Khalid Raja – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Tue, 11 Nov 2025 15:06:25 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132-150x150.png?v=1614354549 Khalid Raja – Somoyerpata https://somoyerpata.com 32 32 স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে বিনামূল্যে রাশিয়ান ভাষা সার্টিফিকেট কোর্স সম্পন্ন https://somoyerpata.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-3/ https://somoyerpata.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-3/#respond Tue, 11 Nov 2025 15:06:25 +0000 https://somoyerpata.com/?p=98474 বাংলাদেশে প্রথমবারের মতো, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ বিনামূল্যে রাশিয়ান ভাষার সার্টিফিকেট কোর্স সফলভাবে সম্পন্ন করেছে। ইংরেজি বিভাগের সেমিনার রুমে ৬ নভেম্বর পরীক্ষার পর শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

বিনামূল্যে এই কোর্সে ৮৮ জন  লং কোর্স ৪৫ সট. ৪৩ জন অংশগ্রহণ করে সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির রুশ ভাষার প্রশিক্ষক ইউলিয়া উচাকিনা জানান, “নমস্কার!আমি  ইউলিয়া উচাকিনা জানান, “মশিক্ষার্থীরা রাশিয়ান ভাষার মৌলিক বিষয়গুলিতে গভীরভাবে নিমজ্জিত হয়েছে, রাশিয়ান সংস্কৃতি এবং সাহিত্যের সাথে পরিচিত হয়েছে। এবং তিনি আশা করি যে, আগামী বছর “মাই হিস্ট্রি” ফাউন্ডেশনের সহযোগিতায় এবং রাশিয়ান ফেডারেশনের শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় বাংলাদেশ প্রজাতন্ত্রে এই প্রকল্পটি সফলভাবে অব্যাহত থাকবে।

 আসিফ রহমান সৈকত, চলচ্চিত্র সমালোচক ও লেখক  তিনি বলেন, রাশিয়ান ভাষায় লিখিত শব্দের রুপ আর প্রিন্টের শব্দের রুপ একই না। তাই আমাদের দুইরকম বর্ণই একসাথে শিখতে হয় তাই এট  হয়ে যায় ৬৬ টা বর্ণ শেখার মতো। আমাদের শিক্ষিকা ইউলিয়া খুবই সহজে, পদ্ধতি মেনে এবং পরিশ্রম করে আমাদের শিক্ষার্থীদের মধ্যে রাশিয়ান ভাষাকে সহজ করে তুলেছেন। এবং আমরা একেবারে সেরা পর্যায়ের প্রমিত রাশিয়ান শুনতে পেয়েছি। এটা একটা বিশাল পাওয়া। একজন রাশিয়ান থেকেই এটা সর্বোচ্চ পর্যায়ে পাওয়া সম্ভব এবং ইউলিয়া আমাদেরকে সেই জায়গাটা তৈরি করে দিয়েছেন।

সহযোগী অধ্যাপক ও  ব্যবসায় প্রশাসন বিভাগ মোহাম্মদ নাজমুল হক বলেন, অন্য ভাষা শেখা মানুষকে বৈচিত্র্যকে সম্মান করতে শেখায় আর একই সাথে অন্য ভাষায় কথা বলতে পারা নিজেকে দক্ষ ও সাহসী করে তোলে।

গণমাধ্যম ও অধ্যায়ন বিভাগ শিক্ষার্থী ইকরামুল হাসান আপন বলেন,  সাংবাদিকতা করার ফলে,ভিন্ন দেশে রাজনৈতিক ইতিহাস যানতে হয় এই ভাষা আমার জন্য বেশ ভালো হয়েছে।

এই প্রোগ্রামটি সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি এবং মাই হিস্ট্রি ফান্ডের সহযোগিতায় এবং রাশিয়ান ফেডারেশনের শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় আয়োজিত হয়েছে।  গত ৩ সেপ্টেম্বর সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির রুশ ভাষা প্রশিক্ষক ইউলিয়া উচাকিনার আনুষ্ঠানিক যোগদানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

]]>
https://somoyerpata.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-3/feed/ 0
একজন উদ্যোক্তা হানিফ রানা https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ab-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ab-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8/#respond Sun, 21 Sep 2025 09:48:10 +0000 https://somoyerpata.com/?p=98448 নারায়ণগঞ্জ প্রতিনিধি:

