Somoyerpata Most Popular Newspaper in Bangladesh

আগস্ট 11, 2024

তুরস্কে আশ্রয় নিচ্ছেন একাধিক আওয়ামী নেতা, আশ্রয়ের নেপথ্যে সাবেক শিবির কর্মী হেলালী

Filed under: Uncategorized — Khalid Raja @ 11:01 অপরাহ্ন

বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, বর্তমান রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক নেতা দেশত্যাগ করে বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছেন। ভারতের পাশাপাশি মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য এবং তুরস্কের মতো দেশে পালিয়ে যাচ্ছেন তারা। এরমধ্যে ডজনেরও বেশি আওয়ামী লীগ নেতা তুরস্ক আশ্রয় নিয়েছে। এবং কিছুদিন পূর্বে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তুরস্কের পাসপোর্ট নিয়ে আশ্রয় নিয়েছে।

জানা গেছে, সাবেক শিবির কর্মী ওমর ফারুক হেলালী তুরস্কে এই নেতাদের নিরাপত্তা এবং আশ্রয় প্রদান করছেন। ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষের দিকে ভয়াবহ পরিস্থিতি ও অসংখ্য ছাত্র হত্যার ঘটনায় নিজাম হাজারীর প্রকাশ্য ভূমিকা ছিল। সেই নিজাম হাজারী সহ অনেক আওয়ামী লীগ নেতাকে দীর্ঘদিন ধরে তুরস্কে সেল্টার নিতে সাহায্য করে আসছে হেলালী। গতবছর চিকিৎসার নাম‌ করে নিজাম হাজারী তুরস্কে আসে, ওই সময় তিনি তুরস্কে বিপুল পরিমাণ অর্থ পাচার করে একাধিক সম্পত্তি কিনেছেন বলে জানা গেছে। এই অর্থ পাচার এবং সম্পত্তি ক্রয়ে সহায়তা করেছেন ফেনীর ওমর ফারুক হেলালী, যিনি তুরস্কে একটি রিয়েল এস্টেট কোম্পানি এবং রেস্টুরেন্টের মালিক। এছাড়াও বেনজির আহমেদকে তুরস্কে অর্থপাচার ও বাড়ি কিনে নাগরিকত্ব পেতে সাহায্য করেছে হেলালী।

উল্লেখ্য, ওমর ফারুক হেলালী খুব সাধারণ নিম্নবৃত্ত কৃষক পরিবারের ছেলে। তিনি ২০১৫ সালে‌ তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে স্নাতক পড়াশোনার জন্য সেখানে যান। এর পূর্বে সে ছাগলনাইয়া উপজেলা ছাত্রশিবিরের সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন। তুরস্কে এসে অল্প সময়ে বিভিন্ন ছাত্র সংস্থা এবং এনজিও গঠন করে তুরস্কের নাগরিকদের থেকে অর্থ অনুদান সংগ্রহ করতে শুরু করেন এবং নিজের সম্পদের পাহাড় গড়ে তোলেন এবং রাতারাতি হাজার কোটি টাকা সম্পদের মালিক বনে যান। এছাড়াও, তুরস্কে অবস্থানরত বিভিন্ন প্রবাসীদের টাকা আত্মসাৎ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জর্ডান প্রবাসীদের বিনিয়োগকৃত একটি রেস্টুরেন্ট Asia Lounge প্রতিষ্ঠান আত্মসাৎ করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

গত ২০ জুলাই ইস্তাম্বুলে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে, হেলালী পিছন থেকে অংশগ্রহণ করেন এবং প্রতিবাদকারীদের ছবি তুলে তাদের নাম পরিচয় সংগ্রহ করে বাংলাদেশ দূতাবাসকে দেওয়ার চেষ্টা করেন। এবং যখন প্রবাসীরা সোশ্যাল মিডিয়াতে বিক্ষোভে ফেটে পড়ে তখন গত দুই সপ্তাহ হেলালী পুরোপুরি নিশ্চুপ ছিল। মূলত সে মনে করেছিল আওয়ামী সরকার শেষ পর্যন্ত টিকে থাকবে।

