আন্তর্জাতিক – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Thu, 17 Oct 2024 16:08:01 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.1 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 আন্তর্জাতিক – Somoyerpata https://somoyerpata.com 32 32 হিজবুল্লাহ প্রতিষ্ঠা ও ইতিহাস https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%87/ https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%87/#respond Thu, 17 Oct 2024 16:04:56 +0000 https://somoyerpata.com/?p=97998 হিজবুল্লাহ (حزب الله) একটি লেবানিজ শিয়া ইসলামিক রাজনৈতিক ও সামরিক সংগঠন, যা ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং লেবাননের শিয়া সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করা।

প্রতিষ্ঠা ও ইতিহাস:
– **১৯৮২**: ইসরায়েলের প্রথম লেবানন অভিযানের প্রেক্ষাপটে হিজবুল্লাহ প্রতিষ্ঠা পায়। সংগঠনটি মূলত ইরানের ইসলামী বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়।
– **প্রাথমিক কার্যক্রম**: প্রথম দিকে, হিজবুল্লাহ সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিসেবে কাজ শুরু করে, এবং দ্রুত এটি একটি শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়।

 রাজনৈতিক ভূমিকা:
– হিজবুল্লাহ লেবাননের রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে জড়িত। এটি ১৯৯২ সালে প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করে এবং লেবাননের পার্লামেন্টে আসন লাভ করে।
– সংগঠনটি রাজনৈতিক অঙ্গনে কিছু সমাজসেবা প্রকল্পও বাস্তবায়ন করে, যেমন শিক্ষা ও স্বাস্থ্য সেবা।

 সামরিক শাখা:
– হিজবুল্লাহর সামরিক শাখা, যা “মুজাহিদিন” নামেও পরিচিত, লেবাননের দক্ষিণে এবং এর আশেপাশের অঞ্চলে ব্যাপকভাবে সক্রিয়।
– এটি ইসরায়েলের সাথে কয়েকটি যুদ্ধ করেছে, যার মধ্যে ২০০৬ সালের লেবানন যুদ্ধ উল্লেখযোগ্য।

 আন্তর্জাতিক সম্পর্ক:
– হিজবুল্লাহ ইরান থেকে ব্যাপক সমর্থন পায়, যা তাকে সামরিক এবং রাজনৈতিক উভয় ক্ষেত্রেই শক্তিশালী করে।
– আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক দেশ হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে, তবে লেবাননের অনেক লোক তাদের প্রতিরোধের আন্দোলন হিসেবে দেখতে পায়।

 সমালোচনা:
– সংগঠনটির কার্যক্রমের ফলে লেবাননে এবং অঞ্চলে সংঘাতের সৃষ্টি হয়েছে, এবং এটি অনেক রাজনৈতিক ও সামাজিক সংকটের কারণ হয়েছে।

হিজবুল্লাহ এখন একটি শক্তিশালী রাজনৈতিক ও সামরিক গঠন, যা লেবাননের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ।

]]>
https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%87/feed/ 0
প্রেমিকের বিয়েতে দুই সন্তান নিয়ে হাজির প্রেমিকা https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d/ https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d/#respond Sat, 26 Nov 2022 06:32:39 +0000 https://somoyerpata.com/?p=95562

সব আয়োজন শেষ। বিয়ের মণ্ডপে বসেছেন বর-কনে। ঠিকঠাকই চলছিল সব, ছিলেন অতিথিরাও। কিন্তু হঠাৎ সেখানে এক নারীর উপস্থিতি পাল্টে যায় পরিস্থিতি। উপস্থিত সবার সামনেই নিজেকে বরের প্রেমিকা বলে দাবি করেন ওই নারী। আর এ ঘটনার পর বিয়ে ভেঙে দেন কনে।

ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব প্রদেশের মোহালিতে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিজেকে বরের প্রেমিকা দাবি করা ওই নারীর দুই সন্তান রয়েছে। তার অভিযোগ, মেয়েটির সঙ্গে যার বিয়ে হচ্ছে, সেই ছেলে তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েও কথা রাখেননি। আট বছর ধরে তারা একসঙ্গে (লিভ-ইন) ছিলেন।

