বিনোদন – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Wed, 29 Nov 2023 06:43:38 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=6.4.8 https://i0.wp.com/somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132.png?fit=32%2C32&ssl=1?v=1614354549 বিনোদন – Somoyerpata https://somoyerpata.com 32 32 99866440 সোহেল আফসানের জনপ্রিয় নাটক ‘সেরের উপর সোয়া সের’ এর দ্বিতীয় প্রান্তিকের কাজ শুরু https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%ab%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8/ https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%ab%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8/#respond Wed, 29 Nov 2023 06:43:38 +0000 https://somoyerpata.com/?p=96928 ২৯ শে নভেম্বর, ২০২৩। এরশাদ আবির, নিজস্ব প্রতিবেদক। “সোহেল আফসান অভিনীত জনপ্রিয় নাটক “সেরের উপর সোয়া সের” এর দ্বিতীয় প্রান্তিকের কাজ শুরু হয়েছে।” বর্তমানে বাংলাদেশের টিভি নাটকের সুন্দর সোনালি সময়ের আবির্ভাব হয়েছে। কলকাতার আগে এদেশে টেলিভিশন নাটকের সম্প্রচার শুরু হয়। বর্তমানে বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম টিভি নাটক। তরুণ-তরুণীদের কাছে নাটক মানেই তুমুল জনপ্রিয়তা। তারই ধারাবাহিকতায় […]

The post সোহেল আফসানের জনপ্রিয় নাটক ‘সেরের উপর সোয়া সের’ এর দ্বিতীয় প্রান্তিকের কাজ শুরু appeared first on Somoyerpata.

]]>
২৯ শে নভেম্বর, ২০২৩।
এরশাদ আবির,
নিজস্ব প্রতিবেদক।
“সোহেল আফসান অভিনীত জনপ্রিয় নাটক “সেরের উপর সোয়া সের” এর দ্বিতীয় প্রান্তিকের কাজ শুরু হয়েছে।”
বর্তমানে বাংলাদেশের টিভি নাটকের সুন্দর সোনালি সময়ের আবির্ভাব হয়েছে। কলকাতার আগে এদেশে টেলিভিশন নাটকের সম্প্রচার শুরু হয়। বর্তমানে বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম টিভি নাটক। তরুণ-তরুণীদের কাছে নাটক মানেই তুমুল জনপ্রিয়তা। তারই ধারাবাহিকতায় স্টার মাল্টিমিডিয়া প্রযোজনায়, প্রখ্যাত পরিচালক মাসুম আজিজের পরিচালনায় জনপ্রিয় ধারাবাহিক নাটক “সেরের উপর সোয়া সের” এর একটি সিজন বা ১৩টি পর্ব সফলভাবে প্রচারিত হয়েছে। যেখানে অভিনয় করেছেন সোহেল আফসান, মীরসাব্বির, আ খ ম হাসান, হুমায়রা হিমু, সিয়াম, হাবিবুর রহমান মধু, রানু দাস, সাবিহা জাহান, আহসানুল হক মিনু, কাজী আমিনূর, শফিক খান দিলু, শ্যামল হাসান, দেওয়ান সিরাজ, এলিন রাগ, ফিরোজ, শেখ লিয়া, রাজা হাসান, মীর জাকির, মাসুম আজিজ। প্রচন্ড রকম জনপ্রিয়তা পাওয়ার কারণে এটির দ্বিতীয় প্রান্তিক নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। অতি শীঘ্রই দর্শকরা এটি টিভিতে দেখতে পাবে।

The post সোহেল আফসানের জনপ্রিয় নাটক ‘সেরের উপর সোয়া সের’ এর দ্বিতীয় প্রান্তিকের কাজ শুরু appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%ab%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8/feed/ 0 96928
আজ শিল্পকলা একাডেমীতে চলচ্চিত্র “জাল ছেঁড়ার সময়” এর প্রিমিয়ার শো https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ae%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b2/ https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ae%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b2/#respond Sat, 05 Nov 2022 07:36:03 +0000 https://somoyerpata.com/?p=95365 সময়ের পাতা ডেস্ক: একাত্তরের দ্রোহ, ভালবাসা, যুদ্ধ আর দেশপ্রেমের গল্প নিয়ে চলচ্চিত্র ‘জাল ছেড়াঁর সময়’ এর প্রিমিয়ার শো আজ শনিবার বিকাল ৪: ৩০ মি: বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রকলা মিলনায়তনে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় সাংসদ অসীম কুমার উকিল,শিল্পকলা একাডেমির মহা […]

The post আজ শিল্পকলা একাডেমীতে চলচ্চিত্র “জাল ছেঁড়ার সময়” এর প্রিমিয়ার শো appeared first on Somoyerpata.

]]>

সময়ের পাতা ডেস্ক:

একাত্তরের দ্রোহ, ভালবাসা, যুদ্ধ আর দেশপ্রেমের গল্প নিয়ে চলচ্চিত্র ‘জাল ছেড়াঁর সময়’ এর প্রিমিয়ার শো আজ শনিবার বিকাল ৪: ৩০ মি: বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রকলা মিলনায়তনে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় সাংসদ অসীম কুমার উকিল,শিল্পকলা একাডেমির মহা পরিচালক লিয়াকত আলী লাকী সহ সাংস্কৃতিক অঙ্গনের অনান্য নেতৃবৃন্দ ।


উপন্যাস থেকে নির্মিত চলচ্চিত্রটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাংবাদিক, নির্মাতা সাজ্জাদ হায়দার। অভিনয় করেছেন- নবাগত ইমন খান, সুস্মিতা সুস্মি, আশিক চৌধুরী, অঞ্জলী, এমদাদ, নূর হোসেন রানা, শিউলি জামান, নিথর মাহবুব,মন্টি, ইকবাল, আফরোজা, প্রকাশ সরকার সুমন, রাজ রিয়াজ, ফারজানা রনি, প্রয়াত তোরাব আলি, ফারিয়াসহ অনেকে। এই প্রজন্মের সংগীতশিল্পী ফারজানা রনি, রুকশানা রুপসা, তাসনিম জামান স্বর্ণা ও আফরোজা রুবি প্লেব্যাক করেছেন। চিত্রগ্রহণে ছিলেন সিনিয়র ক্যামেরা ম্যান হাবিব রাজা ও কবির। সংগীত পরিচালনা করেছেন জিয়াউল হাসান ও সাগরিকা। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটির দৃশ্য ধারণের কাজ হয়েছে মুন্সিগঞ্জের বিক্রমপুরের সিরাজদিখান,গাজীপুরের পূবাইল, পদ্মা নদীর তীরে, কুয়াকাটা, খুলনায় একটি পুরনো যুদ্ধ জাহাজে ও এফডিসিতে বাকি দৃশ্যগুলোর ধারণ কাজ সম্পন্ন হয়।

