MD Khaled Bin Firoz – Somoyerpata https://somoyerpata.com Most Popular Newspaper in Bangladesh Thu, 12 Mar 2026 16:13:33 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=6.4.8 https://i0.wp.com/somoyerpata.com/wp-content/uploads/2021/02/wp-1614354544132.png?fit=32%2C32&ssl=1?v=1614354549 MD Khaled Bin Firoz – Somoyerpata https://somoyerpata.com 32 32 99866440 রাণীনগরে ঈদ উপহারের ভিজিএফ চাল বিতরণ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf/#respond Thu, 12 Mar 2026 16:13:33 +0000 https://somoyerpata.com/?p=98520 ষ্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলায় অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল […]

The post রাণীনগরে ঈদ উপহারের ভিজিএফ চাল বিতরণ appeared first on Somoyerpata.

]]>
ষ্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলায় অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, সাধারণ সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হতে প্রাপ্ত চালগুলো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ৮টি ইউনিয়নের ১৪হাজার ৮শত ৬০টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা নির্বাহী স্যারের নির্দেশনা মোতাবেক চালগুলো সঠিক ভাবে বিতরণের লক্ষ্যে প্রতিটি বিতরণ কেন্দ্রে একজন করে ট্যাগ কর্মকর্তার উপস্থিতিতে চালগুলো বিতরণ করা হয়েছে। ঈদের আগে উপজেলার অসহায়, গরীব ও দু:স্থ মানুষরা সরকারের পক্ষ থেকে এই ঈদ উপহার পেয়ে অনেক উপকৃত হবেন বলে মনে করেন এই কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান ঈদে যেন অসহায় ও দু:স্থ পরিবারের মানুষরা কিছুটা স্বস্তিতে ঈদ উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সামান্য এই উপহার বিতরণ। উপহারের এই চালগুলো প্রকৃত ভোক্তারা হয়রানী ছাড়াই যেন সঠিক ভাবে পায় সেই লক্ষ্যে যাবতীয় কার্যক্রম শেষ করে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। উপহারের এই চাল বিক্রি না করে অবশ্যই নিজের পরিবারের সদস্যদের নিয়ে উপভোগ করার আহ্বান জানান তিনি।

The post রাণীনগরে ঈদ উপহারের ভিজিএফ চাল বিতরণ appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf/feed/ 0 98520
রাণীনগরে অর্ধলক্ষাধিক টাকা মূল্যের অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট, মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%9f%e0%a6%be/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%9f%e0%a6%be/#respond Thu, 12 Mar 2026 16:11:16 +0000 https://somoyerpata.com/?p=98517 ষ্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে অর্ধলক্ষাধিক টাকা মূল্যের ২০০ মিটার অবৈধ চায়না দুয়ারি রিং জাল পুড়ে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কুজাইল দক্ষিণপাড়া এলাকায় তারাপালের দহ নামক স্থানে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগরের ইউএনও মো. রাকিবুল হাসান। এ সময় তারাপালের দহ নামক স্থানে অভয়াশ্রম ঘোষণা করেন তিনি। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং […]

The post রাণীনগরে অর্ধলক্ষাধিক টাকা মূল্যের অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট, মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও appeared first on Somoyerpata.

]]>
ষ্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে অর্ধলক্ষাধিক টাকা মূল্যের ২০০ মিটার অবৈধ চায়না দুয়ারি রিং জাল পুড়ে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কুজাইল দক্ষিণপাড়া এলাকায় তারাপালের দহ নামক স্থানে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগরের ইউএনও মো. রাকিবুল হাসান।

এ সময় তারাপালের দহ নামক স্থানে অভয়াশ্রম ঘোষণা করেন তিনি। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং মৎস্য অফিসের আয়োজনে অভয়াশ্রম ঘোষণা করে সেখানে সাইনবোর্ড স্থাপনা করা হয়।

এরপর মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুফলভোগীদের নিয়ে সেখানে সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ। সভায় স্থানীয়রা অভয়াশ্রম রক্ষায় প্রশাসনের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন এবং মৎস্য সংরক্ষণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

রাণীনগরের ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, মাছে ভাতে আমরা বাঙ্গালী। তাই মাছ আমাদের প্রয়োজনীয় খাদ্য। কাজেই মৎস্য সম্পদ রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয় এটি আমাদের সবার দায়িত্ব। আর অভয়াশ্রম সুরক্ষিত থাকলে এ এলাকার মানুষ দীর্ঘমেয়াদে এর সুফল পাবে। তবে কেউ যদি নিষেধ অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই জন্য আপনারা সতর্ক থাকলে এটা সম্ভব। তাই আমি আশা করবো, আপনারা সকলেই সহযোগীতার করবেন।

