লাইফ স্টাইল – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Sun, 18 Feb 2024 17:01:43 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 লাইফ স্টাইল – Somoyerpata https://somoyerpata.com 32 32 নতুন প্রেমে অন্ধ? গুরুত্ব দিন ৫ বিষয়ে https://somoyerpata.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac/ https://somoyerpata.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac/#respond Sun, 18 Feb 2024 17:01:43 +0000 https://somoyerpata.com/?p=97220

খালিদ আহমেদ রাজা:

ভালোবাসা সত্যিই অন্ধ। বিশেষ করে সেই সব ক্ষেত্রে যেখানে এই বিশেষ অনুভূতি প্রথমবার ধরা দিয়েছে। তখন সঙ্গীর কোনো ভুলই চোখে পড়ে না। মনে হয় সব ঠিক। এটা হলো সম্পর্কের সেই সময় যখন একে অন্যের সব কথা শোনে, কোনো ঠিক-ভুল বিচার করে না।

তবে সমস্যা থাকলে তা কিন্তু প্রথম থেকেই নজরে পড়ে। শুধু আমরা লক্ষ্য করি না। এর কারণ সদ্য তৈরি হওয়া সম্পর্ক নষ্ট করতে চাই না। ভেবে নেওয়া, সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী সম্পর্ক চাইলে শুরু থেকেই একে অন্যের ভুল ধরিয়ে দিতে হবে। অস্বস্তি থাকলে সেটাও স্পষ্ট করতে হবে। ভালোবাসাটা যেমন চেপে রাখবেন না, তেমনি অনুভূতিও দমিয়ে রাখবেন না। কথা হচ্ছে, প্রেম তো হচ্ছে। নিজের প্রতিও যত্ন নেওয়া দরকার।

নিজেকে গুরুত্ব দেওয়া: নতুন প্রেমে পড়া মানেই নিজেকে গুরুত্বহীন করে ফেলা নয়। এটা করলে আপনার সঙ্গীই সবার আগে আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নেবে। তাই নিজের প্রতি খেয়াল রাখুন। নিজের যত্ন নিন।

নিজেকে সঠিকভাবে উপস্থাপন করুন: আপনি যা, ঠিক সেভাবেই নিজেকে উপস্থাপন করুন। আপনি যেটা নন সেটা হওয়ার ভান করবেন না। আপনার সঙ্গী যদি আপনাকে ভালোবাসে, তাহলে আপনার মতো করেই বাসবে। আপনার ভালোটা যেমন সে গ্রহণ করবে, অন্যদিকে খারাপটাও মেনে নেবে। তাই কিছু লুকাবেন না।

সোজাসুজি কথা বলা: আপনি যদি প্রথম থেকেই আপনার ভালো লাগা, মন্দ লাগাগুলো চেপে রাখেন তাহলে সমস্যা তৈরি হতে পারে। প্রথম থেকেই কোনটা আপনার ভালো লাগে, কোনটায় আপনি স্বচ্ছন্দ বোধ করেন না, সেটা স্পষ্ট করে জানান।

কী চান স্পষ্ট করুন: আপনি সঙ্গীর আছে কী চান সেটা সরাসরি বলুন। চেপে রাখবেন না, বা ধরে নেবেন না যে সে বুঝে নেবে। নিজের যা চাহিদা সেটা নিজের মুখেই বলতে হবে। সমস্যা হলে সেটা কথা বলে মেটান। সম্পর্কে খুঁটিনাটি সমস্যা হতেই পারে। আবার বড় সমস্যাও আসতে পারে। যাই হোক, মনের মধ্যে চেপে রাখবেন না। নিজের মতো অনুমান করবেন না।

মনের কথা বলুন: নিজের অনুভূতি, ভালোবাসা ইত্যাদি খুব স্পষ্ট ভাষায় সঙ্গীকে জানান। এই সহজ টিপসগুলো মেনে চলুন আর সুন্দর একটি সম্পর্ক তৈরি করুন। তবে হ্যাঁ, প্রথম থেকেই যদি নমনীয় থাকেন, সহ্য করেন সব ঠিক-ভুল তাহলে কিন্তু সম্পর্ক টেনে নেওয়া সমস্যা হতে পারে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac/feed/ 0
বড় পর্দায় কাজ করে বিশ্ব দরবারে দেশের নাম উঠাতে চায় মুন্সীগঞ্জের শেখ ফরিদ পলক. https://somoyerpata.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/%e0%a6%ac%e0%a7%9c-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%a6%e0%a6%b0/ https://somoyerpata.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/%e0%a6%ac%e0%a7%9c-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%a6%e0%a6%b0/#respond Sun, 04 Sep 2022 13:21:23 +0000 https://somoyerpata.com/?p=95026

খায়রুল ইসলাম হৃদয়. মুন্সিগঞ্জ প্রতিনিধি:

: কেন অভিনয়ের জগতে কাজ করে মুন্সীগঞ্জ তথা বাংলাদেশের গর্ব হতে চান এমন প্রশ্নে তার সাথে কথা বলে তিনি জানান, নায়ক শাকিব খানের অভিনয় দেখে মুগ্ধ হই, আগ্রহ জাগে অভিনয়ের প্রতি। এ আগ্রহ থেকেই বন্ধুদের একটি ইউটিউব চ্যানেলে কাজ করতে শুরু করি। কিছুদিন পর চোখ পড়ে দারকাক প্রোডাকশন হাউজ এর “নতুন মুখের সন্ধানে” নামক একটি বিজ্ঞাপনে। সুযোগটি হাতছাড়া না করে সাথে সাথে অডিশন দেই এবং এই প্রোডাকশনের “রিভেঞ্জ ব্যাক ইন এ্যাকশন” নামক একটি শর্ট ফিল্মে এস.কে রায়হান আব্দুল্লাহ্’র সাথে কাজ করার সুযোগ পাই।

