পড়াশুনা – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Mon, 01 Jan 2024 11:16:44 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=6.4.8 https://i0.wp.com/somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132.png?fit=32%2C32&ssl=1?v=1614354549 পড়াশুনা – Somoyerpata https://somoyerpata.com 32 32 99866440 বরকলে বিভীন্ন বিদ্যালয়ে বই উৎসব পালিত https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%80%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/ https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%80%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/#respond Mon, 01 Jan 2024 11:16:44 +0000 https://somoyerpata.com/?p=96983 আরিফুল ইসলাম সিকদার: নতুন বছরের প্রথম দিন বরকল উপজেলাতে উৎসবের মধ্য দিয়ে খুদে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই দেওয়া হচ্ছে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন শিক্ষার্থীরা। তাদের আনন্দে খুশি অভিভাবকরা। বরকল উপজেলায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হচ্ছে। সরজমিনে দেখা গেছে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ‍্যালয়সহ ইসলামিক ফাউন্ডেশন কতৃক পরিচালিত […]

The post বরকলে বিভীন্ন বিদ্যালয়ে বই উৎসব পালিত appeared first on Somoyerpata.

]]>
আরিফুল ইসলাম সিকদার: নতুন বছরের প্রথম দিন বরকল উপজেলাতে উৎসবের মধ্য দিয়ে খুদে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই দেওয়া হচ্ছে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন শিক্ষার্থীরা। তাদের আনন্দে খুশি অভিভাবকরা।

বরকল উপজেলায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হচ্ছে। সরজমিনে দেখা গেছে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ‍্যালয়সহ ইসলামিক ফাউন্ডেশন কতৃক পরিচালিত গণশিক্ষার শিক্ষার্থীরা নতুন বই পেতে শীতকে উপেক্ষা করে সকাল সকাল স্কুলে উপস্থিত হন । ১০টায় বই বিতরণ কার্যক্রম শুরু হলেও অনেক আগেই স্কুলে উপস্থিত হন তারা। বই বিতরণ কার্যক্রম শুরুর পর মুহূর্তেই নতুন বইয়ের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। কোমলমতি শিক্ষার্থীরা বুকের সঙ্গে দুই হাত দিয়ে নতুন বইগুলো জড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

আয়ান শাহরিয়ার নামে এক শিক্ষার্থী বলেন, ‘বই পাব সেই টেনশনে রাতে ঠিকভাবে ঘুমোতে পারিনি। বই নিতে সকাল সকাল মাকে নিয়ে এসেছি। বই পেয়ে আমার অনেক আনন্দ লাগছে। বাড়িতে নিয়ে গিয়ে বই পড়া শুরু করব,নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের মাতোয়ারা হতে দেখা গেছে। সবাই মেতে উঠেছেন নতুন বইয়ে।

শিক্ষাকে মানসম্মত করা এবং ঝরে পড়ার হার রোধ করার লক্ষ্যে ২০১০ সাল থেকে আওয়ামী লীগ সরকার প্রতিবছর ১ জানুয়ারি ‘বই উৎসব’ করে আসছে।

আওয়ামীলীগ সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের তাদের মাতৃভাষায় অধ্যায়নের জন্য চাকমা, মারমা, ত্রিপুরা, গারো এবং সাদরি ভাষার বই বিতরণের পাশাপাশি অন্ধ শিক্ষার্থীদের মধ্যেও বই বিতরণ করছে।

গতকাল রোববার সকালে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। আজ সোমবার থেকে সারাদেশে জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।

এনসিটিবি সূত্রমতে, এবার সারা দেশে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজারের মতো নতুন বই বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে প্রাথমিকে বই ৯ কোটি ৩৮ লাখের বেশি এবং মাধ্যমিক স্তরের বই ২১ কোটি ৩২ লাখের বেশি। প্রাথমিকের সব বই ছাপা হয়েছে। কিন্তু মাধ্যমিকের সব বই ছাপা শেষ হয়নি।

