তথ্য প্রযুক্তি – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Sat, 04 Sep 2021 12:26:22 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 তথ্য প্রযুক্তি – Somoyerpata https://somoyerpata.com 32 32 ব্রাদার্স আইটি জোনের অধীনে সম্পূর্ণ হলো সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান।  https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%87%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%80/ https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%87%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%80/#respond Sat, 04 Sep 2021 12:26:22 +0000 https://somoyerpata.com/?p=89865 মোঃ সোহেল রানা, নারায়ণগঞ্জ মহানগর প্রতিনিধি:নারায়ণগঞ্জ এর কাশীপুরের হোসাইনী নগরে অনুষ্ঠিত হলো, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত।

ব্রাদার্স আইটি জোনের অধীনে সম্পূর্ণ হলো সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান। 
ব্রাদার্স আইটি জোনের অধীনে সম্পূর্ণ হলো সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান।

কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র কতৃক পরিচালিত, ব্রাদার্স আইটি জোনের ১ম ও ২য় ব্যাচের কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট আনুষ্ঠানিক ভাবে বিতরন করা হয়।অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলওয়াত করেন হাফেজ আহসান শাহরিয়ার আঁকিব। অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি কদম রসুল কলেজের বাংলা প্রভাষক আল মামুন।

 

উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, ব্রাদার্স আইটি জোনের পরিচালক মোঃ সুহেল খাঁন।শিক্ষার্থীদের মাঝে আরো ও দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম খাঁন। এসময় উপস্থিত ছিলেন ব্রাদার্স আইটি জোনের উপদেষ্টা

হাজি মোঃ সোহেল রানা। শিক্ষার্থীদের মাঝে দিক নির্দেশনা মূলক কথা ও মানবিক কাজ করার আহবান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরন করে সমাপ্তি ঘোষণা করেন।

]]>
https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%87%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%80/feed/ 0
শাওমিতে থাকছে না ‘মি’ https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%93%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf/ https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%93%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf/#respond Mon, 30 Aug 2021 14:44:54 +0000 https://somoyerpata.com/?p=89589 টেক প্রতিবেদক:

শাওমিতে থাকবে না ‘মি’ ব্র্যান্ড। নতুন ঘোষণা অনুযায়ী, আগের মতোই স্মার্টফোন বানিয়ে যাবে তারা তবে ‘মি’ ব্র্যান্ড থাকবে না। শাওমি তা নিশ্চিতও করেছে। যেমন চলতি বছরে বাজারে আসা ‘শাওমি মি ১১’-এর নাম তখন শুধু ‘শাওমি ১১’ হতে পারে।

শাওমির মুখপাত্র সংবাদমাধ্যম দ্য ভার্জকে বলেছেন, ‘২০২১ সালের তৃতীয় প্রান্তিক থেকে শাওমির “মি” সিরিজের নাম বদলে “শাওমি” করা হবে। এই পরিবর্তনে আমাদের বৈশ্বিক ব্র্যান্ডের উপস্থাপনা এক হবে এবং ব্র্যান্ড ও পণ্যের মধ্যে ভুল-বোঝাবুঝি কমে যাবে। তবে সব অঞ্চলে পরিবর্তন আনতে কিছুটা সময় লাগতে পারে।’

‘মি’ বাদ পড়লেও থাকছে ‘রেডমি’ ব্র্যান্ড। যথারীতি তুলনামূলক কম দামের স্মার্টফোন থাকবে রেডমি সিরিজে। আর উচ্চ কনফিগারেশনের স্মার্টফোনগুলো থাকবে শাওমির নিজস্ব ব্র্যান্ডে।

মূলত পশ্চিমা দেশগুলোতে ‘মি’ ব্র্যান্ডের ব্যবহার শুরু করে শাওমি। পশ্চিমাদের জন্য ‘শাওমি’ উচ্চারণ কঠিন হতে পারে, তাই ‘মি’র প্রচলন করা হয়েছিল বলে মনে করা হয়।