হানিফ রানা, আপোষ না মানা সৈনিক। সে স্কুলে পড়াকালীন সময় থেকে কর্ম জীবনে পদার্পণ করেন। কেননা তার উপরে সংসারের দায়িত্ব চলে আসে। এরই ভিতরে এসএসসি পরীহ্মা ১৯৯৯ সালে পাশ করে। নারায়ণগঞ্জের এন আর গার্মেন্টস এ দীর্ঘ সময় ছিলেন , পাশাপাশি পড়াশুনাও চালিয়ে গেলো। বাবা-মা, ২ বোন নিয়ে হানিফ রানার সংসার। তার বাবা অসুস্থ হয়ে পড়েন এবং বাসায়ই থাকতো। এর মাঝে তার বড় বোনের বিয়ে হয়ে গেলো।
এরই মাঝে রানা কয়েকটি চাকুরী রদবদলও করে ফেললো। তার রদবদলের একটি কারণ হচ্ছে আপোষ না করা। সে তার কাজের ব্যাপারে কোন আপোষ করে। উচিত কথা বলতে মালিককে ছাড় দেয় না। আর এসবের জন্য তার চাকরী রদবদল করা লাগে। হানিফ রানার স্বপ্ন ছিলো একটা সময়ে নিজের একটা প্রতিষ্ঠান দাড় করানো। দীর্ঘ ২৩/২৪ বছর অন্যের গোলামী করার পর , সে পার্টনার নিয়ে ২০১৯ সালে একটি বায়িং হাউজ চালু করেন ঢাকার নিকুঞ্জে। একটি বায়ার নিয়ে তার সে নতুন সংগ্রাম শুরু করেন। হাটিহাটি পা পা করে নিজেকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে সহ্মম হয়েছেন তিনি। ভূঁইগড়ে একটা জায়গা কিনেছেন। ২০২২ সালে পার্টনার নিয়ে একটি ফ্যাক্টরী চালু করেন ডেমরাতে। ছোট আকারেই ফ্যাক্টরী নিয়েছে। তার নিজের বায়ারের কাজ এখন সে নিজের ফ্যাক্টরীতে করে থাকে। ব্যবসা ভালো যাচ্ছে। সেই কারণে মনস্থির করলো এবার নিজের একটা বাড়ী বানাবে। ভাড়া বাসায় তো অনেক বছর কাটালো। কিন্তু তার আগে মেঝো বোনের বিয়ে দিয়ে দিলো। যেনো তার অনেকটা দ্বায়িত্ব কমে গেলো।
মায়ের একটা স্বপ্ন ছিলো , ছেলে নিজের বাড়ী বানাবে। ২০২৪ সালে নিজের কেনা জায়গাতে বাড়ীর কাজ শুরু করে দিলো। তার একটা কষ্ট ছিলো, তার বাবা এতো সুখ দেখে যেতে পারলো না। তাই সে তার বাড়ীর নাম তার বাবার নামে নামকরন করলো। এখন হানিফ রানা ৭০/৮০ জনের পরিবার চালাচ্ছে। তার স্বপ্ন নিজের জায়গার উপর তার ফ্যাক্টরী হবে এবং আরো কয়েকটি পরিবার যেনো তার দ্বারা উপকৃত হয়।
প্রতিটি মানুষ কষ্ট করেই নিজেকে একটা ভালো অবস্থানে নিতে পারে। তার সকল কাজে থাকতে হবে সততা ও নিষ্ঠা।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ab-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8/feed/ 0
চট্টগ্রাম প্রিমিয়ার লিগে গোমতি গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে মেঘনা মেভারিক্স চ্যাম্পিয়ন https://somoyerpata.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%97/ https://somoyerpata.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%97/#respond Sun, 14 Sep 2025 10:56:00 +0000 https://somoyerpata.com/?p=98424 নারায়ণগঞ্জ প্রতিনিধি:

চট্টগ্রামের ০৫০৭ (জিরো ফাইভ জিরো সেভেন) ব্যাচের বন্ধুদের আয়োজনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রাম প্রিমিয়ার লিগের সিজন-২ এর ফুটবল খেলা। গত ১২ সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রাম ফরচুন স্পোর্টস এরিনার টার্ফে অনুষ্ঠিত হয়েছে সারা বাংলাদেশের জিরো ফাইভ জিরো সেভেন বন্ধুদের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম প্রিমিয়ার লিগ । খেলায় ১২টি  দল অংশগ্রহণ করলেও ফাইনালে গোমতি গ্ল্যাডিয়েটর্সকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন নারায়ণগঞ্জের ০৫০৭ বন্ধুদের সমন্বয়ে গঠিত দল মেঘনা মেভারিক্স। মেঘনা মেভারিক্স দলের খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন ১. ফয়েজ বাবু  (অধিনায়ক) ২. সামির শাকির, ৩.শিমুল সরকার,৪. মাহবুবুর রহমান সালমান ৫.শরিফুল ইসলাম রিয়াদ ৬

মাসুদ পারভেজ ৭.গাজী তুহিন ও ৮.এস এম সাদেক। টিম উপদেষ্টা হিরন ,টিম অনার ফয়সাল রাজ,টিম ম্যানেজার ইব্রাহিম মজুমদার টিম এম্বাসেডর হ্যাপি আক্তার ও টিম কোচ তোফাজ্জল হোসেন সহ দেশে বিভিন্ন স্থান থেকে আগত ০৫০৭ বন্ধুরা উপস্থিত ছিলেন। পরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উইনিং সেলিব্রেশন অনুষ্ঠিত হয়।

]]>
https://somoyerpata.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%97/feed/ 0
তারেক জিয়ার উদ্দেশ্যে খোলা চিঠি https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%96/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%96/#respond Sun, 25 May 2025 15:16:24 +0000 https://somoyerpata.com/?p=98353 প্রিয়, জাতীয়তাবাদী আদর্শের রাজনৈতিক অভিভাবক,
আপনাকে জানাচ্ছি ,স্বৈরাচার মুক্ত বাংলাদেশের রক্তিম স্বাধীনতার শুভেচ্ছা। দীর্ঘদিনের আন্দোলনের ফসল স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ। জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা হয়তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ব্যানারে নতুন বাংলাদেশ রচিত করতে পারেনি! কিন্তু নতুন বাংলাদেশ রচিত হওয়ার পেছনে, জাতীয়তাবাদের আদর্শের সৈনিকদের অবদানের কথা নতুন বাংলাদেশ কখনো ভুলতে পারবে না। দীর্ঘদিনের আন্দোলনে প্রতিটি জাতীয়তাবাদ আদর্শের সৈনিক নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে অনেক ত্যাগ স্বীকার করে নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দীর্ঘ 16 টি বছর প্রতিটি জাতীয়তাবাদে আদর্শের সৈনিক নিদ্রা নামের শান্তি বা সুখ কি জিনিস এটা উপলব্ধি করতে পারে নাই। কখনো আত্মীয়-স্বজনের বাড়িতে কখনো বা গ্রামের গহীন অরণ্যের মাঝে নিজেকে লুকিয়ে রাখতে হয়েছিল। এমনকি জাতীয়তাবাদী আদর্শের অনেক সৈনিককে দীর্ঘ 16 টি বছর ধরে জীবন দিতে হয়েছিল নতুন বাংলাদেশ গঠন করার জন্য। সবার একটাই চাওয়া ছিল স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ।