The post রাণীনগরে অর্ধলক্ষাধিক টাকা মূল্যের অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট, মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%9f%e0%a6%be/feed/ 0 98517
ফুটওভার ব্রিজ যেনো নীরব আতঙ্কের নাম https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%93%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%86/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%93%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%86/#respond Thu, 12 Mar 2026 16:09:13 +0000 https://somoyerpata.com/?p=98514 সোহেল আহমেদ ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ জেলা পরিষদের সামনে থাকা ফুট ওভার ব্রিজ বানানোর পর হতে তেমন কোন মানুষজনকে ব্যবহার করতে দেখা যায় না। দিনের বেলায় হাতে গোনা কিছু মানুষ ব্রিজটি ব্যবহার করলেও রাতে সেটা ব্যবহারের জন্য উপযোগী না। সন্ধার পর হতে বখাটে পোলাপানদের দখলে চলে যায় ব্রিজটি। সবচেয়ে বড় সমস্যা হলো ব্রিজে কযেকটি […]

The post ফুটওভার ব্রিজ যেনো নীরব আতঙ্কের নাম appeared first on Somoyerpata.

]]>
সোহেল আহমেদ ভূঁইয়া
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা পরিষদের সামনে থাকা ফুট ওভার ব্রিজ বানানোর পর হতে তেমন কোন মানুষজনকে ব্যবহার করতে দেখা যায় না। দিনের বেলায় হাতে গোনা কিছু মানুষ ব্রিজটি ব্যবহার করলেও রাতে সেটা ব্যবহারের জন্য উপযোগী না। সন্ধার পর হতে বখাটে পোলাপানদের দখলে চলে যায় ব্রিজটি। সবচেয়ে বড় সমস্যা হলো ব্রিজে কযেকটি লাইট দেওয়া থাকলে বেশি ভালো হতো। বর্তমান সময়ে মানুষের চলাফেরাটা অনেক ঝুকিপূর্ণ। এমন নিরব এবং অন্ধকার একটি ব্রিজে মানুষ কখনোই ব্যবহার করবে না।
পথচারীদের সাথে আলাপকালে জানা যায়, দিনের বেলায়ও আজেবাজে ছেলেরা এখানে আড্ডা দেয় এতে করে পাশ দিয়ে গেলে আজেবাজে কথাও বলে তারা। তাই প্রশাসনের সহযোগিতা কামনা করছে সকলে। আর ফুটওভার ব্রিজে লাইট লাগানো হলে ব্যবহার উপযোগি হবে বলেও স্থানীয় লোকদের ধারণা।

The post ফুটওভার ব্রিজ যেনো নীরব আতঙ্কের নাম appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%93%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%86/feed/ 0 98514
রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%85-2/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%85-2/#respond Tue, 10 Mar 2026 16:04:10 +0000 https://somoyerpata.com/?p=98506 ষ্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থা এবং উপজেলা জাতীয় আইনগত সহায়তা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে ভয়েসস ফর চেইঞ্জ প্রকল্পের আওতায় আপোসের সহযোগিতায় খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড ও গ্লোবাল আফেয়ার্স অফ কানাডার আর্থিক সহায়তায় এবং নাগরিকতা জিএফএ-এর কারিগরি সহায়তায় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সংলাপে […]

The post রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত appeared first on Somoyerpata.

]]>
ষ্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থা এবং উপজেলা জাতীয় আইনগত সহায়তা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে ভয়েসস ফর চেইঞ্জ প্রকল্পের আওতায় আপোসের সহযোগিতায় খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড ও গ্লোবাল আফেয়ার্স অফ কানাডার আর্থিক সহায়তায় এবং নাগরিকতা জিএফএ-এর কারিগরি সহায়তায় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন উন্নয়ন সংস্থা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ সভায় অংশগ্রহণ করেন। এসময় প্রত্যন্ত অঞ্চলসহ সকল শ্রেণিপেশার সেবা গ্রহিতাদের কাছে সহজে যে কোন ধরনের আইনগত সহায়তা কিভাবে পৌছে দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সুশীল সমাজের মানুষরা সহজেই যে কোন মানুষের দৃষ্টি আকর্ষন করতে পারেন। তাই সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থার মাধ্যমে আইনগত সহায়তা প্রতিটি সেবা গ্রহিতাদের মাঝে পৌছে দিতে আহ্বান জানান প্রধান অতিথি।

The post রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%85-2/feed/ 0 98506
রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-2/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-2/#respond Tue, 10 Mar 2026 16:02:45 +0000 https://somoyerpata.com/?p=98502 ষ্টাফ রিপোর্টার: “দুর্যোগের প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে র‌্যালী, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা, বজ্রপাত বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে এক সংক্ষিপ্ত আলোচনা […]

The post রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত appeared first on Somoyerpata.

