মোঃ বদিয়ার হোসেন সদস্য ৫ নং ওয়ার্ড দেলুটি ইউনিয়ন পরিষদ।
আরো উপস্থিত ছিলেন একতা যুব সংঘের সভাপতি কৃষ্ণ সরকার, সহসভাপতি হিমাদ্রী রায়, সম্পাদক বিষ্নু সরকার, সহ সম্পাদক চয়ন রায়। ক‍োষাদ‍ক্ষ‍্য ত্রিদিপ রায়। ক্রীড়া সম্পাদক বাদল রায়। সংগঠনিক সম্পাদক সরুপ রায়। প্রচার সম্পাদক প্রন্ত রায়। সাংস্কৃতিক সম্পাদক নয়ন সরকার। সদস্য – জয়,প্রন্ত, সম্রাট, তৃর্থ, রাজেশ, হেমন্ত, চিন্ময়, শুভজিত, অরুপ, অমিত, পার্থ, প্রিতম, সুমন, নিবৃত, অন্জন, দেব প্রসাদ, তুহিন, কৃপা, রিনা, ববি, বৌশাখী, বৃষ্টি, পূনিমা, অরো অনেকে।
উপদেষ্টা – ভবেশ রায়, তাপস রায়, জপেশ রায়, রনজিৎ সরকার, চপল রায়, রমেন হালদার, অরো অনেকে।
উক্ত খেলায় বন্ধু ফুটবল একাদশ, এল জি টি ফুটবল একাডেমি কে ৫-৪ গোলে পরাজিত করে বিজয়ী হয়।

প্রতিটা খেলায় নৈপুণ্যতার মাধ্যমে
ম্যান অপ দা সিরিজ পুরষ্কার অর্জন করেন দেলুটির কৃতি খেলয়াড় -টুটুল, ম্যান অপ দা ম্যাচ-নিলাভ রায় এবং
সেরা গোলদাতা নির্বাচিত হন সোহাগ। এবাররে খেলায় ব্যাতিক্রম উদ্যোগ ছিল সেরা দর্শক নির্বাচন। শুরু থেকে রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রতিটা খেলায় উপস্থিত থেকে
সেরা দর্শকের উপহারটি ছিনিয়ে নেন ফুটবলপ্রেমী -অধির গোলদার।

সম্পূর্ণ খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্বীকৃত রেফারি
শেখ কামাল হোসেন।

]]>
https://somoyerpata.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%9b%e0%a7%87/feed/ 0
কয়রায় সংবাদ প্রকাশ করায় প্রশাসন তৎপর কৌশল পাল্টিয়ে থেমে নেই চোরাকারবারীরা https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%95%e0%a7%9f%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%95%e0%a7%9f%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa/#respond Mon, 04 Jul 2022 06:00:17 +0000 https://somoyerpata.com/?p=94420

