Somoyerpata Most Popular Newspaper in Bangladesh

আগস্ট 16, 2024

রাণীনগরে স্কুলের দেয়ালে গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা

Filed under: সারাদেশ — MD Khaled Bin Firoz @ 6:43 অপরাহ্ন

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার বদলের সঙ্গে বদলে যাচ্ছে দেশের বিভিন্ন দেয়ালের রুপ। দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য ও ভ্রাতৃত্ববোধের বার্তা। সেই ধারাবাহিকতার নওগাঁর রাণীনগরে বালিকা উচ্চ বিদ্যালয়ের সীমানার দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে গ্রাফিতি।
কয়েকদিন ধরে বিভিন্ন সীমানা দেয়ালের নোংরা ময়লা-আবর্জনা পরিষ্কার করে গ্রাফিতি ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নিজেরাই অর্থ জোগাড় করে রং ও আঁকার সরঞ্জাম কিনে মেতে উঠেছেন দেয়াল পরিষ্কার করে গ্রাফিতি লেখাসহ নানা পঙক্তি লেখার কাজে। এসব গ্রাফিতিতে অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতিকৃতি ও তাঁদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতি, সমাজের-রাষ্ট্রের সংস্কার, ঘুস-দুর্নীতি বন্ধ করা। আছে নতুন বাংলাদেশের স্বপ্নের কথাও।#

আগস্ট 15, 2024

রাণীনগরে বিএনপি ও যুবদলের অবস্থান কর্মসূচি

Filed under: সারাদেশ — MD Khaled Bin Firoz @ 6:08 অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের’ বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনগুলো।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিএনপির মোরে অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে কর্মসূচি শুরু হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, সদস্য মোকলেছুর রহমান বাবু, একেএম জাকির হোসেন, নয়ন খান লুলু, উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল হক, যুগ্ম আহবায়ক মোজাক্কির হোসেন, আতিকুল ইসলাম জেমস, সিরাজ এ আলম সিরাজ, ফরহাদ আলী মন্ডল, শাখাওয়াত হোসেন প্রমূখ।

এদিকে, একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা।উপজেলা বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে গুম-খুন করা হয়েছে। এমনকি ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডে জড়িত থাকার দাবি করে শেখ হাসিনা ও তার দোসরদের’ বিচার চান বক্তারা

আগস্ট 11, 2024

তুরস্কে আশ্রয় নিচ্ছেন একাধিক আওয়ামী নেতা, আশ্রয়ের নেপথ্যে সাবেক শিবির কর্মী হেলালী

Filed under: Uncategorized — Khalid Raja @ 11:01 অপরাহ্ন

বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, বর্তমান রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক নেতা দেশত্যাগ করে বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছেন। ভারতের পাশাপাশি মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য এবং তুরস্কের মতো দেশে পালিয়ে যাচ্ছেন তারা। এরমধ্যে ডজনেরও বেশি আওয়ামী লীগ নেতা তুরস্ক আশ্রয় নিয়েছে। এবং কিছুদিন পূর্বে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তুরস্কের পাসপোর্ট নিয়ে আশ্রয় নিয়েছে।

জানা গেছে, সাবেক শিবির কর্মী ওমর ফারুক হেলালী তুরস্কে এই নেতাদের নিরাপত্তা এবং আশ্রয় প্রদান করছেন। ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষের দিকে ভয়াবহ পরিস্থিতি ও অসংখ্য ছাত্র হত্যার ঘটনায় নিজাম হাজারীর প্রকাশ্য ভূমিকা ছিল। সেই নিজাম হাজারী সহ অনেক আওয়ামী লীগ নেতাকে দীর্ঘদিন ধরে তুরস্কে সেল্টার নিতে সাহায্য করে আসছে হেলালী। গতবছর চিকিৎসার নাম‌ করে নিজাম হাজারী তুরস্কে আসে, ওই সময় তিনি তুরস্কে বিপুল পরিমাণ অর্থ পাচার করে একাধিক সম্পত্তি কিনেছেন বলে জানা গেছে। এই অর্থ পাচার এবং সম্পত্তি ক্রয়ে সহায়তা করেছেন ফেনীর ওমর ফারুক হেলালী, যিনি তুরস্কে একটি রিয়েল এস্টেট কোম্পানি এবং রেস্টুরেন্টের মালিক। এছাড়াও বেনজির আহমেদকে তুরস্কে অর্থপাচার ও বাড়ি কিনে নাগরিকত্ব পেতে সাহায্য করেছে হেলালী।