]]>
ষ্টাফ রিপোর্টার: “দুর্যোগের প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে র‌্যালী, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা, বজ্রপাত বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহড়ায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষরা অংশগ্রহণ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, সহকারি (ভূমি) কমিশনার নাবিলা ইয়াসমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা সমবায় অফিসার জাফরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এসময় অতিথিরা বলেন দেশে ইদানিং ব্যাপক হারে ভূমিকম্প অনুভূত হচ্ছে। ভূমিকম্পের মাধ্যমে অনেক দুর্যোগের সৃষ্টি হতে পারে। প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য দুর্যোগকে তাৎক্ষণিক ভাবে মোকাবেলা করতে আগাম প্রস্তুতি গ্রহণের কোন বিকল্প নেই। তাই তাৎক্ষণিক ভাবে যে কোন দুর্যোগ মোকাবেলা করতে এমন মহড়া থেকে শিক্ষনীয় বিষয়গুলো সব সময় কাজে লাগানোর চেষ্টা করতে হবে।

The post রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-2/feed/ 0 98502
রাণীনগরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও মতবিনিময় https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2/#respond Tue, 10 Mar 2026 16:01:22 +0000 https://somoyerpata.com/?p=98498 ষ্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত এমপিকে প্রেসক্লারের সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে […]

The post রাণীনগরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও মতবিনিময় appeared first on Somoyerpata.

]]>
ষ্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত এমপিকে প্রেসক্লারের সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য (এমপি) শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

রাণীনগর উপজেলা প্রেসক্লারের সভাপতি মো. আওরঙ্গজেব হোসেন রাব্বীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমল কুমার প্রামানিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, ফরহাদ আলী মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর হাসান বেলাল, সাংবাদিক বিকাশ চন্দ্র প্রামানিক, শেখ নয়ন ফয়েজী, মনোরঞ্জন চন্দ্র প্রমুখ।

এ সময় উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের আয়না। তারা সমাজের অন্যায়, অনিয়ম, নিপীড়িত, নির্যাতিত মানুষের কথা নিরপেক্ষতার সহিত বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেন। বিএনপি সব সময় সাংবাদিকদের স্বাধীনতায় বিশ^াসী। কাজেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পাশে আমি সব সময় থাকব।

তিনি আরও বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে গণমাধ্যমের কন্ঠ যেভাবে রোধ করা হয়েছিল, বিএনপি গণমাধ্যমের কন্ঠরোধ করবে না। আমরা চাই সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের কাজ করবে। পরিশেষে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং এলাকারসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড প্রচারে গণমাধ্যমের সহযোগীতা কামনা করেন তিনি।

The post রাণীনগরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও মতবিনিময় appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2/feed/ 0 98498
শিক্ষার গুণগত মান উন্নয়নে রাণীনগরে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%a3%e0%a6%97%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%a3%e0%a6%97%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc/#respond Sat, 07 Mar 2026 16:50:39 +0000 https://somoyerpata.com/?p=98494 ষ্টাফ রিপোর্টার: শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে নওগাঁর রাণীনগরে মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সাথে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) […]

The post শিক্ষার গুণগত মান উন্নয়নে রাণীনগরে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় appeared first on Somoyerpata.

]]>
ষ্টাফ রিপোর্টার: শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে নওগাঁর রাণীনগরে মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সাথে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত এমপি শেখ মোঃ রেজাউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান, সহকারী কমিশনার(ভ’মি) নাবিলা ইয়াসমিন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুল রহমান বাবু, সহ-সভাপতি একেএম জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান ও সহকারী প্রধান এবং শিক্ষকগণ।

সভায় প্রধান অতিথি এমপি শেখ মোঃ রেজাউল ইসলাম শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে শিক্ষকদের নিকট বিভিন্ন আইডিয়া ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত জানতে চান। শিক্ষকরা মুক্ত আলোচনায় তাদের ভাবনা ও প্রস্তাব তুলে ধরেন। আলোচনায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিদ্যালয় পরিচালনা, ছাত্রছাত্রীর উপস্থিতি বৃদ্ধি, বিদ্যালয় পরিবেশ পরিচ্ছন্ন রাখা, শিক্ষার মূল্যবোধ নিশ্চিতকরণ, জবাবদিহিতা ও মনিটরিং জোরদারকরণ, অভিভাবক সমাবেশ আয়োজনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