শুভ মন্ডল-কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

দীর্ঘদিন সুন্দরবনে অবৈধ মৎস আহরণকারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় প্রশাসন তৎপর হয়ে ওঠায়
কৌশল পাল্টিয়ে থেমে নেই চোরাকারবারীরা।
বাংলাদেশের বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দবন।যা রক্ষায় সরকার সকল ধরনের মৎস্য আহরণ বন্ধ ঘোষণা করেন। কিন্তু বিভিন্ন সিন্ডিকেট ও চোরাকারবারীরা বেপরোয়া হয়ে সুন্দরবনের জীব বৈচিত্র‍্য ধ্বংসের মহোৎসবে মেতে উঠেছেন। লুটে নিচ্ছেন কোটি কোটি অবৈধ সম্পদের টাকা। আর এই বিষয়টি জাতীয় ও স্থানীয় একাধিক পত্রিকায় ধারাবাহিক ভাবে সংবাদ প্রকাশ করায় বন বিভাগসহ স্থানীয় প্রশাসন নড়ে চড়ে বসেছে। তারা যৌথ ভাবে শুরু করে সাড়াশি অভিযান। জব্দ করে লক্ষ লক্ষ টাকার অবৈধ বিষযুক্ত মাছ, হরিণ শিকারের ফাঁদ, নৌকা, আসামী, বিষের বোতলসহ অন্যান্য সরঞ্জাম। কিন্তু চোরাকারবারীরা তাদের কৌশল পাল্টিয়ে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে ভিন্ন ভাবে অব্যহত রেখেছে তাদের এ সকল অবৈধ মৎস্য আহরণ ও ব্যবসা। গোপন সূত্রে জানা যায়, চোরাকারবারির এই সিন্ডিকেট স্থল পথ বাদ দিয়ে নৌ রুটে বিষ প্রয়োগ করে মারা মাছ দেশের বিভিন্ন প্রান্তের অবৈধ মৎস্য শুটকি খটিতে বিক্রয় করছে। এর মধ্যে কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নের পদ্মপুকুর ও চরামুখা, শ্যামনগর থানার চৌদ্দরশি হয়ে চাকলা ও মুন্সিগঞ্জ অভিমুখে চলে যাচ্ছে এ সকল মাছ। আরো জানা গেছে কয়রা চরামুখা থেকে লোকা খেয়াঘাট ও নাকশা ধামরাইলের বিভিন্ন শুটকি মাছের খটিতে গভীর রাতে বড় ধরনের চালান (আনুঃ ৮-১০ লক্ষ টাকা) প্রেরণ করা হচ্ছে। এছাড়া চক্রটি লঞ্চের মাধ্যমেও অবৈধ মাছ খুলনাসহ বিভিন্ন স্থানে প্রেরণ করেছে। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে বলেন- সুন্দরবন কেন্দ্রিক এই সিন্ডিকেটরা অনেক প্রভাবশালী হওয়ায় আমরা তাদের নিকট এক প্রকার জিম্মি হয়ে আছি। তাদের চাপে ও হুমকিতে আমরা বন্ধের সময় ও অন্যান্য সময়ও তাদেরকে বাজার ছাড়া কমমূল্যে মাছ দিতে বাধ্য হই। মাছ না দিলে আমরা বিভিন্ন হয়রানীর স্বীকার হই। আমরা আর্থিক ভাবে উন্নতি সাধন করতে না পারলেও এই সিন্ডিকেট পাটিরা রাতারাতিই আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। আমরা শুধুমাত্র পেটের দায়ে মাছ আহরণ করে থাকি।


একাধিক সুত্রে জানা যায়, এই সিন্ডিকেটের মধ্যে জড়িত আছে কোম্পানী নামধারী অসাধু ব্যবসায়ী, আড়ৎদার, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন,সি এম সির সদস্য, সাংবাদিক ও কথিত সুশিল সমাজের কিছু মুখোশধারী ব্যক্তি। তারা অতি সু কৌশলে না ধরি মাছ না ছুই পানি এই নিয়মে দীর্ঘদিন যাবৎ এ সাম্রাজ্য টিকিয়ে রেখেছে। এদের মধ্যে রক্ষক নামের ভক্ষক হিসাবে পরিচিত বনরক্ষকদের নামও জড়িত আছে। সর্বপরি জনস্বীকৃত বন দস্যুদের পৃষ্ঠ পোষকরা সকল সিন্ডিকেট পরিচালনার মাস্টার মাইন্ড হিসাবে নেতৃত্ব দিয়ে আসছে।
পশ্চিম সুন্দবেরন বিভাগীয় বন কর্মকর্তা ডাঃ আবু নাছের মোহসিন হোসেন বলেন- সাংবাদিকদের লেখনির মাধ্যমে আমি সকল বিষয় অবহিত হয়ে অভিযান অব্যাহত রেখেছি। সুন্দরবনের বিভিন্ন খালে ও প্রবেশদারে বন টহল জোরদার করা হয়েছে। আশাকরি খুব শিঘ্রই মূল হোতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে সক্ষম হবো। আমরা ইতো পূর্বে অভিযান চালিয়ে খুলনা রেঞ্জ থেকে এ সংক্রান্ত ৫১টি মামলা দায়ের, ৫৭ জন আসামীকে আটক, ইঞ্চিন চাীলত ট্রলার ১টি, নৌকা ৪০টি, কাটি জাল ১টি, ভেশাল জাল- ১৭টি, খেওলা জাল ২টি, খালপাটা জাল- ২টি, রেকট জাল- ২টি, আটন ৫৮টি, দোন দড়ি ৩৫০ মিটার, ড্রাম ১৪টি, জবাইকৃত হারিণ ২টি, হরিণ ধরা ফাঁদ ১৬২ মিটার, কাঁকড়া ৩৫ কেজি, বিষ প্রয়োগ করে মারা চিংড়ি মাছ (যাহা বন বিভাগকৃত জব্দ)- ১২০০ কেজিসহ আনুসাঙ্গিত মালামাল জব্দ করা হয়।
স্থানীয় মৎস্য বিভাগ ও থানা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রায় ৩০০০ কেজি বিষ প্রয়োগ করা চিংড়ি মাছ জব্দ ও বিভিন্ন ভাবে জরিমানা করা হয়েছে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%95%e0%a7%9f%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa/feed/ 0
পরিচয় গোপন করে একাধিক বিয়ে করে উধাও কারারক্ষী ইস্রাফিল https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%9f-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%9f-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f/#respond Sat, 02 Jul 2022 17:34:55 +0000 https://somoyerpata.com/?p=94411