পরবর্তীতে ২০১৯ সালে জনাব কানন ইয়াসিন চাচ্চুর মাধ্যমে চ্যানেল আই এর বিশেষ টেলিফিল্ম “সখিনার চন্দ্রকলা” তে কাজ করার সুযোগ পাই, যা চ্যানেল আইতে ২৫ ডিসেম্বর ২০১৯ইং দুপুর ৩ঃ০৫ মিনিটে সম্প্রচারিত হয়েছিল। এভাবেই সংস্কৃতি অঙ্গনে আকৃষ্ট হয়ে পরি। এক অন্যরকম ভালোবাসা কাজ করতে শুরু করে অভিনয়ের প্রতি। পরবর্তীতে ৪ জানুয়ারি ২০২০ইং নিজের জন্মদিনের দিনটিকে কেন্দ্র করে আমার নিজস্ব প্রযোজনা সংস্থা “পলক এন্টারটেইনমেন্ট” চালু করার মাধ্যমে ডিজিটাল প্লাটফর্ম ইউটিউবে যাত্রা শুরু করি।

শেখ ফরিদ পলক মুন্সীগঞ্জের উদীয়মান তরুন একজন অভিনেতা। তিনি এখন পর্যন্ত বহু নাটক, শর্ট ফিল্মে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লোখযোগ্য মেহেদী হাসান জনি’র ঘুম সোহেল, হেরে যাওয়ার গল্প, ঝগড়ায় পারফেক্ট, কান কথা ইত্যাদি। মহানগর খ্যাত আশফাক নিপুন’র পরিচালনায় ওটিটি প্লাটফর্ম হইচইতে সাবরিনা ওয়েব সিরিজে অভিনিয় করেছেন তিনি। ডিজিটাল প্লাটফর্ম ইউটিউবে আন্তর্জাতিক বাবা দিবস- ২০২২ইং কে কেন্দ্র করে “ভালোবাসার নাম বাবা” শর্ট ফিল্ম মুক্তি পাওয়ার পর তুমুল আলোচনায় আসে। এছাড়াও কিউটিপাই, ৭ পর্বের ধারাবাহিক প্যাতা ভাইয়ের বিবাহ বিভ্রাট সহ আরো বহু নাটোকে অভিনয় করেন তিনি।

তার অভিনীত প্রাঙ্ক ভাই, মন চোর নামক নাটকগুলোর সুটিং কার্য সমাপ্ত হয়েছে এখন শুধু মুক্তির অপেক্ষায়। তিনি ২০২১-২০২২ইং অর্থ বছরে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এম.পি’র কাহিনী অবল্বনে খ.ম. খুরশীদ এর চিত্রনাট্য ও পরিচালনায় সরকারি অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচিত্র “জয় বাংলা ধ্বনি” তে নতুন মুখের সন্ধানে অডিশন দিয়ে অভিনয়ের সুযোগ পেয়েছেন। যার সুটিং খুব শিগ্রই শুরুহবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও এই অভিনেতার হাতে আরো বেশকিছু ভালো কাজ আছে বলে জানিয়েছেন।

এই গুনি শিল্পী একাধারে অভিনেতা, গল্প লেখক, পরিচালক, রেডিও আরজে এবং একজন দক্ষ সংগঠক । তার রচিত ও পরিচালিত নাটগুলোরমধ্যে কিউটিপাই, হ্যাপিন্যাস, প্রত্যাবর্তন, গল্পের নাম তুমি উল্লেখ্যযোগ্য। এছাড়াও তিনি ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও “রেডিও বিক্রমপুরে ৯৯.২ এফএম” এ শ্রোতা জরিপে বর্ষসেরা আরজে হিসেবে ২০২০, ২০২১ এবং ২০২২ এ পর পর ৩বার বিজয়ী হয়।

পলক বলেন, আজ এ পর্যন্ত আসার পিছনে আমার বাবার অবদান সবচেয়ে বেশি। বাবা সবসময় আমাকে কাজের প্রতি সাহস যোগিয়েছেন। তিনি আমাকে সবসময় বলেন- পেছনে না তাকিয়ে জীবনকে সামনের দিকে এগিয়ে নেও। পেছনে ফিরে তাকিয়ে থাকলে অথবা এক জায়গায় থেমে থাকলে জীবনে পিছিয়ে পরবে। একটি কথা মনে রাখবে, জীবন একটাই আর সফল জীবনের মানেই হলো শুধু এগিয়ে যাওয়ার গল্প।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/%e0%a6%ac%e0%a7%9c-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%a6%e0%a6%b0/feed/ 0
আরেকটা জীবন অপেক্ষা করছে https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%9b%e0%a7%87/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%9b%e0%a7%87/#respond Sun, 06 Feb 2022 06:11:24 +0000 https://somoyerpata.com/?p=92928 এমন একদিন আসবে যখন আল্লাহ তা‘আলা সৃষ্টির প্রথম ও শেষ অর্থাৎ সকল সৃষ্টিকে একত্রিত করবেন। শুধুমাত্র এ ঘটনার জ্ঞানই আল্লাহর বিচার সম্বন্ধে আপনাকে নিশ্চয়তা প্রদান করে।

সুতরাং, কারো টাকা-পয়সা অন্যায়ভাবে বেদখল হয়ে থাকলে সে সেখানে (হাশরের মাঠে) তা পাবে; যাকে অত্যাচার করা হয়েছে সে সেখানে ন্যায় বিচার পাবে এবং যে অত্যাচার করেছে সে সেখানে শাস্তি পাবে।

জার্মান দার্শনিক ইমানুয়েল কেন্ট বলেছেন— ‘এ জীবনের নাটক (এখানেই) শেষ নয়, এ নাটকের দ্বিতীয় দৃশ্য হবে। কেননা, আমরা দেখছি যে, অত্যাচারী ও তার শিকার ন্যায়বিচার না দেখেই নিবৃত বা ক্ষান্ত হচ্ছে বা অত্যাচারিত তার প্রতিশোধ নিতে পারছে না। অতএব, অবশ্যই অন্য জগৎ হবে, সেখানে ন্যায় বিচার করা হবে।’