প্রিয় নেতা, 
বাংলাদেশ পেয়েছে! স্বাধীনতা। স্বৈরাচার মুক্ত স্বাধীনতা। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা কি পেল? জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা জনগণের পক্ষ থেকে উপহার পেল চাঁদাবাজ শব্দের। কেন শহীদ জিয়ার সৈনিকেরা কি চাঁদাবাজ? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি আমাদের কি চাঁদাবাজি শিক্ষা দিয়েছে?
না। শহীদ জিয়া আমাদেরকে কখনো চাঁদাবাজি শিক্ষা দেন নাই ।শহীদ জিয়ার সৈনিকেরা কখনো চাঁদাবাজ নয়।তবে কেন আজকে বিএনপি’র আদর্শ নিয়ে প্রশ্ন উঠবে!

প্রিয় শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শের অভিভাবক,
আপনার কাছে জানতে চাই ,আপনি কি বিএনপি’র নেতৃত্ব বিক্রি করে দিয়েছেন ? না হলে বিএনপির নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে কেন? যারা বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন তারা বিএনপিকে নেতৃত্বে ব্যর্থ কিনা? যদি না হয় তাহলে ,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শকে  যখন জনগণ বাংলাদেশ গঠনের জন্য শ্রেষ্ঠ আদর্শ হিসেবে ঘোষণা দেয় ।দলমত নির্বিশেষে সবাই স্বীকার করে ঠিক তখন, লিখতে ছিলেন জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে গড়া দল বিএনপির রাজনৈতিক আদর্শ নিয়ে বর্তমানে কেন প্রশ্ন উঠবে?

প্রিয় শহীদ জিয়া রাজনৈতিক আদর্শের অভিভাবক,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক আদর্শকে যারা প্রশ্নবিদ্ধ করার পায়তারা করতেছে, তাদের বিরুদ্ধে শক্ত পোক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনগণের মনে বিএনপির প্রতি আস্থা ফিরিয়ে আনা দরকার। অন্য কোন নেতার নেতৃত্ব নয়, আপনার নেতৃত্বের মাধ্যমে বিএনপিকে সংগঠিত করা দরকার।

প্রিয় রাজনৈতিক আদর্শের অভিভাবক, 
বর্তমানে শহীদ জিয়ার আদর্শের সৈনিক নামধারী কিছু নেতা বা কর্মীর দ্বারা এমন কিছু কাজ সংগঠিত হচ্ছে যার কারণে বিএনপির আদর্শ নিয়ে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। যার কারণে আজকে ,পাড়া মহল্লায় চায়ের দোকানেও শোনা যায় আওয়ামী লীগ- বিএনপির ভাই।

যদি জনগণের কাছ থেকে এসব কথা শুনতে হয়, তাহলে শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শ প্রশ্নবিদ্ধ হওয়ার আর বাকি কি আছে? ভাই আপনার কাছে আশাবাদী, শেষ গঠনের অংশ হিসেবে, যারা শহীদ জিয়া রাজনৈতিক আদর্শ প্রশ্ন বিদ্ধ করার পায়তারা করতেছে, তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা গ্রহণ করে ,প্রকৃত জাতীয়তাবাদের আদর্শ সৈনিকদের হাতে বিএনপির দায়িত্ব তুলে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গঠন করতে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমি আশাবাদী। আর কিছু বলার নেই। উপরোক্ত কথাগুলো যদি কোন ভুল হয়ে থাকে তাহলে, রাজনৈতিক আদর্শের অনুসারী হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মহান আল্লাহর কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। পরিশেষে জাতীয়তাবাদী আদর্শের লাল সালাম জানিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি কথা স্মরণ করছি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।

লেখক: ফেরারি মিজান
মেইল ferarimijan1@gmail.com

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%96/feed/ 0
উত্তরা ইউনিভার্সিটিতে ফ্রেশার্স রিসেপশন ও ইইই ডে ২০২৫ অনুষ্ঠিত https://somoyerpata.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%8d/ https://somoyerpata.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%8d/#respond Sat, 24 May 2025 11:26:40 +0000 https://somoyerpata.com/?p=98341 বাংলাদেশের প্রযুক্তি খাতে অগ্রণী প্রতিষ্ঠান ওয়ালটন এর পৃষ্ঠপোষকতায় এবং উত্তরা ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ইইই সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ইইই ডে ২০২৫।

শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা এবং সামাজিক সম্পৃক্ততার চেতনায় অনুপ্রাণিত করতে আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানটি ছিল এক অনবদ্য উদাহরণ।

