জাতীয় – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Thu, 10 Apr 2025 03:02:18 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=6.4.8 https://i0.wp.com/somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132.png?fit=32%2C32&ssl=1?v=1614354549 জাতীয় – Somoyerpata https://somoyerpata.com 32 32 99866440 প্রবেশপত্র না পাওয়ায় এসএসসি পরীক্ষা দিতে পারছে না ১০ শিক্ষার্থী https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f/ https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f/#respond Thu, 10 Apr 2025 03:02:18 +0000 https://somoyerpata.com/?p=98313 কিশোরগঞ্জের কয়ারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা শামীমের গাফিলতির কারণে একটি বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কয়ারখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জেসমিন আক্তারের মা […]

The post প্রবেশপত্র না পাওয়ায় এসএসসি পরীক্ষা দিতে পারছে না ১০ শিক্ষার্থী appeared first on Somoyerpata.

]]>
কিশোরগঞ্জের কয়ারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা শামীমের গাফিলতির কারণে একটি বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না।

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কয়ারখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জেসমিন আক্তারের মা মোছা. আসমা (৪৫)।

লিখিত অভিযোগে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কয়ারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা শামীম (৪৫), সহকারী শিক্ষক মাজাহারুল (৩৫), মুজাম্মেল (৪০) ও সাকাওয়াতের (৪০) গাফিলতির কারণে বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আসেনি। কিন্তু কয়েকদিন আগেও ওই ১০ জন শিক্ষার্থীর অভিভাবকগণ প্রধান শিক্ষকের কাছে প্রবেশপত্রের কথা জিজ্ঞাসাবাদ করলে আসবে বলে আশ্বস্ত করেছিলেন তারা। ১০ পরীক্ষার্থী কাছ থেকে ফরম পূরণের ফি বাবদ ৩ হাজার ৫০০ টাকা করে নিয়েছিলেন। কারো কাছ থেকে ৪ হাজার এমনকি ৭ হাজার টাকা করে নিয়েছেন বলে জানা গেছে।

এসএসসি পরিক্ষার্থী জেসমিন আক্তার গতকাল মঙ্গলবার ৮ এপ্রিল সকাল ৯টার দিকে কয়ারখালী উচ্চ বিদ্যালয়ে যান প্রবেশপত্র আসছে কিনা জানার জন্য। পরে প্রবেশ পত্র নেই জানালে অভিভাবকরা স্কুলে গিয়ে প্রবেশপত্র চাইলে শিক্ষার্থী ও অভিভাবকদের গালিগালাজ করেন প্রধান শিক্ষক শামীমসহ অন্যান্য শিক্ষকরা। এছাড়া বিষয়টি নিয়ে বেশি কথা বললে হয়রানি করার হুমকি দেন শিক্ষক শামীম। এ ঘটনায় ভেঙে পড়েছেন শিক্ষার্থী ও তাদের পরিবার।

অভিযুক্ত প্রধান শিক্ষক শামীম বলেন, আপনারা অনেকেই জানান আমার স্কুলের রেজিস্ট্রেশন নম্বর না থাকায় অন্য স্কুলের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করে থাকি। এ বছরও সেটি করেছিলাম। কিন্তু যে প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলাম ওই প্রতিষ্ঠান প্রধান আমাকে জানান, এক সাবজেক্টের বেশি বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের রেজিস্ট্রেশন করা যায়নি। তাই বাকি শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য আমি অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। একেক জন পরীক্ষার্থীদের কাছ থেকে একেক রকমের ফি নিয়েছিলাম তারপরেও আমি রেজিস্ট্রেশন করতে পারিনি।

কিশোরগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা বলেন, এমন সময় নজরে এসেছে কাল পরীক্ষা শুরু হচ্ছে। এখনতো কিছুই করা যাচ্ছে না। ওই স্কুলটির সরকারি রেজিস্ট্রেশন নেই। বিষয়টি নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। ঊর্ধ্বতন কতৃপক্ষ যেভাবে দিকনির্দেশনা দেবেন সেভাবেই আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

The post প্রবেশপত্র না পাওয়ায় এসএসসি পরীক্ষা দিতে পারছে না ১০ শিক্ষার্থী appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f/feed/ 0 98313
রংপুর অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d/ https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d/#respond Thu, 10 Apr 2025 02:58:23 +0000 https://somoyerpata.com/?p=98310 রংপুর অঞ্চলের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  বিজ্ঞাপন বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত ওই অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চির্ম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো […]

The post রংপুর অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে appeared first on Somoyerpata.