শায়খ আলী তানতাবী এ বিষয়ে মন্তব্য করে বলেছেন, ‘একজন অমুসলিম দার্শনিকের এ বর্ণনার দ্বারা (এমন এক) পরকালের বা আখিরাতের অস্তিত্বের স্বীকারোক্তি পাওয়া যায়— যেখানে বিচার করা হবে।’

একজন আরব কবি বলেছেন— ‘যখন মন্ত্রী ও তার প্রতিনিধি স্বেচ্ছাচারী হয় এবং বিচারক তার বিচারে পক্ষপাতিত্ব করে বা অবিচার করে, তখন ধ্বংস, ধ্বংস; আকাশের বিচারকের পক্ষ থেকে জমিনের বিচারকের জন্য রয়েছে ধ্বংস।’

‘আজ প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান দেয়া হবে। আজ (কারো প্ৰতি) কোনো যুলুম করা হবে না; নিশ্চয় আল্লাহ অতিসত্বর হিসাব গ্রহণকারী।’ (আল মু’মিন: ১৭)

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%9b%e0%a7%87/feed/ 0
অপরাজিতা ফুল গাছের গুনাগুন https://somoyerpata.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97/ https://somoyerpata.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97/#respond Tue, 21 Dec 2021 16:09:36 +0000 https://somoyerpata.com/?p=92281

রাশিদুজ্জামান সরদার, ডুমুরিয়া-খুলনা প্রতিনিধি:

দেখতে নীল। বলা যায় সে নীলের সমার্থক। আদতে ফুল। ফুলের নাম অপরাজিতা। বেশ মজার ব্যাপার, যা কোনো দিন পরাজয় বরণ করেনি। এ সুন্দর নামের ফুলটি আমাদের দেশীয় ফুল। এটি লতা জাতীয় ছোট ফুল গাছ। বাঁশের বেড়া, গেট ও রেলিং এ ফুল গাছের বেড়ে ওঠার বাহন। তবে টবে এ ফুল খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। ফুল দেখতে বকফুল বা সিমফুলের মতো। সাধারণত নীল, সাদা ও বেগুনি এ তিন ধরনের ফুল দেখতে পাওয়া যায়। আমাদের দেশে নীল অপরাজিতা প্রচুর পরিমাণে দেখা যায়। অপরাজিতার কিছু কিছু প্রজাতি দেখতে অনেকটা প্রজাপতির মতো। তাই এর ইংরেজি নাম বাটারফ্লাই। অপরাজিতা অতি প্রাচীন ফুল। এ ফুলের অনেক গল্প লোকমুখে প্রচলিত। জাতকে, কালিদাসের শকুন্তলায় এ ফুলের উলেখ রয়েছে।

দূর্গা দেবীর অপর নাম অপরাজিতা। এ ছাড়াও হিন্দুরা এ ফুল দিয়ে পূজো দিয়ে থাকেন। অপরাজিতা বারমাস ফুটলেও প্রধানত বর্ষার মৌসুমী ফুল। কারণ বর্ষায় এ ফুল বেশি দেখা যায়। তবে নীল অপরাজিতা আমাদের সবার দৃষ্টি কেড়ে নেয়। অপরাজিতর মতো এমন চমৎকার নীল ফুল আর কয়টি আছে? এমন মজার নামই বা কয় জনের হয়। অপরাজিতা ঔষধি ফুল গাছও বটে। এর শুধু রং নয় গুনও রয়েছে। এর লতা, পাতা, শিকড় বিভিন্ন রোগ-ব্যাধি নিরাময় করে।

বয়:সন্ধিকালীন উন্মাদ রোগ, গলগন্ড রোগ, ফুলা রোগ, ঘন ঘন প্রস্রাব,স্বরভঙ্গ, শুষ্ক কাশি, আধকপালে ব্যথা ইত্যাদি রোগে অপরাজিতার মূল, ফুল পাপড়ি, গাছের লতাপাতা, মূলের ছাল ও বীজ ব্যবহার হয়ে থাকে। মূর্ছা বা হিস্টিরিয়া আক্রমণের সময় এর মূল গাছ ও পাতা থেঁতে ছেঁকে ১ চা চামচ রস কোনোরকমে খাইয়ে দিলে সেরে যায়। বয়:সন্ধিকালীন উন্মাদ রোগের চিকিৎসায় এর মূলের ছাল ৩ থেকে ৬ গ্রাম পরিমাণ নিয়ে বেটে দিনে ২ বার আতপ চাল ধোয়া পানি দিয়ে খেলে রোগমুক্তি ঘটে। গলগন্ড রোগে এর মূল ৫-৬ গ্রাম আন্দাজ ঘি দিয়ে শিলে পিষে অল্প মধু মিশিয়ে খেলে ভালো হয়ে যায়।

পুরোনো ফোলা রোগে নীল অপরাজিতা পাতা মূলসমুহ বেটে অল্প গরম করে লাগালে ফুলা সেরে যায়। শিশু অথবা বয়স্ক যারা ঘন ঘন প্রস্রাব করে এই ক্ষেত্রে সাদা বা নীল অপরাজিতা গাছের মূলসহ রস করে ১ চা চামচ প্রতিনি ২ বার একটু দুধ মিশিয়ে খাওয়ালে উপকার পাওয়া যায়। স্বরভঙ্গহলে ১০ গ্রাম থেঁতলে ৪-৫ কাপ পানিতে সেদ্ধ করে ১ কাপ থাকতে নামিয়ে ছেঁকে ১৫ মিনিট গারগল করলে সেরে যায়। শুষ্ক কাশি হলে অপরাজিতা মূলের রস ১ চা চামচ আধা কাপ অল্প গরম পানিতে মিশিয়ে সেই পানি ১০-১৫ মিনিট মখে পুরে রেখে গারগল করলে ভালো হয়ে যায়। আধকপালে ব্যথার রোগে এক টুকরা মূল ও গাছ থেঁতলে তার রসের নস্যি নিলে সেরে যায়। সতর্কতা: এ গাছের সবকিছুই ঔষদ হিসেবে ব্যবাহার হয় । তবে মূল এবং বীচি বেশী পরিমাণে খেলে শরীরে বিষের প্রতিক্রিয়া সৃষ্টি হয় । কাজেই এর পরিমান খুবই সাবাধানে প্রয়োগ করা উচিৎ।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97/feed/ 0
স্বামীর সেবা না করলে নারীদের বিয়ে করা উচিত নয়: হারিম শাহ https://somoyerpata.com/uncategorized/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80/ https://somoyerpata.com/uncategorized/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80/#respond Sat, 27 Nov 2021 00:31:20 +0000 https://somoyerpata.com/?p=91869 অনলাইনে জনপ্রিয় সোশ্যাল ‘ইনফ্লুয়েন্সার’ হারিম শাহ নারীদের নিয়ে মন্তব্য করে আলোচনার ঝড় তুললেন। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, স্বামীর সেবা না করলে নারীদের বিয়ে করা উচিত নয়।