বিয়ের মণ্ডপে সবার সামনে ওই নারী বলেন, ‘এই ছেলেটিকে বিয়ে করব বলে এরইমধ্যে আদালতে আমার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছি। আমার ছেলেমেয়ের সঙ্গেও ওর ভালো সম্পর্ক। সে যে মনে মনে অন্য কাউকে বিয়ে করার পরিকল্পনা করছে, সে বিষয়ে আমি কিছুই জানতাম না।’

তবে বর পাল্টা অভিযোগ করে বলেন, ‘ওই নারীর যে বিবাহবিচ্ছেদ হয়নি, সেই বিষয়টি আমি জানতাম না। সে আমাকে বলেনি যে এখনও বিবাহবিচ্ছেদ হয়নি। আমার কাছে মিথ্যা বলেছে। তাই আমি অন্য একজনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে বিয়ে ভেঙে দেয়ার পর সব আয়োজনের জন্য যা খরচ হয়েছে, তা বরের কাছে দাবি করেছে ওই কনের পরিবার। এ নিয়ে বরের বিরুদ্ধে থানায় অভিযোগও করা হয়েছে।

মোহালির পুলিশ বলছে, অভিযোগ পাওয়ার পর ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: আনন্দবাজার

]]>
https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d/feed/ 0
প্রেমের টানে ইন্দোনেশিয়ায় জামালপুরের যুবক https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/ https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/#respond Sun, 13 Nov 2022 18:02:50 +0000 https://somoyerpata.com/?p=95439
গত ১০ নভেম্বর প্রেমিকা সিতি মারিয়াকে বিয়ে করেন অর্ক। ছবি- সংগৃহীত

সময়েরপাতা ডেস্ক:

প্রেমের টানে ভিন দেশি তরুণ-তরুণীর বাংলাদেশে ছুটে আসার খবর হরহামেশাই শোনা যায়। এবার ঘটেছে তার উল্টো ঘটনা। প্রেমের টানে ইন্দোনেশিয়ায় পাড়ি জমিয়েছেন বাংলাদেশি যুবক। সেখানে গিয়ে প্রেমিকা সিতি মারিয়াকে বিয়েও করেছেন জামালপুরের এই যুবক।

ইন্দোনেশিয়ায় পাড়ি জমানো ওই যুবকের নাম মোহাম্মদ তানজিলুর রহমান অর্ক। তিনি জামালপুরের বানিয়াবাজার এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমানের ছেলে।

জানা যায়, ২৫ বছর বয়সী মোহাম্মদ তানজিলুর রহমান অর্ক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে একটি বেসরকারি আইটি প্রতিষ্ঠানে চিফ অপারেটিং অফিসার পদে চাকরি করছেন।

অর্ক জানান, ২০১৯ সালে মুসলিমা ডটকম নামের একটি সাইটের মাধ্যমে সিতি মারিয়ার (২৩) সঙ্গে তার পরিচয় হয়। মারিয়া ইন্দোনেশিয়ার বগর জেলার সেলতুন সিটির জাবা প্রবিন্স এলাকার বাসিন্দা। লেখাপড়া শেষ করে মারিয়া সেখানকার তাসকিয়া গ্লোবাল ইসলামিক বিদ্যালয়ে কোরআন হাদিস বিষয়ে শিক্ষকতা করছেন। তিন বোন এক ভাইয়ের মধ্যে মারিয়া সবার বড়। মারিয়ার বাবা ওমর পেশায় একজন ব্যবসায়ী।

পরিচয় হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে তাদের নিয়মিত কথা হতো। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন। পরে নানা জটিলতা শেষে গত ১৮ অক্টোবর বিমানযোগে প্রায় সাড়ে ৩ হাজার কিলোমিটার দূরের দেশ ইন্দোনেশিয়ায় পাড়ি জমান অর্ক।

ইন্দোনেশিয়া থেকে অর্ক মোবাইল ফোনে বলেন, অনেক আগেই ইন্দোনেশিয়াতে আসার কথা ছিল। কিন্তু করোনা পর অনেকদিন ভিসা বন্ধ ছিল। এখানে এসে আরও অনেক কাগজপত্র ঠিক করতে হয়েছে। এজন্য বিয়ে করতে দেরি হয়েছে। গত ১০ নভেম্বরবিয়ে করেছি।