অষ্টম ও নবম শ্রেণির মোট ১০ কোটির কিছু বেশি বইয়ের মধ্যে প্রায় আড়াই কোটি বই গতকাল রোববার বছরের শেষ দিনেও ছাপা শেষ হয়নি। ফলে বছরের প্রথম দিনে সব শিক্ষার্থী সব বই (পুরো সেট) হাতে পাচ্ছে না। তারা বছরের প্রথম দিনে কয়েকটি করে নতুন বই পাচ্ছে

The post বরকলে বিভীন্ন বিদ্যালয়ে বই উৎসব পালিত appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%80%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/feed/ 0 96983
একজন সমসাময়িক আইন বিজ্ঞানী প্রফেসর ড. আনোয়ার জাহিদ https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%95%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be/ https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%95%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be/#respond Mon, 14 Nov 2022 15:50:22 +0000 https://somoyerpata.com/?p=95449 সময়েরপাতা ডেস্ক: আইন শিক্ষা ও গবেষণার জগতে প্রফেসর ড. আনোয়ার জাহিদ এক উজ্জ্বল নক্ষত্র। বর্তমানে, তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর আইন অনুষদের ডিন । একই সঙ্গে তিনি এই বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিআরডি)-এর পরিচালক। ইতিপূর্বে তিনি ফ্যাকাল্টি অব ল, ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়)-এর একজন সহযোগী অধ্যাপক এবং সেন্টার অব ইন্টারন্যাশনাল ল অ্যান্ড […]

The post একজন সমসাময়িক আইন বিজ্ঞানী প্রফেসর ড. আনোয়ার জাহিদ appeared first on Somoyerpata.

]]>

সময়েরপাতা ডেস্ক:

আইন শিক্ষা ও গবেষণার জগতে প্রফেসর ড. আনোয়ার জাহিদ এক উজ্জ্বল নক্ষত্র। বর্তমানে, তিনি
ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর আইন অনুষদের ডিন । একই সঙ্গে তিনি এই বিশ্ববিদ্যালয়ের
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিআরডি)-এর পরিচালক। ইতিপূর্বে তিনি ফ্যাকাল্টি অব
ল, ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়)-এর একজন সহযোগী
অধ্যাপক এবং সেন্টার অব ইন্টারন্যাশনাল ল অ্যান্ড সিয়ার-এর পরিচালক ছিলেন। তার আগে
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

অধ্যাপক জাহিদ ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় (ইংল্যান্ড) থেকে পিএইচ.ডি., ডালহৌসি বিশ্ববিদ্যালয়
(কানাডা) থেকে এলএলএম (মাস্টার অব ল) ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম এবং
এলএলবি (সম্মান) ডিগ্রি লাভ করেছেন। তিনি আন্তর্জাতিক এবং তুলনামূলক সিকিউরিটিজ
রেগুলেশন আইনে তাঁর পিএইচডি এবং এলএলএম (ডালহৌসি) থিসিস লিখেছেন। ছাড়াও তিনি
নিউইয়র্কের পেস ইউনিভার্সিটি, ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ল থেকে আন্তর্জাতিক
বিকল্প বিরোধ সমাধানে একটি সার্টিফিকেট অর্জন করেন।

অধ্যাপক জাহিদের আন্তর্জাতিক ব্যবসায় এবং ইসলামিক আইনে দক্ষতা রয়েছে, যা আন্তর্জাতিকভাবে
প্রশংসিত জার্নালে তাঁর প্রকাশনাগুলোতে প্রমাণিত হয়েছে।