পাকিস্তানের আলোচিত এই টিকটকার নারীবাদ নিয়ে তার ব্যক্তিগত মত তুলে ধরতে গিয়ে এ মন্তব্য করেন। হারিম আরও বলেন, ‘ইসলামে নারীদের সব ধরনের অধিকার রয়েছে। বিশ্বে আর কোনো ধর্ম নেই যে নারীদের অধিকার নিয়ে কথা বলেছে।’
তিনি দাবি করেন, ‘নারীবাদিরা স্বামীদের সেবা করার বিষয়টিকে ক্ষুণ্ণ করতে চায়। তারা চায় না স্বামীর সেবা করতে বরং স্বামী তাদের সেবা করুক এটাই তারা বাস্তবায়ন করতে চায়। নারীদের মনোভাব যদি এমন থাকে তাহলে তাদের বিয়ে করা উচিত নয়।’
হারিম শাহ আরও বলেন, ‘স্বামী হলো একজন নারীর কাছে আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। তাই তাদের কথা শোনা উচিত এবং তাদের চাহিদার গুরুত্ব দেওয়া উচিত।’

তিনি মনে করেন, ‘আমার শরীর আমার ইচ্ছা’ এই কথা বলে কেন এখন স্লোগান দিতে হবে। ইসলাম এ ব্যাপারে আমাদের স্পষ্ট করে দিয়েছে। ইসলাম আমাদের সকল অধিকার সম্পর্কে কথা বলেছে।

তবে আমাদের সেই সব নারীদের পাশে দাঁড়ানো উচিত যাদের প্রতি অবিচার করা হয়। একজন নারীর কাজ করার অধিকার রয়েছে, শিক্ষা গ্রহণের অধিকার রয়েছে এছাড়া অধিকার রয়েছে লাইফ পার্টনার পছন্দ করার। সূত্র: জিউও নিউজ।

]]>
https://somoyerpata.com/uncategorized/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80/feed/ 0
চোখের সাজে কাজল https://somoyerpata.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b2/ https://somoyerpata.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b2/#respond Sat, 09 Oct 2021 18:54:56 +0000 https://somoyerpata.com/?p=90722

* এ সময় ওয়াটার প্রুফ কাজল ব্যবহার করুন। লেপ্টে যাবে না তাহলে।

* চোখ ছোট হলে পুরু বা মোটা করে কাজল লাগাবেন না। এতে চোখ আরও ছোট দেখাবে। ছোট চোখের জন্য নিচের দিকে কাজল লাগিয়ে ঘন করে মাশকারা লাগাতে হবে। চোখের ওপরের অংশে আইলাইনার দেওয়ার প্রয়োজন নেই।

* কাজল সবসময় শার্প করে রাখবেন। শেষ মুহূর্তে সময় না পাওয়া গেলে অনেকেই চাপ দিয়ে ঘষেন। এতে করে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে।

চোখের সাজে কাজল

* ঘুমানোর আগে অবশ্যই আই মেকআপ তুলে ফেলতে হবে। কাজল বেশিক্ষণ রাখার ফলে চোখের নিচে কালো দাগ পড়ে যায়। কারণ, এতে রাসায়নিক পদার্থ থাকে। অ্যালকোহল নেই এমন আই মেকআপ রিমুভার তুলায় লাগিয়ে চোখ পরিষ্কার করতে হবে।

* কাজল দেওয়ার পর কালো রঙের আইশ্যাডো দিয়ে দিন এর ওপর। ছড়িয়ে যাওয়ার ভয় থাকবে না।

* দিনের বেলায় আইলাইনার না দিলেই ভালো দেখাবে। এ সময় শুধু কাজল আর মাশকারাই যথেষ্ট।

চোখের সাজে কাজল

* বড় চোখের অধিকারীরা চোখের নিচের অংশে কাজল না দিলেই ভালো।

* চোখের নিচে কাজল মোটা ও গাঢ় দেখাতে চাইলে একই রঙের শেড দিয়ে কাজল ব্লেন্ড করে নিন।

* পাশ্চাত্য পোশাকের সঙ্গে টেনে কাজল না লাগালেই ভালো লাগবে দেখতে।

অনেক সময় জমকালো দাওয়াতেও চোখের হালকা সাজ মানিয়ে যায়। আবার সকালেই কেউ হয়তো কাজলটা একটু গাঢ় করে দিয়ে বের হয়ে যান। চোখের সাজের সঙ্গে মিলিয়ে বাকি মেকআপ করতে হবে। নিজের জন্য, নিজের ভালো লাগাটুকুই প্রকাশ পাক কাজল কালো চোখের সাজে।

সুত্র: প্রথম আলো।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b2/feed/ 0
ঘরের কাজে নারিকেল তেলের ৬ আশ্চর্য ব্যবহার https://somoyerpata.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%ac/ https://somoyerpata.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%ac/#respond Sun, 03 Oct 2021 13:58:46 +0000 https://somoyerpata.com/?p=90579 সময়ের পাতা ডেস্ক:

চুলের যত্নে নারিকেল তেল ব্যবহারের বিকল্প নেই। প্রায় প্রতিটি বাড়িতেই এ তেল পাওয়া যায়। চুল কিংবা শরীরে দেওয়া ছাড়াও নারিকেল তেলের নানান ব্যবহারের জন্য সুপার তেল হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে।