]]>
রংপুর অঞ্চলের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত ওই অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চির্ম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, বুধবার রাতে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বৃহস্পতিবারের বিষয়ে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সে কারণে সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

The post রংপুর অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d/feed/ 0 98310
হঠাৎ অসুস্থ ফখরুল, নেয়া হলো সিএমএইচে https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%b9%e0%a6%a0%e0%a6%be%e0%a7%8e-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%ab%e0%a6%96%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b9/ https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%b9%e0%a6%a0%e0%a6%be%e0%a7%8e-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%ab%e0%a6%96%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b9/#respond Mon, 16 Dec 2024 09:31:52 +0000 https://somoyerpata.com/?p=98145 মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে মির্জা ফখরুল […]

The post হঠাৎ অসুস্থ ফখরুল, নেয়া হলো সিএমএইচে appeared first on Somoyerpata.

]]>
মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে মির্জা ফখরুল ইসলামকে সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সর্বশেষ খবর অনুযায়ী হাসপাতালে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।

The post হঠাৎ অসুস্থ ফখরুল, নেয়া হলো সিএমএইচে appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%b9%e0%a6%a0%e0%a6%be%e0%a7%8e-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%ab%e0%a6%96%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b9/feed/ 0 98145
বরকলে ৪৫ বিজিবি কতৃক বঙ্গবন্ধুসহ তার পরিবারের স্মরণে বিনা মুল্যে চিকিৎসা সেবা ও অনুদান প্রদান https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%ab-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%a4%e0%a7%83%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97/ https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%ab-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%a4%e0%a7%83%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97/#respond Tue, 15 Aug 2023 10:56:58 +0000 https://somoyerpata.com/?p=96602 আরিফুল ইসলাম সিকদার আজ ১৫ই আগষ্ট বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) কর্তৃক স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ এর আওতায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং গরীব ও দুস্থ পরিবারের মাঝে অনুদান প্রদান […]

The post বরকলে ৪৫ বিজিবি কতৃক বঙ্গবন্ধুসহ তার পরিবারের স্মরণে বিনা মুল্যে চিকিৎসা সেবা ও অনুদান প্রদান appeared first on Somoyerpata.

]]>
  • আরিফুল ইসলাম সিকদার
  • আজ ১৫ই আগষ্ট বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) কর্তৃক স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ এর আওতায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং গরীব ও দুস্থ পরিবারের মাঝে অনুদান প্রদান করা হয়।

    বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) কর্তৃক স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে সারা মাসব্যাপী কালো ব্যাজ পরিধান, বিজিবি’র সকল স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা, কোরআন খতম, বিশেষ মোনাজাতে আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শকে নিজ নিজ জীবনে প্রতিফলিত করার লক্ষ্যে স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীর উপর আলোচনা সভার আয়োজন, এবং জাতির পিতা কর্তৃক প্রদেয় ভাষণ ও আত্মজীবনীমূলক প্রামাণ্যচিত্র (চিরঞ্জীব বঙ্গবন্ধু) প্রদর্শন করা হয়।

    এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে ভূয়াটেক ও খাচী বিওপি এবং সাইচল ও ক্যাপ্টেন জসিম বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অসুস্থ্য গরীব-দুস্থদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। জোন কমান্ডার কর্তৃক বরকল জোন সদর এবং জোনের আওতাধীন বিওপি/ক্যাম্প কমান্ডার কর্তৃক আন্দারমানিক ও মাল্যছড়া বিওপি এবং কলাবুনিয়া ও ঘনমোড় বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ০১ টি পরিবারকে ছাগল অনুদান প্রদানসহ ১০০ টি পাহাড়ীবাঙ্গালী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাল, ডাল, তৈল, চিনি এবং আলু) বিতরণ করা হয়।