বার্লিনের HUMBOLDT ইউনিভার্সিটি স্কুল অব ল-এ ইন্টারন্যাশনাল বিজনেস ট্রানজ্যাকশনস কোর্সের
(পরিচালক, প্রফেসর ম্যাটিও এম. উইঙ্কলার)-এর জন্য তাঁর নিম্নোক্ত পেপারটি রেফারেন্স রিডিং হিসেবে পড়ানো হয়
তাঁর গবেষণা দর্শন হল বিশ্বের আইনি পরিবারগুলোর (যেমন সিভিল ল, কমন ল, সোশ্যালিস্ট ল এবং ইসলামিক
ল) মধ্যে, বিশেষ করে আন্তর্জাতিক ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে, সামঞ্জস্য নিয়ে আসা, যাতে একটি
বিশ্বব্যাপী আইনি একীকরণ ঘটে।

খুব সম্প্রতি, প্রফেসর জাহিদের সহ-সম্পাদিত নিম্নলিখিত বইটি প্রকাশিত হয়েছে: Law, Regulation
and Practice of Islamic Finance with Particular Reference to Malaysia (Bangi (Malaysia):
Penerbit UKM, 2022). এছাড়াও, তিনি লেজিসলেটিভ ডেস্ক বুক (ঢাকা: আইন, বিচার ও সংসদ
বিষয়ক মন্ত্রণালয়, অক্টোবর ২০২১) শীর্ষক বইটির সহ-লেখক। বাংলাদেশের আইন প্রণয়ন
কর্মকর্তাদের ব্যবহারের জন্য এটা লেখা হয়েছে।

প্রফেসর জাহিদ ইস্টার্ন ইউনিভার্সিটি জার্নালের সম্পাদক এবং সেন্টার ফর রিসার্চ ইন ল অ্যান্ড
ডেভেলপমেন্ট ইন এশিয়া জার্নালের সম্পাদকীয় বোর্ডের সদস্য। তিনি ল্যাম্পুং জার্নাল অব
ইন্টারন্যাশনাল ল-এর সম্পাদকীয় বোর্ডেরও সদস্য। এর আগে, তিনি ইন্টারন্যাশনাল জার্নাল অব
সিভিল সোসাইটি ল, কলম্বাস স্কুল অব ল, ক্যাথলিক ইউনিভার্সিটি, ওয়াশিংটন ডিসি, ইউএসএ
(২০১২) এর সম্পাদকীয় বোর্ডের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।

প্রফেসর জাহিদ সফলভাবে সম্পন্ন করা একটি ভাল সংখ্যক পিএইচডি এবং এলএলএম থিসিসের
তত্ত্বাবধান করেন। বেশ কয়েকবার, তিনি ম্যাককুয়ারি ইউনিভার্সিটি (অস্ট্রেলিয়া), ওলোংগং
ইউনিভার্সিটি (অস্ট্রেলিয়া), মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি এবং টেলরস ইউনিভার্সিটি
(মালয়েশিয়া)-এর পিএইচডি থিসিস পরীক্ষক ছিলেন।
তিনি একজন সালিশকারী। তিনি চার্টার্ড ইনস্টিটিউট অব আরবিট্রেটরস (ইউকে), ইন্টারন্যাশনাল
কাউন্সিল অব কমার্শিয়াল আরবিট্রেশন (আইসিসিএ), এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন
সেন্টার (বিআইএসি)-এর সদস্যপদ লাভ করেছেন।

The post একজন সমসাময়িক আইন বিজ্ঞানী প্রফেসর ড. আনোয়ার জাহিদ appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%95%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be/feed/ 0 95449
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার ৯৫.২৬ https://somoyerpata.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0/ https://somoyerpata.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0/#respond Sun, 13 Feb 2022 07:23:19 +0000 https://somoyerpata.com/?p=92988 সময়ের পাতা ডেস্ক: প্রকাশ পেলো ২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। প্রকাশিত ফল অনুযায়ী এইচএসসিতে পাসের হার ৯৫ দশমিক ৫৭ শতাংশ। আর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রসা ও কারিগরি বোর্ড মিলে সার্বিক পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন শিক্ষার্থী। […]

The post এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার ৯৫.২৬ appeared first on Somoyerpata.