চুলের যত্নে ব্যবহার করা ছাড়াও রান্নায় ও ঘরের বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে নারিকেল তেল। এ ছাড়া স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী এই তেল।

ঘরের কাজেও নারিকেল তেলের কিছু আশ্চর্য ব্যবহার সম্পর্কে জেনে নিন—

১. কাপড়ের দাগ দূর করে

বিভিন্ন পোশাক ও কাপড়ের দাগ দূর করতে অনেক কার্যকরী হতে পারে নারিকেল তেল।
এর জন্য নারিকেল তেল ও বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে নিয়ে তা দাগের স্থানে লাগান। এটি কিছুক্ষণ রেখে দিয়ে ধুয়ে নিলেই দূর হবে কাপড়ের দাগ। তবে মনে রাখবেন— নারিকেল তেল কিন্তু কাপড়ে অনেক দূর ছড়িয়ে পড়তে পারে। তাই সাবধানতার সঙ্গে লাগাতে হবে।

২. আঠা দূর করতে
বিভিন্ন স্থানে স্টিকার বা আঠালো কোনো কিছুর দাগ দূর করতে ব্যবহার করতে পারেন নারিকেল তেল।
এর জন্য আঠালো স্থানে নারিকেল তেল ব্যবহার করে ঘষলেই উঠে যাবে আঠালো অংশ বা আঠার দাগ।

৩. দুর্গন্ধ দূর করে
ঘরের দুর্গন্ধ দূর করতেও অনেক কার্যকরী হতে পারে নারিকেল তেল।
এর জন্য ১/৪ কাপ কর্নস্টার্চের সঙ্গে সমপরিমাণ বেকিং সোডা মিশিয়ে তাতে ৬ চামিচ নারিকেল তেল মিশিয়ে নিন। তার পর সেই মিশ্রণটি খোলা স্থানে রেখে দিলেই মিলবে সারা বছর সুগন্ধ।

৪. মরিচা দূর করে
কোনো কিছুর মরিচা দূর করতে পারে নারিকেল তেল। এর জন্য মাত্র এক ফোঁটা নারিকেল তেল ঘষলেই দূরে থাকতে পারে মরিচা বা জং ধরার সমস্যা।

৫. চামড়ার জিনিস উজ্জ্বল করে
চামড়ার যে কোনো জিনিস উজ্জ্বল করতে অনেক কার্যকরী হতে পারে নারিকেল তেল। এর জন্য শুধু কয়েক ফোঁটা নারিকেল তেল নিয়ে তা চামড়ার জিনিসের ওপরে ঘষতে হবে।

৬. পোকামাকড় থেকে মুক্তি পেতে
যে কোনো পোকামাকড় থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন নারিকেল তেল। এর জন্য পেপারমিন্ট ওয়েলের সঙ্গে নারিকেল তেল মিশিয়ে তা শরীরে ব্যবহার করলেই আর আপনার কাছে আসবে না পোকামাকড়।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%ac/feed/ 0
যেসব রোগ নিয়ে লজ্জা ও সংকোচ রয়েছে পুরুষের https://somoyerpata.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/%e0%a6%af%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8b/ https://somoyerpata.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/%e0%a6%af%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8b/#respond Tue, 28 Sep 2021 10:56:09 +0000 https://somoyerpata.com/?p=90482 সময়ের পাতা ডেস্ক:

নারীরা প্রায়শই লজ্জা ও সংকোচের কারণে বেশ কিছু রোগ সম্পর্কে পরিবারের কাছে তথ্য গোপন করেন। তবে শুধু নারীরাই নয়, বিশ্বব্যাপী পুরুষেরাও অনেক সময় তাদের নানা অসুখ সম্পর্কে লজ্জাবোধ করেন এবং তথ্য গোপন করেন।

চিকিৎসকেরা বলছেন, পুরুষরা যেসব রোগের তথ্য গোপন করেন তার বেশিরভাগই প্রজননতন্ত্রের নানা অসুখ। যেমন অণ্ডকোষের নানাবিধ সমস্যা, ইরেক্টাইল ডিসফাঙ্কশন, প্রিম্যাচিওর ইজাকুলেশন, ফিস্টুলা, হার্নিয়া, গাইনোকোমেশিয়া বা পুরুষের স্তন বৃদ্ধি এর মধ্যে কয়েকটি।

অণ্ডকোষের নানাবিধ সমস্যা

ইউরোলজিস্ট ডা. ফজল নাসের অণ্ডকোষের বেশ কয়েকটি অসুখ সম্পর্কে ধারণা দিয়েছেন। তিনি বলছেন, হাইড্রোসিল, যাতে অণ্ডকোষের বাইরের দিকে পানি জমে, অণ্ডকোষ ফুলে যায়। প্রদাহ অথবা আঘাতের কারণে এটি হতে পারে। অণ্ডকোষের দুই পাশে, অথবা একপাশেও এটি হতে পারে।

তিনি বলছেন, অণ্ডকোষের বেশিরভাগ সমস্যায় অঙ্গটি ফুলে যাওয়া একটি লক্ষণ। বেশিরভাগ সমস্যায় ব্যথা হতে পারে।

এর প্রতিকার হিসেবে ডা. নাসের বলছেন, অণ্ডকোষের সমস্যা নিয়ে তখন অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে যখন খেয়াল করবেন যে অণ্ডকোষের অনুভূতি চলে গেছে। অণ্ডকোষে হাত দিলে, এমনকি উরুতেও একটু ঘষা লাগলে পুরুষদের এক ধরনের অনুভূতি হয়। সেই অনুভূতি যখন বোধ হবে না এবং আস্তে আস্তে অণ্ডকোষ ফুলে যাচ্ছে, এই দুটো সমস্যা খেয়াল করলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। এর থেকে ক্যানসার হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