সময়ের পাতা ডেস্ক:

একাধিক বিয়ে, ভুয়া ঠিকানায় চাকরিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ইস্রাফিল মিয়া নামে এক কারারক্ষীর বিরুদ্ধে।

জন্মস্থান ও স্থায়ী ঠিকানা গোপন করে ১৪ বছর ধরে চাকুরীতে আছেন কারা অধিদপ্তরে। পরিচয় ও স্ত্রী সন্তানের তথ্য গোপন করে পরপর ৪টি বিয়ে করেছেন তিনি। চাকরিতে যোগদানের ২ বছরের ব্যবধানে তথ্য গোপন করে প্রথম স্ত্রীর অনুমোতি ছাড়াই করেছেন দ্বিতীয় বিয়ে। পেশাগত কারনে বিভিন্ন জেলায় বদলী হবার সুবাদে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে একেক জেলায় করেছেন একেকটা বিয়ে।

তবে কোন স্ত্রীর সাথেই স্থায়ী সংসার হয় না তার। কারো সাথে ৬ মাস আবার কারো সাথে ১ থেকে ২ বছর। অনুসন্ধানে জানা যায়, ই¯্রাফিল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর গ্রামের জলফু মিয়ার পুত্র। শিক্ষা জীবনে ৮ম শ্রেণীর গন্ডি পেরোতে না পারলেও কৌশলে সুনামগঞ্জ জেলার জনৈক ব্যক্তির সার্টিফিকেট ও ভুয়া ঠিকানা ব্যবহার করে ২০০৮ সালের ১ আগস্ট ২৩তম ব্যাচের কারা কনস্টেবল হিসেবে যোগদান করেন বাংলাদেশ কারা অধিদপ্তরে।

সম্প্রতি কারা অধিদপ্তর ও একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অনুসন্ধানী সংবাদে বেরিয়ে আসে তার অনিয়মের তথ্য। পরিচয় ও ভুয়া তথ্য দিয়ে চাকুরী করার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে বদলী করা হয়েছে তাকে।