]]>
https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%93%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf/feed/ 0
বন্ধ হলো পাবজি ও ফ্রি ফায়ার https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ac%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ab%e0%a6%be%e0%a7%9f/ https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ac%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ab%e0%a6%be%e0%a7%9f/#respond Wed, 25 Aug 2021 16:14:07 +0000 https://somoyerpata.com/?p=89236 অনলাইন ডেস্ক:

আদালতের নির্দেশের পর পাবজি, ফ্রি ফায়ারের মতো ক্ষতিকর গেম বন্ধের কাজ শুরু করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। তিনমাসের জন্য এই অনলাইন গেমগুলো বন্ধ করা হবে বলে জানিয়েছেন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রুলের বিভিন্ন পক্ষ ও মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে শিশু-কিশোরদের জন্য ক্ষতিকর অনলাইন গেমের তালিকা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।

তবে, আপাতত শুধু পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ হচ্ছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী। এর আগে, গত ১৬ আগস্ট দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি ও ফ্রি ফায়ারসহ ক্ষতিকর অনলাইন গেমগুলো বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট।

এসব অনলাইন গেইম এবং টিকটক, লাইকির মত ভিডিও স্ট্রিমিং অ্যাপ বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে রুল জারি করা হয়।

এছাড়া এ ধরনের অনলাইন গেইম এবং অনলাইন স্ট্রিমিং অ্যাপ নিয়মিতভাবে পর্যবেক্ষণ, পর্যালোচনা করার জন্য একটি কারিগরি দক্ষতাসম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠন এবং এ বিষয়ে একটি নীতিমালা তৈরির নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।

]]>
https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ac%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ab%e0%a6%be%e0%a7%9f/feed/ 0
টেলিটকের ৪জি যাবে গ্রামে https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%aa%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87/ https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%aa%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87/#respond Wed, 11 Aug 2021 18:19:36 +0000 https://somoyerpata.com/?p=88482 অনলাইন ডেস্ক:

হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান টার্গেট করে গ্রামে পৌঁছানো হচ্ছে টেলিযোগাযোগে উচ্চগতির ৪জি সেবা। এর ফলে প্রত্যন্ত অঞ্চলে গুরুত্বপূর্ণ সেবায় গতি আসবে। একই সঙ্গে সারাদেশে সর্বাধুনিক প্রযুক্তির ৫জি সেবা চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ উদ্দেশ্যে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে গ্রামে ৪জি সম্প্রসারণ এবং দেশে ৫জি সেবা চালুর একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
সংশ্নিষ্টরা বলেছেন, ‘গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৫জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন’ নামে প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ৪জি প্রযুক্তিনির্ভর আধুনিক টেলিযোগাযোগ সেবা সুলভ এবং সাশ্রয়ী হবে। একই সঙ্গে আগামী দুই বছরের মধ্যে সারাদেশে ৫জি প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্দেশ্যে বর্তমান ট্রান্সমিশন নেটওয়ার্ক সর্বাধুনিক করা হচ্ছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে নেওয়া প্রকল্পটি বাস্তবায়ন করবে টেলিটক বাংলাদেশ লিমিটেড। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে দুই হাজার ২০৪ কোটি টাকা। প্রায় পুরো অর্থই জোগান দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। মাত্র ৬০ কোটি টাকা দেবে টেলিটক। ২০২৩ সালের মধ্যে এর বাস্তবায়ন কাজ শেষ হওয়ার কথা। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন।
একনেকে প্রকল্পটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন। সুপারিশে বলা হয়, প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে আধুনিক প্রযুক্তির সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। ৪জি প্রযুক্তিনির্ভর আধুনিক টেলিযোগাযোগ সেবা দেওয়াসহ ৫জি প্রযুক্তিনির্ভর মোবাইল নেটওয়ার্কের প্রস্তুতি শুরু হবে। এতে বিদ্যমান ট্রান্সমিশন নেটওয়ার্ক আধুনিক এবং শক্তিশালী হবে।
নেটওয়ার্কের ক্ষেত্রে ৫জির প্রযুক্তির মাধ্যমে অনেক কম বেতার তরঙ্গ ব্যবহার করে দ্রুতগতির মানসম্পন্ন সেবা নিশ্চিত করা সম্ভব হবে। ৩জি ও ৪জি প্রযুক্তিতে বেতার তরঙ্গ ব্যবহারের ক্ষেত্রে যেসব দুর্বলতা রয়েছে, ৫জি তা থেকে মুক্ত থাকবে।
জানতে চাইলে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাব উদ্দিন সমকালকে বলেন, গ্রামাঞ্চলসহ দেশের সব মানুষের জন্য সাশ্রয়ী দামে টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার লক্ষ্যের অংশ হিসেবেই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট সেবা নেটওয়ার্ক সম্প্রসারণ হবে। ফলে চিকিৎসা, শিক্ষায় টেলিক্লাস রুমের মতো গুরুত্বপূর্ণ সেবা সবার জন্য সহজ এবং সাশ্রয়ী হবে। এমন অনেক ধরনের প্রযুক্তি সুবিধা পাবেন সারাদেশের সব নাগরিক।
প্রকল্পের উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) থেকে জানা গেছে, প্রকল্পের প্রধান কাজের মধ্যে রয়েছে নতুন তিন হাজার বিটিএস সাইট তৈরি করা। এতে রুম, টাওয়ার, লক ইত্যাদি থাকছে। টেলিটকের নিজস্ব ৫০০ টাওয়ার এবং দুই হাজার ৫০০ টাওয়ার শেয়ারিং সাইট প্রস্তুত করা হবে। সেবা সক্ষমতা বাড়াতে ৩জি ও ৪জির বিদ্যমান দুই হাজার সাইটের যন্ত্রপাতির ধারণ ক্ষমতা বাড়ানো হবে। ফিক্সড ওয়্যারলেস এক্সেজ (এফডব্লিউএ) প্রযুক্তি স্থাপনের মাধ্যমে ঢাকার বাইরে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিস-আদালতে ইন্টারনেট সেবা বাড়াতে পাঁচ হাজার এফডব্লিউএ ডিভাইস স্থাপন করা হবে। এমন বেশ কিছু কার্যক্রম রয়েছে প্রকল্পে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%aa%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87/feed/ 0
বন্ধ হচ্ছে উইন্ডোজ ১০, আসবে ওএস-১১ https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%89%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%9c-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%ac/ https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%89%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%9c-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%ac/#respond Sun, 13 Jun 2021 16:01:09 +0000 https://somoyerpata.com/?p=85710 অনলাইন ডেস্ক:

২০২৫ সালে উইন্ডোজ ১০-এর সাপোর্ট বন্ধ করাসহ চলতি মাসেই ওএস-১১ (অপারেটিং সিস্টেম) লঞ্চের ইঙ্গিত দিয়েছে মাইক্রোসফট। সংস্থার সদ্য প্রকাশিত ‘উইন্ডোজ লাইফ সাইকেল ফ্যাক্ট শিটে’ বলা হয়েছে, ১৪ অক্টোবর ২০২৫-এর পর নতুন কোনও আপডেট কিংবা সিকিউরিটি প্যাচ বাজারে আনা হবে না।

তবে উইন্ডোজ ১০ রিলিজ করার পর মাইক্রোসফট জানিয়েছিল, আর নতুন কোনো সফটওয়্যার ভার্সনের দিকে তারা ঝুঁকবে না। কিন্তু সেই ঘোষণা থেকে সরে গিয়ে গত সপ্তাহেই উইন্ডোজ ১১ লঞ্চের ঘোষণা করা হয়৷ 

এর আগে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ও ডিভাইস চিফ প্যানোস পনয় ওএস-এর ‘নতুন জেনারেশন’ আনার কথা জানিয়েছেন। গত কয়েক দশকে মাইক্রোসফট উইন্ডোজের যেসব আপডেট এনেছে, নতুন ভার্সনে তা সবকিছুকে ছাপিয়ে যাবে বলে জানান তারা।ধারণা করা হচ্ছে, মাইক্রোসফট ২০২৫ পর্যন্ত সময় বেঁধে দিলেও ওএস ১০-এর সময়সীমা আরও কিছুটা বাড়বেই। কারণ ব্যাখ্যা করতে গিয়ে তারা উইন্ডোজ ৭-কে টেনে এনেছেন। সেবার গ্রাহকদের একটা বড় অংশ ওএস ৭-কে ছেড়ে ১০-এ ঝুঁকতে অনেকটা সময় নিয়েছিলেন। তাই এবারও তাদের নতুন অপারেটিং সিস্টেমে যেতে অতিরিক্ত সময় দেবে মাইক্রোসফট। টেক দুনিয়ায় এমনটাই আন্দাজ করা হচ্ছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য ওয়াল