দিনটির শুরুটা ছিল নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত এক উষ্ণ ও প্রাণবন্ত ওরিয়েন্টেশন প্রোগ্রাম দিয়ে, যেখানে উত্তরা ইউনিভার্সিটির শীর্ষ প্রশাসনিক ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও প্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন।

উপাচার্য প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা এক অত্যন্ত হৃদয়স্পর্শী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি তাঁর আশাবাদ ব্যক্ত করেন এবং শুরু থেকেই সততা ও আজীবন শেখার মানসিকতা ধারণ করার জন্য তাদের প্রতি আহ্বান জানান এরপর, ইইই বিভাগের চেয়ারম্যান ও স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. মো. শাকাওয়াত জামান সরকার নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভাগীয় শুভেচ্ছা জানান এবং উদ্ভাবন, সহযোগিতা এবং একাডেমিক দৃঢ়তার গুরুত্ব তুলে ধরেন। প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নিয়মনীতি ও নৈতিক কাঠামোর কথা তুলে ধরেন। সবশেষে, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- -এর ডিন প্রফেসর ড. মির্জা গোলাম রাব্বানী প্রকৌশলী হিসেবে সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন।

মূল অনুষ্ঠান উদ্বোধন করেন ইইই সোসাইটির সভাপতি ও ইইই বিভাগের প্রভাষক জিয়াদ বিন আসাদ। তাঁর বক্তব্যে তিনি অতিথিদের স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সক্রিয় ক্লাবের কথা তুলে ধরে শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

দিনটির অন্যতম প্রধান আকর্ষণ ছিল ইঞ্জিনিয়ার শেখ রাফাত বিন আলীর পরিচালিত প্রযুক্তিনির্ভর টক সেশন। আল্টেরিয়র ইঞ্জিনিয়ারিং-এর চেয়ারম্যান ও সিইও হিসেবে তিনি এক উদ্দীপনামূলক ও ইন্টারঅ্যাকটিভ টেক সেমিনারে বৈশ্বিক প্রকৌশল ক্ষেত্রের বাস্তবচিত্র তুলে ধরেন এবং শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন। তাঁর বক্তৃতা শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে, যেখানে দক্ষতা, আত্মবিশ্বাস ও পরিবর্তনশীল প্রযুক্তি জগতে মানিয়ে নেওয়ার কৌশল ছিল মূল বার্তা। সেমিনারের পাশাপাশি ওয়ালটন লিফট বিডি- এর সিনিয়র নির্বাহী পরিচালক মি. আরুন কুমার পাল ও সেফগার্ড-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মি. শাহাদাত জোয়ারদার তাদের সংক্ষিপ্ত বক্তব্যে প্রকৌশল শিক্ষা ও ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনামূলক বার্তা দেন।

এরপর অনুষ্ঠিত হয় বহুল প্রতিক্ষীত প্রজেক্ট শোকেসিং এবং রোবো সকার প্রতিযোগিতা। এই অংশে শিক্ষার্থীরা তাদের প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তাধারা এবং দলগত কাজের মনোভাব তুলে ধরে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। প্রযুক্তিভিত্তিক ইভেন্টের পাশাপাশি আয়োজিত হয় ইনডোর ও আউটডোর গেমস, যা পুরো দিনব্যাপী আয়োজনে একটি আনন্দময় ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সেজে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে। শিক্ষার্থীদের গানে, নৃত্যে এবং মনোমুগ্ধকর পরিবেশনায় জমে ওঠে প্রাণবন্ত এক সমাপ্তি।

সমাপনী বক্তব্যে ড. মো. শাকাওয়াত জামান সরকার এই অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই ধরনের আয়োজন প্রকৌশল শিক্ষার্থীদের শুধু একাডেমিকভাবে নয়, সামাজিক ও সৃজনশীলভাবে বিকশিত হতে সহায়তা করে। দিনটি শেষ হয় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-এর মাধ্যমে, যেখানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।

এই আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান, উদ্ভাবন, নেতৃত্ব এবং সহযোগিতার এক প্রাণবন্ত সম্মিলন, যা আগামীর প্রযুক্তিনির্ভর বিশ্বের নির্মাতা হিসেবে শিক্ষার্থীদের প্রস্তুত করতে অনন্য ভূমিকা রাখবে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%8d/feed/ 0
রাষ্ট্র ও রাষ্ট্রীয় নির্বাচন ব্যবস্থা! https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0/#respond Wed, 21 May 2025 05:04:36 +0000 https://somoyerpata.com/?p=98336 রাষ্ট্র একটি বৃহত্তম সমাজব্যবস্থা।রাষ্ট্র সমাজের একটি বসবাসের জায়গা। মানুষ একত্রিত হয়ে তৈরি করে এক একটি সমাজ। আর অনেকগুলো সমাজের নেতৃত্বের সমন্বয়ে গঠিত হয় একটি বৃহত্তম সমাজ।যার নাম  রাষ্ট্র। আমার মতে, রাষ্ট্র একটি বৃহত্তম সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থাকে টিকিয়ে  রাখার জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অপরিসীম। প্রতিটা সমাজের নিজস্ব বৈশিষ্ট্য থাকলেও রাষ্ট্র ব্যবস্থা বা বৃহত্তম সমাজ ব্যবস্থার মাধ্যমে প্রতিটা সমাজের সমন্বয় ঘটানো সম্ভব। রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে প্রতিটা সমাজের আলাদা আলাদা বৈশিষ্ট্যের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্যতা তৈরি হয়।রাষ্ট্র সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখে। রাষ্ট্র সমাজব্যবস্থাকে টিকিয়ে রাখা বা সমাজব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য পরিকল্পনা ,প্রয়োগ ও উন্নয়ন সাধনের মাধ্যমে সমাজব্যবস্থাকে টিকিয়ে রাখে।  কিন্তু এই বৃহত্তম সমাজ ব্যবস্থা বা রাষ্ট্রব্যবস্থা কে টিকিয়ে রাখা বা এর উন্নয়নের জন্য কি কি করা প্রয়োজন? এক কথায় বলতে গেলে, নেতৃত্ব প্রয়োজন। নেতৃত্ব বাছাইয়ের বা তৈরি করার প্রক্রিয়া হল নির্বাচন। নির্বাচন হলো একটা প্রক্রিয়া। যার মাধ্যমে জনগণ তার মতামত ব্যক্ত করার মাধ্যমে পছন্দের  নেতৃত্ব নির্বাচিত
করেন। যিনি সংখ্যাগরিষ্ঠ মতামত লাভ করেন তিনি হন পরিবার বা সমাজ বা রাষ্ট্রের নেতা।