]]>
সময়ের পাতা ডেস্ক:

প্রকাশ পেলো ২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। প্রকাশিত ফল অনুযায়ী এইচএসসিতে পাসের হার ৯৫ দশমিক ৫৭ শতাংশ। আর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রসা ও কারিগরি বোর্ড মিলে সার্বিক পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন শিক্ষার্থী।

এবার সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশে হার ৯৫.৫৭ শতাংশ। এছাড়া মাদ্রাসা বোর্ডে পাশে হার ৯৫.৪৫ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৯২.৮৫ শতাংশ। পাশের হারের দিক থেকে প্রথম স্থানে আছে যশোর বোর্ড। তাদের পাশের হার ৯৮.১১ % শতাংশ।

ঢাকা বোর্ডে পাশের হার ৯৬.৫২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৫৯ হাজার ২৩৩ জন শিক্ষার্থী।
বরিশাল বোর্ডে পাশের হার ৯৫.৭৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ জন শিক্ষার্থী।
রাজশাহী বোর্ডে পাশের হার ৯৭.২৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৩২ হাজার ৮০০ জন শিক্ষার্থী।
কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৭.৪৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ১৪ হাজার ১৫৩ জন শিক্ষার্থী।
দিনাজপুর বোর্ডে পাশের হার ৯২.৪৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ১৫ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী।
সিলেট বোর্ডে পাশের হার ৯৪.৮০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন শিক্ষার্থী।
যশোর বোর্ডে পাশের হার ৯৮.১১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ২০ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৮৯.৩৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ জন শিক্ষার্থী।
ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৯৫.৭১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে ডিজিটালি এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী শিক্ষার্থী ও অবিভাবকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসির ফলাফলের সারসংক্ষেপ গ্রহণ করেন।

শিক্ষাথী‌র্রা যেকোনো মোবাইল থেকে এসএমএস, শিক্ষাবোর্ডসমূহের ওয়েবসাইট এবং স্ব স্ব প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।  বেলা ১২টা থেকে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।

বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফল পাওয়া যাবে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।

আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।

প্রসঙ্গত, করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী অংশ নেয়। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও দেশের বাইরের বিভিন্ন কেন্দ্রের খাতা মূল্যায়নে দেরি হয়।

The post এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার ৯৫.২৬ appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0/feed/ 0 92988
Article https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/article/ https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/article/#respond Sat, 01 Jan 2022 04:44:05 +0000 https://somoyerpata.com/?p=92451 Gammer part(use  of article) Population explosion is (a) — constant threat to our environment and existence especially in Bangladesh. (b) — Population is growing at such c — high rate that (d) — environment may soon fail to supply (e) — people with their minimum (f) — necessities. Unless we take (g) — immediate step […]

The post Article appeared first on Somoyerpata.

]]>
Gammer part(use  of article)

Population explosion is (a) — constant threat to our environment and existence especially in Bangladesh. (b) — Population is growing at such c — high rate that (d) — environment may soon fail to supply (e) — people with their minimum (f) — necessities. Unless we take (g) — immediate step to stop this rapid growth of population, our (h) — environment will once encounter unpredictable difficulty and (i) — danger, consequently, (j) — inhabitants may experience destruction.

The post Article appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/article/feed/ 0 92451
করোনার কারণে এবারও হচ্ছে না বই উৎসব https://somoyerpata.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87/ https://somoyerpata.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87/#respond Thu, 23 Dec 2021 11:57:04 +0000 https://somoyerpata.com/?p=92316 সময়ের পাতা ডেস্ক: করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের মতো এবারও বই উৎসব হবে না। তবে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।   শিক্ষামন্ত্রী বলেছেন, স্কুল থেকে ভাগে ভাগে বই বিতরণ করা হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ৯৫ ভাগ বই স্কুলগুলোতে পৌঁছে যাবে। বাকিগুলো যাবে জানুয়ারির প্রথম সপ্তাহে। কাজেই […]

The post করোনার কারণে এবারও হচ্ছে না বই উৎসব appeared first on Somoyerpata.