]]>
https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%89%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%9c-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%ac/feed/ 0
মিডরেঞ্জের নতুন ফোন ভিভো ওয়াই২০জি https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%8b/ https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%8b/#respond Thu, 25 Feb 2021 15:41:51 +0000 http://somoyerpata.com/?p=79824
চলতি বছরের প্রথম দুই মাসেই দেশের বাজারে ওয়াই সিরিজের দুটি স্মার্টফোন এনেছিলো শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। এর মধ্যে একটি হলো-ভিভো ওয়াই১২এস এবং অন্যটি ভিভো ওয়াই৫১। এরই ধারাবাহিকতায় এবার আরো একটি ওয়াই সিরিজের স্মার্টফোন নিয়ে আসছে ভিভো। নতুন এই ফোনের মডেল- ভিভো ওয়াই২০জি।

আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশি গ্রাহকরা ভিভো ওয়াই২০জি এর জন্য প্রি বুকিং দিতে পারছেন। প্রি বুকিংয়ের এ সুযোগ চলবে আগামী ১ মার্চ পর্যন্ত। স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে অবসিডিয়ান ব্ল্যাক ও পিওরিস্ট ব্লু রঙে।বাংলাদেশে ভিভো ওয়াই২০জি এর মূল্য মাত্র ১৭ হাজার ৯৯০ টাকা।

ভিভো ওয়াই২০জি-তে আছে ৫০০০ এমএএইচ সক্ষমতার শক্তিশালী ব্যাটারি এবং ১৮ ওয়াটের ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং প্রযুক্তি। সাথে আরো রয়েছে ৬জিবি র‌্যাম ও ১২৮ জিবি রমের বিশাল স্টোরেজ।

ভিভো ওয়াই২০জি স্মার্টফোনটিতে ৬ দশমিক ৫১ ইঞ্চির বড় ডিসপ্লে রয়েছে; যেখানে স্ক্রিন টু বডি রেশিও হলো ৮৯% এবং রেজ্যুলোশন ১৬০০ ী৭২০ (এইচডি প্লাস)। ওয়াই১২এস এর মতো ভিভো ওয়াই২০জি-তেও যুক্ত করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি; যা দিয়ে অনস্ক্রিন মোডে ফোন আনলক করা যায় মাত্র ০ দশমিক ১৭ সেকেন্ডে।

ভিভো ওয়াই২০জি পরিচালিত হচ্ছে অপারেটিং সিস্টেম ফানটাচ ওএস ১১ দিয়ে। এ স্মার্টফোনটিতে আরো আছে চমৎকার তিনটি ব্যাক ক্যামেরা ও একটি ফ্রন্ট ক্যামেরা।

এর আগে প্রতিবেশি দেশ ভারতেও ব্যাপক সাড়া ফেলে ভিভোর ওয়াই২০জি স্মার্টফোন। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের মার্কেটে যাত্রা শুরু করতে চাচ্ছে ভিভোর ওয়াই২০জি।

]]>
https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%8b/feed/ 0
যেকোনো মোবাইল বদলে নিন মটোরোলা স্মার্টফোন https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%af%e0%a7%87%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%9f/ https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%af%e0%a7%87%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%9f/#respond Thu, 25 Feb 2021 15:39:34 +0000 http://somoyerpata.com/?p=79821
যেকোনও ব্র্যান্ডের নতুন বা পুরনো মোবাইল ফোন বদল করে বিশ্বখ্যাত মোবাইল ব্র্যান্ড মটোরোলার নতুন স্মার্টফোন নেওয়ার সুযোগ করে দিচ্ছে সেলেক্সট্রা লিমিটেড। সেলেক্সট্রা লিমিটেড বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল পার্টনার।