সিনেমাটি নিয়ে পরিচালক সাজ্জাদ হায়দার বলেন বলেন, ‘জাল ছেঁড়া সময়’ অবশ্যই ডিরেক্টর’স্ মুভি। এই চলচ্চিত্রে অভিনেতা-অভিনেত্রীদের স্টার’স ভ্যালু বিবেচনা করা হয়নি। প্রায় প্রতিটি চরিত্রকে সমান গুরুত্ব দিয়ে তরুণ প্রজন্মের মেধাবী অভিনয় শিল্পীদের প্রাধান্য দেয়া হয়েছে। তবে মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের সব চেয়ে বড় সমস্যা হলো, সেই সময়ের উপকরণ। একাত্তরের ঢাকার সাথে এখনকার ঢাকার কোনও মিল নেই। রাজপথ তো বটেই, প্রতিটি অলিগলি পাল্টে গেছে। পাল্টে গেছে যানবাহন, মানুষের পোশাক-আষাক। একই অবস্থা ঢাকার বাইরের শহরগুলোতে। এ কারণে ইচ্ছা থাকলেও একাত্তরের ঢাকা শহরকে মনের মতো করে উপস্থাপন করা যায়নি। তবে সঠিক ভাবে উপস্থাপন করতে চেষ্টার কমতি ছিল না। এ সিনেমায় সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যুদ্ধের দৃশ্যে স্পেশাল ইফেক্ট দেখানো হয়েছে। ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সিনেমায় অতি অভিনয় নেই-বাংলাভাষার বিকৃতি নেই। সংলাপে প্রমিত বাংলা উচ্চারণ নিখুঁত করার চেষ্টা করা হয়েছে। অহেতুক কোনো যৌনতা দেখানো হয়নি। এ কারণে দর্শকের মনে একগুঁয়েমি আসার সুযোগ নেই এবং পরিবারের সবাইকে নিয়ে সিনেমাটি দেখা যাবে ।

উনসত্তরের গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকেই কাহিনি শুরু। একাত্তরের বিদ্রোহী তারুণ্যের পাশাপাশি সেই সময়ের সুবিধাবাদী দ্বিধাগ্রস্ত মানুষদেরও দেখানো হয়েছে। এছাড়া সত্তর দশকের বিশ্বযুব বিদ্রোহের ছোঁয়া দেয়া হয়েছে এ চলচ্চিত্রে।

The post আজ শিল্পকলা একাডেমীতে চলচ্চিত্র “জাল ছেঁড়ার সময়” এর প্রিমিয়ার শো appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ae%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b2/feed/ 0 95365
জেসমিন রফিকের পরিচালনায় আসছে একক নাটক”ভাবে লাভ নাই” https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f/ https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f/#respond Tue, 13 Sep 2022 13:19:35 +0000 https://somoyerpata.com/?p=95088 বিনোদন রিপোর্ট ঃ- দেশে সনামধন্য একটি বেসরকারি টেলিভশনের জন্য নির্মত হলো একক নাটক “ভাবে লাভ নাই” একক নাটক। নাটকটিতে গ্রামের দুই যুবকের বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। জসিম নামে যুবক বিএ পাশ করে বড় চাকরি করার স্বপ্ন দেখে ছোট কাজ সে পছন্দ করে না। আর জসিমের বন্ধু হেলাল বিএ পাশ করে চাকরির পিছনে না ছুটে খামারির […]

The post জেসমিন রফিকের পরিচালনায় আসছে একক নাটক”ভাবে লাভ নাই” appeared first on Somoyerpata.

]]>
বিনোদন রিপোর্ট ঃ-

দেশে সনামধন্য একটি বেসরকারি টেলিভশনের জন্য নির্মত হলো একক নাটক “ভাবে লাভ নাই” একক নাটক। নাটকটিতে গ্রামের দুই যুবকের বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। জসিম নামে যুবক বিএ পাশ করে বড় চাকরি করার স্বপ্ন দেখে ছোট কাজ সে পছন্দ করে না। আর জসিমের বন্ধু হেলাল বিএ পাশ করে চাকরির পিছনে না ছুটে খামারির কাজ করে। এই বিষয় টা জসিম মানতে পারে না। ড্রেসে টোকা দিয়ে চলা, ষ্টাইল করে কথা বলা, যত প্রকার ভাব আছে সবই জসিমের মধ্যে আছে। ডিগ্রীপাশ করেছে অনেক আগেই, বয়সের ছাপ তার গায়ে লেগেছে। তবুও মাটির ঘরে শুয়ে বিল্ডিং তোলার স্বপ্ন দেখে। ছোট কোন কাজের কথা সে কোন ভাবে চিন্তাই করতে পারেনা। অপর দিকে জসিমের বন্ধু সে সারাক্ষন টিজ করে তার সাথে ডিগ্রী পাশ করা বন্ধু হেলালকে। কারন একটাই, হেলাল চাকুরির পিছু ঘুরে হতাশ হয়ে, বড় চাকুরির আশা ছেড়ে পল্ট্রি ও মৎস্য ফার্মনিয়ে পড়ে থাকে। এ কারনে জসিম হেলালকে ডিগ্রী পাশ কৃষক বলে টিজ করে। জসিম ও হেলাল দুই জন ভালোবাসে এলাকার রহমান চাচার দুই মেয়ে জুই ও শিখাকে। এই নাটক দিয়ে অনেক দিন পর ছোট পর্দায় ফিরলেন অভিনেতা শুভ খান। নাটকটিতে অভিনয় করেছেন রফিক মিন্টু, তাবাচ্ছুম মিথিলা, শুভ খান, তামান্না সরকার, শফিক খান দিলু,জেসমিন রফিক,সুমন আহমেদ বাবু,শিখা প্রমুখ। নাটকটি রচনা করেছেন এনডি আকাশ পরিচালনা করেছেন জেসমিন রফিক সহকারি পরিচালক ছিলেন রতন। সাভারের বিভিন্ন লোকেশনে নাটকটি চিত্রায়িত হয়েছে। কয়েকদিনর মধ্যে না দেখিতে পাবেন।