]]>

সময়ের পাতা ডেস্ক:

করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের মতো এবারও বই উৎসব হবে না। তবে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  

শিক্ষামন্ত্রী বলেছেন, স্কুল থেকে ভাগে ভাগে বই বিতরণ করা হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ৯৫ ভাগ বই স্কুলগুলোতে পৌঁছে যাবে। বাকিগুলো যাবে জানুয়ারির প্রথম সপ্তাহে। কাজেই কোনো শিক্ষার্থী সময়ের মধ্যে বই পাবে না, এমনটি নয়।

আজ (বৃহস্পতিবার) মাতুয়াইল প্রেস পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

প্রেস পরিদর্শন করে মন্ত্রী বলেন, আমরা প্রেস ঘুরে দেখলাম। মান ঠিক আছে বলে মনে হলো। এছাড়া এনসিটিবি থেকে প্রতি সপ্তাহে প্রেস পরিদর্শন করা হয়। ১৫৮টি প্রেসে মাধ্যমিক ও ৪২টি প্রেসে প্রাথমিকের বই তৈরির কাজ চলছে। আমরা মান ঠিক রাখার চেষ্টা করছি। কেউ সঠিক মান না দিলে ব্যবস্থা নেওয়া হবে।

বইয়ে বিতর্কিত বিষয় ও ভুলভ্রান্তি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আগের সমস্যাগুলো সংশোধন করা হয়েছে। তার মানে এই নয় এবার ভুল থাকবে না। আমরা আরও অনেক বেশি যত্নশীল হয়েছি। তারপরও ভুল পাওয়া গেলে আমরা সংশোধন করে নেব।

২০১০ সালের পর থেকে প্রতিবছর পহেলা জানুয়ারি বই উৎসবের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হতো। কিন্তু করোনাভাইরাস বদলে দিয়েছে প্রায় এক দশক ধরে চলে আসা ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। দেড় বছর বন্ধ থাকার পর চলতি বছরের সেপ্টম্বরে শ্রেণিকক্ষে ফেরার সুযোগ পায় শিক্ষার্থীরা।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের পূর্ববর্তী পরীক্ষাগুলোর ফলাফলের ওপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করা হয়; যাকে ব্যাপকভাবে ‘অটোপাশ’ বলে অভিহিত করেন অনেকে।

এ বছর করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা কমে এলে গত ৩ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী দীপু মনি ১২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সব স্কুল কলেজ খুলে দেওয়ার ঘোষণা দেন। তবে এর জন্য ১৯টি শর্ত জুড়ে দেওয়া হয়। বলা হয় শর্তগুলো ঠিক মতো পালিত হচ্ছে কি না বা স্কুল খোলার পর করোনা সংক্রমণ পরিস্থিতি কেমন হয় তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে কর্তৃপক্ষ।

The post করোনার কারণে এবারও হচ্ছে না বই উৎসব appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87/feed/ 0 92316
বুদ্ধিজীবী দিবস https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8/ https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8/#respond Tue, 14 Dec 2021 13:33:39 +0000 https://somoyerpata.com/?p=92210 লেখক রহিমা খাতুন দরজার ওপাশে কে? কে তোমরা ডাকো মোদের? বাতাসে পাচ্ছি মুক্তির গন্ধ রাখবোনা দরজা বন্ধ। ডাকো কি স্বাধীনতা মোদের? ক্ষত বিক্ষত প্রিয় মাতৃভূমি যত্নে গড়বো সোনার দেশ ডাকিছো কি শুনাতে? বিজয়ের জয়ধ্বনি। খুলিলাম দোর হয়নি ভোর কারা তোমরা বাধিছু মোদের আখি কোথা যাও নিয়ে, দেখাতে বিজয়? দেখের ক্রান্তিলগ্নে মোরা বন্দী দেশদ্রোহীদের সাথে শত্রুদের […]

The post বুদ্ধিজীবী দিবস appeared first on Somoyerpata.