এ কাজে মটোরোলাকে সহযোগিতা করছে জিঙ্গো প্রাইভেট লিমিটেড (এক্সচেঞ্জ প্রোগ্রাম পার্টনার)। রাজধানীতে জিঙ্গোর বিভিন্ন রিটেইল শপ থেকে স্মার্টফোনপ্রেমীরা এ সুবিধা উপভোগ করতে পারবেন। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ৪টি, উত্তরায় ৫টি এবং মিরপুরে জিঙ্গোর একটি রিটেইল শপ আছে। যেকোনও ব্র্যান্ডের সাথে মটোরোলা ফোন এক্সচেঞ্জ করলে জিঙ্গো থেকে গ্রাহকরা পাবেন গিফট ভাউচার।

যেভাবে মোবাইল এক্সচেঞ্জ করা যাবে
কেউ যদি নিজের ফোনটি বদলে বা এক্সচেঞ্জ করে নতুন মটোরোলার স্মার্টফোন নিতে চান তাহলে তাকে ব্যবহৃত ফোনটি নিয়ে পার্শ্ববর্তী জোঙ্গোর রিটেইল শপে যেতে হবে। সেখানে ফোনটি যাচাই-বাছাই করে একটি মূল্য নির্ধারণ করা হবে। ধরা যাক, যাচাই-বাছাইয়ের পর যেকোনও ব্র্যান্ডের পুরনো একটি মোবাইলের বিক্রয় মূল্য ১২ হাজার টাকা নির্ধারণ করা হলো। এখন ওই ক্রেতা যদি ফোনটি বদলে মটোরোলার ১৭ হাজার টাকা মূল্যের একটি নতুন স্মার্টফোন নিতে চান তাহলে তাকে ফোনটির সাথে অতিরিক্ত ৫ হাজার টাকা পরিশোধ করে নতুন মটোরোলা ফোনটি নিতে পারবেন। তবে বন্ধ বা লকড মোবাইল এই এক্সচেঞ্জ অফারের আওতায় পড়বে না।

এই অফারটি পেতে গ্রাহককে সাথে করে ফোনের ক্যাশ মেমো ও বক্স নিয়ে যেতে হবে। যদি কারও কাছে এগুলো না থাকে তাহলে সতর্কতার জন্য জাতীয় পরিচয়পত্র সাথে নিতে হবে। তবে কেউ ক্যাশ মেমো বা মোবাইল বক্স নিয়ে গেলে নতুন স্মার্টফোনে অতিরিক্ত ছাড় পাবেন। প্রতিটি ফোন একচেঞ্জের সাথে গ্রাহক মটোরোলা থেকে ৫০০-২০০০ টাকার ভাউচার পাবেন।

বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘মটোরোলার স্মার্টফোনের এই এক্সচেঞ্জ অফারটি চালু করতে পেরে আমরা আনন্দিত। এখন স্মার্টফোন ব্যবহারকারীরা সহজেই নিজের পুরনো ফোনটি বদলে মটোরোলার আধুনিক ফিচার সমৃদ্ধ স্মার্টফোন নিতে পারবেন। ’

]]>
https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%af%e0%a7%87%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%9f/feed/ 0
আজ থেকে রোজ সকালে ইন্টারনেটের গতি কমানোর উদ্যোগ: বিটিআরসি https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8/ https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8/#respond Mon, 12 Feb 2018 05:26:25 +0000 http://somoyerpata.com/?p=4831 আজ থেকে রোজ সকালে আড়াই ঘণ্টা ইন্টারনেটের গতি কমিয়ে রাখতে সব ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি, মোবাইল অপারেটর এবং ওয়াইম্যাক্স অপারেটরদের নির্দেশনা দিয়েছে টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি।

এ মাসের ২৪ তারিখ পর্যন্ত সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ইন্টারনেটের গতি সীমিত রাখার নির্দেশনা দেয়া হয়েছে। বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বিবিসি বাংলাকে বলেছেন, সরকারের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