The post জেসমিন রফিকের পরিচালনায় আসছে একক নাটক”ভাবে লাভ নাই” appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f/feed/ 0 95088
প্রথম বারের মত বাঁধন এবং আনিকা জুটি বেধেছে https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%86/ https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%86/#respond Tue, 06 Sep 2022 16:25:58 +0000 https://somoyerpata.com/?p=95050 বিনোদন ডেস্ক: বিনোদন জগতে নতুন ধামাকা নিয়ে ইউটিউব চ্যালেন মিউজিক এক্সপ্রেস এ আসিতেছে গান “এমন একটা গল্প হবে”। লেখক মাসুম আহমেদ এর চমৎকার এ গানে অভিনয় করেছেন নতুন প্রজন্মের অভিনেতা বাঁধন হোসেন নাইম এবং অভিনেত্রী আনিকা মিলোন মুনা।সুন্দর এ মিউজিক ভিডিওটি নির্মান করেছেন নির্মাতা হানজালা ফারহান এবং পরিচালনা করেন রাফি হিমাদ্রি। মিউজিক এক্সপ্রেস এর নতুন […]

The post প্রথম বারের মত বাঁধন এবং আনিকা জুটি বেধেছে appeared first on Somoyerpata.

]]>

বিনোদন ডেস্ক:

বিনোদন জগতে নতুন ধামাকা নিয়ে ইউটিউব চ্যালেন মিউজিক এক্সপ্রেস এ আসিতেছে গান “এমন একটা গল্প হবে”। লেখক মাসুম আহমেদ এর চমৎকার এ গানে অভিনয় করেছেন নতুন প্রজন্মের অভিনেতা বাঁধন হোসেন নাইম এবং অভিনেত্রী আনিকা মিলোন মুনা।সুন্দর এ মিউজিক ভিডিওটি নির্মান করেছেন নির্মাতা হানজালা ফারহান এবং পরিচালনা করেন রাফি হিমাদ্রি। মিউজিক এক্সপ্রেস এর নতুন এ জুটি নিয়ে সহকারী এবং কাস্টিং ডিরেক্টর রাফি হিমাদ্রি বলেছেন “এই গানে প্রথম বারের মত স্বামী-স্ত্রী চরিত্রে দেখা যাবে বাঁধন ও আনিকা কে। রাফি হিমাদ্রি আরও জানিয়েছেন “এমন একটা গল্প হবে গানে” “দর্শকদের মনে জায়গা করতে আনিকা এবং বাদনের এ জুটি হবে সেরা জুটি।অন্য দিকে নির্মাতা হানজালা ফারহান বলেছেন “সম্পুর্ন বর্তমান সমাজের নতুন দাম্পত্য জীবনে সুখের একটা মুহুর্ত ফুটিয়ে তুলেছি মাত্র ৩ মিনিট ৩৪ সেকেন্ডের এই গানটির মাধ্যমে। তিনি আরও বলেন গানটির কথার সাথে স্ক্রিপ্ট মিলাতে সম্পুর্ন ভিডিও সুটিং করেছি পুবাইল,গাজিপুর”। গানটিতে আরও কাজ করেছে জনপ্রিয় মেকআপ আর্টিস্ট লিয়েও জুয়েল এবং মিউজিক এক্সপ্রেস এর সকল সদস্য।তাছাড়া ও কৃতজ্ঞতা প্রকাশে ভিডিওটির প্রধান চরিত্রে থাকা বাঁধন হোসাইন নাইম বলেন ” প্রথমে ধন্যবাদ জানাই নির্মাতা হানজালা ফারহান এবং পরিচালক রাফি হিমাদ্রিকে। আমাকে এই গানে ভিন্ন একটা চরিত্রে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য এবং সহশিল্পীকে।যদিও মিডিয়াতে অল্প দিনে বেশ কিছু কাজ করে প্রশাংসিত হয়েছি তবে আশা করি এই মিউজিক ভিডিওটি দর্শকদের অনেক ভালো লাগবে আর সে ভালোলাগা থেকে সবার মধ্যে আরও বেশি ভালোবাসার জায়গাটা তৈরি করতে পারি।
সর্বশেষ পাওয়া সংবাদ এ মিউজিক ভিডিওটি সেপ্টেম্বর ২০২২ এর দ্বিতীয় সপ্তাহে ইউটিউব চ্যানেল মিউজিক এক্সপ্রেস এ পাবলিশ হবে।


এ সময়ের উদীয়মান মডেল ও অভিনয়শিল্পী বাঁধন ও আনিকা। প্রথম বারের মত বাঁধন এবং আনিকা জুটি বেধেছে। মিউজিক এক্সপ্রেসপ্রোডাকশনে প্রথমাবারের মত বাঁধন ‘এমন একটা গল্প হবে ’ নামক শিরোনামের গানটিতে আনিকার বিপরীতে অভিনয় করেছে।

মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ফারহান ও রাফি হিমাদ্রি। মিউজিক ভিডিও মঙ্গলবার (২৭ সেটেম্বর) একটি ইউটিউব চ্যানলে মুক্তি পাবে। মিউজিক ভিডিও মুক্তি পাওয়ার আগেই ব্যাপক সাড়া ফেলেছে।
মিউজিক ভিডিও তে বাঁধন ও আনিকার জুটি প্রশংসিত হয়েছে।

কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাটকটির প্রধান চরিত্র বাঁধন হোসেন নাঈম তিনি বলেন, প্রথমে ধন্যবাদ জানাই আমার পরিচালক ও সহশিল্পীকে। মিডিয়াতে আমার পথচলা বেশিদিন হয়নি। অল্প দিনেই বেশকিছু কাজ প্রশংসিত হয়েছে। এই মিউজিক ভিডিও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে। আশা করি, সবারই মিউজিক ভিডিও পছন্দ হবে। দর্শকদের চাহিদায় আমাদের আগামীতেও একসঙ্গে জুটি হিসেবে দেখা যাবে।

The post প্রথম বারের মত বাঁধন এবং আনিকা জুটি বেধেছে appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%86/feed/ 0 95050
আজ শিল্পকলা‌ একাডেমীতে নাটক “দামাল ছেলে নজরুল” https://somoyerpata.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ae%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8/ https://somoyerpata.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ae%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8/#respond Wed, 25 May 2022 09:21:17 +0000 https://somoyerpata.com/?p=94176 সময়ের পাতা ডেস্ক : আজ ১১ জ্যৈষ্ঠ ২৫ মে বুধবার, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী। এবার জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বিদ্রোহীর শতবর্ষ’। এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান। নাটকের দল “জেনেসিস থিয়েটার” জাতীয় কবিকে নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন বছরের পর বছর। তারই ধারাবাহিকতায় এবার […]

The post আজ শিল্পকলা‌ একাডেমীতে নাটক “দামাল ছেলে নজরুল” appeared first on Somoyerpata.