    এসময় বরকল ব্যাটালিয়নের জোন কমান্ডার লেঃ কর্লেন মো শামসুল আলম (পিএসসি) বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনব্যাপী সংগ্রাম ও আত্মত্যাগের দৃষ্টান্ত সামনে রেখে এলাকার জনগণের পাশে থেকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ এর ভাবধারাকে ত্বরান্বিত করার লক্ষ্যে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) নিরলস কাজ করে আসছে। ভবিষ্যতে বরকল জোন কর্তৃক আরও এ ধরণের মহৎ উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    The post বরকলে ৪৫ বিজিবি কতৃক বঙ্গবন্ধুসহ তার পরিবারের স্মরণে বিনা মুল্যে চিকিৎসা সেবা ও অনুদান প্রদান appeared first on Somoyerpata.

    ]]>
    https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%ab-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%a4%e0%a7%83%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97/feed/ 0 96602
    ঢাকার মেট্রোরেল কেন আলাদা, জানালেন সজীব ওয়াজেদ জয় https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6/ https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6/#respond Thu, 29 Dec 2022 07:13:18 +0000 https://somoyerpata.com/?p=95705 গতকাল উদ্বোধন হওয়া বাংলাদেশের প্রথম মেট্রোলের কেন অন্যান্য দেশের চেয়ে আলাদা সে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানান তিনি। ফেসবুক পেজে মেট্রোরেল-সংক্রান্ত একটি রিল (ভিডিও) প্রকাশ করে এর ক্যাপশনে লিখেছেন, বিজয়ের মাসে বাংলাদেশের আরেকটি অর্জন মেট্রোরেল। বাংলাদেশের […]

    The post ঢাকার মেট্রোরেল কেন আলাদা, জানালেন সজীব ওয়াজেদ জয় appeared first on Somoyerpata.

    ]]>
    গতকাল উদ্বোধন হওয়া বাংলাদেশের প্রথম মেট্রোলের কেন অন্যান্য দেশের চেয়ে আলাদা সে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানান তিনি।

    ফেসবুক পেজে মেট্রোরেল-সংক্রান্ত একটি রিল (ভিডিও) প্রকাশ করে এর ক্যাপশনে লিখেছেন, বিজয়ের মাসে বাংলাদেশের আরেকটি অর্জন মেট্রোরেল। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের শুরু।

    ঢাকার মেট্রোরেল কেন অন্যান্য দেশ ও শহরের মেট্রোরেল থেকে আলাদা তার তথ্য সম্বলিত ভিডিওটিতে দেখানো হয়েছে, বিশ্বমানের সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে এমআরটি লাইন ৬। প্রথমবারের মতো দেশের কোনো ট্রেনে থাকছে না কোনো ব্যালাস্ট আর স্লিপার। শব্দ আর ঝাঁকুনি কমাতে মেট্রোরেল লাইন ৬ এর তিনটি পয়েন্টে থাকছে সর্বাধুনিক ম্যাস স্প্রিং সিস্টেম। ফলে শব্দদূষণের ঝুঁকি অনেক কমে গেছে।

    মিরপুর ডিওএইচএস, ফার্মগেট ও শাহবাগ পয়েন্টে ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তি। বিদ্যুতের ব্যবহার কমাতে ব্যবহার করা হয়েছে রিজেনারেটিভ ব্রেকিং-বেজড হাইব্রিড প্রযুক্তি।

    যাত্রীদের বাড়তি নিরাপত্তার জন্য রয়েছে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর সিস্টেম। মেট্রোরেল লাইন ৬ এর পাঁচটি পয়েন্টে ট্রেনটি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে। প্রতিটি স্টেশনের সিঁড়ি, প্রবেশপথ, লিফট ও টয়লেটে প্রতিবন্ধীদের সুবিধার্থে থাকছে বিশেষ চিহ্ন। সবকটি লাইন চালু হলে প্রতিদিন পাঁচ লাখেরও বেশি লোক যাতায়াত করতে পারবেন।

    The post ঢাকার মেট্রোরেল কেন আলাদা, জানালেন সজীব ওয়াজেদ জয় appeared first on Somoyerpata.