নির্বাচিত নেতৃত্বের দায়িত্ব
জনগণ সংখ্যাগরিষ্ঠ মতামত প্রদানের মাধ্যমে একজন নেতৃত্ব তৈরি করেন। জনগণ তার পছন্দের নির্বাচিত নেতাকে কিছু সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব অর্পণ করেন। জনগণের মৌলিক অধিকার থেকে শুরু করে রাষ্ট্রীয় কিছু দায়িত্ব নির্বাচিত নেতার কাছে অর্পিত হয়। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, ও বাসস্থানের মত মৌলিক অধিকারের দায়িত্ব ।রাষ্ট্রীয় দায়িত্ব  পরিকল্পনা, উন্নয়ন, সংস্কার ও সংরক্ষণ ইত্যাদি।

জনগণের উপকারিতা 
জনগণ তার পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করেন এই আশায় যে, নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।
মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ হয়েই মানুষের বসবাসের অভ্যাস। সমাজবদ্ধ বসবাসের ফলে মানুষের কিছু সামাজিক ও মৌলিক অধিকার প্রয়োজন। সামাজিক ও মৌলিক অধিকার সঠিকভাবে প্রণয়ন ও বাস্তবায়ন করার মাধ্যমে মানুষের রাষ্ট্রীয় অধিকার প্রতিষ্ঠা হয়। যার গুরুদায়িত্ব নির্বাচিত নেতৃত্বের উপর।এর মাধ্যমে সমাজ ও রাষ্ট্র সামনের দিকে অগ্রসর হয়।

নেতৃত্ব নির্বাচনে সমস্যা
জনগণ তাদের নির্বাচিত জনপ্রতিনিধিকে নেতৃত্বের দায়িত্ব দেয় কর্তৃত্বের নয়। এ দায়িত্ব পালনে যারা ব্যর্থ হয়ে জনগণ তাদেরকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয় মতামত প্রদানের মাধ্যমে।
কিন্তু সমস্যা হল যখন আমরা নেতৃত্ব নির্বাচন করতে যাই। নির্বাচিত সরকারের অধীনে যখন স্থানীয় নির্বাচন হয় তখন জনগণ তাদের পছন্দের প্রতিনিধি বা নেতৃত্ব নির্বাচিত করতে পারেন না। কেননা রাষ্ট্র চলে একটা গুষ্টি ও দলের মতামতের উপর। কারণ সরকার গঠন করে রাষ্ট্র চালায় একটা গোষ্ঠী বা দল। তাই স্থানীয়ভাবে জনগণ তাদের পছন্দন নেতৃত্ব নির্বাচন করতে বাধা প্রাপ্ত হয়। যেহেতু স্থানীয় নির্বাচন রাষ্ট্রের একটা গুষ্টি বা দলের অধীনে হয়ে থাকে তাই স্থানীয় পর্যায়ের রাষ্ট্রীয় ক্ষমতাবানগোষ্ঠী বা দলের কর্তৃত্ব বজায় থাকে।
স্থানীয় নির্বাচন কিন্তু রাষ্ট্রীয় নির্বাচন নয়। স্থানীয় নির্বাচন হলো একটি সামাজিক নির্বাচন। স্থানীয় নির্বাচনে জনগণ তাদের সবচেয়ে কাছের নেতৃত্ব নির্বাচন করতে চায়। স্থানীয় একটি সমাজ তার পছন্দের নেতৃত্ব নির্বাচন করে স্থানীয় নির্বাচনের মাধ্যমে। স্থানীয় নেতৃত্ব সমাজ গঠন সামাজিক উন্নয়ন ও সামাজিক অবক্ষয় রোধ করে রাষ্ট্র গঠনে অবদান রাখে।