এসময় এমপি শেখ মোঃ রেজাউল ইসলাম অত্যন্ত ধৈর্য ও গুরুত্বের সঙ্গে সকলের বক্তব্য শোনেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

এর আগে ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা প্রদান করেন উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পরিবার।

The post শিক্ষার গুণগত মান উন্নয়নে রাণীনগরে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%a3%e0%a6%97%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc/feed/ 0 98494
রাণীনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার বীজ বিতরণের উদ্বোধন https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-2/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-2/#respond Sun, 26 Oct 2025 15:12:29 +0000 https://somoyerpata.com/?p=98461 স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের কৃষি প্রণোদনার সার বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এই বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে গম, সরিষা, বোরো ধান, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, […]

The post রাণীনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার বীজ বিতরণের উদ্বোধন appeared first on Somoyerpata.

]]>
স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের কৃষি প্রণোদনার সার বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এই বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে গম, সরিষা, বোরো ধান, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর এবং অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি বিভাগ জানায়, উপজেলার ৫০০ জন কৃষককে গম, ৪ হাজার ২০০ জনকে সরিষা, ২০ জনকে সূর্যমুখী, ১০ জনকে চিনাবাদাম, ৩০ জনকে পেঁয়াজ, ৩০ জনকে মুগ ও ২০ জনকে মসুর বীজ ও সার দেওয়া হবে। উদ্বোধনের দিন ১০০ জন কৃষককে প্রণোদনার সার বীজ দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. মোস্তাকিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপ-সরকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হুদা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।

The post রাণীনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার বীজ বিতরণের উদ্বোধন appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-2/feed/ 0 98461
রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0/#respond Thu, 16 Oct 2025 12:22:54 +0000 https://somoyerpata.com/?p=98458 স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন র‌্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করেন। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে পরিষদ চত্বরে মহড়া অনুষ্ঠিত হয়েছে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) […]

The post রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত appeared first on Somoyerpata.

]]>
স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন র‌্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করেন।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে পরিষদ চত্বরে মহড়া অনুষ্ঠিত হয়েছে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেলোয়ার হোসেন, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু পাল, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।

The post রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0/feed/ 0 98458
রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a7%8b-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8d/ https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a7%8b-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8d/#respond Sat, 04 Oct 2025 15:40:27 +0000 https://somoyerpata.com/?p=98455 স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগর উপজেলায় রাইডো ব্রেইন ব্যাটল ১.০ কুইজ ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় রাণীনগর রাইডো সংগঠন অডিটোরিয়ামে এই আয়োজন করেন। সকালে উপজেলার ৩১টি বিদ্যালয়ের ১৬৫ জন প্রতিযোগির মধ্যে পরীক্ষার মধ্য দিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, […]

The post রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত appeared first on Somoyerpata.

]]>
স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগর উপজেলায় রাইডো ব্রেইন ব্যাটল ১.০ কুইজ ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় রাণীনগর রাইডো সংগঠন অডিটোরিয়ামে এই আয়োজন করেন।

সকালে উপজেলার ৩১টি বিদ্যালয়ের ১৬৫ জন প্রতিযোগির মধ্যে পরীক্ষার মধ্য দিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম, রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, ডা. ফরিদ এইচ খান, রাইডো প্রতিষ্ঠাকালীন সদস্য ও ব্রেইন ব্যাটল ১.০ এবং ক্যারিয়ার গাইডলাইনের ইভেন্ট কমিটির সদস্য সচিব ডা. মো. রুমন হোসেন প্রমুখ।

আয়োজকরা জানান, কার্যক্রমটি প্রিলিমিনারী রাউন্ড একযোগে উপজেলার ৩১টি উচ্চ বিদ্যালয়সহ আলিয়া মাদ্রাসা (বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান) বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী মোট ১৬৫ জন শিক্ষার্থীদের নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এর মধ্যে সেরা ১৫ জনকে আকর্ষনীয় পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া নবম, দশম, একাদশ, দ্বাদশ ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

The post রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত appeared first on Somoyerpata.

]]>
https://somoyerpata.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a7%8b-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8d/feed/ 0 98455