]]>

সময়ের পাতা ডেস্ক :

আজ ১১ জ্যৈষ্ঠ ২৫ মে বুধবার, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী। এবার জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বিদ্রোহীর শতবর্ষ’। এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান। নাটকের দল “জেনেসিস থিয়েটার” জাতীয় কবিকে নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন বছরের পর বছর। তারই ধারাবাহিকতায় এবার ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ১২৩তম জন্মবার্ষিকী ও বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষে “যৌবনে নজরুল” শীর্ষক আলোচনা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্ম-জীবনী নিয়ে দুই বাংলার একমাত্র মঞ্চ নাটক ‘দামাল ছেলে নজরুলের’ ২৬ তম মঞ্চায়ন করবে। নাটকটির রচনা করেছেন মাহমুদ উল্লাহ এবং নির্দেশনা দিয়েছেন নূর হোসেন রানা, কোরিওগ্রাফি করেছেন ইমন খান, আবহ সঙ্গীত বিকাশ, কস্টিউম ডিজাইন ইকবাল খান ও ফারজানা রনি এবং সেট ডিজাইন করেছেন নির্দেশক নিজেই।

‘দামাল ছেলে নজরুল’ নাটকটির কেন্দ্রীয় নজরুলের চরিত্রে ইমন খান ছাড়াও অভিনয় করেছেন, নূর হোসেন রানা, নিথর মাহবুব, ফারাহ ফেন্সী, আলেয়া বেগম আলো, মাহবুব জামান, কনা, রুশ মিলা, সানজিদা রোজ,মিরাজ হ্ম্যাপা, ইকবাল, মোক্তার, জারা অন্তরা, প্রকাশ সরকার সুমন, ফারজানা রনি, জলিল, সিয়াম, স্বপন, সিফাত, নুহাশ, আনজুম,জীবন, প্রদীপ কুমার ঘোষ, শেখ জয়নুল, আজহার আজু,মিলন, মাহমুদুল হাসান, আমির, ও শিশুশিল্পী ইয়াশফা,অংকন প্রমুখ ।

নাটকটিতে দেখা যাবে নজরুল ছেলে বেলায় বাবাকে হারিয়ে নিদারুণ কষ্টের মাঝে ছোটবোন কুলসুম আর মাকে নিয়ে ক্ষুধা, তৃষ্ণা সহ্য করে বড় হয় নজরুল। মসজিদের ইমামতি করে সংসার চালাতে কস্ট হয় বলে, লেটোদলে কাজ নেয় নজরুল। সেখানেও ঠিকমতো পয়সা না পেয়ে রুটির দোকানে কাজ শুরু করেন। এভাবেই বাউন্ডলের মত জীবন চালনার জন্য মায়ের বকুনি আর বিবেকের তাড়নায় ইন্সপেক্টর কাজী রফিজুল্লাহ সাহেবের বাড়ি ময়মনসিংহে লজিং থেকে আবারো পড়াশুনা শুরু করেন নজরুল। সেখানে তিনি লজিং বাড়ির মেয়ে সিতারার সাথে পরিচিত হন। একসময় সেখান থেকে আবার চলে আসে চুরুলিয়ায় মায়ের কাছে। ভর্তি হন রাণীগঞ্জে ‘শিয়ারশোল’ স্কুলে। এই স্কুলে থাকা অবস্থায় ইংরেজ তাড়ানোর কাজ শুরু করে নজরুল। চলে যায় যুদ্ধে, যুদ্ধের পাশাপাশি তাঁবুতে রাতের আঁধারে মাওলানা হাফিজের কাছে সাহিত্য চর্চা অব্যাহত রাখেন, অতঃপর সেখানে হাবিলদার নজরুল বাঙালি পল্টন ভেঙে দেওয়ার পর আবার কলকাতা এসে অন্যায়ের বিরুদ্ধে ‘কলম’ নামক ‘অস্ত্র’ হাতে নেন নজরুল। সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় ইংরেজদের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশ পেলে নতুন করে সারাদেশে ঝড় তোলে। সে সময় ষনজরুল ইচ্ছা পোষন করেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করার। এসব নিয়ে নাটকটির কাহিনী রচনা হলেও, এর মাঝেই রয়েছে- লেটোদলের গান, নাচ, আবৃত্তি, পুঁথি পাঠ, পালা, হাফিজের দিওয়ানসহ নজরুলের প্রতি সিতারা, রমাবৌদি, ঠাকুমা, অরুনাদি ও পিনাকিদের ভালবাসার গল্প।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোঃ আজহারুল ইসলাম খান, বিশেষ অতিথি হয়ে উপস্থিত থাকবেন বিশিষ্ঠ নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য চিত্রনায়িকা রোজিনা, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান অধ্যক্ষ মোঃ ইমাম হোসাইন এবং সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি নূর হোসেন রানা।

The post আজ শিল্পকলা‌ একাডেমীতে নাটক “দামাল ছেলে নজরুল” appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ae%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8/feed/ 0 94176
আজ এটিএন বাংলার “ঢালিউড এক্সপ্রেস”-এর অতিথি ইমন খান ও সাজ্জাদ হায়দার https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%8f%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%89%e0%a6%a1-%e0%a6%8f%e0%a6%95/ https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%8f%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%89%e0%a6%a1-%e0%a6%8f%e0%a6%95/#respond Wed, 30 Mar 2022 19:32:22 +0000 https://somoyerpata.com/?p=93541 বিনোদন ডেস্কঃ এটিএন বাংলার সিনিয়র প্রযোজক আব্দুর সাত্তারের পরিচালনায় এবং হৃদির উপস্থাপনায় দীর্ঘদিনের দর্শক প্রিয় নিয়মিত অনুষ্ঠান “ঢালিউড এক্সপ্রেস”। জনপ্রিয় এই অনুষ্ঠানের এবারের পর্বের অতিথি মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্রের অভিনেতা ও উপস্থাপক ইমন খান এবং আন্তর্জাতিক সাংবাদিক, লেখক, প্রযোজক ও পরিচালক সাজ্জাদ হায়দার। আজ সকাল ১১.৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। অভিনেতা ইমন খানের ফেসবুক […]

The post আজ এটিএন বাংলার “ঢালিউড এক্সপ্রেস”-এর অতিথি ইমন খান ও সাজ্জাদ হায়দার appeared first on Somoyerpata.