কোনটা আগে হওয়া দরকার
বিগত স্বৈরাচার সরকার সামাজিক ব্যবস্থা ধ্বংস করার মাধ্যমে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে ফেলেছিল। নির্বাচনে জনগণ জন প্রতিনিধির হাতে দায়িত্ব দেয় কর্তৃত্ব নয়! কিন্তু রাষ্ট্রীয়ভাবে নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিরা কর্তৃত্ব লাভ করে দায়িত্ব নয়। কারণ তখন দলীয় প্রতিনিধি নির্বাচিত হওয়ার কারণে স্থানীয় জবাবদিহিতার পরিবর্তে জনপ্রতিনিধিরা দলীয় নেতার বা নেতৃত্বের কারণে জবাবদিহিতার অন্তরায় চলে যায়। অথচ প্রতিটি নেতৃত্বই কিন্তু জবাবদিহিতার আওতায় থাকা উচিত।
যেহেতু নির্বাচিত রাষ্ট্রীয় সরকারের অধীনে স্থানীয় সরকারের মাধ্যমে জনগণ সুবিধার পরিবর্তে বঞ্চিত হয় তাই অনির্বাচিত সরকারের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন হওয়া জরুরী।
একটু বিশ্লেষণ! ধরুন স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় বা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচিত সংসদ সদস্যরা রাষ্ট্রীয় সরকার গঠন করবে। রাষ্ট্র  কাঠামো ঢেলে সাজানোর অংশ হিসেবে প্রয়োজনীয় সংস্কার কাজ করতে থাকবে। এমতাবস্থায় রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানোর অংশ হিসেবে স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার করার জন্য নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচন আয়োজন করবে। স্থানীয় নির্বাচনে প্রার্থীরা দলীয় পরিচয় ছাড়াও স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করবে। নির্বাচনের সকল আয়োজন সম্পন্ন। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পালা।
ঠিক সেই সময় জাতীয় নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচনে প্রভাব বিস্তার করতে শুরু করেন। নিজেদের দলীয় প্রার্থীদের প্রাধান্য দিতে গিয়ে জনগণের মৌলিক অধিকার ক্ষুন্ন করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেন। দলীয় প্রভাব বিস্তারের কৌশলের কারণে জনগণের নিরপেক্ষ মতামত নির্বাচিত করার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়। জনগণ তাদের স্থানীয় কাছের নেতৃত্ব নির্বাচিত করতে পারেন না। দলীয় প্রভাব বিস্তারের কারণে জনগণ তাদের মৌলিক অধিকার প্রদান করলেও তারা সে অধিকার থেকে উপেক্ষিত হয়।
দলীয় সরকারের সিদ্ধান্তের উপর যদি সকল ক্ষেত্রে সমাজের নেতৃত্ব নির্বাচন করতে হয়, তাহলে একটি সমাজ বা একটি রাষ্ট্র ব্যবস্থাপনা সঠিকভাবে চলতে পারে না। কেননা রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে বিভিন্ন  সমাজ ব্যবস্থার সমন্বয়ের উপর। স্থানীয় সমাজ ব্যবস্থার চাহিদার উপর স্থানীয় নেতৃত্ব নির্বাচিত করতে না পারার কারণে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব হয় না। যার কারনে স্থানীয় সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে সমাজ দুর্নীতিগ্রস্ত সমাজে রূপান্তরিত হয়।

জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন?
জাতীয় নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মতামত নির্বাচিত হয়, অপরদিকে স্থানীয় নির্বাচনের মাধ্যমে স্থানীয় সমাজের মতামত নির্বাচিত হয়। রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মতামত কে যদি স্থানীয় সমাজের প্রতিটি স্তরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয় তাহলে রাষ্ট্রব্যবস্থা কখনো উন্নত হতে পারে না। কারণ একাধিক সমাজ ব্যবস্থার সমন্বয়ে রাষ্ট্র ব্যবস্থা গঠিত হয়। সমাজব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে  রাষ্ট্র ব্যবস্থা কে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন উচিত। স্থানীয় সরকার ব্যবস্থাকে রাষ্ট্রীয় সরকার ব্যবস্থা থেকে একটু হলেও স্বাধীনতা দেওয়া উচিত।

স্থানীয় এবং জাতীয় নির্বাচনের প্রক্রিয়া
স্থানীয় সরকার ব্যবস্থা নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্রীয় বা জাতীয় সরকার ব্যবস্থা সঙ্গে সমন্বয়ে সমাজ ব্যবস্থা উন্নয়নের জন্য একত্রিত হয়ে কাজ করবে। এর মেয়াদকাল জাতীয় সরকার ব্যবস্থার থেকে স্থানীয় সরকার ব্যবস্থার একটু বেশি হওয়া প্রয়োজন। স্থানীয় সরকার ব্যবস্থা নির্বাচিত হওয়ার পর জাতীয় সরকার ব্যবস্থা নির্বাচিত হবে। জাতীয় সরকার ব্যবস্থা মেয়াদকাল পূর্ণ হওয়ার পরপরই স্থানীয় সরকার ব্যবস্থার মেয়াদকাল উত্তীর্ণ হবে। তারপর আবার নিরপেক্ষ সরকার ব্যবস্থার মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচনে স্থানীয় সরকার গঠন করে রাষ্ট্রীয় বা জাতীয় নির্বাচনের মাধ্যমে জাতীয় বা রাষ্ট্রীয় সরকার গঠন করার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করার ব্যবস্থা করা প্রয়োজন।
এতে করে সমাজের প্রতিটি স্তরের নেতৃত্ব কে জনগণের সামনে জবাবদিহিতার ব্যবস্থা করা যেতে পারে। যার ফলশ্রুত জনগণ তাদের নেতৃত্বের উপর সন্তুষ্ট হলে পূর্বের নেতৃত্বকে আবারো পুনরায় নির্বাচিত করতে পারে। অথবা পূর্বের নেতৃত্বের উপর সন্তুষ্ট না হলে জনগণ তাদের পছন্দের নতুন নেতৃত্ব বাছাই করতে পারবে। এতে করে সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্রব্যবস্থা দুটোই সমন্বয় ঘটানো সম্ভব।