]]>
লেখক

রহিমা খাতুন

দরজার ওপাশে কে?
কে তোমরা ডাকো মোদের?
বাতাসে পাচ্ছি মুক্তির গন্ধ
রাখবোনা দরজা বন্ধ।
ডাকো কি স্বাধীনতা মোদের?
ক্ষত বিক্ষত প্রিয় মাতৃভূমি
যত্নে গড়বো সোনার দেশ
ডাকিছো কি শুনাতে?
বিজয়ের জয়ধ্বনি।
খুলিলাম দোর হয়নি ভোর
কারা তোমরা বাধিছু মোদের আখি
কোথা যাও নিয়ে, দেখাতে বিজয়?
দেখের ক্রান্তিলগ্নে মোরা বন্দী
দেশদ্রোহীদের সাথে শত্রুদের সন্ধি।
কে জানিতো বিজয়ের আগে
সোনার দেশ গঠনের স্বপ্ন নিয়ে
করবো মৃত্যু বরন
ঠক ঠক ঠক
তারা বলেছিলো “স্যার দরজাটা খুলুন”।
বারুদের গন্ধ সরিয়ে ফুটাতে চেয়েছিলাম ফুল
ওরা ভেবেছে রুখে দিবে স্বপ্ন
সোনার বাংলা হারাবে কুল
এগিয়ে যাও বীর জনতা
গড়ো সোনার বাংলাদেশ
ওরা জানেনা
বুদ্ধিজীবীর দেশপ্রেম হবেনা শেষ।

The post বুদ্ধিজীবী দিবস appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8/feed/ 0 92210
আত্রাইয়ে এইচ এসসি পরীক্ষায় অনুপস্থিত ২০ https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/ https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/#respond Thu, 02 Dec 2021 13:44:45 +0000 https://somoyerpata.com/?p=91947 আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় বৃহস্পতিবার সকালে নওগাঁর আত্রাইয়ে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে এইচ এসসি পরীক্ষা শুরু হয়েছে। এর আগে সকল পরীক্ষার্থীদের উপজেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের তত্তাবধানে ফাইজারের টিকা দেয়া হয়। প্রথম দিন সকালে আত্রাই ডিগ্রি কলেজ কেন্দ্রে ৬৫ জনে ৩, আত্রাই মহিলা কলেজ কেন্দ্রে ৭০ জনে ১ এবং আত্রাই কারিগরি কলেজ কেন্দ্রে ৩৪২ […]

The post আত্রাইয়ে এইচ এসসি পরীক্ষায় অনুপস্থিত ২০ appeared first on Somoyerpata.

]]>
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় বৃহস্পতিবার সকালে নওগাঁর আত্রাইয়ে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে এইচ এসসি পরীক্ষা শুরু হয়েছে। এর আগে সকল পরীক্ষার্থীদের উপজেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের তত্তাবধানে ফাইজারের টিকা দেয়া হয়। প্রথম দিন সকালে আত্রাই ডিগ্রি কলেজ কেন্দ্রে ৬৫ জনে ৩, আত্রাই মহিলা কলেজ কেন্দ্রে ৭০ জনে ১ এবং আত্রাই কারিগরি কলেজ কেন্দ্রে ৩৪২ জনে ১৬ পরীক্ষার্থী অনুপস্থিতির খবর পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কেন্দ্রে প্রবেশের মূল ফটোকের পার্শ্বে সাবান পানি দিয়ে হাত ধোবার ব্যবস্থা, মাস্কের প্যাকেট এবং হ্যান্ড স্যানিটাইজার রেখে কেন্দ্র কর্তৃপক্ষ তদারকি করছেন। সরকারী নির্দেশনা যাতে শিক্ষার্থীরা অবহেলা না করে সে বিষয়ে সতর্ফুততা দেখাগেছে।
কেন্দ্র পরিদর্শণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম সাংবাদিকদের বলেন, শিক্ষায় শেষন জট কমিয়ে পূর্বের অবস্থানে আনতে মাননীয় প্রধানমন্ত্রী নিরলশভাবে কাজ করে যাচ্ছেন। সরকারী নির্দেশনা মোতাবেক সুন্দর পরিবেশে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষায় কোনরুপ অনিয়ম বরদাস্ত করা হবেনা মর্মে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