অর্ক আরও বলেন, মারিয়াকে বাংলাদেশে নিয়ে যেতে এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য অনেক কাগজপত্রের প্রয়োজন। এসব করতে আরও ৬ মাসের মতো সময় লাগবে।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে অর্ক বলেন, আমরা যেন সুখী হতে পারি এজন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন।

বাংলাদেশি ছেলেকে বিয়ে করা সিতি মারিয়া বলেন, আগে বাংলাদেশের ছেলেদের সম্পর্কে আমাদের খারাপ ধারণা ছিল। কিন্তু অর্ক আমাদের ধারণে বদলে দিয়েছে। বাংলাদেশের মানুষ অত্যন্ত মিশুক ও সহজসরল।

]]>
https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/feed/ 0
সিঙ্গেল হলে আজকের দিনটি আপনার https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%86/ https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%86/#respond Fri, 11 Nov 2022 11:54:20 +0000 https://somoyerpata.com/?p=95409  

সময়ের পাতা ডেস্ক:

প্রেম-বিয়ে প্রায় প্রতিটা মানুষের কাছেই কাঙ্ক্ষিত। তবে ব্যাটে-বলে না মেলায় অনেকেই বঞ্চিত থেকে যান এই অনুপম অনুভূতি থেকে। প্রেমিক যুগলরা যখন নানা মধুর সময় কাটাতে থাকেন তখন এসব সিঙ্গেলরা সময় কাটান নিজের মতো। প্রেমিক যুগলরা নিজেদের মধ্যে প্রতিটা মুহূর্ত উপভোগের পাশাপাশি উদযাপন করে থাকেন ভালোবাসা দিবস’সহ নানান দিবস। আর এসব দিবসগুলো সিঙ্গেলদের জন্য একটু বিরক্তিকরই।

তবে, সিঙ্গেলদের জন্যও রয়েছে সুখবর। কারণ, বছরের বিভিন্ন দিবসের ভিড়ে তাদের জন্যও রয়েছে একটি বিশেষ দিন। আর সেই দিনটিই আজকের দিন। কারণ, ১১ নভেম্বরকে সারাবিশ্বে পালন করা হয় “সিঙ্গেলস ডে” হিসেবে।

১৯৯৩ সালে চীনের নানজিং বিশ্ববিদ্যালয় থেকে দিবসটি উদযাপন শুরু হয়। সেই থেকে চীনে ইলেভেন-ইলেভন তারিখটি সিঙ্গেলস ডে হিসেবে পালন হয়ে আসছে। এদিন চীনে সরকারি ছুটি থাকে।

সে সময় নানজিং বিশ্ববিদ্যালয়ের মিংকাওউঝু ছাত্রাবাসের চারজন ছাত্র আলোচনা করেন, কীভাবে তারা তাদের অবিবাহিত থাকার একঘেয়েমি দূর করতে পারেন। তখনই তারা সিদ্ধান্ত নেন ১১ নভেম্বর তাদের মতো আরও যারা সিঙ্গেল আছেন তাদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করবেন। বিশ্ববিদ্যালয়ের অনেক তরুণ তরুণী এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো দেশে ছড়িয়ে পড়ে খবরটি।

দিবসের রীতি হিসেবে চীনের অবিবাহিত বা সিঙ্গেল তরুণ তরুণীরা এদিন নিজেই নিজের জন্য উপহার কেনেন।

তবে দিবসটি এখন শুধু চীনে সীমাবদ্ধ নেই, দিবসটি এখন সারাবিশ্বেই বেশ ঘটা করেই পালিত হচ্ছে।

গত কয়েক বছর ধরে দিবসটিতে কেনাকাটর জন্য বিশেষ ছাড় দিয়ে আসছে চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা।

তাই, যারা সিঙ্গেল আছেন, তারাও আজকের দিনটি নিজের মতো করে প্রাণভরে উপভোগ করতে পারেন। একাকীত্বের দুঃখ ভুলে আজ সময় কাটান শুধুই নিজের জন্য। আজকের দিনে ঘুরতে যেতে পারেন পছন্দের কোনো জায়গায়। নিজেকে নিজেই দিতে পারেন পছন্দের কোনো উপহার। কোনো রেস্তোরাঁয় গিয়ে খেয়ে নিতে পারেন পছন্দের খাবারও।