“আমরা দেখছি ইন্টারনেটের মাধ্যমে বেশ কিছু অপরাধ সংঘটিত হচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু পাচার হয়ে যাচ্ছে, বিশেষ করে পরীক্ষার প্রশ্নপত্র। সেটা নিয়ন্ত্রণের জন্য এটা একটা চেষ্টা মাত্র।”

কিন্তু কতটা সফল হবে এ উদ্যোগ? “কতটা সফল হবে এ চেষ্টা তা আমরা এখনো নিশ্চিত না।”

“আমরা চাইনি এ ব্যপারটি প্রকাশিত হোক, কিন্তু সামহাউ এটা ‘লিক’ হয়েছে। ফলে আমরা নিশ্চিত না কতটা সফল হবে।”

মিঃ মাহমুদ জানিয়েছেন, সরকারের কাছ থেকে নির্দেশনা পাবার পর বেশ জটিল একটি প্রক্রিয়া পার হয়ে ইন্টারনেটের গতি ধীর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গতরাতে ধীর গতিতে ইন্টারনেট চালানোর সিদ্ধান্ত পরীক্ষামূলক-ভাবে বাস্তবায়ন করেছে বিটিআরসি।

এর অংশ হিসেবে রোববার রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আধা ঘণ্টা পরীক্ষামূলক-ভাবে দেশের সব ইন্টারনেট প্রোভাইডারের ব্যান্ডউইথ প্রতি সেকেন্ড ২৫ কিলোবাইটের মধ্যে সীমিত রাখা হয়। সে সময় কার্যত বন্ধই ছিল ইন্টারনেট।

এ অবস্থা কতদিন চলবে, সে বিষয়ে মিঃ মাহমুদ স্পষ্ট কোন ধারণা দিতে না পারলেও, জানিয়েছেন, বিটিআরসি চেষ্টা করবে যাতে মানুষের কষ্ট সহনীয় সীমার মধ্যে থাকে।

প্রশ্নফাঁস বন্ধে ফেসবুক বন্ধ রাখা হতে পারে বলে কিছুদিন আগে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। বিটিআরসির তেমন পরিকল্পনা আছে কিনা এ প্রশ্নে জবাবে সংস্থার চেয়ারম্যান মিঃ মাহমুদ মন্তব্য করতে চাননি।

রোববার সন্ধ্যায় ইন্টারনেটের গতি নির্দিষ্ট সময়ে কমিয়ে রাখার বিষয়ে নির্দেশনা জারি করে বিটিআরসি। বাংলাদেশে এই মূহুর্তে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা আট কোটির বেশি। যার বড় অংশটি মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন।

বাংলাদেশে ২০১৫ সালে জঙ্গিদের যোগাযোগের পথ বন্ধ করার কারণ দেখিয়ে একবার ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। পরে ইন্টারনেট চালু হলেও সে সময় ২২ দিন বাংলাদেশে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বেশ কয়েকটি অ্যাপ ব্যবহার বন্ধ রেখেছিল সরকার।