    ]]>
    https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6/feed/ 0 95705
    গণসমাবেশে বিএনপির ৭ এমপির পদত্যাগ ঘোষণা https://somoyerpata.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%ad-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf/ https://somoyerpata.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%ad-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf/#respond Sat, 10 Dec 2022 08:47:50 +0000 https://somoyerpata.com/?p=95671 বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে দলটির ৭ জন সংসদ সদস্য (এমপি) একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর গোলাপবাগ মাঠের গণসমাবেশ থেকে পদত্যাগের এ ঘোষণা দেন তারা। পদত্যাগ করা ৭ এমপি হলেন: বগুড়া-৬ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ […]

    The post গণসমাবেশে বিএনপির ৭ এমপির পদত্যাগ ঘোষণা appeared first on Somoyerpata.

    ]]>
    বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে দলটির ৭ জন সংসদ সদস্য (এমপি) একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
    (উপরে বা থেকে) গোলাম মোহাম্মদ সিরাজ, মো. জাহিদুর রহমান, মো. আমিনুল ইসলাম, মো. হারুনুর রশীদ, (নিচে বা থেকে) মো. মোশারফ হোসেন, আবদুস সাত্তার ভূঞা ও রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

    শনিবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর গোলাপবাগ মাঠের গণসমাবেশ থেকে পদত্যাগের এ ঘোষণা দেন তারা।

    পদত্যাগ করা ৭ এমপি হলেন: বগুড়া-৬ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আবদুস সাত্তার ভূঞা এবং সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা।

    সমাবেশে গোলাম সিরাজ বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি আর সংসদে যাবে না। দলের সব সংসদ সদস্য পদত্যাগপত্রে সই করেছেন। যে কোনো সময় তা স্পিকারের কাছে জমা দেয়া হবে।

    পদত্যাগের বিষয়ে রুমিন ফারহানা বলেন, ‘স্বাক্ষর করা পদত্যাগপত্রের কপি ই-মেইলের মাধ্যমে স্পীকারের কাছে পাঠিয়ে দিয়েছি। রোববার (১১ ডিসেম্বর) জাতীয় সংসদে পাঠিয়ে দিব। আজ থেকে শেখ হাসিনার অবৈধ সংসদে আমরা নেই।’

    তিনি বলেন, সংসদে আমরা জনগণের পক্ষে কথা বলতে চেয়েছিলাম৷ কিন্তু বারবার আমাদের মাইক বন্ধ করে দিয়েছিল। এই সংসদে থাকা আর না থাকা সমান।

    The post গণসমাবেশে বিএনপির ৭ এমপির পদত্যাগ ঘোষণা appeared first on Somoyerpata.

    ]]>
    https://somoyerpata.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%ad-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf/feed/ 0 95671
    শুধু হাসপাতাল বন্ধ কি সমাধান ? https://somoyerpata.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be/ https://somoyerpata.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be/#respond Mon, 05 Dec 2022 04:59:41 +0000 https://somoyerpata.com/?p=95629 সম্প্রতি রাজধানীর মিরপুরের আলম মেমোরিয়াল হাসপাতালে আঙুলের অপারেশন করাতে গিয়ে মারা যায় কুড়িগ্রামের পাঁচ বছরের শিশু মারুফা জাহান মাইশা। অনিবন্ধিত হওয়ায় তদন্ত শেষে হাসপাতালটি বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে শুধু হাসপাতাল বন্ধ নয়, অপারেশনে জড়িত চিকিৎসকদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মাইশার মা-বাবা। রবিবার (৪ ডিসেম্বর) রাতে আলম মেমোরিয়াল হাসপাতাল বন্ধের খবরের প্রতিক্রিয়ায় এই দাবি […]

    The post শুধু হাসপাতাল বন্ধ কি সমাধান ? appeared first on Somoyerpata.