The post আত্রাইয়ে এইচ এসসি পরীক্ষায় অনুপস্থিত ২০ appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/feed/ 0 91947
তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস এক দিন বাড়ল https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2/ https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2/#respond Sun, 03 Oct 2021 13:50:46 +0000 https://somoyerpata.com/?p=90567 সময়ের পাতা ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস এক দিন বাড়িয়ে নতুন রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এসব শ্রেণিতে সপ্তাহে এক দিন করে ক্লাস হচ্ছিল। নতুন রুটিন অনুযায়ী, শিক্ষার্থীরা সপ্তাহে দুদিন সশরীরে ক্লাস করতে পারবে। বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতর নতুন সময়সূচি প্রকাশ করেছে। নতুন এ রুটিন অনুযায়ী ২ […]

The post তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস এক দিন বাড়ল appeared first on Somoyerpata.

]]>
সময়ের পাতা ডেস্ক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস এক দিন বাড়িয়ে নতুন রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এসব শ্রেণিতে সপ্তাহে এক দিন করে ক্লাস হচ্ছিল। নতুন রুটিন অনুযায়ী, শিক্ষার্থীরা সপ্তাহে দুদিন সশরীরে ক্লাস করতে পারবে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতর নতুন সময়সূচি প্রকাশ করেছে। নতুন এ রুটিন অনুযায়ী ২ অক্টোবর (শনিবার) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন রুটিন অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত ক্লাস সোম ও মঙ্গলবার হবে।  তৃতীয় শ্রেণির ক্লাস হবে রোববার ও বৃহস্পতিবার। আর চতুর্থ শ্রেণির ক্লাস হবে শনিবার ও বুধবার। শনি ও রোববার তৃতীয় ও চতুর্থ শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত ক্লাস হবে। বুধ ও বৃহস্পতিবার এসব শ্রেণির প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম ও নৈতিকতা শিক্ষা ক্লাস হবে।

প্রথম থেকে চতুর্থ শ্রেণির তিনটি করে ক্লাস নির্দিষ্ট দিনে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা ৫ মিনিট পর্যন্ত চলবে। আর পঞ্চম শ্রেণির তিনটি ক্লাস শনিবার থেকে বুধবার পর্যন্ত দুপুর সোয়া ১টা থেকে পৌনে চারটা পর্যন্ত ও বৃহস্পতিবার দুটি ক্লাস দুপুর ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত হবে।

শনিবার ও সোমবার পঞ্চম শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি, রোববার বাংলা, গণিত ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়, মঙ্গলবার বাংলা, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান এবং বুধবার গণিত, ইংরেজি ও ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাস হবে। আর বৃহস্পতিবার বাংলা ও গণিত দুটি ক্লাস হবে।

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। সে দিন থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের মধ্যে শুধু পঞ্চম শ্রেণির ক্লাস ছয় দিন হচ্ছিল। অন্য শ্রেণিগুলোর শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছিল সপ্তাহে এক দিন। তবে প্রাক্-প্রাথমিক স্তরের ক্লাস এখনও বন্ধই রয়েছে।

The post তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস এক দিন বাড়ল appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2/feed/ 0 90567
আলিম পরীক্ষা শুরু ২ ডিসেম্বর https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%86%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a7%a8-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae/ https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%86%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a7%a8-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae/#respond Sun, 03 Oct 2021 13:47:32 +0000 https://somoyerpata.com/?p=90562 সময়ের পাতা ডেস্ক: চলতি বছরের আলিম পরীক্ষা আগামী ২ ডিসেম্বর শুরু হবে। রোববার (৩ অক্টোবর) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। পরীক্ষা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন জানান, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত আধা ঘণ্টা আগে ছাত্র-ছাত্রীদেরকে আসন গ্রহণ করতে হবে। […]

The post আলিম পরীক্ষা শুরু ২ ডিসেম্বর appeared first on Somoyerpata.