উল্লেখ্য, ওমর ফারুক হেলালী খুব সাধারণ নিম্নবৃত্ত কৃষক পরিবারের ছেলে। তিনি ২০১৫ সালে‌ তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে স্নাতক পড়াশোনার জন্য সেখানে যান। এর পূর্বে সে ছাগলনাইয়া উপজেলা ছাত্রশিবিরের সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন। তুরস্কে এসে অল্প সময়ে বিভিন্ন ছাত্র সংস্থা এবং এনজিও গঠন করে তুরস্কের নাগরিকদের থেকে অর্থ অনুদান সংগ্রহ করতে শুরু করেন এবং নিজের সম্পদের পাহাড় গড়ে তোলেন এবং রাতারাতি হাজার কোটি টাকা সম্পদের মালিক বনে যান। এছাড়াও, তুরস্কে অবস্থানরত বিভিন্ন প্রবাসীদের টাকা আত্মসাৎ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জর্ডান প্রবাসীদের বিনিয়োগকৃত একটি রেস্টুরেন্ট Asia Lounge প্রতিষ্ঠান আত্মসাৎ করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

গত ২০ জুলাই ইস্তাম্বুলে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে, হেলালী পিছন থেকে অংশগ্রহণ করেন এবং প্রতিবাদকারীদের ছবি তুলে তাদের নাম পরিচয় সংগ্রহ করে বাংলাদেশ দূতাবাসকে দেওয়ার চেষ্টা করেন। এবং যখন প্রবাসীরা সোশ্যাল মিডিয়াতে বিক্ষোভে ফেটে পড়ে তখন গত দুই সপ্তাহ হেলালী পুরোপুরি নিশ্চুপ ছিল। মূলত সে মনে করেছিল আওয়ামী সরকার শেষ পর্যন্ত টিকে থাকবে।

কিন্তু গতকাল শেখ হাসিনা সরকারের পতনের পর, ওমর ফারুক হেলালী এখন তুরস্কে জামাত নেতাদের সাথে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করছেন, এবং সোশ্যাল মিডিয়াতে বিজয়ের স্ট্যাটাস দিয়েছে যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এই ঘটনা ইস্তাম্বুলের স্থানীয় সচেতন দেশপ্রেমী বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী কমিউনিটির সদস্যরা মেনে নিতে পারেনি। সাধারণ ছাত্র জনতা ও দেশের মানুষের সাথে তার এই দ্বিমুখী আচরণ তুরস্কের বাংলাদেশি কমিউনিটিতে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। তুরস্কের জামাত কর্মীরাও এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। জামাতের কর্মীরা তাকে দল থেকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতে তাকে জামাতের কোনো দায়িত্বে না নেওয়ার অনুরোধ করেছেন তুরস্কের জামাতের আমিরের কাছে।

সম্প্রতি, কমিউনিটির পক্ষ থেকে ওমর ফারুক হেলালির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে এবং তার প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে।

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির দুই দিন ব্যাপি দেয়াল লিপির কাজ শুরু

Filed under: ক্যাম্পাস — Khalid Raja @ 10:55 অপরাহ্ন

অনলাইন ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাএ আন্দোলন শিক্ষার্থীদের উদ্যোগে আজ সকালে সিদ্ধেশ্বরী ক্যাম্পাস ১১টা দিকে দেয়াল লিপির কাজ শুরু হয়। দেয়াল লিপির কাজে ইউনিভার্সিটি বিভিন্ন ডিপার্টমেন্ট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন, যাতে কাজটি সহজে এবং সফলভাবে সম্পন্ন করা যায়। তবে, বৃষ্টির কারণে আজকের কাজটি সম্পূর্ণ করা সম্ভব হয়নি

বৈষম্যবিরোধী আন্দোলন সমন্বয় রাকিবুল ইসলাম শান্ত বলেন,ক্যাম্পাসে সৌন্দর্য রাখার জন্য দেয়াল লিপির দুই দিনের পরিকল্পনা নিয়েছি ও আগামীকাল কর্মসূচি অব্যাহত থাকবে। আগামীকালের কর্মসূচি সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে। তবে, তিনি আর ও বলেন, সাধারণ শিক্ষার্থীদের এই কর্মসূচিতে আরও বেশি করে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