এদিকে তার বিয়ের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, চাকুরীতে যোগদানের পর পারিবারিকভাবে স্থানীয় কুলসুমা নামে এক নারীর সাথে বিয়ের পিড়িতে বসেন ইস্রাফিল। ৯ বছরের মেয়ে ও ৭ বছরের এক ছেলে নিয়ে তার প্রথম স্ত্রীর সংসার এখনো বর্তমান। তবে প্রথম স্ত্রী রেখেই ব্রাহ্মণবাড়িয়া জেলায় দ্বিতীয় ও হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল জেলা কারাগার এলাকায় তৃতীয় এবং সর্বশেষ শায়েস্তাগঞ্জ উপজেলার কুতুবের চক গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়ার কন্যা নীপা খাতুনের সাথে চতুর্থ বিয়ের পীড়িতে বসেন ইস্রাফিল। পূর্বের স্ত্রী ও তার যাবতীয় তথ্য গোপন রাখতে কৌশলে ওই নারীকে শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় খানঁ মার্কেটের আব্দুস সাত্তার নামে এক কাজীর কাছে নিয়ে যান।

এ বিষয়ে অভিযুক্ত ইস্রাফিলের মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাবার পর মোবাইল বন্ধ করে রাখেন তিনি।

হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মোঃ জয়নাল আবেদীন ভূঞা জানান, ভুয়া তথ্য দিয়ে চাকুরীতে থাকায় তাকে সিলেটে বদলী করা হয়েছে। তার বিরুদ্ধে সব অভিযোগ ওইখানেই তদন্ত হবে। সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, ইস্রাফিল ভুয়া ঠিকানা ব্যবহার করে চাকুরী করে। তার বিরুদ্ধে নানা অভিযোগ তদন্তে থাকায় অন্য আরো কয়েকজনের মত তার সার্ভিস বুক ডিআইজি অফিসে আছে। বিয়ে সংক্রান্ত যাবতীয় ঝামেলা সমাধানের জন্য সে দুই দিয়ের সময় চেয়েছেন তিনি। ছাড়া কেউ তথ্য গোপন করে চাকরিতে প্রবেশ করলে কর্তৃপক্ষ অবশ্যই বিষয়টি দেখবেন।

সিলেট বিভাগীয় কারা উপ মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) মো: কামাল হোসেন জানান, কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী অবশ্যই কঠোর ব্যবস্থা নেয়া হবে। ইস্রাফিলের বিষয়টি তদন্ত সহকারে দেখা হবে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%9f-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f/feed/ 0
পদ্মা সেতু নির্মাণে কয়রা উপজেলা বাসীর ভাগ্য পরিবর্তন হবে বলেছেন নিশিত রঞ্জন মিস্ত্রি https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%95%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b0/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%95%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b0/#respond Wed, 29 Jun 2022 06:21:54 +0000 https://somoyerpata.com/?p=94351