    ]]>

    সম্প্রতি রাজধানীর মিরপুরের আলম মেমোরিয়াল হাসপাতালে আঙুলের অপারেশন করাতে গিয়ে মারা যায় কুড়িগ্রামের পাঁচ বছরের শিশু মারুফা জাহান মাইশা। অনিবন্ধিত হওয়ায় তদন্ত শেষে হাসপাতালটি বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে শুধু হাসপাতাল বন্ধ নয়, অপারেশনে জড়িত চিকিৎসকদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মাইশার মা-বাবা।

    রবিবার (৪ ডিসেম্বর) রাতে আলম মেমোরিয়াল হাসপাতাল বন্ধের খবরের প্রতিক্রিয়ায় এই দাবি জানান মাইশার মা বেবি আক্তার ও বাবা মোজাফফর আলী। তাদের বাড়ি কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা ব্যাপারী পাড়া গ্রামে।

    এর আগে গত ৩০ নভেম্বর আলম মেমোরিয়াল হাসপাতালে হাতের আঙুল অপারেশন করার সময় মাইশার মৃত্যু হয়। পরে তার মরদেহ কুড়িগ্রামে নিয়ে দাফনের আগে গোসলের সময় তলপেট কেটে সেলাই দেওয়া দেখতে পান স্বজনরা। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। মাইশার ‘অস্বাভাবিক’ মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে অপারেশনের সাথে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিচার দাবি করেন ভুক্তভোগী শিশুর বাবা-মা, স্বজন ও এলাকাবাসীসহ নেটিজেনরা।

    যা বলছেন মাইশার মা-বাবা

    মেয়ের মৃত্যুর চার দিন পর হাসপাতাল বন্ধের খবরে মোটেও স্বান্তনা পাচ্ছেন না মাইশার দিনমজুর বাবা মোজাফফর ও মা বেলি আক্তার। হাসপাতাল বন্ধ কোনও বিচার নয় দাবি করে মোজাফফর বলেন, ‘হাসপাতাল বন্ধ করলেই হবে না, আমার মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী, সেই চিকিৎসকদের বিচারের আওতায় আনতে হবে। আমার মেয়েকে তো আর ফিরে পাবো না। আমার মেয়ের জীবন গেছে, আর কোনও বাবা-মায়ের সন্তানদের জীবন যেন এমন কসাইদের হাতে না যায়। আর কোনও বাবা-মাকে যেন এভাবে সন্তান হারা হওয়া না লাগে। আমার নিষ্পাপ মেয়ের মতো আর কোনও মেয়ে যেন ওদের অপারেশন টেবিলে জীবন না দেয়।’

    তিনি আরও বলেন, ‘আমি গরিব মানুষ। ওই ডাক্তার (ডা. আহসান কবীর) আমার বাসায় সমঝোতার জন্য তার এক বন্ধুকে পাঠাইছে। আমাদের টাকা দিয়ে বিষয়টা আপসের প্রস্তাব দিয়েছে। কিন্তু আমরা বলছি, মেয়ের জীবন বিক্রি করতে পারবো না। আমরা টাকা চাই না, বিচার চাই। আমার মেয়ে একজন মুক্তিযোদ্ধার নাতনি, সে যেন বিচার পায়।’

    প্রথম সন্তান হারিয়ে শোকে কাতর হয়ে রয়েছেন বেলি আক্তার। নাড়িছেড়া ধন হারিয়ে পাঁচ দিন ধরে কাঁদতে কাঁদতে গলার স্বর ভেঙে ফেলেছেন। তার একটাই দাবি, অভিযুক্ত চিকিৎসকদের বিচার।

    মাইশাকে ‘হত্যা’ করা হয়েছে দাবি করে বেলি আক্তার বলেন, ‘আমার মেয়ের হাতের আঙুল অপারেশন করতে গিয়ে তারা পেট কাটলো কেন? তারা পেট থেকে কিছু বের করে নিয়েছে কিনা সেটা তদন্ত করা হোক। এভাবে আমার মেয়ের জীবন নেওয়ার জন্য আমি ওদের বিচার চাই।’

    তিনি আরও বলেন, ‘হাসপাতাল বন্ধ করে কী হবে! কয়েকদিন পর আবার ওখানে অন্য কোনও মায়ের বুক খালি হবে। হাসপাতাল বন্ধের সাথে সাথে অপারেশনে জড়িত সবার শাস্তি চাচ্ছি। সরকারের কাছে আমার এটাই মিনতি।’