ফলাফল
জনগণের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া জনগণের মঙ্গলের জন্য। জনগণের মৌলিক চাহিদার উপর নেতৃত্ব দেওয়ার জন্যই নেতৃত্ব নির্বাচন করা হয়ে থাকে। কিন্তু যখন জনগণ মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়ে স্থানীয় নেতৃত্বের দ্বারা জনগণ তাদের কর্তৃত্বে স্বীকার হয় তখন স্থানীয় সমাজ ব্যবস্থা ধ্বংসের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়ায়। তখন রাষ্ট্রব্যবস্থাকে গিলে খায় স্বৈরতন্ত্রের বিষবৃক্ষ। সমাজ ব্যবস্থা টিকিয়ে রাখার পূর্ণাঙ্গ স্বাধীনতা যদি সমাজ ব্যবস্থার নেতৃত্বের উপর ছেড়ে দেওয়া হয় তাহলে সমাজ ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থা সুন্দরভাবে গড়ে উঠবে। গঠন হবে বৃহত্তর সমাজ ব্যবস্থার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলিত একটি রাষ্ট্রীয় সরকার ব্যবস্থা।
তাই রাষ্ট্র গঠনের অংশ হিসেবে জাতীয় নির্বাচনের আগে স্থায়ী নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র গঠনের প্রাথমিক ধাপ অনুসরণ করা উচিত।

লেখক
ফেরারি মিজান

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0/feed/ 0
ছাত্রদলের পরিচয়ে ২ লাখ টাকা দাবি, নূরতাজের মালিককে মেরে ফেলার হুমকি https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%a8-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%9f/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%a8-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%9f/#respond Thu, 24 Apr 2025 10:48:52 +0000 https://somoyerpata.com/?p=98320 নূরতাজ লাইফস্টাইল টংগিবাড়ী শাখায় ৫ই আগষ্টের পর থেকে ছাত্রদল পরিচয় দিয়ে নয়ন, দূর্জয়, তুষার বিভিন্ন ভাবে চাঁদা দাবি করে আসছে এবং বিভিন্ন সময় দোকানের কর্মচারিদের ডিস্টার্ব এবং নূরতাজ এর মালিক মোঃ সেলিম শেখ’কে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে টাকা না দিয়ে দোকান পরিচালনা না করার জন্য হুমকি ধামকি দিয়ে আসছে। নয়ন ফোন করে নূরতাজের দোকানের মালিক সেলিম শেখ টংগিবাড়ী দোকানে আসতে না বলে এবং আসলে হাত পা ভেঙে দেয়ার এবং মেরে ফেলার হুমকি দেয়। এছাড়া সংঙ্গবদ্ধভাবে নয়ন, তুষার ও দূর্জয় নামে হুমকি ধামকি দিয়ে আসছে, সর্বশেষ তারা টংগিবাড়ী শপটি বন্ধ করে দেয় এবং তাদের দাবীকৃত টাকা পরিশোধ না করলে দোকান চালু করতে দিবেনা এমন কি দোকান লুট করে নিয়ে যাবে।

সর্বশেষ তারা গত রমজানে তারা ২ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদার টাকা না দিলে ব্যবসা পরিচালনা করতে দেবে না মর্মে হুমকি প্রদান করে আসছে। এবং রমজানের পর থেকে দোকান বন্ধ করে দেয়, নূরতাজ এর স্টাফ দোকান চালু করতে গেলে দূর্যয়ের নেতৃত্বে স্টাফকে দোকান খুলতে বাধা দেয়, এবং প্রাণ ভয়ে নূরতাজ এর স্টাফ মোঃ আরিফ দোকান না খুলে চলে আসে এবং বিষয়টি নূরতাজ এর মালিককে অবগত করেন।

এই দিকে নয়ন, তুষার ও দূর্জয়কে বেশ কয়েকবার ফোন করলে তারা ফোন রিসিভ করেনি, দূর্জয় ফোন রিসিভ করলেও নূরতাজ বলার সাথে সাথে ফোন কেটে দেয়।

সেলিম শেখ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি নিয়ে খুবই আতঙ্কিত এবং তার স্টাফ ও দোকানের নিরাপত্তা নিয়ে খুবই সংকিত এবং তিনি জানান বিষয় নিয়ে মামলা প্রক্রিয়াধীন আছে এবং খুব দ্রত আইনের আশ্রয় নেয়া হবে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%a8-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%9f/feed/ 0
প্রবেশপত্র না পাওয়ায় এসএসসি পরীক্ষা দিতে পারছে না ১০ শিক্ষার্থী https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f/ https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f/#respond Thu, 10 Apr 2025 03:02:18 +0000 https://somoyerpata.com/?p=98313 কিশোরগঞ্জের কয়ারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা শামীমের গাফিলতির কারণে একটি বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না।

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কয়ারখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জেসমিন আক্তারের মা মোছা. আসমা (৪৫)।