]]>
https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8/feed/ 0
ফেসবুক আইডি বন্ধ হয়ে গেলে যা করণীয় আপনার! https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87/ https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87/#respond Sun, 16 Apr 2017 14:07:10 +0000 http://somoyerpata.com/?p=4047 সময়ের পাতা,ডট কম ডেস্ক রির্পোটঃগত বৃহস্পতিবার জনপ্রিয় সামাজিক
যোগাযোগের মাধ্যম ফেসবুকের পক্ষ থেকে
আগাম জানিয়ে দেয়া হয়, নিরাপত্তা
ব্যবস্থা উন্নত করতে ভুয়া অ্যাকাউন্ট গুলো
চিহ্নিত করে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।মূলত সাধারণ ব্যবহারকারীদের বিভ্রান্ত করতে ভুয়া অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হয়ে থাকে।এর হাত থেকে মুক্তি দিতেই ফেসবুকের নতুন এই পদক্ষেপ।ফেসবুকের দাবি অনুযায়ী,ভুয়া আইডি বেশি এমন দেশগুলোর মধ্যে শীর্ষে আছে বাংলাদেশ।সরকারি-বেসরকারি বিভিন্ন সূত্র জানায়,বাংলাদেশে ফেসবুক অ্যাকাউন্টের সংখ্যা প্রায় তিন কোটি। ফেসবুক ভুয়া আইডি বন্ধ করার সম্ভাব্য যে ৩ শতাংশ হারেরকথা বলেছে তাতে ৯ লাখ
অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার কথা।
আবার বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয়
গণমাধ্যম এবং ব্যক্তিত্বের পেজ হিসাব
করে দেখা গেছে, তারা গড়ে ৩ শতাংশ
হারে লাইক হারিয়েছে। সে হিসাবেও বন্ধ
হয়ে যাওয়া আইডির সংখ্যা ৯ লাখ হতে
পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অনেক ফেসবুক ব্যবহারকারী আছেন
যারা রাতে ফেসবুক চালিয়ে ঘুমিয়েছেন
ঠিকই কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে
দেখতে পেলেন যে, তার ফেসবুক একাউন্টটি
বন্ধ করে দেয়া হয়েছে।
যদি এমনটা হয় তাহলে খুব বেশি চিন্তিত
হওয়ার প্রয়োজন নেই। নিজেকে ‘আসল’
প্রমাণিত করার কয়েকটি ধাপ পার করে খুব সহজেই আপনি আপনার একাউন্টটি ফেরতপেতে পারেন।
এইভাবে হুট করে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ
হয়ে গেলে এই ঠিকানায় যান । নতুন একটি
পেজ ওপেন হলে সেই পেজের নির্ধারিত
বক্সে আপনার ই-মেইল আইডি অথবা
ফেসবুকে নিবন্ধিত মোবাইল ফোন নম্বরটি
লিখুন। এরপর পরবর্তী বক্সে ফেসবুকে ঠিক
যে নামে আপনার একাউন্টটি ছিলো সেই
বানানে নামটি লিখুন।
সর্বশেষ আপনিই যে একাউন্টটির বৈধ
মালিক তা প্রমাণ করতে জাতীয় পরিচয়
পত্র বা পাসপোর্ট কিংবা লিগ্যাল
কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে। ঠিক
কী কী ধরণের ডকুমেন্ট আপলোড করতে হবে
তা জানতে এই ঠিকানায় গিয়ে দেখে
আসতে পারেন।
আপনার ফেসবুকের নাম যদি আপলোডকৃত
ডকুমেন্টের সাথে মিল না থাকে তাহলে
‘Additional info’ বক্সে এই সম্পর্কে বিস্তারিত লিখতে পারেন। এছাড়া অন্য কোনো প্রমাণ
সম্পর্কেও এই বক্সে লিখতে পারেন।
সবশেষে ‘সেন্ড’ বাটনে চেপে ওই পেজ
থেকে বেরিয়ে আসুন। এবার আপনার
আবেদনটি ভেরিফাই করতে ৭২ ঘণ্টা সময়
নেবে ফেসবুক। যদি আপনার দেয়া
প্রমাণাদি ফেসবুক গ্রহণযোগ্য বলে মনে
করে তাহলে খুব তাড়াতাড়িই আপনি আপনার
একাউন্টটি ফেরত পাবেন।