    মাইশার মৃত্যু নিয়ে বিচারের দাবি ওঠার পর তার কাছে চিকিৎসক ডা. আহসান হাবীবের পক্ষ থেকে এক ব্যক্তি টাকার বিনিময়ে সমঝোতার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন দাবি করে বেলি আক্তার বলেন, ‘গত শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় আমার কাছে একজন এসে বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করে আপসের প্রস্তাব দেন। তিনি বলেন, আপস করলে আমাদের বেশকিছু টাকা দেবেন। ওই ডাক্তারদের নাকি কিছুই হবে না। এর চেয়ে আপস করলেই ভালো হবে। কিন্তু আমি ও আমার স্বামীসহ আমাদের স্বজনরা তাকে না বলে দিয়েছি। আমরা মেয়ের মৃত্যুর বিচার চাই।’

    ‘আমার সোনামনিটার পেট এতদূর কেন কাটছে এটা আমার জানতে হবে। এই জবাবটা আমাকে কেউ নিয়া দেন।’ আঙুল অপারেশনে শিশু মাইশার পেটের বিশাল অংশ কেটে সেলাইয়ের কারণ জানতে এমন আকুতি মা বেলি আক্তারের।

    মাইশার মৃত্যুর সঠিক কারণ জানতে এবং এমন মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে তার বিচার চাইতে আইনি সহায়তা চান মোজাফফর ও বেলি আক্তার। এ ঘটনায় তারা আজ-কালের মধ্যে মামলা করবেন বলেও জানান।

    The post শুধু হাসপাতাল বন্ধ কি সমাধান ? appeared first on Somoyerpata.

    ]]>
    https://somoyerpata.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be/feed/ 0 95629
    রিজার্ভ মানুষের কল্যাণে খরচ করেছি: প্রধানমন্ত্রী https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a3%e0%a7%87/ https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a3%e0%a7%87/#respond Mon, 14 Nov 2022 18:19:52 +0000 https://somoyerpata.com/?p=95460 সময়ের পাতা ডেস্ক: অনেকে রিজার্ভ নিয়ে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রিজার্ভ আমরা দেশের মানুষের কল্যাণের জন্য খরচ করেছি। আমার দেশের মানুষ যদি না খেয়ে থাকে তাহলে আমার রিজার্ভ থেকে কী হবে। তিনি বলেন, বিএনপি রিজার্ভ চুরি নিয়ে প্রশ্ন তোলে। করোনার সময় রিজার্ভের অর্থ খরচ হয়। ওই সময় রিজার্ভ জমা হয়নি। সূত্র: […]

    The post রিজার্ভ মানুষের কল্যাণে খরচ করেছি: প্রধানমন্ত্রী appeared first on Somoyerpata.

    ]]>

    সময়ের পাতা ডেস্ক:

    অনেকে রিজার্ভ নিয়ে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রিজার্ভ আমরা দেশের মানুষের কল্যাণের জন্য খরচ করেছি। আমার দেশের মানুষ যদি না খেয়ে থাকে তাহলে আমার রিজার্ভ থেকে কী হবে। তিনি বলেন, বিএনপি রিজার্ভ চুরি নিয়ে প্রশ্ন তোলে। করোনার সময় রিজার্ভের অর্থ খরচ হয়। ওই সময় রিজার্ভ জমা হয়নি। সূত্র: দৈনিক মানবজমিন

    আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (বিআইসিসি) নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব একথা বলেন।

    বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, কোকো যখন মারা যায় আমি তখন খালেদা জিয়ার খবর নিতে তার বাসায় গেলাম। কিন্তু তারা আমাকে বাসায় ঢুকতে দেয়নি। আমি বঙ্গবন্ধুর কন্যা এবং একজন প্রধানমন্ত্রী। কিন্তু তারা আমাকে অপমান করল। তারা মনের মধ্যে হিংসা বিদ্বেষ পুষে রাখে। কিন্তু আমাদের মনে কোনো হিংসা বিদ্বেষ নেই।

    তিনি বলেন, বিএনপি রিজার্ভ নিয়ে কথা বলে, কিন্তু তাদের নেতা তারেক রহমান মানি লন্ডারিং, অবৈধ সম্পদ, অর্থ পাচার, ১০ ট্রাক অস্ত্র মামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি।