লিখিত অভিযোগে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কয়ারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা শামীম (৪৫), সহকারী শিক্ষক মাজাহারুল (৩৫), মুজাম্মেল (৪০) ও সাকাওয়াতের (৪০) গাফিলতির কারণে বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আসেনি। কিন্তু কয়েকদিন আগেও ওই ১০ জন শিক্ষার্থীর অভিভাবকগণ প্রধান শিক্ষকের কাছে প্রবেশপত্রের কথা জিজ্ঞাসাবাদ করলে আসবে বলে আশ্বস্ত করেছিলেন তারা। ১০ পরীক্ষার্থী কাছ থেকে ফরম পূরণের ফি বাবদ ৩ হাজার ৫০০ টাকা করে নিয়েছিলেন। কারো কাছ থেকে ৪ হাজার এমনকি ৭ হাজার টাকা করে নিয়েছেন বলে জানা গেছে।

এসএসসি পরিক্ষার্থী জেসমিন আক্তার গতকাল মঙ্গলবার ৮ এপ্রিল সকাল ৯টার দিকে কয়ারখালী উচ্চ বিদ্যালয়ে যান প্রবেশপত্র আসছে কিনা জানার জন্য। পরে প্রবেশ পত্র নেই জানালে অভিভাবকরা স্কুলে গিয়ে প্রবেশপত্র চাইলে শিক্ষার্থী ও অভিভাবকদের গালিগালাজ করেন প্রধান শিক্ষক শামীমসহ অন্যান্য শিক্ষকরা। এছাড়া বিষয়টি নিয়ে বেশি কথা বললে হয়রানি করার হুমকি দেন শিক্ষক শামীম। এ ঘটনায় ভেঙে পড়েছেন শিক্ষার্থী ও তাদের পরিবার।

অভিযুক্ত প্রধান শিক্ষক শামীম বলেন, আপনারা অনেকেই জানান আমার স্কুলের রেজিস্ট্রেশন নম্বর না থাকায় অন্য স্কুলের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করে থাকি। এ বছরও সেটি করেছিলাম। কিন্তু যে প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলাম ওই প্রতিষ্ঠান প্রধান আমাকে জানান, এক সাবজেক্টের বেশি বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের রেজিস্ট্রেশন করা যায়নি। তাই বাকি শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য আমি অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। একেক জন পরীক্ষার্থীদের কাছ থেকে একেক রকমের ফি নিয়েছিলাম তারপরেও আমি রেজিস্ট্রেশন করতে পারিনি।

কিশোরগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা বলেন, এমন সময় নজরে এসেছে কাল পরীক্ষা শুরু হচ্ছে। এখনতো কিছুই করা যাচ্ছে না। ওই স্কুলটির সরকারি রেজিস্ট্রেশন নেই। বিষয়টি নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। ঊর্ধ্বতন কতৃপক্ষ যেভাবে দিকনির্দেশনা দেবেন সেভাবেই আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

]]>
https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f/feed/ 0
রংপুর অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d/ https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d/#respond Thu, 10 Apr 2025 02:58:23 +0000 https://somoyerpata.com/?p=98310 রংপুর অঞ্চলের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত ওই অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চির্ম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, বুধবার রাতে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বৃহস্পতিবারের বিষয়ে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সে কারণে সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

]]>
https://somoyerpata.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d/feed/ 0
মক্তবে শিশুকে ধর্ষণ চেষ্টা, ভয়ে বাড়ি ছাড়া ভুক্তভোগীর পরিবার https://somoyerpata.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7/%e0%a6%ae%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d/ https://somoyerpata.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7/%e0%a6%ae%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d/#respond Thu, 10 Apr 2025 02:55:06 +0000 https://somoyerpata.com/?p=98307 মানিকগঞ্জে মক্তবে পড়তে আসা ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারকে থানায় মামলা করতে না দিয়ে বলপ্রয়োগ ও ভয় দেখায় ওই মুয়াজ্জিনের পরিবার। এতে ভয়ে ভুক্তভোগীর পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (৯ এপ্রিল) সকালে মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া এলাকায় এই ঘটনা ঘটে। তবে বিষয়টি দুপুরের দিকে এলাকায় ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত আবুল বাশার ভূঁইয়া (৩৬) পৌরসভার বান্দুটিয়া এলাকার আলপনা জামে মসজিদের মোয়াজ্জিন। তিনি পশ্চিম বান্দুটিয়া এলাকার কেরামত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকালে মসজিদের ভেতরে এই অমানবিক ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিশু বাড়ি ফিরে তার মাকে জানালে ক্রমশ ঘটনাটি চাঞ্চল্যে রূপ নেয়। এরপর দুপুরে স্থানীয় লাভলু মিয়া এবং ইসহাক ঘটনাটি মীমাংসার জন্য ভুক্তভোগী পরিবারকে চাপ দেয়। এর এক পর্যায়ে ভুক্তভোগী পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান।

এ ঘটনার পর সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, ঘটনাটা শোনার পর আমরা ঘটনাস্থল এলাকায় আসি কিন্তু এখানে ভুক্তভোগী পরিবারের কাউকে পাচ্ছি না। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং অভিযুক্ত আবুল বাশারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মীমাংসার বিষয়ে জানতে চাইলে ইসহাক হোসেন বলেন, আমাকে হেও প্রতিপন্ন করার জন্য একটি মহল এমন রটনা রটাচ্ছে। এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি সেখানে যাইনি।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে ভুক্তভোগী পরিবারের কাউকে পাওয়া যায়নি। আমরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। ভুক্তভোগী পরিবার আইনি সহযোগিতা চাইলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

]]>
https://somoyerpata.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7/%e0%a6%ae%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d/feed/ 0