রাণীনগরের রক্তদহ বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে দুইজন নিহত

Filed under: সারাদেশ — MD Khaled Bin Firoz @ 5:19 অপরাহ্ন

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরের রক্তদহ বিলে নৌকায় ঘুরতে গিয়ে নৌকা ডুবিতে দুইজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু ও একজন কিশোর। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরও দুইজন।

রবিবার (১১ আগস্ট) দুপুরের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলো উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের এমদাদুলের মেয়ে তামান্না (১২) ও নওগাঁ সদর উপজেলার ভোঁপাড়া চন্ডিপুর গ্রামের হেলালের ছেলে রিফাত (১৭)। আর আহত উত্তর রাজাপুর গ্রামের মিদুল (২৬) ও আদমদিঘী উপজেলার দমদমা গ্রামের দুলালী (৩৫)। আহত দুইজন রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের কাজিম মন্ডলের বাড়িতে বিভিন্ন এলাকা থেকে তাদের আত্মীয়-স্বজন বেড়াতে আসেন। রবিবার সকালে বিভিন্ন বয়সী ১৩জন মিলে ছোট দুটি নৌকা নিয়ে রক্তদহ বিলে ঘুরতে যান। দুপুরের দিকে বিলে তাদের দুটি নৌকাই ডুবে যায় এবং নৌকায় থাকা সবাই বিলে পানিতে পড়ে যান। এ সময় বড়রা কয়েকজন সাঁতার কেটে উঠে চিৎকার শুরু করলে স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে যান। এ সময় বিলের পানি থেকে শিশু তামান্না, কিশোর রিফাত, যুবক মিদুল ও নারী দুলালীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামান্না ও রিফাতকে মৃত ঘোষণা করেন। আর মিদুল ও দুলালীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নৌকায় থাকা অন্য ৯ জন সুস্থ আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন অংকুর বলেন নৌকাডুবির ঘটনায় ৪জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে দুইজন মারা গেছেন। আর দুইজন হাসপাতালে ভর্তি আছেন।

আগস্ট 10, 2024

রাণীনগরে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Filed under: সারাদেশ — MD Khaled Bin Firoz @ 9:38 অপরাহ্ন

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিএনপির দলীয় কার্যালয় উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন ভবনে উপজেলা বিএনপির আহবায়ক মোসারব হোসেনের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা সব জায়গায় শান্তিপূর্ন পরিবেশ রজায় রাখতে কি কি করনীয় এবং দলীয় শৃঙ্খলা মেনে সাংগঠনিক কর্মকান্ডকে সঠিক ভাবে পরিচালনা করাসহ নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ের নির্দেশনা উপজেলার তৃণমূল পর্যায়ের সকল বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে পৌছে দিতেই মূলত এমন সমাবেশের আয়োজনা করা হয়েছে বলে জানান আয়োজকরা।

সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জ্যেষ্ঠ বিএনপি নেতা এস এম আল ফারুক জেমস, কাজী রবিউল ইসলাম, এচাহক আলী, মোখলেছুর রহমান, নয়ন খান লুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল প্রমুখ। এছাড়াও সমাবেশে উপজেলার আটটি ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের সভাপতি ও সম্পাদকরা বিভিন্ন বিষয়ে তাদের গঠনমূলক বক্তব্য তুলে ধরেন।

এসময় উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেন পানি ঘোলা করে কখনো মাছ শিকার করা যায় না। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দেশের বৃহত্তম দল বিএনপিকে বিজয়ী করে ঘরে ফিরতে চাইলে অবশ্যই দলবল নির্বিশেষে উপজেলার প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করে আগামীর জন্য তাদের কাছ থেকে ভোট প্রার্থনা করতে হবে। আর এর জন্য অবশ্যই বিএনপি ও তার অঙ্গসংগঠনের সকল শ্রেণির প্রতিটি নেতাকর্মীদের সভ্য হতে হবে। অত্যাচারের বিনিময়ে অত্যাচার নয় ভালোবেসে শত্রুদের বুকে টেনে নিতে হবে। দেশের এমন ক্রান্তিকালে যতদিন না সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে এবং পুলিশ বাহিনী পুরোপুরি মাঠে না নামছে ততদিন বিএনপির প্রতিটি নেতাকর্মীদের উপজেলার প্রতিটি মানুষের নিরাপত্তা প্রদানে ঢাল হিসেবে কাজ করার আহ্বান জানানো হয়।#