    বিএনপির চরিত্র অপপ্রচার চালানো। এদের কারণে মানুষ যেন বিভ্রান্ত না হয়।

    তিনি আরও বলেন, সরকার বিনা পয়সায় খাবার, ঘর করে দিচ্ছে। দেশের একটি মানুষও গৃহহীন-ভূমিহীন থাকবে না। নিজেদের টাকায় বিমান কেনা হয়েছে। রফতানিতে প্রণোদনা দিয়েছি। বিশ্ব পরিস্থিতিতে এখন অতি বেশি মূল্য দিয়ে খাদ্য, পণ্য আমদানি করতে হচ্ছে।

    প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশকে এখন আর কেউ অবহেলা করে না। এই দেশ এখন উন্নয়নের রোল মডেল। জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। অতীতে নির্বাচন কেমন হতো তা সবাই জানে।

    নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন তারা ভোগ দখলের জন্য নির্বাচিত হননি। বরং জনগণের সেবা করার জন্য আপনারা নির্বাচিত হয়েছে। সুতরাং আপনারা যদি চান নিজেরা ভোগ দখল করবেন তাহলে করে একবারেই বিদায় নিতে পারেন।

    আওয়ামী লীগ সভাপতি বলেন, করোনা মহামারি শেষ হতে না হতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে। সবকিছুর দাম বেড়েছে। আমাদের বিদেশ থেকে অনেক কিছু আমদানি করতে হয়। এজন্য আমাদের অর্থ দরকার।

    The post রিজার্ভ মানুষের কল্যাণে খরচ করেছি: প্রধানমন্ত্রী appeared first on Somoyerpata.

    ]]>
    https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a3%e0%a7%87/feed/ 0 95460
    কাগজের মূল্যবৃদ্ধি: ঢাবিতে কলাপাতায় লিখে শিক্ষার্থীদের প্রতিবাদ https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%95%e0%a6%be%e0%a6%97%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf/ https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%95%e0%a6%be%e0%a6%97%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf/#respond Mon, 14 Nov 2022 18:03:06 +0000 https://somoyerpata.com/?p=95452 সময়ের পাতা ডেস্ক: কাগজসহ সব ধরণের শিক্ষা উপকরণের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সমাবেশে বক্তারা বলেন, মাত্র পাঁচ-ছয় মাসের ব্যবধানে শিক্ষা উপকরণের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত এবং কিছু উপকরণের দাম দ্বিগুণ পর্যন্ত বেড়ে গেছে। এ অবস্থায় তারা প্রশ্ন রাখেন, আদিম যুগে ফিরে শিক্ষার্থীরা কলাপাতায় লিখবে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু […]

    The post কাগজের মূল্যবৃদ্ধি: ঢাবিতে কলাপাতায় লিখে শিক্ষার্থীদের প্রতিবাদ appeared first on Somoyerpata.

    ]]>
    কাগজের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবার সমাবেশ করে ছাত্র ইউনিয়ন।

    সময়ের পাতা ডেস্ক:

    কাগজসহ সব ধরণের শিক্ষা উপকরণের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সমাবেশে বক্তারা বলেন, মাত্র পাঁচ-ছয় মাসের ব্যবধানে শিক্ষা উপকরণের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত এবং কিছু উপকরণের দাম দ্বিগুণ পর্যন্ত বেড়ে গেছে। এ অবস্থায় তারা প্রশ্ন রাখেন, আদিম যুগে ফিরে শিক্ষার্থীরা কলাপাতায় লিখবে কিনা।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজ সোমবার বিকেল ৪টায় এ সমাবেশ হয়। এ সময় তারা শিক্ষামন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীকে শিক্ষা উপকরণের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ আখ্যায়িত করে তাঁদের অপসারণ দাবি করেন। অবিলম্বে কাগজসহ শিক্ষা উপকরণের দাম কমানো না হলে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

    বক্তারা বলেন, করোনার মধ্যে শিক্ষাব্যবস্থা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। মানুষের খরচের বোঝা আরও ভারী হচ্ছে। নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা পড়াশোনা চালাতে নিরুৎসাহিত হচ্ছে, এমনকি পড়াশোনা বন্ধ করার মতো সিদ্ধান্তও নিচ্ছে। মূল্যস্ফীতির কারণে খাদ্যের বা নিত্যপণ্যের দাম বাড়ার বিষয়টি যেভাবে আলোচনায় আসে, শিক্ষা উপকরণের দাম বাড়ার বিষয় সেভাবে আলোচনায় আসে না।

    ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, ‘শিক্ষা উপকরণের দাম বৃদ্ধির ফলে দেশের মধ্যবিত্ত শ্রেণির ওপর যেমন বাড়তি চাপ পড়ছে, তেমনি অনেক নিম্নবিত্ত পরিবারের সন্তানদের লেখাপড়া বন্ধ হওয়ারও উপক্রম হয়েছে।’

    সভাপতির বক্তব্যে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফ রুদাদ বলেন, ‘সর্বক্ষেত্রে শিক্ষাকে পণ্যে রূপান্তরের পাঁয়তারা করছে সরকার। বাষট্টির শিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তার সমাপ্তি হয়েছিল সামরিক শাসক আইয়ুব খানের পতনের মধ্য দিয়ে। শিক্ষার্থীদের স্বার্থে আঘাত করে কোনো সরকারই ক্ষমতায় টিকতে পারেনি। টাকা যার শিক্ষা তার, এই নীতি মানি না। সব শিক্ষা উপকরণের দাম কমাতে হবে।’

    ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজার সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কাজী রাকিব হোসাইন, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক লাভলী হক, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস।

    The post কাগজের মূল্যবৃদ্ধি: ঢাবিতে কলাপাতায় লিখে শিক্ষার্থীদের প্রতিবাদ appeared first on Somoyerpata.

    ]]>
    https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%95%e0%a6%be%e0%a6%97%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf/feed/ 0 95452
    শুক্রবার কোন এলাকায় কখন লোডশেডিং https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%96%e0%a6%a8/ https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%96%e0%a6%a8/#respond Fri, 04 Nov 2022 05:17:19 +0000 https://somoyerpata.com/?p=95358 সময়ের পাতা প্রতিবেদক: বিদ্যুতের উৎপাদনের সঙ্গে চাহিদার সমন্বয় করতে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় লোডশেডিং হচ্ছে। তবে অন্যান্য সময়ের চেয়ে এবারের লোডশেডিং ভিন্ন। কোন এলাকায় কখন, কতক্ষণ বিদ্যুৎ থাকবে না, তা আগেই জানিয়ে দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় শুক্রবার (৪ নভেম্বর) তালিকাও প্রকাশ করা হয়েছে। এদিকে লোডশেডিংয়ের […]

    The post শুক্রবার কোন এলাকায় কখন লোডশেডিং appeared first on Somoyerpata.

    ]]>

    সময়ের পাতা প্রতিবেদক:

    বিদ্যুতের উৎপাদনের সঙ্গে চাহিদার সমন্বয় করতে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় লোডশেডিং হচ্ছে। তবে অন্যান্য সময়ের চেয়ে এবারের লোডশেডিং ভিন্ন। কোন এলাকায় কখন, কতক্ষণ বিদ্যুৎ থাকবে না, তা আগেই জানিয়ে দেওয়া হচ্ছে।

    এর ধারাবাহিকতায় শুক্রবার (৪ নভেম্বর) তালিকাও প্রকাশ করা হয়েছে।

    এদিকে লোডশেডিংয়ের সময় বাড়িয়েছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)। শুরুতে সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে সীমাবদ্ধ ছিল সংস্থাটির লোডশেডিং। ৮ আগস্ট থেকে সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত লোডশেডিং দিয়েছে ডিপিডিসি। বর্তমানে সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত লোডশেডিং দেওয়া হচ্ছে

    ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ওয়েবসাইটের নির্দিষ্ট লিংকে গিয়ে এই তালিকা দেখা যাবে।

    ডিপিডিসির লোডশেডিংয়ের তালিকা।

    ডেসকোর লোডশেডিংয়ের তালিকা।

    ওজোপাডিকোর লোডশেডিংয়ের তালিকা।

    বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)।

    নেসকোর লোডশেডিংয়ের তালিকা।

    The post শুক্রবার কোন এলাকায় কখন লোডশেডিং appeared first on Somoyerpata.

    ]]>
    https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%96%e0%a6%a8/feed/ 0 95358