]]>

বিনোদন ডেস্কঃ

এটিএন বাংলার সিনিয়র প্রযোজক আব্দুর সাত্তারের পরিচালনায় এবং হৃদির উপস্থাপনায় দীর্ঘদিনের দর্শক প্রিয় নিয়মিত অনুষ্ঠান “ঢালিউড এক্সপ্রেস”। জনপ্রিয় এই অনুষ্ঠানের এবারের পর্বের অতিথি মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্রের অভিনেতা ও উপস্থাপক ইমন খান এবং আন্তর্জাতিক সাংবাদিক, লেখক, প্রযোজক ও পরিচালক সাজ্জাদ হায়দার। আজ সকাল ১১.৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।

অভিনেতা ইমন খানের ফেসবুক থেকে পাওয়া এ তথ্যের ভিত্তিতে তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “চলতি মাসের শেষ সপ্তাহে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতা দিবসের আগের দিন মুক্তি পায় আমার চতুর্থ চলচ্চিত্র “জাল ছেঁড়ার সময়”। ছবিটি একাত্তরের দ্রোহ, ভালোবাসা, যুদ্ধ আর দেশপ্রেম নিয়ে নির্মিত । যার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাংবাদিক, লেখক, নির্মাতা সাজ্জাদ হায়দার। থিয়েটার থেকে বেছে নেওয়া দক্ষ শিল্পীরা ছাড়াও চলচ্চিত্রের কিছু পরিচিত অভিনয় শিল্পীদের সমন্বয়ে নির্মিত হয় ছবিটি। এখানে আমি ছাড়াও অভিনয় করেছেন- সুস্মিতা সুস্মি, আশিক চৌধুরী, অঞ্জলী, এমদাদ, নূর হোসেন রানা, শিউলি জামান, নিথর মাহবুব, মন্টি, ইকবাল, আফরোজা, প্রকাশ সরকার সুমন, রাজ রিয়াজ, ফারজানা রনি, প্রয়াত তোরাব আলি, ফারিয়া এবং আরও অনেকে। এই প্রজন্মের সংগীতশিল্পী ফারজানা রনি, রুকশানা রুপসা, তাসনিম জামান স্বর্ণা ও আফরোজা রুবি প্লেব্যাক করেছেন। ক্যামেরা পরিচালনা করেছেন যৌথভাবে, হাবিব রাজা ও কবির। সংগীত পরিচালনা করেছেন জিয়াউল হাসান ও সাগরিকা।

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটির দৃশ্য ধারণের কাজ হয়েছে মুন্সিগঞ্জের বিক্রমপুরের সিরাজদিখান, গাজীপুরের পূবাইল, পদ্মা নদীর তীরে, কুয়াকাটার মনোরম পরিবেশে, খুলনায় একটি পুরনো যুদ্ধ জাহাজে ও এফডিসিতে বাকি দৃশ্যগুলোর ধারণ কাজ সম্পন্ন হয়। ছবিটিতে উনসত্তরের গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকেই কাহিনি শুরু হয়। একাত্তরের বিদ্রোহী তারুণ্যের পাশাপাশি সেই সময়ের সুবিধাবাদী দ্বিধাগ্রস্ত মানুষদেরও দেখানো হয়েছে। এছাড়া সত্তর দশকের বিশ্বযুব বিদ্রোহের ছোঁয়া দেয়া হয়েছে এ চলচ্চিত্রটিতে ।

মূলত মুক্তিযুদ্ধ ইতিহাসের অন্যতম সাক্ষী/দলীল হয়ে থাকা এই চলচ্চিত্র এবং সমসাময়িক অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনার জন্যই, এটিএন বাংলার দর্শক নন্দিত অনুষ্ঠান “ঢালিউড এক্সপ্রেস” এ ডাকা হয় ছবির পরিচালক সাজ্জাদ হায়দার এবং আমাকে”।

ছবি মুক্তির পর সিনেমা হলে দর্শক উপস্থিতি কেমন জানতে চাওয়া হলে তিনি বলেন, “এখনতো দেশে সিনেমা হলের সাথে সাথে দর্শক সংখ্যাও অনেক কমে গিয়েছে। যে কয়টি সিনেমা হল চালু রয়েছে সেগুলোতেও দর্শক উপস্থিতি কম থাকলে দুই-এক দিন/শো পরেই হল থেকে ছবিটি নামিয়ে দেয়া হয়। তবে আমাদের ছবিটি কিন্তু দেশের “যমুনা ব্লকবাস্টার সিনেমাসের” মত অন্যান্য হলেও এখনও সগৌরবে চলছে। টিকেটের দাম ব্যয়বহুল হওয়া সত্ত্বেও দর্শক কিন্তু ছবিটি দেখছে। কোনো হল থেকেই ছবিটি নামানোর সংবাদ আমরা পাইনি। ভালো গল্পের ছবি পেলে দর্শক এখনো সিনেমা হলে যায় এটিই তার প্রমাণ”।

নিয়মিত অভিনয় করা প্রসঙ্গে তিনি বলেন, “সুস্থ সংস্কৃতি চর্চার সব মাধ্যমে কাজ করার আগ্রহ থাকলেও ব্যস্ততার কারণে থিয়েটার চর্চা ছাড়া কোনোটাই নিয়মিত করা হয়না”। তবে ভালো গল্পের নাটক, সিনেমার সুযোগ পেলে তা কাজে লাগানোর চেষ্টা করবেন বলে জানান এই গুণী অভিনেতা।

The post আজ এটিএন বাংলার “ঢালিউড এক্সপ্রেস”-এর অতিথি ইমন খান ও সাজ্জাদ হায়দার appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%8f%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%89%e0%a6%a1-%e0%a6%8f%e0%a6%95/feed/ 0 93541
মুখোমুখি চলচ্চিত্রের দুই ইমন https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87/ https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87/#respond Fri, 25 Mar 2022 10:08:26 +0000 https://somoyerpata.com/?p=93467 এক ইমন মঞ্চ ও টিভি নাটকে সাবলীল অভিনয়ের জন্য পরিচিতির পাশাপাশি উপস্থাপনায়ও বেশ সুনাম অর্জন করেছেন এই সময়ের মেধাবী তরুণ থিয়েটারকর্মী ইমন খান। এবার তার অভিনীত ৪র্থ চলচ্চিত্র মুক্তি পেয়েছে। চলচ্চিত্রের নাম ‘জাল ছেঁড়ার সময়’। আজ ২৫ মার্চ শুক্রবার ঢাকার বেশ কয়েটি হলে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে ছবিটি । উপন্যাস থেকে চলচ্চিত্রটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও […]

The post মুখোমুখি চলচ্চিত্রের দুই ইমন appeared first on Somoyerpata.