গাইনোকোমেশিয়া

এন্ডোক্রাইনোলজিস্ট ডা. মুস্তাফা কায়সার বলছেন, গাইনোকোমেশিয়া হরমোনের ভারসাম্যহীনতার কারণে সৃষ্ট একটি অসুখ। সাধারণত কিশোর বয়সে ছেলেদের স্তন সামান্য বড় হয়ে পরে আবার কিছুদিন পর এমনিতেই সেরে যায়।

তিনি বলছেন, ‘সাধারণত বয়ঃসন্ধিকালে গাইনোকোমেশিয়া হয়। উভয়-পাশে বা একপাশে এটি হতে পারে। সাধারণত এতে ব্যথা থাকে। বেশিরভাগ সময়ে এটা আগের অবস্থায় ফিরে আসে। যদি এটা তিন সেন্টিমিটারের বেশি বড় হয়, আমরা হরমোন চিকিৎসা দিয়ে থাকি। এটি ক্যানসার বা অন্য কোনো শারীরিক জটিলতা তৈরি করে না। তবে ছয় মাসের বেশি সময় থাকলে এটি আর ভালো হয় না। বয়স বেড়ে যাওয়ার পর যদি কেউ অস্বস্তি বোধ করেন তাহলে খুব সহজ অস্ত্রোপচার করে এটি অপসারণ করা যায়।’

ইরেক্টাইল ডিসফাংশন ও প্রিম্যাচিওর ইজাকুলেশন

ডা. ফজল নাসের বলছেন, যে সমস্যায় পুরুষরা সবচেয়ে বেশি সংকোচ বোধ করেন তা হল যৌন মিলনের সময় পুরুষাঙ্গ শক্ত না হওয়া যাকে বলে ইরেক্টাইল ডিসফাঙ্কশন। সঙ্গম শুরু করার পর খুব দ্রুত বীর্যপাত হওয়া এটিকে বলা হয় প্রিম্যাচিওর ইজাকুলেশন।

তিনি বলছেন, ‘বেশিরভাগ পুরুষ জীবনে কোন না কোন সময় এটির মুখোমুখি হয়। কিন্তু তার অর্থ এই নয় যে তাদের কোন শারীরিক সমস্যা রয়েছে। অনেক সময় ক্লান্তি, উদ্বেগের কারণে সাময়িক সমস্যা হতে পারে। তবে কারো যদি নিয়মিত এই সমস্যা হয় তাহলে তার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিৎ।’

যৌনাঙ্গের রক্তনালী সরু হয়ে যাওয়া, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, হরমোনজনিত সমস্যা, কোন ঔষধের বিরূপ প্রতিক্রিয়া এই সমস্যার কারণ হতে পারে। ডা. নাসের বলছেন, এই সমস্যা দুটি বেশিরভাগ সময় চিকিৎসায় ভালো হয়ে যায়।

শারীরিক কষ্ট ও নানা স্বাস্থ্য ঝুঁকি থাকা স্বত্বেও পুরুষেরা কেন তাদের কিছু অসুখের কথা গোপন করছেন এমন এমন প্রশ্নের জবাবে মনোরোগ বিশেষজ্ঞ ডা. ইশরাত শারমিন রহমান বলছেন, নারী ও পুরুষের অসুখ নিয়ে লজ্জার কারণ দুই রকম এবং বিষয়টি সামাজিকভাবে শিক্ষার একটি ফল।

তার মতে পুরুষেরা দুর্বল হবে না, তার যৌনতা তার শক্তির উৎস সামাজিকভাবে পুরুষদের এমন শিক্ষা দেয়ার কারণে তারা এসব অসুখকে তারা পুরুষত্বের উপরে আঘাত মনে করে।

তিনি বলছেন, ‘অনেক সময় দেখা যায় তারা ভাবে শেয়ার করলে বুলিং করবে হাসাহাসি করবে, পুরুষত্বে সমস্যা আছে বলে লেবেল করবে। পুরুষরা ভাবে যে সেক্সুয়াল বিষয় তাদের শক্তির উৎস। এই বিষয়ে সামর্থবান না হতে পারলে তাদের পুরুষালী ধারনা ও ইগো আঘাতপ্রাপ্ত হয়। এমনকি স্ত্রীরাও খোঁটা দিয়ে থাকে এসব কারণে তারা লজ্জা বা সংকোচ বোধ করে।’

ডা. ইশরাত শারমিন রহমান বলছেন, পুরুষদের এসব সমস্যার সমাধানে সামাজিকভাবেই তার শিক্ষার পরিবর্তন দরকার। তবে তিনি মনে করেন তার সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তার স্ত্রী ও সঙ্গী। যাদের পক্ষে সমস্যা আঁচ করা অন্যদের চেয়ে সহজ।

তিনি পরামর্শ দিচ্ছেন যে দোষারোপ ও বিদ্রূপ না করে সঙ্গী যদি বরং তার প্রতি সহানুভূতিশীল হয়ে মানসিক সমর্থন জোগায় সেটি হবে অসুখটি সারিয়ে তোলার অনেক বড় একটি ধাপ।

তথ্য সূত্র: বিবিসি বাংলা

]]>
https://somoyerpata.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/%e0%a6%af%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8b/feed/ 0
মসলা দেয়া তরকারিতে লুকিয়ে আছে যেসব গুণাগুণ https://somoyerpata.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95%e0%a6%bf/ https://somoyerpata.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95%e0%a6%bf/#respond Tue, 28 Sep 2021 10:25:45 +0000 https://somoyerpata.com/?p=90452 সময়ের পাতা ডেস্ক:

ঠিক কবে থেকে মানুষ খাবারে মসলা ব্যবহার করে আসছে সেটা বলা কঠিন কিন্তু খুব সহজেই বলা যায় যে মসলার ইতিহাস মানুষের ইতিহাসের সমান।

সেই আদি কাল থেকেই খাবারের স্বাদ বাড়াতে নানা ধরনের মসলা ব্যবহার করা হয়। বিশেষ করে খাদ্যের সাথে গন্ধ ও রঙ যোগ করা এবং খাবার সংরক্ষণে এসবের রয়েছে বিশেষ ভূমিকা।