]]>
https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%86/feed/ 0
পাকিস্তানের নতুন স্পিকার রাজা পারভেজ https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/ https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/#respond Sun, 17 Apr 2022 07:28:22 +0000 https://somoyerpata.com/?p=93818

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের পার্লামেন্টের নতুন স্পিকার হচ্ছেন দেশটির পিপলস পার্টির (পিপিপি) রাজা পারভেজ আশরাফ। অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হচ্ছেন। আজ শনিবার তিনি শপথ গ্রহণ করবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজা আশরাফ ইতোপূর্বে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তবে প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফ দায়িত্ব গ্রহণ করলেও এখন পর্যন্ত মন্ত্রিসভা গঠন সম্পন্ন হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা শপথ গ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও অন্য দলগুলো স্পিকার, সিনেট চেয়ারম্যান, রাষ্ট্রপতি, প্রাদেশিক গভর্নর ইত্যাদি পদগুলোর ব্যাপারে যতটা আগ্রহী, মন্ত্রী হতে ততটা আগ্রহী নয়। তারা মন্ত্রিসভায় না গিয়েই শাহবাজ সরকারকে সমর্থন করবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে। তবে শাহবাজ শরিফ চাইছেন, মন্ত্রিসভা যেন হয় সর্বদলীয়।

এদিকে, আজই পার্লামেন্টের অধিবেশন হতে যাচ্ছে। এ অধিবেশন হওয়ার কথা ছিল ২২ এপ্রিল। ডেপুটি স্পিকার কাসিম সুরির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ওইদিন ভোটাভুটি হওয়ার কথা ছিল। সম্ভবত আজই তা হবে।

এর আগে আসাদ কায়সার পদত্যাগ করার পর পার্লামেন্টের স্পিকারের পদটি শূন্য হয়েছিল। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির আগে তিনি পদত্যাগ করেছিলেন।

 

]]>
https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
আলপার-ডগারে বৈজ্ঞানিক সূচকে বিশ্বসেরা গবেষকদের তালিকায় জাককানইবির ৩ শিক্ষক।  https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%86%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%82/ https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%86%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%82/#respond Thu, 14 Oct 2021 11:24:58 +0000 https://somoyerpata.com/?p=90841 আন্তর্জাতিক সংস্থা আলপার-ডগার (এডি) বৈজ্ঞানিক সূচকের বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন শিক্ষক স্থান পেয়েছেন। এখানে স্থান পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের জন্যে ‘বিশাল অর্জন’ উল্লেখ করে তাদেরকে অভিনন্দন ও শ্রদ্ধা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

আলপার-ডগারে বৈজ্ঞানিক সূচকে বিশ্বসেরা গবেষকদের তালিকায় জাককানইবির ৩ শিক্ষক। 
আলপার-ডগারে বৈজ্ঞানিক সূচকে বিশ্বসেরা গবেষকদের তালিকায় জাককানইবির ৩ শিক্ষক।

তালিকায় স্থান পাওয়া শিক্ষকরা হলেন- বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মিজানুর রহমান। তিনি তালিকায় থাকা বাংলাদেশের গবেষকদের মধ্যে ১৩৬২ তম। কাজ করছেন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি নিয়ে। সারাবিশ্বের গবেষকদের মধ্যে তার অবস্থান ৫ লাখ ১ হাজার ৪৪২ তম এবং এশিয়ার মধ্যে অবস্থান ১ লাখ ১৬ হাজার ১২৬ তম। এবং তালিকায় আছেন সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান খাঁন। তিনি তালিকায় থাকা বাংলাদেশের গবেষকদের মধ্যে ১৫১ তম। কাজ করছেন মেডিকেল এন্ড হেলথ সায়েন্স নিয়ে। সারাবিশ্বের গবেষকদের মধ্যে তার অবস্থান ২ লাখ ১৯ হাজার ৮৫৮ তম ; এশিয়ার মধ্যে অবস্থান ৩৭ হাজার ২৭ তম এবং সেলিম আল মামুন বাংলাদেশের গবেষকদের মধ্যে ১৩৭৪ তম তালিকায় রয়েছেন, যিনি কাজ করছেন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি নিয়ে। বিশ্বে তার অবস্থান ৫০২৬০৯ তম। আর এশিয়ায় তার অবস্থান ১১৬৮৬৫ তম। উল্লেখ্য এডি সাইন্টিফিক ইনডেক্স নামে আন্তর্জাতিক খ্যাতনামা এ সংস্থা সারা বিশ্বের ৭ লাখেরও বেশি বিজ্ঞানীর ও গবেষকের সাইটেশান এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে।