শুভ মন্ডল, কয়রা প্রতিনিধিঃ

-পদ্মাসেতু বিনির্মানে খুলনা জেলার কয়রা উপজেলা বাসীর ব্যাপক ভাগ্য পরিবর্তন হবে বলে ধারণা করছেন কয়রা উপজেলা আওয়ামী লীগের(ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিব শতবর্ষের শ্রেষ্ঠ অবদান বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ উপহার পদ্মা সেতু বিনির্মাণ।
তিনি বলেন সুন্দর বন অঞ্চল এবং উপকুলীয় অবহেলিত এই উপজেলার ৭ ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা,ব্যবসা বাণিজ্য,বিশেষ করে মৎস্য ,চিংড়ি এবং কাঁকড়া চাষীদের ও শুকনো মৌসুমে তরমুজ বোরোচাষে এগিয়ে গেছে কয়রা উপজেলা বাসী।রাস্তাঘাট সহ বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে কয়রা উপজেলা বাসীর দিন কাটলেও আগামীতে এ সমস্যার সমাধান হবে উন্নত যাতায়াত ব্যবস্থার মাধ্যমে।
কাঁচা মাল সরবরাহে জন্য দ্রুত যানবাহনের সংকট নিরসন হবে আমি নিশ্চিত করে বলতে পারি।সরাসরি রাজধানীতে পৌঁছানোর জন্য আগে সময় লাগতো ৭-৮ ঘন্টা,পদ্মাসেতু চালু হওয়ায় কয়রা উপজেলা থেকে মাত্র ৪-৫ ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছে যাওয়া সম্ভব হচ্ছে।
সময় বাঁচবে,যাতায়াত খরচ অনেক কম হবে।পরিবহন চালু হলে আরও বেশি সুবিধা হবে কয়রা উপজেলা বাসীর জন্য।তখন সরাসরি ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে এখানকার উৎপাদিত ফসল উচ্চ মূল্যে বিক্রি করা সম্ভব ‌
বিশ্বের সবচেয়ে বড় সৌন্দর্যের লীলাভূমি সুন্দর বন।পর্যটকদের জন্য অপেক্ষায় থাকবে পর্যটক কেন্দ্রগুলো।গড়ে উঠবে পর্যটনশিল্প,দেশী-বিদেশী পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠবে অবহেলিত কয়রা উপজেলা।
গড়ে উঠবে বিভিন্ন শিল্প কারখানা যেখানে হাজার হাজার বেকার যুবক যুবতীর কর্মসংস্থান সৃষ্টি হবে।বাড়বে জমির মুল্য, বর্তমানে জলের দামে বিক্রি হচ্ছে জমি।
চিকিৎসার জন্য মানুষ কে যে পরিমান ভোগান্তি পোহাতে হচ্ছে।সেটাও দ্রুত সমাধান হবে বলে আশা করেছেন।
সবমিলিয়ে কয়রা উপজেলা হবে একটি উন্নত উপজেলা এটা আমি এবং আমার রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ কয়রা উপজেলা শাখা আশা করছে।
স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু গভীর আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে কয়রা সদর কে পৌর এলাকাসহ বিভিন্ন দপ্তরের নিজ সংসদীয় প্যাডে দৃষ্টি আকর্ষন সহ ডিও লেটার প্রদান করেছে্।যাহা বিভিন্ন সমস্যার সমাধান হবে বলে ধারণা করেছেন কয়রা উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%95%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b0/feed/ 0
খুলনা জেলা ট্রাফিক পুলিশের অবৈধ মোটরযানের বিরুদ্ধে কঠোর অবস্থান https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6/#respond Fri, 24 Jun 2022 09:09:46 +0000 https://somoyerpata.com/?p=94262
রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:

আজ শনিবার সকাল ১১টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া মহিলা কলেজ মোড়ে খুলনা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে অবৈধ মোটরযানের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালিত হয়। নিরাপদ সড়কের লক্ষ্যে, সড়ক দুর্ঘটনা রোধে, সড়কে শৃঙ্খলা ফেরাতে খুলনা জেলা ট্রাফিক পুলিশ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ডুমুরিয়া মহিলা কলেজ মোড়ে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট লিমন কুমার কুন্ডু সঙ্গীয় ফোর্স আজম আলী ,আজাদ রহমান এর নেতৃত্বে বডিওন ক্যামেরা নিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালিত হয়। মহাসড়কে অবৈধ নছিমন ,করিমন থ্রি হুইলার যানবাহন চলাচল বন্ধ, রেজিস্ট্রেশন এবং হেলমেট বিহীন মোটর বাইক চালকদের বিরুদ্ধে মামলা এবং জরুরী প্রয়োজনে কিছু বাইক মুচলেকার মাধ্যমে শর্তসাপেক্ষ ছেড়ে দেন , এবং ফিটনেস বিহীন অনেক যানবাহন আটক করে আইনের আওতায় নিয়ে থানায় জমা রাখেন।
খুলনা জেলা ট্রাফিক পুলিশের আর্জেন্ট লিমন কুমার কুন্ডু’র বক্তব্য, সড়ক আইন মেনে সকলকে পথ চলতে হবে, অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়কের শৃঙ্খলা ফেরাতে খুলনা জেলা ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে পরিবহন চালক, শ্রমিক পথচারী ছাত্র-ছাত্রীদের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ট্রাফিক আইন সম্বন্ধিত লিফলেট বিতরণ করা হয়।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6/feed/ 0