]]>
সময়ের পাতা ডেস্ক:

চলতি বছরের আলিম পরীক্ষা আগামী ২ ডিসেম্বর শুরু হবে। রোববার (৩ অক্টোবর) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। পরীক্ষা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন জানান, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত আধা ঘণ্টা আগে ছাত্র-ছাত্রীদেরকে আসন গ্রহণ করতে হবে।

প্রকাশিত সূচি অনুযায়ী, পরীক্ষা শুরুর প্রথম দিনে কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হওয়া এসব পরীক্ষা চলবে ১ ঘণ্টা ৩০ মিনিট। প্রথমে বহুনির্বাচনী ও পরে লিখিত অংশের পরীক্ষা নেওয়া হবে। দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর চলতি বছরের দাখিল ও ২৭ সেপ্টেম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষার  রুটিন প্রকাশ করে শিক্ষাবোর্ডগুলো।

শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, এসব (এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম) পাবলিক পরীক্ষায় আবশ্যিক বিষয়গুলো বাদ দিয়ে শুধু নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

The post আলিম পরীক্ষা শুরু ২ ডিসেম্বর appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%86%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a7%a8-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae/feed/ 0 90562
এ বছরও জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%8f-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95/ https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%8f-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95/#respond Tue, 28 Sep 2021 10:49:07 +0000 https://somoyerpata.com/?p=90475 সময়ের পাতা ডেস্ক: চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নেওয়ার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এখন যে অবস্থা মনে হয় না জেএসসি পরীক্ষা নেওয়ার সুযোগ পাবেন। তবে অন্য শ্রেণির মতো অষ্টম শ্রেণিতেও শ্রেণি মূল্যায়ন হবে। আজ মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা […]

The post এ বছরও জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না appeared first on Somoyerpata.

]]>
সময়ের পাতা ডেস্ক:

চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নেওয়ার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এখন যে অবস্থা মনে হয় না জেএসসি পরীক্ষা নেওয়ার সুযোগ পাবেন। তবে অন্য শ্রেণির মতো অষ্টম শ্রেণিতেও শ্রেণি মূল্যায়ন হবে। আজ মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

এ সময় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলবে। তবে সম্ভবত তাদেরও তাই (পাবলিক পরীক্ষার মতো না নেওয়া) হবে।

জেএসসি পরীক্ষা যে হচ্ছে না সেটি গতকাল সোমবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশের পরেই বোঝা গিয়েছিল। কারণ ওই দুই পরীক্ষার সময়সূচি যেভাবে করা হয়েছে তাতে এ বছর জেএসসি পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিবছর নভেম্বর মাসে জেএসসি ও জেডিসি এবং পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছরও এই পরীক্ষা হয়নি। তখন পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের ওপরের শ্রেণিতে ওঠার সুযোগ দেওয়া হয়েছিল।

গতকাল ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গিয়েছিল, এ বছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। কারণ হিসেবে ওই কর্মকর্তা বলেছিলেন, ১৪ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বরে। আবার এইচএসসি পরীক্ষা ডিসেম্বর মাসজুড়ে হবে। সুতরাং নভেম্বর ও ডিসেম্বরে জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নেই। এ ছাড়া জেএসসি পরীক্ষা নেওয়ার প্রশ্নপত্র প্রণয়ন ও ছাপা থেকে শুরু করে যেসব প্রস্তুতি নেওয়া দরকার, তা-ও নেওয়া হয়নি।

The post এ বছরও জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be/%e0%a6%8f-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95/feed/ 0 90475