 

র‌্যাংকিং করার ক্ষেত্রে বিশ্বের ২০৬ টি দেশের ১৩ হাজার ৫২৫ বিশ্ববিদ্যালয়ের ৭ লাখ ৯ হাজার ৬৭৭ জন, এশিয়ার ৪৯ টি দেশের ৬৩৬০ টি বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ৫৩ হাজার ২৬২ জন, বাংলাদেশের ১৫২ টি বিশ্ববিদ্যালয়ের ১৭৯৬ জন গবেষকের সংশ্লিষ্ট বিষয়ে এ বছরসহ গত ৫ বছরের সাইটেশন আমলে নেওয়া হয়। এর মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষকের প্রকাশিত আর্টিকেল, সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের বিবেচনায় এ তালিকায় স্থান পেয়েছে।

 

 

এমন অর্জনে নিজের অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক মিজানুর রহমান জানান, বিশ্বসেরা গবেষকদের ইনডেক্সে নাম পাওয়া ও পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নাম পাওয়া গবেষক হিসাবে এটা খুবই উৎসাহজনক। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার জন্যে খুবই অবহেলিত। বাংলাদেশের গবেষক যাদের এখানে নাম এসেছে, অধিকাংশই দেখা যাবে নিজ উদ্যোগে গবেষণা করে, বলা যায় নিজের টাকা-পয়সা খরচ করে গবেষণা করে। আমি নিজে যেমন এ বছরে কয়েকটি কনফারেন্সে অংশগ্রহণ করেছি, আমি নিজে আমার বেতনের টাকা দিয়ে রেজিষ্ট্রেশন ফিসহ বিভিন্ন বিষয় মেইনটেইন করি। তো সেই হিসেবে, এসব কাজের জন্যে যে স্বীকৃতি বা সূচকে খুবই সামান্য হলেও নাম এসেছে এতে উৎসাহ লাগে এবং এতে আমার কাজের পরিধি আরও বাড়ানোর চেষ্টা করা যেতে পারে।

 

গবেষক মো. নুরুজ্জামান খাঁন জানান, তালিকায় নাম আসায় খুবই ভাল লাগছে। বিশেষ করে, আমাদের মতো বিশ্ববিদ্যালয় যেখানে রিসার্চের সুযোগ-সুবিধা বলতে কিছুই নেই। এই জায়গা থেকে কাজ করে একটা ইন্টারন্যাশনাল ইনডেক্সে নাম নিয়ে আসার অনুভূতি বলার মতো না। আমি আশা করছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতে রিসার্চ ও রিসার্চারদের জন্যে অনুকূল পরিবেশ তৈরি করবে।

 

এমন অর্জনে খুশি নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান জানান, অন্তর থেকে আমি তাদেরকে অভিনন্দন ও শ্রদ্ধা জানাই। এটা শুধু তাদের ব্যক্তিগত বা তাদের বিভাগের নয়, এটা বিশ্ববিদ্যালয়ের জন্যে বিশাল অর্জন ও সুনাম বয়ে এনেছে। তাদেরকে শ্রদ্ধা জানাই।

 

তিনি আরো জানান, “বিশ্ববিদ্যালয়ে এখনো বিজ্ঞানের নানান বিষয়ক প্রাপ্যতা কম অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোতে এমন অনেক শিক্ষক পুরস্কৃত হচ্ছেন। আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমাদের এখানে বিজ্ঞানের কম ডিপার্টমেন্ট আছে, ফ্যাকাল্টি মেম্বার কম। আমাদের আমলে আনতে, সংখ্যা কম হলেও তারা সবাই ব্রিলিয়ান্ট তবে প্রায় সবারই বয়স ও অভিজ্ঞতা কম। পুরোনো বিশ্ববিদ্যালয় গুলো যেখানে বিজ্ঞানের শাখা প্রশাখা বেশি ও শিক্ষকদের অভিজ্ঞতা বেশি সেখানকার গবেষকরা বেশি ভাল র‍্যাংকিং করছেন। আমরা আশাবাদী, এই বিশ্ববিদ্যালয়ের বয়স বাড়লে থাকবে ও ল্যাবরেটরিসহ বিভিন্ন বিষয় সমৃদ্ধশালী হবে তখন আমাদের অনেক শিক্ষকই আরও পুরস্কৃত হয়ে সুনাম বয়ে আনবেন। গবেষণার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও ফান্ড বাড়াবে ও আরও অনুকূল পরিবেশ সৃষ্টি করবে।”