]]>

এক ইমন মঞ্চ ও টিভি নাটকে সাবলীল অভিনয়ের জন্য পরিচিতির পাশাপাশি উপস্থাপনায়ও বেশ সুনাম অর্জন করেছেন এই সময়ের মেধাবী তরুণ থিয়েটারকর্মী ইমন খান। এবার তার অভিনীত ৪র্থ চলচ্চিত্র মুক্তি পেয়েছে। চলচ্চিত্রের নাম ‘জাল ছেঁড়ার সময়’। আজ ২৫ মার্চ শুক্রবার ঢাকার বেশ কয়েটি হলে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে ছবিটি । উপন্যাস থেকে চলচ্চিত্রটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাংবাদিক, নির্মাতা সাজ্জাদ হায়দার। ইমন খান ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন অভিনয় করেছেন- নবাগত ইমন খান, সুস্মিতা সুস্মি, আশিক চৌধুরী, অঞ্জলী, এমদাদ, নূর হোসেন রানা, শিউলি জামান,নিথর মাহবুব, মন্টি, ইকবাল, আফরোজা, প্রকাশ সরকার সুমন, রাজ রিয়াজ, ফারজানা রনি, প্রয়াত তোরাব আলি, ফারিয়া এবং আরও অনেকে। চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন হাবিব রাজা ও কবির। চলচ্চিত্রের জন্য গান গেয়েছেন এই প্রজন্মের সংগীতশিল্পী ফারজানা রনি, রুকশানা রুপসা, তাসনিম জামান স্বর্ণা ও আফরোজা রুবি। সংগীত পরিচালনা করেছেন জিয়াউল হাসান ও সাগরিকা।

অপর দিকে আরেক ইমন চলচ্চিত্রের অনেক দিনের পরিচিত মুখ মাইনুল হাসান ইমন। একই দিনে এ অভীনেতার নতুন ছবি ‘লগডাউনে লাভ স্টোরি’ মুক্তি পেলো। যেখানে তার সহশিল্পী সংবাদ পাঠিকা রেহনুমা মোস্তফা। এই ছবির পরিচালক শাহ আলম মণ্ডল জানান, করোনায় বহু আপনজনের মৃত্যু দেখেছে বিশ্ব, সামাজিক দূরত্বে থাকতে থাকতে মানুষকে হতাশাগ্রস্ত হয়ে পড়তে দেখেছে বিশ্ব। এখানেই থেমে ছিল না করোনা মহামারী। এ রোগে আক্রান্ত প্রিয়জনদের সত্কারের ব্যবস্থা করার অনুমতিও ছিল না সুস্থ দেহের কারো। ঝুঁকি জেনেও তাই প্রিয়জনের অনতিদূরে অশ্রুসজল প্রার্থনা। দেশে দেশে তখন স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার কঠোর নির্দেশনা, যাকে বলে ‘লকডাউন’। বিশ্ব যখন এমন পরিস্থিতির মুখোমুখি তখন বাংলাদেশে করোনায় ‘লকডাউনকে’ বিষয়বস্তু করে প্রথমবারের মতো এ সিনেমা নির্মাণ করা হয় ।

The post মুখোমুখি চলচ্চিত্রের দুই ইমন appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87/feed/ 0 93467
বিডি এক্সট্রিম’র অডিশনের মূলপর্বে রিয়াংকা https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/ https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/#respond Tue, 21 Dec 2021 16:14:15 +0000 https://somoyerpata.com/?p=92286 চৌধুরী আরিফুল ইসলাম: বিডি এক্সট্রিম’র অডিশনের মূলপর্বে স্থান পেল চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকার পূর্ব গোসাইলডাঙার মেয়ে ও দিগন্তের বার্তা টুয়েন্টি ফোর ডটকম এর বার্তা-সম্পাদক রিয়াংকা চৌধুরী। গত ১৮ই নভেম্বর রাজধানীতে ট্যাপআউট ফিটনেস সেন্টারে অডিশন রাউন্ডের শুটিং শুরু হয়। দেশে প্রথমবারের মতাে অদম্য সাহসীদের নিয়ে রিয়েলিটি গেম শাে ‘বিডি এক্সট্রিম’। তিনজন টিম লিডার- অন্তু করিম, […]

The post বিডি এক্সট্রিম’র অডিশনের মূলপর্বে রিয়াংকা appeared first on Somoyerpata.

]]>
চৌধুরী আরিফুল ইসলাম:
বিডি এক্সট্রিম’র অডিশনের মূলপর্বে স্থান পেল চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকার পূর্ব গোসাইলডাঙার মেয়ে ও দিগন্তের বার্তা টুয়েন্টি ফোর ডটকম এর বার্তা-সম্পাদক রিয়াংকা চৌধুরী। গত ১৮ই নভেম্বর রাজধানীতে ট্যাপআউট ফিটনেস সেন্টারে অডিশন রাউন্ডের শুটিং শুরু হয়। দেশে প্রথমবারের মতাে অদম্য সাহসীদের নিয়ে রিয়েলিটি গেম শাে ‘বিডি এক্সট্রিম’। তিনজন টিম লিডার- অন্তু করিম, আসিফ নূর, সুমাইয়া চৌধুরী কৃতিকা এবং ত্রয়ী গ্রুমিং একাডেমির কর্ণধার আলী আফজাল নিকোলাসকে নিয়ে বিডি এক্সট্রিমের যাত্রা শুরু হয়।
সারা দেশ থেকে ১৭০০ আবেদনপত্র থেকে বাছাই করা হয় ৩০০ জনকে। এরপর ১৮ তারিখ সেখান থেকে বাছাইকৃত ৬০ জন প্রতিযােগী নিয়ে ট্যাপআউট ফিটনেস সেন্টারে চলে ঢাকার অডিশন রাউন্ডের শুটিং। সেখানে উপস্থিত ছিলেন আবদুন নূর তুষার, আসিফ নূর, সুমাইয়া চৌধুরী কৃতিকা ও নাহিয়ান ইমাম। সঞ্চালনায় ডিজে সনিকা। সার্বিক নির্দেশনায় ত্রয়ী গ্রুমিং একাডেমির কর্ণধার আলী আফজাল নিকোলাস। তিনি জানান, তিনজন টিম লিডারের তত্ত্বাবধানে অডিশন রাউন্ড হচ্ছে নির্বাচিত ১০ জন মেয়ে ও ১৪ জন ছেলেকে নিয়ে। এরপর কমব্যাট ফাইট নিয়ে পরবর্তী রাউন্ড হবে গাজীপুরে।