এসব মসলা, বিশেষ করে হলুদ ও মরিচ নিয়ে, সাম্প্রতিক কালে ব্যাপক গবেষণা হচ্ছে।

বিজ্ঞানীরা বলছেন, এসব মসলা স্বাস্থ্যের জন্যে উপকারী। একারণে এগুলো এখন আর শুধু রান্না ঘরের মধ্যেই সীমিত নেই, পৌঁছে গেছে চিকিৎসা বিজ্ঞানেও।

মসলার মধ্যে যেসব রাসায়নিক উপাদান আছে সেগুলো নানা ধরনের রোগ প্রতিরোধ ও প্রতিকারে সাহায্য করে থাকে। মসলা থেকে এসব উপাদান সংগ্রহ করে সেগুলো এখন বিকল্প ওষুধ হিসেবেও ব্যবহৃত হচ্ছে।

বাংলাদেশের পুষ্টি বিজ্ঞানী নাজমা শাহীন দৈনন্দিন রান্নায় ব্যবহৃত মসলা নিয়ে গবেষণা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক তিনি।

নাজমা শাহীন বলেন, ইন্ডিয়ান অনেক মসলা অনেক বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। কিন্তু এসব মসলাতে যেসব উপাদান আছে সম্প্রতি সেগুলো মসলা থেকে আলাদা করে নিয়ে বিকল্প ওষুধ হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং উন্নত দেশে ওভার দ্য কাউন্টার এগুলো কিনতে পাওয়া যায়, বলেন তিনি।

নাজমা শাহীন বলছেন, আমাদের অনেকেরই ধারণা স্পাইসি খাবার বোধ হয় ক্ষতিকর। কিন্তু আমাদের প্রতিদিনের খাবারে যেসব মসলা ব্যবহার করা হয়, সেগুলো স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।

তিনি বলেন, অনেক মসলা আমাদের হজমে সহায়তা করে। জাপানিরা কাঁচা মাছ খায়। এই কাঁচা মাছের সাথে তারা আদার একটি টুকরোও দেয় যা কাঁচা মাছ হজম করতে সাহায্য করে।

এছাড়াও অনেক মসলা যেমন হলুদ ও রসুনে রয়েছে এন্টি-মাইক্রোবিয়াল বা জীবাণু-প্রতিরোধী উপাদান।

মেথি, পেঁয়াজ, হলুদ ও রসুনের মতো কিছু মসলা ডায়াবেটিস প্রতিরোধেও কাজ করে। এসব মসলা রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে সহায়তা করে।

কিন্তু কেউ কেউ অভিযোগ করেন যে প্রচুর মসলাযুক্ত খাবার খাওয়ার ফলে তারা বুকজ্বালা ও গ্যাস্ট্রিকসহ নানা ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন।

নাজমা শাহীন বলছেন, যে কোনো খাবারই, যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি খেলে, ক্ষতি হবেই। যত পুষ্টিকর খাবারই হোক সব খাবারই খাওয়ার একটা পরিমাণ আছে।

আমরা তো মাত্রার অতিরিক্ত কোনোটাই খেতে পারি না। দুধ ও ডিম এত পুষ্টিকর খাবার কিন্তু সেটাও তো আমি যত খুশি তত খেতে পারবো না। মসলার ক্ষেত্রেও তাই।

তিনি বলেন, ইদানিং অনেক গবেষণায় মসলায় নানা ধরনের উপাদান পাওয়া গেছে যেগুলো স্বাস্থ্যের জন্য উপকারী। পরীক্ষাগারে রাসায়নিক বিশ্লেষণ, প্রাণীর দেহে পরীক্ষামূলক প্রয়োগ এবং পরে মানবদেহেও পরীক্ষা চালিয়ে এসব উপকারিতার বিষয়ে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা।

শত শত বছর ধরে মানুষের যে খাদ্যাভ্যাস গড়ে উঠেছে তার পেছনেও রয়েছে বৈজ্ঞানিক ভিত্তি।

আমরা লেক, পুকুর ও নদীর মাছ খাই। এসব মাছে অনেক জীবাণু থাকে। সেকারণে আমাদের খাদ্যাভ্যাসে মাছটাকে প্রথমে লবণ দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করা হয়। তার পর সেটাকে হলুদ দিয়ে মাখিয়ে অনেকক্ষণ ধরে রান্না করে তারপর খাই। কিন্তু সমুদ্র তীরবর্তী দেশে, যারা সামুদ্রিক মাছ খায়, কাঁচা মাছ খেলেও তাদের কোনো ক্ষতি হয় না। কারণ লবণাক্ত পানিতে ব্যাকটেরিয়া থাকে না।

প্রতিদিনের রান্নায় আমরা যেসব মসলা ব্যবহার করি তার মধ্যে রয়েছে লাল মরিচ, হলুদ, রসুন, ধনে এবং আদা।

মরিচ

আমাদের খাবারে যেসব মসলা ব্যবহার করা হয় তার মধ্যে একটি হচ্ছে লাল মরিচের গুড়ো।

এর মধ্যে আছে ক্যাপসাইসিন নামের একটি বায়োঅ্যাকটিভ কম্পাউন্ড। এটি আমাদের লিভারে ও রক্তে কোলেস্টোরেলের পরিমাণ কমাতে সাহায্য করে।

এর প্রধান কাজ চর্বি ধ্বংস করা। অনেক গবেষণায় দেখা গেছে মানুষের দীর্ঘায়ুর পেছনে এই ক্যাপসাইসিনের ভূমিকা রয়েছে।

আমাদের শরীরে চর্বির অংশ কমায় লাল মরিচ। এছাড়াও রক্ত এবং রক্তনালীতে প্লাক তৈরি হওয়ার ক্ষেত্রেও বাধা দেয় ক্যাপসাইসিন, বলেন নাজমা শাহীন।

এছাড়াও এটি লিভারকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে সেখানে কলেস্টেরল সিনথেসিস কম হয়। অর্থাৎ খারাপ কলেস্টেরলের উৎপাদনে এটি বাধার সৃষ্টি করে।