]]>
https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%86%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%82/feed/ 0
একে একে আট স্বামী বদলের পর জানা গেল স্ত্রী এইডস আক্রান্ত https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9f-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0/ https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9f-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0/#respond Sat, 04 Sep 2021 13:28:15 +0000 https://somoyerpata.com/?p=89870 স্বামী বদলই যেন তার পেশা। বিয়ে করে সংসার করতেন বড়জোর ১০ থেকে ১৫ দিন। তারপর সুযোগ বুঝে অর্থকড়ি নিয়ে সোজা উধাও হয়ে যেতেন। কিছুদিন বিরতি দিয়ে আবার অন্য পুরুষ, অন্য বিয়ে, নতুন সংসার। এভাবে গত চার বছরে আটজন স্বামীর ঘর করেছেন ভারতের এক নারী। প্রতারণার দায়ে স্থানীয় পুলিশের হাতে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন তিনি। এরপর শারীরিক পরীক্ষায় ধরা পড়েছে, ওই নারী এইচআইভি/এইডসে আক্রান্ত।

ওই মহিলার বাড়ি ভারতের পাঞ্জাবে। বয়স ৩০। তিনি দুই সন্তানের মা। বিয়ে করে প্রতারণার ব্যবসা ফেঁদে বসেছিলেন গত চার বছর ধরে। এ কাজে তার আরও তিন সহযোগীও ছিলেন। পুলিশ সেই সঙ্গীদের গ্রেপ্তার করেছে। পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছেন ওই মহিলাও।
পুলিশ বলেছে, ঠিক কতদিন ধরে তিনি এ রোগ বয়ে বেড়াচ্ছেন, তা নিশ্চিত নয়। এ কারণে পুলিশ ওই নারীর সাবেক স্বামীদের সঙ্গে যোগাযোগ করেছে। সুস্থতা নিশ্চিত করতে তাদেরও মেডিক্যাল পরীক্ষা করাতে বলা হয়েছে।

বিয়ের আড়ালে এমন প্রতারণার ঘটনা অবশ্য ভারতে নতুন নয়। তবে প্রতারক কনের মাধ্যমে আর্থিক ক্ষতির পাশাপাশি প্রতারিতদের এইডসে আক্রান্ত হওয়ার আশঙ্কার খবর শোনা গেল এবারই প্রথম।

কীভাবে বিয়ের মাত্র ১৫ দিনের মধ্যে বেরিয়ে আসতেন তা পুলিশকে জানিয়েছেন ওই নারী। তিনি বলেছেন, অধিকাংশ ক্ষেত্রে পণের মামলার হুমকিতেই কাজ হয়ে যেতো। তবে তাতে সুবিধা না হলে শ্বশুরবাড়ির লোকদের অচেতন করে অর্থ-স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যেতেন।

পুলিশ জানিয়েছে, চার বছর আগে ওই নারীর স্বামী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকেই বিয়ে করে প্রতারণার ব্যবসা ফেঁদে বসেন তিনি। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

]]>
https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9f-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0/feed/ 0
আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট আলি আহমদ জালালি https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8/ https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8/#respond Sun, 15 Aug 2021 10:45:59 +0000 https://somoyerpata.com/?p=88747 অনলাইন ডেক্স: আফগানিস্তানের নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আলি আহমদ জালালি। তিনি আগে জার্মানিতে আফগানিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

আফগানিস্তানের নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আলি আহমদ জালালি। তিনি আগে জার্মানিতে আফগানিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

আফগানিস্তান থেকে প্রাপ্ত খবরে বলা হয়, কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদে তালেবান ও আফগান সরকারের মধ্যে আলোচনা চলছে। আর তালেবান যোদ্ধারা পরবর্তী নির্দেশনার জন্য কাবুলের ফটকগুলোতে অবস্থান করছেন।

আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনস্ট্রাকশনের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ আলোচনায় মধ্যস্ততাকারীর ভূমিকা পালন করছেন।

এদিকে তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আবদুল গনি বারাদার দোহা থেকে আফগানিস্তানে আসার চেষ্টা করছেন।

তিনি বিভিন্ন সরকারের দূতদের সাথে আলোচনার জন্য তালেবান প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছিলেন।

]]>
https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8/feed/ 0
ছাগল ধর্ষণ: ৫ জনকে খুজছে পুলিশ https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%97%e0%a6%b2-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a7%ab-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%9c%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81/ https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%97%e0%a6%b2-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a7%ab-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%9c%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81/#respond Wed, 28 Jul 2021 16:26:38 +0000 https://somoyerpata.com/?p=87673 সময়ের পাতা: পাকিস্তানের ওকারা শহরে একটি ছাগলকে ধর্ষণের পর হত্যার অভিযোগে পাঁচ জন ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ।

পুলিশ বলছে, শহরের সাতঘরা এলাকায় অভিযুক্তরা ছাগলটিকে ধর্ষণ করে হত্যার পর পালিয়ে যায়।

আজহার হোসেন নামে একজন ব্যাক্তি পুলিশের কাছে অভিযোগ করেন যে, তার পোষা ছাগলটিকে একদল ব্যক্তি যৌন নিপীড়ন ও নির্যাতন করে। নির্যাতনের কারণে ছাগলটির মৃত্যু হয়।

আজহার হোসেন নামে একজন ব্যাক্তি পুলিশের কাছে অভিযোগ করেন যে, তার পোষা ছাগলটিকে একদল ব্যক্তি যৌন নিপীড়ন ও নির্যাতন করে। নির্যাতনের কারণে ছাগলটির মৃত্যু হয়।

সাতঘরা পুলিশ স্টেশনের একজন কর্মকর্তা মুহাম্মদ উসমান বিবিসিকে বলেন, ছাগলটির মৃতদেহ উদ্ধার করে একটি পশু হাসপাতালে পাঠানো হয়।

সেখানে ময়নাতদন্ত করে নিশ্চিত হওয়া গেছে, “ছাগলটিকে ধর্ষণ করা হয়েছে।”

পুলিশ বলছে, হাসপাতালের প্রতিবেদন পাওয়ার পর তারা একটি মামলা লিপিবদ্ধ করেছেন।

আজহার হোসেন পুলিশকে বলেছেন, তার ছাগলটির মূল্য ছিল ৬০ হাজার পাকিস্তানি রুপি। সূত্র: বিবিসি বাংলা

]]>
https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%97%e0%a6%b2-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a7%ab-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%9c%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81/feed/ 0
করোনার টিকা নিয়ে উপহাস করা সেই ব্যক্তির কোভিডেই মৃত্যু https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%b0/ https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%b0/#respond Sun, 25 Jul 2021 08:10:16 +0000 https://somoyerpata.com/?p=87357 করোনা মহামারির ভ্যাকসিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উপহাস করা ক্যালিফোর্নিয়ার সেই ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ভাইরাসটির সঙ্গে দীর্ঘ এক মাস লড়াই করার পর বুধবার লস অ্যাঞ্জেলসের বাইরে একটি হাসপাতালে তার মৃত্যু হয়। খবর বিবিসি।

মারা যাওয়া স্টেফেন হারমন হিলসং মেগাচার্চের সদস্য। তিনি টিকার বিরোধিতায় অত্যন্ত সক্রিয় ছিলেন। টিকা না নেয়ার বিষয়ে রসিকতা করেছিলেন।

জুনে টুইট করে তিনি বলেছিলেন, ৯৯টি সমস্যা ধরলেও টিকা যেন আরেকটি না হয়।

করোনার সঙ্গে লড়াই করতে থাকলেও হারমনের ভাষ্য, তিনি টিকা নেবেন না, তার ধর্মীয় বিশ্বাসই তাকে রক্ষা করবে।

হিলসংয়ের প্রতিষ্ঠাতা ব্রায়ান হিউস্টন বৃহস্পতিবার এক টুইটে হারমনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

]]>
https://somoyerpata.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%b0/feed/ 0