আগস্ট 8, 2024

আত্রাই প্রেস ক্লাবে ভাংচুর-লুটপাট

Filed under: সারাদেশ — MD Khaled Bin Firoz @ 4:22 অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহি আত্রাই প্রেস ক্লাবে ভাংচুর- লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার ৭ আগষ্ট বেলা আনুমানিক সারে ১১ টায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় প্রেস ক্লাবের মিলনায়তন এর চলমান কাজের মিস্ত্রি ও লেবারদের ভয়ভীতি দেখানো হয়।
প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রি শিমুল হোসেন জানান, বেলা আনুমানিক সারে ১১ টায় ৬/৭ জন এসে আমাদের হাতুরি নিয়ে তালা ভাঙ্গার চেষ্টা করতে থাকেন। তালা ভাংছো কেনো বললে আমাকে ভয় দেখিয়ে ঘরের চাবি চাইলে আমি ভয়ে প্রেস ক্লাবের চাবি তাদের দিয়ে দিই। তখন তারা ঘর খুলে ঘরের মধ্যে ভাংচুর করে ১টি ল্যাপটপ, ড্রয়ার থেকে টাকা এবং এসির রিমোট নিয়ে যেতে দেখেছি। তারা চলে যাবার সময় কাউকে যেনো কিছু না বলি এই বলে আমাকে ভয় দেখিয়ে চলে যান। তিনি আরও জানান যে, যারা এখানে এসেছিল তাদের মধ্যে সিফাত মাহমুদ ফাইম ও সোহেল রানাকে চিনি।
আত্রাই প্রেস ক্লাবের সভাপতি তপন কুমার সরকার বলেন, হেড মিস্ত্রি কর্তৃক বেলা সারে এগারোটার পরে খবর পাই যে, কয়েকজন সন্ত্রাসী এসে প্রেস ক্লাবে ভাংচুর-লুটপাট করছে। তৎখনাত ক্লাবের সহ-সভাপতি রুহুল আমীন, আল আমিন মিলন, প্রচার সম্পাদক এমরান মাহমুদ প্রত্যয়, ক্যাশিয়ার ফিরোজ হোসেন, সদস্য ছাবেদ আলীসহ ক্লাবে গিয়ে ঘরের মধ্যে ভাংচুরের দৃশ্য দেখতে পাই। আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ক্লাবে ভাংচুর চালিয়ে ড্রয়ারে রক্ষিত ৬০ হাজার টাকা, ১ টি ল্যাপটপ এবং এসির রিমোট নিয়ে তারা পালিয়ে যায়।

আগস্ট 1, 2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গ্রাফিতি অঙ্কন ও মশাল মিছিল স্টামফোর্ড শিক্ষার্থীদের

Filed under: ক্যাম্পাস — Khalid Raja @ 10:36 অপরাহ্ন

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ ১ আগস্ট (বৃ্‌হস্পতিবার)গ্রাফিতি অঙ্কন ও দেওয়াল লিখন, শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও গান গাওয়া, ক্যাম্পাস ও বেইলি রোডে মশাল মিছিল কর্মসূচী পালন করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রথমে ক্যাম্পাসে একে একে জড়ো হয়। বৃষ্টিকে উপেক্ষা করে ও বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গ্রাফিতি অঙ্কন করে প্রতিবাদ জানিয়ে তাদের কর্মসূচি শুরু করে।সন্ধ্যায় ইউনিভার্সিটি বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণে গান গাওয়া হয়।সেখানে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল,মুক্তিরও মন্দিরও সোপানও তলে কত প্রাণ হলো বলিদান গান গেয়ে সকলে শহীদদের স্মরণ ও সম্মান প্রদর্শন করে এবং আন্দোলনকে আরও জোরদার করার আহবান করে।

সবশেষে সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি মশাল মিছিল বের করে। এই মিছিল সিদ্ধেশরী এলাকা প্রদক্ষিণ করে। বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী এই আন্দোলনে অংশগ্রহণ করে তাদের একাত্মতা প্রদর্শন করেছে।

« Newer Posts

Powered by WordPress