কোরীয় খাবারে প্রচুর পরিমাণে লাল মরিচ ব্যবহার করা হয়।

হলুদ
হলুদ মসলা নিয়েই সবচেয়ে বেশি গবেষণা হয়েছে। পুষ্টি বিজ্ঞানীরা বলছেন, হলুদের চিকিৎসাগুণ অভাবনীয়। আয়ুর্বেদিক চিকিৎসায় কয়েক হাজার বছর ধরে হলুদ ব্যবহৃত হচ্ছে।

নাজমা শাহীন বলেন, হলুদকে বলা হয় হার্টের টনিক। এটি রক্তকে পাতলা রাখে। হার্টকেও শক্তিশালী করে।

এছাড়াও হলুদ রক্তে খারাপ কলেস্টেরল কমাতে সাহায্য করে। বৃদ্ধি করে ভালো কলেস্টেরল। রক্তনালীতে প্লাক জমে যাতে সেখানে ব্লক তৈরি না হয় তাতেও ভূমিকা রাখে এই মসলাটি। শরীরের রোগ প্রতিরোধী ক্ষমতা বড়ায় এই হলুদ।

হলুদের মধ্যে যে কারকুমিন উপাদান আছে তার অ্যান্টি-অক্সিডেন্ট ভূমিকা রয়েছে। নানা কারণে শরীরে যেসব ফ্রি র‍্যাডিকেল তৈরি হয় সেগুলো নানা ধরনের ক্ষতি করতে পারে। এসব প্রতিরোধেও হলুদের ভূমিকা উল্লেখযোগ্য।

এটি লিভারকে রক্ষা করে। নিকোটিনের কারণে ফুসফুসের যে ক্ষতি হয় সেটাকেও প্রতিরোধ করতে সাহায্য করে। এটি নিউরো প্রোটেকটিভ হিসেবেও কাজ করে যার জন্য এখন দেখা যাচ্ছে যে আলঝেইমার্সের রোগীদের চিকিৎসায়ও কারকুমিন ব্যবহার করা হচ্ছে, বলেন তিনি।

ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে হলুদ। কারণ এটি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। ফলে কোথাও কেটে গেলে সেখানে হলুদ লাগিয়ে দেয়া হয়।

ক্যান্সারসহ ডায়াবেটিস প্রতিরোধেও ভূমিকা রয়েছে হলুদের। চোখে ছানি পড়া থেকেও রক্ষা করে হলুদের কারকুমিন। হাঁটুতে ব্যথার মতো শরীরের নানা ধরনের প্রদাহ প্রতিরোধ করতেও এর ভূমিকা রয়েছে।

এতো সব গুণের কারণে এই হলুদ দিয়ে এখন কফির মতো পানীয়ও তৈরি করা হচ্ছে।

রসুন
হৃদরোগের জন্য রসুন অত্যন্ত উপকারী। হার্টের অসুখ প্রতিরোধে অনেকেই কাঁচা রসুন খেয়ে থাকেন। আয়ুর্বেদিক চিকিৎসাতেও রসুন ব্যবহার করা হয়। গবেষণায় দেখা গেছে এটি কলেস্টেরল বা খারাপ চর্বি কমাতে সাহায্য করে। রক্ত জমাট-বাঁধা প্রতিরোধ করে।

রসুনের মধ্যে আছে গন্ধক বা অর্গানো সালফার। এ কারণেই রসুন থেকে একটা তীব্র গন্ধ পাওয়া যায়।

এর মধ্যে আছে অ্যামাইনো এসিড যা আমাদের পাকস্থলীকে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে। সাধারণত সালাদ কিম্বা কাঁচা সবজির মাধ্যমে এক ধরনের ব্যাকটেরিয়া পাকস্থলীতে যায় যা সেখানে আলসার তৈরি করতে পারে। পরে সেটি পাকস্থলীর ক্যান্সারেও রূপ নিতে পারে। রসুনের অ্যামাইনো এসিড ক্যান্সার হওয়ার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে, বলেন অধ্যাপক নাজমা শাহীন।

গবেষণায় দেখা গেছে যেসব এলাকায় রসুন ও পেঁয়াজ বেশি খাওয়া হয় সেখানকার জনগোষ্ঠীর মধ্যে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার অনেক কম।

রসুনেও আছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। এটি অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে। সর্দি-কাশি সারায়। প্রদাহ ও সংক্রমণ নিরাময়ের পাশাপাশি রোগ প্রতিরোধী ক্ষমতাকেও শক্তিশালী করে এবং ডায়াবেটিস মোকাবেলাতেও এর ভূমিকা রয়েছে।

ধনে
কোলেস্টেরল কমাতে সাহায্য করে এই মসলা। এর মধ্যেও রয়েছে ডায়াবেটিস প্রতিরোধী গুণ। এটি রক্তে সুগার কমাতে সাহায্য করে।

শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা কমাতেও এর ভূমিকা উল্লেখযোগ্য। এছাড়াও এলার্জি ও হজমের ক্ষেত্রেও এর ইতিবাচক ভূমিকা রয়েছে।

আদা
এতে যেসব উপাদান আছে সেগুলোর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভূমিকা।

কোলন ক্যান্সারের সেল ধ্বংস করতে সাহায্য করে এর উপাদান। এছাড়াও এর রয়েছে প্রদাহ নিরাময়ের ক্ষমতা।

শরীরের রোগ প্রতিরোধী ক্ষমতাকে শক্তিশালী করে এই আদা। কাশি, বমি বমি ভাব ও বদহজম কমাতেও এটি সাহায্য করে।

পুষ্টি বিজ্ঞানী নাজমা শাহীন বলেন, চীনা ওষুধে এই আদা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। শরীরে ব্যথা, হাইপার-টেনশন, ডিমেনশিয়া, কোষ্ঠকাঠিন্য এবং আর্থ্রাইটিজের মতো বিভিন্ন রোগ প্রতিরোধ ও নিরাময়ে এই মসলাটির ভূমিকা রয়েছে।
সূত্র : বিবিসি

]]>
https://somoyerpata.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95%e0%a6%bf/feed/ 0