The post বিডি এক্সট্রিম’র অডিশনের মূলপর্বে রিয়াংকা appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/feed/ 0 92286
বাংলাদেশ থিয়েটারের সমাপনী দিন মঞ্চায়ন হলো নাটক ‘সী-মোরগ’ https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%aa/ https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%aa/#respond Fri, 26 Nov 2021 18:06:14 +0000 https://somoyerpata.com/?p=91847 সময়ের পাতা ডেস্ক: গত ২৪নভেম্বর, বুধবার জাতীয় নাট্যশালায় শুরু হয় বাংলাদেশ থিয়েটারের ৩৫ বছর পূর্তি উৎসব। ঐদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের উন্মুক্ত প্রাঙ্গণে ঢোলবাদ্যির তালে তালে নীলাকাশে রংবেরঙের বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ, […]

The post বাংলাদেশ থিয়েটারের সমাপনী দিন মঞ্চায়ন হলো নাটক ‘সী-মোরগ’ appeared first on Somoyerpata.

]]>
সময়ের পাতা ডেস্ক:
গত ২৪নভেম্বর, বুধবার জাতীয় নাট্যশালায় শুরু হয় বাংলাদেশ থিয়েটারের ৩৫ বছর পূর্তি উৎসব। ঐদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের উন্মুক্ত প্রাঙ্গণে ঢোলবাদ্যির তালে তালে নীলাকাশে রংবেরঙের বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথসহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।
তিন দিনের উৎসবে প্রতিদিন সন্ধ্যায় নাটকের পাশাপাশি বিকেল চারটা থেকে মুক্তমঞ্চে পরিবেশিত হয় নাটক, নৃত্য, গান ও আবৃত্তি। গতকাল শুক্রবার সন্ধায় উৎসবের শেষ দিন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় দলটির দর্শকনন্দিত নাটক ‘সী-মোরগ’ এর ২৯৩ তম প্রদর্শনী । আসাদুল্লাহ ফারাজী রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন হুমায়ুন কবীর হিমু। প্রাচীনকালে অশ্বমেধ যজ্ঞের প্রচলন বহুল চর্চিত এবং লোকশ্রুত। রাজা তার সাম্রাজ্য নির্ধারণে পোষ্য ঘোড়া সজ্জিত করে ছেড়ে দেয়।
ঘোড়া অপরাপর রাজ্য সীমানা অতিক্রম করলে হয় অপর রাজ্যের রাজা তাকে আদরে আপ্যায়নে খাইয়ে-দাইয়ে ঐ রাজার বীরত্বের প্রতি আনুগত্য প্রকাশ করবে। নচেৎ ঘোড়াকে আটকিয়ে রাখার মতো ঔদ্ধত্য প্রকাশ করে ঐ রাজার সঙ্গে সম্মুখযুদ্ধে অবতীর্ণ হবে। অর্থাৎ ঘোড়া এখানে সাম্রাজ্য বিস্তার এবং দখলদারিত্ব প্রকাশের হাতিয়ার। অনেকটা সেভাবে সিলেটের পাহাড়ী জঙ্গল থেকে কুড়িয়ে পাওয়া, বাঘাবাড়ী গ্রামের জোতদার শিকদারের পোষ্য সী-মোরগের প্রতি ভালবাসা এবং সী-মোরগের নিরুদ্দশার সুবাধে জোতদার শিকদারের দখল দারিত্বের মানসিকতার নাটক ‘সী-মোরগ’। জীবনের কোলাহলে তিন স্ত্রী, চার চাকর আর প্রাণপ্রিয় ‘সী-মোরগ’ নিয়ে একরকম সুখের আবহে জীবন কাটাচ্ছিলেন জোতদার শিকদার। জলের নিম্নগামিতার মতো নিম্ন বয়সী স্ত্রীর প্রতি তার অধিক ভালবাসা, চাকরদের পিঠে কাজের বোঝা চাপিয়ে দেয়া তার মনিবনা আর হৃষ্টপুষ্ট সী মোরগের ঝুটি-পালক ছুঁয়ে সৌন্দর্যের অনুরাগ প্রকাশ তার উপার্জিত সম্পদের প্রতি সম্মাননা।
তথাপি পিতা-মাতার ভালবাসার অর্থপূর্ণতায় তার জন্ম হলেও বিয়ের মাত্র এক মাসের মাথায় বাবার মৃত্যু যেমন লোক সমাজে তাকে প্রশ্নবাণে জর্জরিত করে তেমনি হঠাৎ সী-মোরগের নিরুদ্দশায় পাগলা বাবার কুমন্ত্রণা তাকে প্রতিটি সম্পর্কের ব্যাপারে শঙ্কিত করে তোলে। স্ত্রীদের প্রতি তার অবহেলাকে বড় না করে দেখে, সে ভাবে স্ত্রীরা বুঝি অন্য কোথাও আসক্ত। চাকররা ‘সী মোরগ’ খুঁজে না পেলে, সে ভাবে চাকররাই বুঝি মোরগটাকে খেয়েছে বুভুক্ষের মতো। কুড়ি- পাড়ার এক হিন্দু বাড়ির পাশে মোরগের পশম পেয়ে ঐ হিন্দুর সহায়-সম্পত্তি হাতিয়ে নিতে সে উন্মত্ত। প্রতিটি চরিত্রের সাইকোলজি ধরতে যথোপযুক্ত অভিনেতা অভিনেত্রীর নির্বাচন এবং প্রশিক্ষণ নয়নাভিরাম।
জীবনের ভাসমানতার তলের গহিনের সংলাপ ও অদৃশ্যমানতা ফুটিয়ে তুলতে মাঝে মাঝে আলোর জোন বিভাগ তীক্ষ্ণ ও তীব্র। পাগলা বাবা হয়ে রফিক উল্যাহ’র অভিনয়,আখতার ঘটকালিতে অনুকরণীয় ঘটকের প্রতিফলন, হিন্দু পরিবারের দুই ভাই ইমন খান ও রাজা এককে অসহায় কিন্তু সকলের সঙ্গে একত্রিত হয়ে সহায়। মাসুদা বড়বিবি চরিত্রে স্বামীর অনন্যা অনুগত, রনি আক্তারের মেঝ বিবি চরিত্রে প্রতিবাদী এবং সুমী ছোট বিবি চরিত্রে কৌশলী। সতীনের ঝগড়া বিলাপ-প্রলাপ না হয়ে বরং আজিজ রেজা, মজিবুর রহমান বাবু,সুমন,রাতুল, মোস্তাফিজ, সৈকত,খালিদ মাহমুদ সাওন,দর্পন,আজহার আজুদের সমন্বয়ে সকলের অভিনয় ও সংলাপ শৈল্পিক রুপে উত্তীর্ণ হয়ে ওঠে। এ ছাড়াও সমাপনী আয়োজনে ছিলো আনন্দ শোভাযাত্রা ও মঞ্চমেলা।