কিন্তু গতকাল শেখ হাসিনা সরকারের পতনের পর, ওমর ফারুক হেলালী এখন তুরস্কে জামাত নেতাদের সাথে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করছেন, এবং সোশ্যাল মিডিয়াতে বিজয়ের স্ট্যাটাস দিয়েছে যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এই ঘটনা ইস্তাম্বুলের স্থানীয় সচেতন দেশপ্রেমী বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী কমিউনিটির সদস্যরা মেনে নিতে পারেনি। সাধারণ ছাত্র জনতা ও দেশের মানুষের সাথে তার এই দ্বিমুখী আচরণ তুরস্কের বাংলাদেশি কমিউনিটিতে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। তুরস্কের জামাত কর্মীরাও এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। জামাতের কর্মীরা তাকে দল থেকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতে তাকে জামাতের কোনো দায়িত্বে না নেওয়ার অনুরোধ করেছেন তুরস্কের জামাতের আমিরের কাছে।

সম্প্রতি, কমিউনিটির পক্ষ থেকে ওমর ফারুক হেলালির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে এবং তার প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে।

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির দুই দিন ব্যাপি দেয়াল লিপির কাজ শুরু

Filed under: ক্যাম্পাস — Khalid Raja @ 10:55 অপরাহ্ন

অনলাইন ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাএ আন্দোলন শিক্ষার্থীদের উদ্যোগে আজ সকালে সিদ্ধেশ্বরী ক্যাম্পাস ১১টা দিকে দেয়াল লিপির কাজ শুরু হয়। দেয়াল লিপির কাজে ইউনিভার্সিটি বিভিন্ন ডিপার্টমেন্ট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন, যাতে কাজটি সহজে এবং সফলভাবে সম্পন্ন করা যায়। তবে, বৃষ্টির কারণে আজকের কাজটি সম্পূর্ণ করা সম্ভব হয়নি

বৈষম্যবিরোধী আন্দোলন সমন্বয় রাকিবুল ইসলাম শান্ত বলেন,ক্যাম্পাসে সৌন্দর্য রাখার জন্য দেয়াল লিপির দুই দিনের পরিকল্পনা নিয়েছি ও আগামীকাল কর্মসূচি অব্যাহত থাকবে। আগামীকালের কর্মসূচি সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে। তবে, তিনি আর ও বলেন, সাধারণ শিক্ষার্থীদের এই কর্মসূচিতে আরও বেশি করে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

রাণীনগরের রক্তদহ বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে দুইজন নিহত

Filed under: সারাদেশ — MD Khaled Bin Firoz @ 5:19 অপরাহ্ন

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরের রক্তদহ বিলে নৌকায় ঘুরতে গিয়ে নৌকা ডুবিতে দুইজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু ও একজন কিশোর। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরও দুইজন।

রবিবার (১১ আগস্ট) দুপুরের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলো উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের এমদাদুলের মেয়ে তামান্না (১২) ও নওগাঁ সদর উপজেলার ভোঁপাড়া চন্ডিপুর গ্রামের হেলালের ছেলে রিফাত (১৭)। আর আহত উত্তর রাজাপুর গ্রামের মিদুল (২৬) ও আদমদিঘী উপজেলার দমদমা গ্রামের দুলালী (৩৫)। আহত দুইজন রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের কাজিম মন্ডলের বাড়িতে বিভিন্ন এলাকা থেকে তাদের আত্মীয়-স্বজন বেড়াতে আসেন। রবিবার সকালে বিভিন্ন বয়সী ১৩জন মিলে ছোট দুটি নৌকা নিয়ে রক্তদহ বিলে ঘুরতে যান। দুপুরের দিকে বিলে তাদের দুটি নৌকাই ডুবে যায় এবং নৌকায় থাকা সবাই বিলে পানিতে পড়ে যান। এ সময় বড়রা কয়েকজন সাঁতার কেটে উঠে চিৎকার শুরু করলে স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে যান। এ সময় বিলের পানি থেকে শিশু তামান্না, কিশোর রিফাত, যুবক মিদুল ও নারী দুলালীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামান্না ও রিফাতকে মৃত ঘোষণা করেন। আর মিদুল ও দুলালীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নৌকায় থাকা অন্য ৯ জন সুস্থ আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন অংকুর বলেন নৌকাডুবির ঘটনায় ৪জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে দুইজন মারা গেছেন। আর দুইজন হাসপাতালে ভর্তি আছেন।

Powered by WordPress