]]>
https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87/feed/ 0
ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হলে কী করবেন https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9/ https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9/#respond Sat, 15 Apr 2017 16:22:08 +0000 http://somoyerpata.com/?p=4030 সময়ের পাতা ডট কম, বিশ্বজুড়ে ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করতে বিশেষ ব্যবস্থা নেয়া শুরু করেছে ফেসবুক।এ প্রক্রিয়ায় শনিবার বাংলাদেশে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়েছে।ফেসবুক ব্যবহারকারীরা যদি এ সমস্যায় পড়েন তাহলে অবশ্যই অত্যন্ত সুক্ষ্মভাবে ফেসবুকের দেয়া নিয়মগুলো খেয়াল করতে হবে।তবে মাথায় রাখতে হবে যে-অ্যাকাউন্ট লগইন করার পর পাসওয়ার্ড দিয়ে না ঢুকতে পারলে হতাশ না হয়ে ফ্রিকুয়েন্টলি আসক্ড কোয়েশ্চেন (ফ্যাক) পেজের পাশে ‘হেয়ার’ লেখা অংশে ক্লিক করতে হবে।নতুন পেজ আসার পর যদি নিজ অ্যাকাউন্ট নিয়ে শতভাগ নিশ্চিত হন যে- এটি ভুয়া নয়, তাহলে সাবমিট অ্যান অ্যাপিল অংশে ক্লিক করুন।এর
মাধ্যমে ফেসবুক নিজের গুরুত্বপূর্ণ কিছু
তথ্য নেবে। সবঠিক থাকলে প্রক্রিয়ার
মাধ্যমে ফেসবুক আপনার অ্যাকাউটন্টি ফেরত দেবে।ফেসবুকের টেকনিক্যাল প্রোগ্রাম
ম্যানেজার শাবনাম শেখ শুক্রবার ফেসবুকের সিকিউরিটি ব্লগে একটি নোট পাবলিশড করেন।ভুয়া অ্যাকাউন্ট বন্ধে বিশেষ অভিযানের কথা উল্লেখ করেন তিনি।এতে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের নাম উল্লেখ করেন তিনি। এছাড়া আরো কয়েকটি দেশে এ কার্যক্রম
চলবে।
ওই নোটে বলা হয়, গেলো ছয় মাস ধরেই
ভুয়া অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করতে কাজ
করছেন তারা।
শাবনাম জানান, ফেসবুকে যখন কেউ নিজের
প্রতিনিধিত্ব করেন, তখন তিনি বাস্তব জীবনের
মতো দায়িত্বশীলতা দেখান। ভুয়া অ্যাকাউন্টে
এ নিয়ম মানা হয় না। এখান থেকে স্প্যাম ছড়ায়।
আমেরিকার গণমাধ্যম ইউএস টুডে জানায়,
জালিয়াতির মাধ্যমে ব্যবহারকারীর আচরণ
বিশ্লেষণ করে অ্যাকাউন্ট মুছে দেওয়া বা
নিষ্ক্রিয় করার মতো পদক্ষেপ নিয়েছে
কর্তৃপক্ষ।
সে কারণে ফেসবুকে একই পোস্ট বার
বার দেওয়া, বার্তা দিয়ে বিরক্ত করার মতো
সন্দেহজনক আচরণ পর্যবেক্ষণ করবে
ফেসবুক।
প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন,
ফেসবুকে কেউ অ্যাকাউন্ট খুলতে চাইলে
অবশ্যই ১৩ বছরের হতে হবে এবং প্রকৃত
পরিচয় দিতে হবে এটাই মূল শর্ত। বর্তমান
বিশ্বের জন্য এটি একটি চ্যালেঞ্জ।
ইন্টারনেট ভিক্তিক সব ক্ষেত্রেই
ব্যবহারকারীদের প্রকৃত পরিচয় দিয়ে কাজ করা
উচিৎ।
তিনি বলেন, আমি মনে করি জাতিসংঘকে
উদ্যেগ নিতে হবে যারা যেখান থেকেই
ব্যবহার করছে তাদের পরিচয় নিশ্চিত করতে
হবে। পরিচয় নিশ্চিত না হলে এর মাধ্যমে
সংগঠিত অপরাধগুলো দমন করা যাবে না।
তিনি আরো যাদের অ্যাকাউন্টগুলো বন্ধ
হয়েছে তাদের উচিৎ মোবাইলফোন নম্বর,
ভোটার আইডি বা পাসপোর্ট এর মাধ্যমে নিজ
পরিচয় দিয়ে ফেসবুক ব্যবহার করা। মোবাইল
নম্বরগুলো এরইমধ্যেই বায়োমেট্রিক করা,
তাই এর মাধ্যমে প্রকৃত পরিচয় পাওয়া যাবে।
মোস্তাফা জব্বার জানান, খোঁজ নিলে দেখা
যাবে- যারা অপরাধ করছে তাদের ৯৯ শতাংশই
ফেক অ্যাকাউন্ট ব্যবহার করছে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9/feed/ 0