The post বাংলাদেশ থিয়েটারের সমাপনী দিন মঞ্চায়ন হলো নাটক ‘সী-মোরগ’ appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%aa/feed/ 0 91847
আগামী কাল শিল্পকলা‌ একাডেমিতে ২৫তম মঞ্চায়ন নাটক “দামাল ছেলে নজরুল” https://somoyerpata.com/%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%93-%e0%a6%90%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be%e2%80%8c-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1/ https://somoyerpata.com/%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%93-%e0%a6%90%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be%e2%80%8c-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1/#respond Sat, 20 Nov 2021 05:44:22 +0000 https://somoyerpata.com/?p=91718 সময়ের পাতা ডেস্ক: রবিবার, ২১ নভেম্বর ৬:৩০ মিনিট বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ‘জেনেসিস থিয়েটার’ পরিবেশন করবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্ম-জীবনী নিয়ে একমাত্র মঞ্চ নাটক ‘দামাল ছেলে নজরুলের’ ২৫ তম মঞ্চায়ন। নাটকটির রচনা করেছেন মাহমুদ উল্লাহ এবং নির্দেশনা দিয়েছেন নূর হোসেন রানা, […]

The post আগামী কাল শিল্পকলা‌ একাডেমিতে ২৫তম মঞ্চায়ন নাটক “দামাল ছেলে নজরুল” appeared first on Somoyerpata.

]]>

সময়ের পাতা ডেস্ক:

রবিবার, ২১ নভেম্বর ৬:৩০ মিনিট বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ‘জেনেসিস থিয়েটার’ পরিবেশন করবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্ম-জীবনী নিয়ে একমাত্র মঞ্চ নাটক ‘দামাল ছেলে নজরুলের’ ২৫ তম মঞ্চায়ন। নাটকটির রচনা করেছেন মাহমুদ উল্লাহ এবং নির্দেশনা দিয়েছেন নূর হোসেন রানা, কোরিওগ্রাফি করেছেন ইমন খান, আবহ সঙ্গীত বিকাশ, কস্টিউম ডিজাইন ইকবাল খান ও ফারজানা রনি এবং সেট ডিজাইন করেছেন নির্দেশক নিজেই।


‘দামাল ছেলে নজরুল’ নাটকটির কেন্দ্রীয় নজরুলের চরিত্রে ইমন খান ছাড়াও অভিনয় করেছেন, নূর হোসেন রানা, নিথর মাহবুব, ফারাহ ফেন্সী, আলেয়া বেগম আলো, সানজিদা রোজ,মিরাজ হ্ম্যাপা, ইকবাল, মোক্তার, জারা অন্তরা, মিলন, জীবন, প্রদীপ কুমার ঘোষ, সৈয়দ আজাদ, শেখ জয়নুল, আজহার আজু, আমির, মাসুদ, আব্দুর রহমান ও শিশুশিল্পী প্রিয়সি নাথ প্রমুখ ।


নাটকটিতে দেখা যাবে নজরুল ছেলে বেলায় বাবাকে হারিয়ে নিদারুণ কষ্টের মাঝে ছোটবোন কুলসুম আর মাকে নিয়ে ক্ষুধা, তৃষ্ণা সহ্য করে বড় হয় নজরুল। মসজিদের ইমামতি করে সংসার চালাতে কস্ট হয় বলে, লেটোদলে কাজ নেয় নজরুল। সেখানেও ঠিকমতো পয়সা না পেয়ে রুটির দোকানে কাজ শুরু করেন। এভাবেই বাউন্ডলের মত জীবন চালনার জন্য মায়ের বকুনি আর বিবেকের তাড়নায় ইন্সপেক্টর কাজী রফিজুল্লাহ সাহেবের বাড়ি ময়মনসিংহে লজিং থেকে আবারো পড়াশুনা শুরু করেন নজরুল। সেখানে তিনি লজিং বাড়ির মেয়ে সিতারার সাথে পরিচিত হন। একসময় সেখান থেকে আবার চলে আসে চুরুলিয়ায় মায়ের কাছে। ভর্তি হন রাণীগঞ্জে ‘শিয়ারশোল’ স্কুলে। এই স্কুলে থাকা অবস্থায় ইংরেজ তাড়ানোর কাজ শুরু করে নজরুল। চলে যায় যুদ্ধে, যুদ্ধের পাশাপাশি তাঁবুতে রাতের আঁধারে মাওলানা হাফিজের কাছে সাহিত্য চর্চা অব্যাহত রাখেন, অতঃপর সেখানে হাবিলদার নজরুল বাঙালি পল্টন ভেঙে দেওয়ার পর আবার কলকাতা এসে অন্যায়ের বিরুদ্ধে ‘কলম’ নামক ‘অস্ত্র’ হাতে নেন নজরুল। সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় ইংরেজদের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশ পেলে নতুন করে সারাদেশে ঝড় তোলে। সে সময় নজরুল ইচ্ছা পোষন করেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করার। এসব নিয়ে নাটকটির কাহিনী রচনা হলেও, এর মাঝেই রয়েছে- লেটোদলের গান, নাচ, আবৃত্তি, পুঁথি পাঠ, পালা, হাফিজের দিওয়ানসহ নজরুলের প্রতি সিতারা, রমাবৌদি, ঠাকুমা, অরুনাদি ও পিনাকিদের ভালবাসার গল্প।

The post আগামী কাল শিল্পকলা‌ একাডেমিতে ২৫তম মঞ্চায়ন নাটক “দামাল ছেলে নজরুল” appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%93-%e0%a6%90%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be%e2%80%8c-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1/feed/ 0 91718